ভাঙ্গা হাতে ব্যাট করতে নামায় টিম ইন্ডিয়ার প্রশংসার কথা জানান ওক্স

ভাঙ্গা হাতে ব্যাট করতে নামায় টিম ইন্ডিয়ার প্রশংসার কথা জানান ওক্স

নিউজ ডেস্ক: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্ট ক্রিকেট, যে এতটা রোমাঞ্চকর হতে পারে, তা ওভাল টেস্ট না দেখলে হয়তো ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারতেন না। যখন গোটা ভারতবর্ষ নিশ্চিত ম্যাচ হাতের বাইরে চলে গেছে, তখনই গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন দলের বোলিং বিভাগ। বিশেষ করে মহাম্মদ সিরাজ। বলা ভালো, তিনি একাই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের বাকি ব্যাটারদের। ৬ রানে ম্যাচ জিতে সিরিজ ড্র করেন শুভমান গিল ও তাঁর বাহিনী।

কিন্তু ভারতের জয়ের মধ্যেও তাক লাগিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওক্স। ভাঙ্গা হাত নিয়ে তিনি করতে নেমেছিলেন ব্যাট। যদিও একটিও বলের মুখোমুখি হতে হয়নি তাঁকে। কিন্তু যেই সাহস তিনি দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা। শুধু ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরাই নয়, ভারতবর্ষের ক্রিকেটপ্রেমীরাও কুর্নিশ জানিয়েছেন তাঁর এই সাহসকে। দলের ক্রিকেটাররাও বেশ প্রশংসা করেছেন ওক্সের।

এক সাক্ষাৎকারে ইংরেজ পেসার জানান তাঁর সঙ্গে কি কথা হয়েছিল শুভমান গিল ও ঋষভ পান্থের। ওক্স বলেন, “গিল আমাকে বলে যে আমি দারুণ সাহস দেখিয়ে। তার পরিবর্তে আমি ওকে আর ওর দলের প্রশংসা করি।” এরপর পান্থকে নিয়ে কথা বলেন ওক্স। তিনি বলেন, “ও ইন্সটাগ্রামে আমার ছবি দিয়ে স্যালুট ইমোজি দিয়েছিল। তার পরিবর্তে আমি ওকে ধন্যবাদ জানাই এবং ওর পা নিয়ে কথা হয়। তারপর ও আমাকে ভয়েস নোট পাঠায়। ওর ভাঙ্গা পায়ের জন্য আমি ক্ষমা চাই।” এবার দেখার বিষয় যে পরবর্তী সিরিজগুলি কেমন কাটে দুই দলের।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *