Andre Russell – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 24 Jul 2025 02:15:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 বিদায় বেলায় সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে বার্তা রাসেলের https://ebanglarmukh.com/sports/russells-farewell-message-to-west-indies-at-sabina-park/ https://ebanglarmukh.com/sports/russells-farewell-message-to-west-indies-at-sabina-park/#respond Thu, 24 Jul 2025 02:15:16 +0000 https://ebanglarmukh.com/?p=1629 নিউজ ডেস্ক: বুধবার ওয়েস্ট ইন্ডিজ হোক কি যেকোন ক্রিকেট খেলা দেশের ক্রিকেটপ্রেমী, সবার কাছেই এখন অন্যতম আলোচনার বিষয় আন্দ্রে রাসেল। এদিন তিনি নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে শেষ ম্যাচটি খেলেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও হারে তারা। বড় ব্যবধানে জয় পায় অজিরা। ৮ উইকেটে ম্যাচ জেতে তারা এবং সিরিজে এগিয়ে যায় ২-০ ফলাফলে। তবে এদিন রাসেলের মারকুটে ইনিংস দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। ১৫ বলে ৩৬ রান করেন তিনি। 

নিজের অন্তিম ম্যাচে রাসেল দীর্ঘ ১৫ বছরের ক্রিকেটজীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। হোম ক্রাউডের সামনে খেলতে পেরে খুশি। হয়তো ম্যাচটা আমরা জিততে পারিনি। আমার এখনো মনে পড়ে দলের সেই দুটি বিশ্বকাপ জেতা। চারিদিকে শুধু আমাদের পতাকা উড়ছিল। তবে আমার মনে হয় এটাই সঠিক সময় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর।”

এরপর দলের অন্যান্য ক্রিকেটারদের প্রশংসা করেন রাসেল। সতীর্থদের প্রসঙ্গে ড্রে রাস বলেন, “আমাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার জায়গা করে নিয়েছে। সাবাইনা পার্কে নিজের কেরিয়ার শেষ করতে পেরে খুশি। আমরা জয় পাইনি ঠিকই, কিন্তু দিনের শেষে এটাই ক্রিকেট। আপনারা সবাই আমাদের সাপোর্ট করেছেন এবং আগামী দিনে আমাদের এভাবেই সাপোর্ট করে যান।”

]]>
https://ebanglarmukh.com/sports/russells-farewell-message-to-west-indies-at-sabina-park/feed/ 0 1629
১৫ বছরের ক্রিকেটজীবনে সেরা মুহূর্ত কোনটা? জানালেন রাসেল https://ebanglarmukh.com/sports/russell-reveals-favourite-moment-of-his-15-year-cricket-career/ https://ebanglarmukh.com/sports/russell-reveals-favourite-moment-of-his-15-year-cricket-career/#respond Sun, 20 Jul 2025 02:06:18 +0000 https://ebanglarmukh.com/?p=1584 নিউজ ডেস্ক: এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এক বড় আলোচনার বিষয় দলের পিঞ্চচ হিটার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কদিন আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়া বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের পরই তিনি দীর্ঘ ১৫ বছরের সফর শেষ করবেন।

স্বাভাবিকভাবেই রাসেলকে নিয়ে এখন চারিদিকে জোরদার চর্চা চলছে। বলা ভালো, অনেকেই অনেকরকম কথা বলছেন। কেউ মনে করছেন যে আরো কিছুদিন খেলতে পারতেন তিনি। আবার অনেকের মতে এটাই সঠিক সময় তাঁর অবসর নেওয়ার। এক কথায় বলতে গেলে, তিনি এখন হট টপিক ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সকলেই এখন অপেক্ষা করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির জন্য।

তবে তার আগে এক সাক্ষাৎকারে রাসেল জানালেন তাঁর জীবনের সেরা মুহূর্তের কথা। তিনি বলেন, “টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ২০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে যেই ইনিংস খেলেছিলাম, সেটা আমার সেরা মুহূর্ত। আমরা রান তাড়া করে ম্যাচ জিতেছিলাম। ১৯০ রানের উপর তাড়া করা মোটেই খুব একটা সহজ হয় না। তবে আমি বলব যে সেদিন উইকেট ভালো ছিল। ড্রেসিংরুমে সকলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সেটাই আমাকে কনফিডেন্স দেয় এবং এনকারেজ করে নিজের ভূমিকা নিখুঁতভাবে পালন করার জন্য।”

]]>
https://ebanglarmukh.com/sports/russell-reveals-favourite-moment-of-his-15-year-cricket-career/feed/ 0 1584
রাসেলের অবসর, বিবৃতিতে বড় বার্তা https://ebanglarmukh.com/sports/rusell-retires-from-international-cricket-gives-big-message/ https://ebanglarmukh.com/sports/rusell-retires-from-international-cricket-gives-big-message/#respond Fri, 18 Jul 2025 01:36:40 +0000 https://ebanglarmukh.com/?p=1556 নিউজ ডেস্ক: এই মুহূর্তে বেশ শোচনীয় অবস্থা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। কিছুদিন আগে তাদের বিশ্রী পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাবাইনা পার্কে তারা অলআউট হয়েছে ২৭ রানে। সামান্য কয়েকটা রান তাড়া করতে গিয়ে এমন জঘন্য নজির গড়ে তারা। এরপরই তড়িঘড়ি প্রাক্তন তারকা ক্রিকেটারদের ডাকে দেওয়া হয়। তাঁদের সঙ্গে আলোচনায় বসা হবে। ঠিক কিভাবে দলকে আগের মত শক্তিশালী করা যায়, সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে প্রাক্তন তারকাদের থেকে।

সেই রেশ কাটতে না কাটতেই দলের কাছে ধেয়ে এলো আরো এক বড় দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ? ক্রিকেটের সমস্ত ফরম্যাটকে সারাজীবনের জন্য বিদায় জানালেন দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবেই, এই ঘোষণা একটা বড় ধাক্কা দল ও তার সমর্থকদের কাছে। বলা বাহুল্য, অনেকেই ভাবছেন যে রাসেল চলে গেলে দলের পরিস্থিতি কি হবে আগামী দিনে।

এক বিবৃতির মাধ্যমে রাসেল নিজের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে লেখা, “অনুভূতিটা শব্দে বোঝানো সম্ভব নয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে সবচেয়ে গর্বের বিষয়। আমি উঠতে ক্রিকেটারদের রোল মডেল হয়ে অবসর নিতে চাই।” প্রসঙ্গত, সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেই পাকাপাকিভাবে সরে দাঁড়াবেন রাসেল। এবার দেখার বিষয় রাসেলের জায়গা কে নেন দলে।

]]>
https://ebanglarmukh.com/sports/rusell-retires-from-international-cricket-gives-big-message/feed/ 0 1556
ঘরের মাঠে সমালোচকদের কড়া জবাব রাসেলের https://ebanglarmukh.com/sports/russell-answers-critics-on-home-ground/ https://ebanglarmukh.com/sports/russell-answers-critics-on-home-ground/#respond Mon, 05 May 2025 13:43:58 +0000 https://ebanglarmukh.com/?p=752 দেবজিৎ মুখার্জি, কলকাতা: “ডট বল খেলা নিয়ে চিন্তিত ছিলামনা” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা হওয়ার পর রাসেলের মুখে শোনা গেল আত্মবিশ্বাসী সুর। এদিন ২৫ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে তিনি কেকেআরকে একটি বড় রান স্কোরবোর্ডে তুলতে সাহায্য করেন। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেলের এই মারকুটে ইনিংস বড় স্বস্তি দিয়েছে নাইট শিবিরকে। বলতে গেলে, এদিন রাসেল নিজের নিন্দুকদেরও জবাব দিয়েছেন নিজের ব্যাটের দ্বারা। সবমিলিয়ে, এই মুহূর্তে নাইট সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন তিনি।

রবিবার, ৪ঠা মে, নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনসে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামে অজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। এদিন ব্যাট হাতে টিম ম্যানেজমেন্ট যা চেয়েছিল, সেটা করে দেখাতে সফল হয়েছেন দলের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে তোলে ২০৬ রান। জবাবে রান তাড়া করতে নেমে অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হয়ে রিয়ান পরাগদের। মাত্র ১ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে কেকেআর এবং এর জেরে তারা এখনো টিকে রয়েছে টুর্নামেন্টে। 

তবে জয়ের চেয়েও বেশি দল এবং সমর্থকদের মুখের হাসি চওড়া করেছেন দলের তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। ব্যাট হাতে তিনি করেছেন ২৫ বলে ৫৭, যার মধ্যে রয়েছে চারটি চার এবং ছটি ছায়। অর্থাৎ মোট ৫২ রান এসেছে বল মাঠের বাইরে করা থেকেই। তাঁর এই ইনিংস তাঁকে ম্যাচের সেরার পুরস্কার। দীর্ঘদিন ধরে রাসেলকে নিয়ে যে নিন্দার ঝড় উঠেছিল সমাজমাধ্যমগুলিতে, তার কড়া জবাব দিয়েছেন তিনি বলে মনে করছেন বহু ক্রিকেটপ্রেমী। সবমিলিয়ে, রাসেলের মাসেল করে দিয়েছে কাজ। এখনো টুর্নামেন্ট জেতার আশা বেঁচে রয়েছে কেকেআরের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাসেল নিজের এই ইনিংস প্রসঙ্গে অবস্থান জানান। তিনি বলেন, “আমরা সকলেই জানি এই ম্যাচের গুরুত্ব কতটা। এখনো চারটি ম্যাচ বাকি এবং সেগুলি চারটি ফাইনালের মতোই। পারফরম্যান্স ও জয় নিয়ে খুশি। যেহেতু আমার হাতের সময় ছিল, তাই আমি ডট বল খেলা নিয়ে চিন্তিত ছিলামনা। নেমেই চালিয়ে খেলা সহজ না। এই উইকেট কঠিন। তবে আমি খুশি শেষে বাউন্ডারি হাকাতে পেরে। রিঙ্কুও কয়েকটি পায় শেষে। স্কোরবোর্ড দেখে বোঝা যায় পরিস্থিতি এবং কি করতে হবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/russell-answers-critics-on-home-ground/feed/ 0 752
নিজের ৩৭তম জন্মদিনে বড় উপহার পেলেন রাসেল https://ebanglarmukh.com/sports/russell-got-a-big-gift-on-his-37th-birthday/ https://ebanglarmukh.com/sports/russell-got-a-big-gift-on-his-37th-birthday/#respond Wed, 30 Apr 2025 09:03:04 +0000 https://ebanglarmukh.com/?p=668 দেবজিৎ মুখার্জি: লাগাতার পরাজয়ের পর অবশেষে জয় পেল গত আইপিএলের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এই জয় নিজেদের ঝুলিতে তুলতে সফল হলো নাইটরা। যদিও সহজে এই ম্যাচ দখলে আসেনি। বড়সড় টার্গেট দেওয়া সত্ত্বেও মাত্র ১৪ রানে জয় পেয়েছে কেকেআর। যেভাবে দিল্লি ব্যাট করছিল, তাতে একটা সময় মনে করা হচ্ছিল যে ম্যাচ নিজের নামে করে নেবে দিল্লি। যদিও শেষ মুহূর্তে বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং নাইটদের ম্যাচে ফিরিয়ে আনে। সবমিলিয়ে, এই জয়ের ফলে এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে কেকেআর।

তবে এই জয়টি সবচেয়ে স্পেশাল ছিল কেকেআরের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাছে। কি কারনে? মঙ্গলবার, ২৯ এপ্রিল, ৩৭তম জন্মদিন ছিল ক্যারিবিয়ান তারকার এবং সেদিনই এই জয় একটা গিফট তাঁর কাছে। ম্যাচ শেষে তিনি এমনটাই দাবি করেছেন। এখানেই শেষ নয়, তিনি এই জয়ের কৃতিত্ব দেন গোটা দলকেই। রাসেলের বক্তব্য, এটি পুরোপুরি একটি টিম এফর্ট ছিল। পাশাপাশি, এদিন স্টেডিয়ামে উপস্থিত নাইট সমর্থকরাও রাসেলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। অনেকে এটাও মনে করছেন যে অন্তিম ওভার রাসেলকে দিয়ে একদম সঠিক কাজ করেছে কেকেআর।

আন্দ্রে রাসেল বলেন, “এই ম্যাচের আগে টিম মিটিংয়ে একটা চ্যাট হয় এবং ছেলেরা একটা জয় চায় আমার জন্মদিনে। এই গিফট ছাড়া অন্য কোন গিফট ম্যাটার করেনা। ক্রিকেটের একটা অ্যামেজিং লিগ হচ্ছে এই আইপিএল আর সেখানে আমার জন্মদিনের দিন ম্যাচ শিডিউল করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এটা পুরোপুরি একটা টিম এফর্ট ছিল।” তাঁর এমন বক্তব্য মন জয় করেছে তাঁর সতীর্থ সহ দলের সমর্থকদের। ম্যাচ শেষে অনেকেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ক্যারিবিয়ান তারকার বক্তব্যের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, এই দিনের ম্যাচে টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠায় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ২০৪। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন অঙ্কৃশ রঘুবংশী। এছাড়া রিঙ্কু সিং করেন ৩৬। দিল্লির বোলারদের মধ্যে তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন অজি তারকা মিচেল স্টার্ক। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে দিল্লির স্কোর দাড়ায় ৯ উইকেটে ১৯০। ফ্যাফ ডুপ্লেসি করেন ৬২। অধিনায়ক অক্ষর প্যাটেল করেন ৪৩ এবং বিপ্রাজ নিগম ৩৮। কেকেআরের বোলারদের মধ্যে তিনটি উইকেট পান সুনীল নারিন এবং তিনিই হন ম্যাচের সেরা।

]]>
https://ebanglarmukh.com/sports/russell-got-a-big-gift-on-his-37th-birthday/feed/ 0 668