দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সমগ্র ক্রিকেটমহলের মধ্যে একটাই আলোচনার বিষয় এবং সেটা হল ইডেন গার্ডেন্সের পর গুয়াহাটির মাটিতেও টিম ইন্ডিয়া বিশ্রী ব্যাটিং অবস্থা। এক কথায় বলতে গেলে, এই মুহূর্তে ম্যাচ এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে পরাজয় কার্যত নিশ্চিত ভারতীয় ক্রিকেট দলের। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ, অনিল কুম্বলে। কী বক্তব্য তাঁর? তিনি মনে করেন যে অভিজ্ঞ ব্যাটারদের অভাব ভোগাচ্ছে দলকে। তাঁর মতে দলের ক্রিকেটাররা এই কারণে বেসামাল হয়ে যাচ্ছেন।
ইডেন গার্ডেন্সে নিশ্চিত জয় পরাজয় পরিণত হওয়ার পর মাথায় চিন্তার হাত পড়েছে টিম ইন্ডিয়ার। এমন অবস্থায় তাদের কাছে জরুরি গুয়াহাটি টেস্ট জেতা। কিন্তু যেমনটা আশা করা হয়েছিল, তেমনটা একেবারেই হয়নি। বরং ব্যাটিং বিপর্যয় দেখে বেশ হতাশ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও এখন এই নিয়ে বেশ আলোচনা চলছে। নানা ব্যক্তি নানা মত জানাচ্ছেন। অনেকে মনে করছেন যে ঘুরে দাঁড়ানো সম্ভব। আবার অনেকের মতে, হোয়াইটওয়াশ হতে এখন শুধু সময়ের অপেক্ষা। এক কথায় বলতে গেলে, দলের এমন নড়বড়ে ব্যাটিং এক বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে নিজের অবস্থান জানালেন দলে প্রাক্তন প্রধান হেড স্যার অনিল কুম্বলে। তাঁর বক্তব্য, “বিরাট, রোহিত, পুজারা অবসর নিয়েছে। দলে রাহানেও নেই। এই টেস্ট খেলছে না শুভমান গিলও। দল অবশ্যই তাদের ক্যাপ্টেনকে মিস করছে। গত ৩-৪ বছরে যেটা হচ্ছে যে দলের ব্যাটিংয়ের চার ব্যাটার হয় অবসর নিয়েছেন, নয় দেওয়া হচ্ছে না সুযোগ। ব্যাপক পরিবর্তন এসেছে। আমার মনে হয় ক্রিকেটাররা এই কারণে বেসামাল হয়ে পড়ছেন।”
পাশাপাশি, ব্যাটিং লাইন-আপকে নিয়েও নিজের হতাশাপ্রকাশ করেছেন প্রাক্তন তারকা। অনিল কুম্বলে বলেন, “খারাপ যেতেই পারে একটা দিন। তাঁদের পাশে থাকা উচিত ৬-৭টা বা ৮টা টেস্টে। কিন্তু একই জিনিস ঘটে চলেছে গত ১০-১২টা টেস্টে। কোনও স্থিরতা নেই কোনও ক্রিকেটারের মধ্যে ব্যাটিং অর্ডারে। সেগুলি দেখলে একটু হতাশই লাগে। আমি মনে করি যে আরেকটু বেশি চেষ্টা করা উচিত তাঁদের তরফ থেকেও।”
