AB De Villiers – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 28 Nov 2025 12:57:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “আবেগপ্রবণ কোচ থাকা সাধারণত ভালো নয়” গম্ভীরকে নিয়ে বিস্ফোরক এবিডি https://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/ https://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/#respond Fri, 28 Nov 2025 12:57:24 +0000 https://ebanglarmukh.com/?p=2472 নিউজ ডেস্ক: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে লাগাতার ব্যর্থতার পর তাঁর নীতি ও প্লেয়িং স্ট্রাটেজি নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, লাগাতার কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতিতে এবার এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবিডি, অর্থাৎ এবি ডিভিলিয়ার্স। যেমন নিজের মতামত পেশ করেন, তেমনি তিনি প্রশংসা করেন প্রোটিয়া বাহিনীর অধিনায়ক টেম্বা বাভুমার। এর মধ্যে আবার প্রসঙ্গ টেনে আনেন এমএস ধোনিরও। 

কী বক্তব্য প্রাক্তন প্রোটিয়া তারকার? এবিডি বলেন, “আমার জানা নেই নেতা হিসেবে গৌতম গম্ভীর কেমন। আমি ওকে জানি একজন আবেগপ্রবণ ক্রিকেটার হিসেবে। যদি একই হয় বিষয়টা ড্রেসিংরুমের ক্ষেত্রে, তাহলে আমি বলব যে ভালো নয় সাধারণত একজন আবেগপ্রবণ কোচ থাকা।” অর্থাৎ ডিভিলিয়ার্স বুঝিয়ে দিলেন যে গম্ভীর যদি ড্রেসিংরুমে অতিরিক্ত নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে থাকেন, তাহলে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে গোটা দলের জন্য।

এরপরই ডিভিলিয়ার্স প্রসঙ্গ টেনে আনেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমার। তাঁর প্রশংসা করার পাশাপাশি তিনি তাঁর তুলনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ক্যাপ্টেন কুল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। এবিডি বলেন, “একইরকম ছিল এমএস ধোনিও। খুব কমই তার গলা শুনতে পেতাম আমি। খুব বেশি কথা বলতো না ধোনি। তবে সকলে শুনতো যখন বলতো। আমার মনে হয় টেম্বাও তেমন। সম্মান জিতেছে নিজের মাথা ঠান্ডা রেখে, যার রীতিমতো অবিশ্বাস্য।”

পাশাপাশি, বর্তমান সময়ে স্পিন নিয়ে যেই সমস্যায় পড়ছে ভারতীয় ক্রিকেট দল, সেই নিয়েও নিজের মতামত প্রকাশ করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। এবিডি বলেন, “সমস্যাটা টেকনিক্যাল আমি মনে করি না। সর্বদাই স্পিনের বিরুদ্ধে বেস্ট টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।” এমন পরিস্থিতিতে কি করা উচিত, সেই ব্যাপারে ডিভিলিয়ার্স বলেন, “খুব একটা পরিবর্তনের দরকার নেই এমন পরিস্থিতিতে। বহু নির্ভর করে মাথা ঠান্ডা রাখা ও আত্মবিশ্বাস বজায় রাখার উপর। সমস্যাটা মানসিক দৃষ্টিভঙ্গির বলে আমার মনে হয়।”

]]>
https://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/feed/ 0 2472
এবিডির সেরা পাঁচে নেই বিরাট https://ebanglarmukh.com/sports/virat-not-in-abds-top-five/ https://ebanglarmukh.com/sports/virat-not-in-abds-top-five/#respond Tue, 02 Sep 2025 04:00:28 +0000 https://ebanglarmukh.com/?p=2066 নিউজ ডেস্ক: দীর্ঘদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে একসঙ্গে খেলেছেন দুজনে। একসাথে খেলেছে একাধিক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস। একে অপরের খুব ভালো বন্ধুও। মাঝেমধ্যেই দুজনের মুখ থেকে শোনা যায় একে অপরের প্রশংসা। কিন্তু সেই বিরাটকেই সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে রাখলেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স। এই ৫ ক্রিকেটারের মধ্যে রয়েছেন একজন পাকিস্তানিও।

সম্প্রতি, এক পডকাস্টে প্রাক্তন প্রোটিয়া তারকাকে জিজ্ঞেস করা হয় সেরা ৫ জন ক্রিকেটারের নাম বলতে। তাতে তিনি নাম নেন জ্যাক কালিস, অ্যান্ড্রু ফ্লিটনফ, শেন ওয়ার্ন, শচীন তেণ্ডুলকর ও মহম্মদ আসিফের। কিন্তু তাতে নাম নেই প্রাক্তন সথীর্থ বিরাট কোহলির। ডিভিলিয়ার্স বলেন, “যখন শচীন ব্যাট করতে নামতো, তখন যেভাবে ওকে গ্রহণ করত দর্শকরা, তা মুগ্ধ করে দিত সকলকে। শচীনের নামই বলবো, দুঃখিত বিরাট। ওই জন্য খুব কঠিন এসব প্রশ্নের উত্তর দেওয়া।”

এরপর বাকিদের প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন, “জ্যাক কালিস শ্রেষ্ট অলরাউন্ডার। সর্বকালের সেরা ক্রিকেটারও বলা যায় ওকে। আমি কখনো মহম্মদ আসিফের চেয়ে ভালো পেসারের বিরুদ্ধে খেলিনি। খুব খেলতে ভালবাসতাম শেন ওয়ার্নের বিরুদ্ধে। তবে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দারুন লাগতো ওকে। অ্যান্ড্রু ফ্লিনটফ ম্যাচ উইনার। যেভাবে আউট করেছিল কালিসকে ইয়র্কারে, তা আমার দেখা অন্যতম সেরা।”

]]>
https://ebanglarmukh.com/sports/virat-not-in-abds-top-five/feed/ 0 2066
ফাইনালে নামার আগে বিরাটকে কি পরামর্শ দিয়েছিলেন এবিডি? https://ebanglarmukh.com/sports/abds-advice-to-virat-kohli-before-final/ https://ebanglarmukh.com/sports/abds-advice-to-virat-kohli-before-final/#respond Wed, 04 Jun 2025 02:49:49 +0000 https://ebanglarmukh.com/?p=1120 দেবজিৎ মুখার্জি: “মুখে হাসি নিয়ে খেলতে নেমো” আইপিএল ফাইনালের আগে বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ, তথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন তারকা, এবি ডিভিলিয়ার্স। কি বলেছিলেন তিনি? প্রাক্তন তারকা বিরাটকে ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পরামর্শ দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ট্রফি ঘরে আনতে। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন যে তিনি মাঠে আসবেন দলের খেলা দেখতে। বলতে গেলে, তিনি বিরাটকে গোটা ম্যাচজুড়ে ঠান্ডা থাকার বার্তা দিয়েছিলেন।

চলতি আইপিএল হলো শেষ এবং এর সঙ্গে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষ হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ফাইনালে তারা পরাজিত করে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে। যদিও এই জয় একেবারেই সহজ ছিলোনা তাদের কাছে। অল্প ব্যবধানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। ৬ রানে জেতে আরসিবি। ভালো পারফর্ম করা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ ও ট্রফি নিজেদের নামে করতে পারলোনা পাঞ্জাব। জয়ের দোরগোড়ায় গিয়ে পরাজয়ের মুখ দেখতে হয় তাদের। একটুর জন্য বঞ্চিত হতে হয় ট্রফি থেকে।

তবে এদিন ম্যাচ শুরুর আগে বিরাট কোহলিকে একটি পরামর্শ দিয়েছিলেন আরসিবির প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। স্টার স্পোর্টসের এক ভিডিওতে তাঁকে এই বার্তা দিতে শোনা যায়। তিনি বলেন, “ফাইনালটা উপভোগ করার পরামর্শ দেবো বিরাটকে। মুখে হাসি নিয়ে যেন মাঠে নামে। খেলা দেখব তোমাদের। ট্রফিটা তোমরা ঘরে নিয়ে আসো আর ম্যাচের প্রতিটা মুহূর্ত উপভোগ করো।” এবির এই দারুন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। চোখের নিমিষে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই এবিডির প্রশংসা করেন বিরাটের পাশে থাকার জন্য।

উল্লেখ্য, ফাইনালে পাঞ্জাব কিংসকে আরসিবি ৬ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে বেঙ্গালুরু। দলের কোন ব্যাটারেরই তরফ থেকে আসেনি অর্ধশতরানের ইনিংস। পাঞ্জাবের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন আর্শদীপ সিং ও কাইল জেমিসন। এছাড়া একটি করে উইকেট পান আজমাতউল্লাহ ওমারজাই, বিজয়কুমার বিশাক ও যুজবেন্দ্র ছাহাল। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪। সর্বোচ্চ ৬১ রান করেন শশাঙ্ক সিং। এছাড়া ৩৯ রানের একটি মারকুটে ইনিংস খেলেন জশ ইংলিস। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার ও ক্রূণাল পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট তোলেন জশ হেজেলউড, যশ দয়াল ও রোমারিও শেপার্ড।

]]>
https://ebanglarmukh.com/sports/abds-advice-to-virat-kohli-before-final/feed/ 0 1120
“আমি ওর বড় ফ্যান” শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ এবিডি https://ebanglarmukh.com/sports/i-am-a-big-fan-of-him-abd-praises-shreyas-iyer/ https://ebanglarmukh.com/sports/i-am-a-big-fan-of-him-abd-praises-shreyas-iyer/#respond Tue, 03 Jun 2025 03:21:45 +0000 https://ebanglarmukh.com/?p=1114 দেবজিৎ মুখার্জি: শ্রেয়াস আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ আরসিবির প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেই ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন শ্রেয়াস, তা মন জয় করেছে প্রাক্তন প্রোটিয়া তারকার। তিনি জানান যে তিনি আইয়ারের বিশাল বড় ফ্যান। তাঁর প্রশংসায় ডিভিলিয়ার্স এটাও দাবি করেন যে চরম চাপে শ্রেয়াস নিজের মাথা ঠান্ডা রেখেছেন এবং দলকে ম্যাচ জিতিয়েছেন। এছাড়াও আরো একাধিক বক্তব্য রেখেছেন পাঞ্জাব অধিনায়ককে নিয়ে।

রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামে পাঞ্জাব কিংস। ডু অর ডাই ম্যাচ ছিল দুই দলের কাছেই। প্রথমে ব্যাট করে মুম্বাই এবং ২০ ওভার শেষে তারা এক বড় টোটাল স্কোরবোর্ডে চলে। সেই মুহূর্তে অনেকেই ধরে নেয় যে ফাইনালের টিকিট পাকা মুম্বাইয়ের। কিন্তু পুরো চিত্র পাল্টে দেন শ্রেয়াস। তাঁর ব্যাট থেকে আসে এক অসাধারণ ইনিংস, যা পাঞ্জাবকে ফিনিশ লাইন পার করায়। আইয়ার হন ম্যাচের সেরা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সকল ক্রিকেটপ্রেমী। 

এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা ঠান্ডা রেখে মুম্বাইয়ের বিরুদ্ধে যেই অসাধারণ ইনিংস শ্রেয়াস আইয়ার খেলেছেন, তা শুধু ক্রিকেটপ্রেমীদের নয়, মন জিতেছে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সেরও। জিওস্টারে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্যও রাখেন এবং জানান তিনি কত বড় ভক্ত শ্রেয়াসের। পাশাপাশি, এবিডি এটাও দাবি করেন যে ভবিষ্যতে আইয়ারের ব্যাট থেকে আরো অনেক রান আসবে। তিনি স্যালুট জানান পাঞ্জাব অধিনায়ককে।

এবি ডিভিলিয়ার্স বলেন, “আমি একজন বড় ফ্যান শ্রেয়াস আইয়ারের। তবে আজ যেই ইনিংস ও খেলেছে, তা অসাধারণ। ওর সম্মান প্রাপ্য। চরম চাপে এক মাস্ট উইন গেমে ও যেই কাজটা করার দরকার, তা করে দেখিয়েছে। ওর ছক্কাগুলো দেখার মতো। যেটা আমার ওর মধ্যে ভালো লাগে, সেটা হলো ও ঠান্ডা মাথার। অহংকারি নয়। আগামী দিনে ওর ব্যাট থেকে আরো অনেক রান আসবে। শ্রেয়াস আইয়ার আমি তোমাকে স্যালুট জানাচ্ছি।”।

প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে মুম্বাই। দলের কোন ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে, এক ওভার বাকি থাকতে, প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। এবার দেখার বিষয় যে ফাইনালেও তারা একই খেলা দেখাতে পারে কিনা। তারা কি পারবে ট্রফি জিততে? নাকি নিজেদের ঝুলিতে তুলবে বেঙ্গালুরু? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/i-am-a-big-fan-of-him-abd-praises-shreyas-iyer/feed/ 0 1114
“প্রতিভা রয়েছে” ইংল্যান্ডে ভারতের তরুণ ব্রিগেডের পারফরমেন্স নিয়ে আশাবাদী এবিডি https://ebanglarmukh.com/sports/they-have-talent-abd-sure-of-good-performance-by-indias-young-cricketers-against-england/ https://ebanglarmukh.com/sports/they-have-talent-abd-sure-of-good-performance-by-indias-young-cricketers-against-england/#respond Sun, 01 Jun 2025 03:31:13 +0000 https://ebanglarmukh.com/?p=1097 দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবিডি, ওরফে এবি ডিভিলিয়ার্স। কি বললেন তিনি? প্রাক্তন আরসিবি তারকার মতে ভারতের এই তরুণ দলের মধ্যে প্রতিভা রয়েছে এবং তাঁরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখেন, তাহলে স্পেশাল কিছু অ্যাচিভ করে দেখাতে পারবেন। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে এবার সময় এসে গেছে তরুণ ক্রিকেটারদের স্টেপ-আপ করার এবং সকলকেই দায়িত্ব নিতে হবে।

শীঘ্রই আইপিএল শেষ হলে ভারতীয় ক্রিকেট দল রওনা দেবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। কারা এই সফরে যাবেন, সেই নামগুলি ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আর দেখা যাবেনা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এছাড়া সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে। এবারের বিশেষ আকর্ষনে সাই সুদর্শন ও করুন নায়ারের দলে জায়গা পাওয়া। আইপিএলে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন সুদর্শন। অন্যদিকে, এক লম্বা সময়ের পর জাতীয় দলে ফিরেছেন করুন।

তবে এবার এই দল প্রসঙ্গে বড় মন্তব্য করলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। মুম্বাইয়ের এখন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং এই প্রসঙ্গে নিজের অবস্থান জানান। প্রাক্তন আরসিবি তারকা মনে করেন যে এই তরুণ ব্রিগেড যদি নিজেদের উপর বিশ্বাস রাখে, তাহলে হয়তো কিছু বড়সড় করে দেখাতে পারে। পাশাপাশি, সকল ক্রিকেটারকে তিনি দায়িত্ব সম্পর্কে সচেতন হতে বলেন এবং রেস্পন্সিবিলিটি নিতে বলেন। বলতে গেলে, এবিডি দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী। 

ডিভিলিয়ার্স বলেন, “এবার সময় এসে গেছে শুভমান গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের স্টেপ-আপ করার। ভারতে অজস্র ট্যালেন্ট রয়েছে এবং এর বেশিরভাগই কৃতিত্ব আইপিএলের কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে বহু ক্রিকেটার অল্প বয়সেই নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন। আমরা দেখেছি বৈভব সূর্যবংশী এবং আরো অনেক ক্রিকেটারকে যারা অল্প বয়সে নিজেদের প্রথম আইপিএল খেলছেন এবং তাদের বেশ পরিণত এবং প্রস্তুত দেখিয়েছে। ভারতীয় ক্রিকেটের এটা এক বড় মঞ্চ। ইংল্যান্ডের মাটিতে তাদের কিছু দায়িত্ব নিতে হবে। এটা কঠিন পরীক্ষা হবে তবে তাদের মধ্যে বিশ্বের সমস্ত প্রতিভা রয়েছে এবং যদি তারা নিজেদের উপর বিশ্বাস রাখতে পারে, তাহলে হয়তো বিশেষ কিছু অ্যাচিভ করতে পারবে।” 

]]>
https://ebanglarmukh.com/sports/they-have-talent-abd-sure-of-good-performance-by-indias-young-cricketers-against-england/feed/ 0 1097
“ফাইনালের দিনটা হবে বিরাটের” বড় ভবিষ্যদ্বাণী এবিডির https://ebanglarmukh.com/sports/final-will-be-virats-abds-big-prediction/ https://ebanglarmukh.com/sports/final-will-be-virats-abds-big-prediction/#respond Sun, 01 Jun 2025 03:26:02 +0000 https://ebanglarmukh.com/?p=1094 দেবজিৎ মুখার্জি: “ফাইনালের দিনটা হবে বিরাটের” চলতি আইপিএলের ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন আরসিবি তারকা এবিডি, ওরফে এবি ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা দাবি করেন যে কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে বিরাটের। এখানেই শেষ নয়, ডিভিলিয়ার্স আরো দাবি করেন যে বিরাট পাঞ্জাবের বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে তিনি দুর্দান্ত পারফর্ম করবেন। সবমিলিয়ে, প্রাক্তন আরসিবি তারকা আশাবাদী যে কিং কোহলিকে তাঁর চেনা ছন্দে দেখা যাবে ফাইনালে।

চলতি আইপিএলে ব্যাট হাতে এখনো পর্যন্ত বেশ ভালই পারফর্ম করেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক, তথা ভারতীয় দলের তারকা ক্রিকেটার, বিরাট কোহলি। বিশেষ করে রান তাড়া করার সময় তাঁর ব্যাটিং ছিল দেখার মতো। বলতে গেলে, এই মুহূর্তে তিনি দলের এক স্তম্ভ। দলের সমর্থক থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীরা, সকলেই আশা করছেন যে ফাইনালে বিরাটের ব্যাট থেকে রানের বন্যা বইবে। সেই পুরোনো আগ্রাসী বিরাটকেই দেখা যাবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। 

একই জিনিস মনে করছেন বিরাটের প্রাক্তন সতীর্থ, তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার, এবি ডিভিলিয়ার্স। তাঁর মতে ফাইনালে জ্বলে উঠবেন বিরাট। তিনি বলেন, “ওর কাজ এখনো শেষ হয়নি। তবে আমার বিশ্বাস ফাইনালের দিনটা ওরই হবে। পাঞ্জাবের বিরুদ্ধে ও যখন মাঠে নামছিল, সেটা তখন স্ক্রিনে দেখছিলাম। ওকে দেখে মনে হয়েছে যে ও লক্ষ্য ঠিক করেই নেমেছে। ঠিক যেমন যেই বিরাটকে চিনি আমরা। ও হয়তো রান পায়নি এই ম্যাচে। তবে শেষ অবধি সকলের সঙ্গে সেলিব্রেট করে গেছে। সেটা ভুললে চলবেনা। ও একজন দুর্দান্ত টিম ম্যান।”

এছাড়া আরসিবির জয়ের সম্ভাবনা প্রসঙ্গেও নিজের বক্তব্য রাখেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “২০১১ সালে ভালো সুযোগ ছিল জেতার। আলোচনা হয় ২০১৬ সালেরটা নিয়েও। তবে সেগুলো অতীত এবং আলোচনা করে কোন লাভ নেই। এবার ওরা সবচেয়ে কাছে রয়েছে খেতাবের। আশা করছি এবার ভাগ্য আরসিবির পক্ষে থাকবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নিজেদের প্রথম খেতাব জিততে সফল হয় কিনা রজত পতিদার নেতৃত্বাধীন আরসিবি। কি হবে ফাইনালে? কারা করবে পারফর্ম? শেষ হাসি হাসবে কে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে জুন মাসের ৩ তারিখে। সেদিনই পরিষ্কার হয়ে যাবে সবকিছু।

]]>
https://ebanglarmukh.com/sports/final-will-be-virats-abds-big-prediction/feed/ 0 1094
“এবি ডিভিলিয়ার্স আমাকে সাহায্য করেছেন” তুলনা প্রসঙ্গে জানান ডেওয়াল্ড ব্রেভিস https://ebanglarmukh.com/sports/abd-helped-me-brewis-talks-about-comparison-with-de-villiers/ https://ebanglarmukh.com/sports/abd-helped-me-brewis-talks-about-comparison-with-de-villiers/#respond Mon, 26 May 2025 08:25:42 +0000 https://ebanglarmukh.com/?p=1032 দেবজিৎ মুখার্জি: “উনি আমাকে উন্নতি করতে সাহায্য করেছেন”! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার প্রসঙ্গে এমনটা জানালেন চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে নিয়ে এমন মন্তব্য করলেন তরুণ প্রোটিয়া ক্রিকেটার। তিনি জানালেন যে এবি তাঁকে তাঁর উন্নতি করতে সাহায্য করেছেন, তবে ব্রেভিস নিজের পরিচিতি নিজে তৈরি করতে চান। এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে আরো একটি মন্তব্য করেন তিনি। ব্রেভিসের বক্তব্য, ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করায় তিনি সম্মানিত বোধ করছেন। 

রবিবার, ২৫শে মে, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হোম টিম গুজরাট টাইটানসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে একেবারে রানের পাহাড় গড়ে তারা। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ব্যাটিং বিভাগ এবং এর জেরে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৩০। জবাবে রান তাড়া করতে নেমে ১৪৭ রানে শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস। বলতে গেলে, এদিন শুভমান গিল ও তাঁর বাহিনী রীতিমতো মাথানত করতে বাধ্য হয়েছেন সিএসকের বোলারদের সামনে। বেশ হিমশিম খেয়েছে তারা রান করতে।

তবে এদিনের ম্যাচে দলের জয়ের থেকে সিএসকের সমর্থকদের দৃষ্টি বেশি আকর্ষণ করে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ইনিংস। মাত্র ২৩ বল খেলে তিনি করেন মোটু ৫৭ রান, যার মধ্যে রয়েছে চারটি চার এবং পাঁচটি ছয়। অর্থাৎ ৪৬ রান আসে চার-ছয় থেকেই। এমন দুর্দান্ত ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। বলতে গেলে, সকলেই এই মুহূর্তে ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে মনে করছেন যে আগামীদিনে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন। 

এখানেই শেষ নয়, বহু ক্রিকেটপ্রেমী আছেন যাঁরা রীতিমতো এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের তুলনা করছেন। যেহেতু তিনি এমন একটি অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলের জয়ে বড় অবদান রেখেছেন, সেই কারণে তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রেভিসকে প্রশ্ন করা হয় ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনার বিষয়। সেই প্রশ্নের উত্তরে তরুণ প্রোটিয়া তারকা বলেন, “এটা বরাবরই একটা প্রিভিলেজ কারণ উনি আমায় সাহায্য করেছেন খেলার উন্নতি করার ক্ষেত্রে। তবে আমি আমার নিজের একটা পরিচিতি তৈরি করতে চাই। ওনার সঙ্গে আমার তুলনায় আমি সম্মানিত বোধ করছি।”

]]>
https://ebanglarmukh.com/sports/abd-helped-me-brewis-talks-about-comparison-with-de-villiers/feed/ 0 1032
আইপিএল ফাইনালের আগে বড় প্রতিশ্রুতি এবিডির https://ebanglarmukh.com/sports/abds-big-promise-before-ipl-final/ https://ebanglarmukh.com/sports/abds-big-promise-before-ipl-final/#respond Sun, 18 May 2025 08:25:32 +0000 https://ebanglarmukh.com/?p=917 দেবজিৎ মুখার্জি: “এর চেয়ে বেশি ভালো কিছু হতে পারেনা” নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভ করে একটি বিশেষ বিষয়ে বক্তব্য রাখলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার, তথা প্রাক্তন আরসিবি ব্যাটার, এবি ডিভিলিয়ার্স। কি বললেন তিনি? প্রাক্তন প্রোটিয়া তারকার বক্তব্য, বিরাট কোহলির সঙ্গে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল খেতাব তোলার চেয়ে ভালো আর কিছু হতে পারেনা। এখানেই শেষ নয়, এবিডি দিলেন একটি বড় প্রতিশ্রুতি। কি বললেন তিনি? বিরাট কোহলির সতীর্থ জানান যে যদি এই বছর ফাইনালে আরসিবি ওঠে, তাহলে তিনি মাঠে থাকবেন। 

চলতি আইপিএলে প্রথম ম্যাচ থেকে শুরু করে এই পর্যন্ত বেশ ভালো পারফর্ম করে চলেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা এবং প্লে-অফে কার্যত পৌঁছে গেছে। অনেকে মনে করছেন যে এই বছর একটা ভালো সুযোগ আছে দলের কাছে প্রথমবার ট্রফি তোলার। আমার একাংশ এটাও মনে করছেন যে শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবতে পারে তাদের। সবমিলিয়ে, আইপিএল ফিভারে ভোগার পাশাপাশি আরসিবি এখন হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের এক আলোচনার বিষয়। বিস্তারিতভাবে বলতে গেলে, অনেকেই মন থেকে চান এবার যেনো বিরাট কোহলি নিজের হাতে ট্রফিটা তুলতে পারেন।

এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভ করে বড় মন্তব্য করলেন তিনি। প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, “বিরাট কোহলির সঙ্গে আরসিবির আইপিএল ট্রফি তোলার চেয়ে বেশি ভালো কিছু হতে পারেনা। আমি বহু বছর ধরে চেষ্টা করেছি।” এরপর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “মিলিয়ে রাখুন আমার কথা। এই বছর যদি আরসিবি ফাইনালে ওঠে, তাহলে আমি মাঠে উপস্থিত থাকবো ছেলেদের সঙ্গে।” 

এমন ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। অনেকেই এবিডির সেই ভিডিওতে কমেন্ট করেন এবং দাবি করেন যে এবারের খেতাব আরসিবি নিজেদের ঝুলিতে তুলবে। আবার বহু ব্যবহারকারী এটাও লেখেন যে দলের সমর্থকরা অপেক্ষায় থাকবে তাঁর এবং সেই মুহূর্তের। সবমিলিয়ে, এই ভিডিও এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘোরাঘুরি করছে এবং অব্যাহত রয়েছে ক্রিকেটপ্রেমীদের কমেন্ট। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আরসিবির স্বপ্নপূরণ হয় কিনা। তারা কি পারবে এই বছর তাদের প্রথম ট্রফি তুলতে? কি হবে শেষমেষ? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/abds-big-promise-before-ipl-final/feed/ 0 917