প্রশ্নের মুখে ভারতের ফাইনাল খেলা! অনেকটা পিছিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়

প্রশ্নের মুখে ভারতের ফাইনাল খেলা! অনেকটা পিছিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়

দেবজিৎ মুখার্জি: গত ১ বছর ধরে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, একেবারেই সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রীভাবে পরাজিত হওয়ার পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান শুভমান গিল এবং কোনভাবে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করতে সফল হন। পরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে গোহারান হারেন গৌতম গম্ভীরের ছেলেরা। বর্তমানে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে যে দলের অধিনায়ক ও কোচের প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এবার এই লাগাতার ব্যর্থতার বড়সড় প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে। অনেকটাই পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে পরাজিত করে ভারতের চিন্তা বাড়ালো নিউজিল্যান্ড। প্রথম পাঁচে নেই ভারত। বিস্তারিতভাবে বলতে গেলে, চাপের বিষয় এটি যে ফাইনালে ওঠার লড়াইয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে পড়ল ‘মেন ইন ব্লু’। সেক্ষেত্রে সমালোচনার আঙুল যে চারিদিক থেকে উঠবে দলের উপর, তা না বললেও চলে। অন্যদিকে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সমগ্র ক্রিকেটমহল এটি জানতে পেরে চিন্তায় পড়েছেন। বলা বাহুল্য, সকলের মনেই এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।

এর চেয়েও চিন্তার বিষয় যে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে ভারতের থেকে। তারা রয়েছে পঞ্চম স্থানে এবং ভারত ষষ্ঠ স্থানে। বিষয়টি যে একপ্রকার সম্মানেরও, তা না বললেও বোঝাই যায়। প্রথম পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নিউজিল্যান্ড যুগ্মভাবে তৃতীয় স্থানে। ভারতের পর সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এই মুহূর্তে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে দিনদিন কেন টেস্ট ক্রিকেটে এমন দুরবস্থা হচ্ছে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই দেশের একাধিক প্রাক্তন তারকা এই ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছেন। তবে প্রতিনিয়ত যেন বিষয়টি এক বড় অস্বস্তির কারণ হয়ে উঠছে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *