Argentina – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 16 Dec 2025 05:57:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 যুবভারতী কান্ড নিয়ে ভিডিওবার্তায় বিস্ফোরক বক্তব্য শুভশ্রীর https://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/ https://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:56:12 +0000 https://ebanglarmukh.com/?p=2673 দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কান্ড নিয়ে তোলপাড় নেটপাড়া সহ গোটা বাংলা। মেসিকে দেখতে না পেয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা, তা দেখে স্তম্ভিত বাংলা সহ গোটা ভারতবর্ষ। এক কথায় বলতে গেলে, একেবারে তান্ডব নৃত্য চলেছে সেখানে। সমাজমাধ্যমেও ঘটনার চরম নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে কলকাতা যা করে দেখাতে পারেনি, তা করে দেখানো হয়েছে হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরের তরফ থেকে। বলা ভালো, এই ঘটনার জেরে কলকাতা সহ গোটা বাংলার মুখ বিশ্রীভাবে পুড়েছে। চারিদিকে এখন বইছে নিন্দার বন্যা। 

তবে ঘটনার মাঝে কটাক্ষের শিকার হতে হয় বাংলা ছবির লেডি সুপারস্টার, তথা রাজ চক্রবর্তী জায়া, শুভশ্রীর। মেসির সঙ্গে ছবি তোলার পর তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনার বন্যা। তাঁকে ট্রোল করার পাশাপাশি মিম পর্যন্ত বানানো হয় তাঁকে নিয়ে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টলিউডের অনেকে। শুধু তাই নয়, শুভশ্রীর নিন্দুকদের একহাত নিয়েছেন তাঁর ভক্তরাও। স্বামী রাজ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও শুভশ্রীর সমর্থনে বহু পেজ ও নেটিজেন পোস্ট করেছেন। অনেকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিসের স্ত্রী ও বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খানের প্রসঙ্গও টেন এনেছেন। যদিও ‘এ বাংলার মুখ’ সেই বিষয়ে নাক গলাবে না। 

এবার এই নিয়ে মুখ খুললেন খোদ শুভশ্রী। একটি ভিডিওবার্তায় তিনি সবটি জানান। তবে যেহেতু ‘এ বাংলার মুখ’ রাজনীতিতে নাক গলাবে না, তাই সেই অংশটিতে আমরা যাব না। তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনারা শুভশ্রীর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/1DE2yprWQT/

শুভশ্রী বলেছেন, “আমি একজন নারী, বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। ছবি তুলতে আসেননি শাহরুখ খান? কি দোষ আমার? আমাকে কটাক্ষ করা হচ্ছে কারো প্রাক্তন প্রেমিকা বলে। ২০২৬ আস্তে চলেছে। মহিলা হয়েও এভাবে সম্মোধন করা হচ্ছে মহিলাদের। ঠিক করলেন তো আপনারা?” এরপরই তিনি তাঁর সন্তানদের হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। শুভশ্রী বলেছেন, “আমি ভাবছিলাম হয়তো আমাকে বলে মন হালকা হচ্ছে। কিন্তু কাল থেকে আক্রমণ করা শুরু হয়েছে আমার বাচ্চাদের। বলা হচ্ছে ওদের মেরে ফেলা হবে। মা হয়ে আমি তো তা মেনে নেব না।”

]]>
https://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/feed/ 0 2673
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে যুবভারতীর ঘটনার নিন্দা https://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/ https://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:47:26 +0000 https://ebanglarmukh.com/?p=2666 নিউজ ডেস্ক: বর্তমানে যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। গত শনিবার ফুটবলের GOAT মেসিকে দেখা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার নিন্দা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই। সোশ্যাল মিডিয়ায় এখনো এই নিয়ে চলছে জোড় আলোচনা। বলা ভালো, এখনো কেউ মেনে নিতে পারছেন না যে আর্জেন্টাইন তারকা এমন বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কলকাতায় এসে। ঘটনা জনসম্মুখে আসতেই শুধু ভারতীয় সংবাদমাধ্যমগুলিই নয়, নিন্দা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও। রবিবারই ব্রিটেনের এক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে লিখেছে, যার জেরে মাথা একেবারে হেট হয়েছে তিলোত্তমার। 

এবার ঘটনার নিন্দা করা হলো আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তরফ থেকেও। ঘটনাটি নিয়ে বিস্তারিতভাবে লেখা হয়েছে ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। শিরোনামে ‘ক্লারিন’ লিখেছে, ‘মেসিকে নিয়ে বিশৃঙ্খলা ভারতে’। শুধু তাই নয়, প্রতিবেদনে আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠার কথাটিও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, “২২ মিনিটে শেষ করতে হয় অনুষ্ঠান চেয়ার ও জলের বোতল ছোড়ার কারণে, যার ফলে সংকট সৃষ্টি হয়। তারপরও দূরে সরিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামে মেসি ঢুকতেই শুরু হয় বিপত্তি এবং বিতর্ক সৃষ্টি হয়। চড়া দামে টিকিট কেটে সকলে মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু কর্মকর্তাদের কারণে বাধা সৃষ্টি হয়। অনুষ্ঠানটি নষ্ট হয়েছে আর্জেন্টাইন তারকার সঙ্গে নেতা-কর্তাদের ছবি তোলার জন্য।”

অন্যদিকে ‘লা নাসিয়েন’ ঘটনাটিকে ‘গুরুতর দাঙ্গা’র তকমা দিয়েছে। নিজেদের প্রতিবেদনে তারা লিখেছে, “লিও মেসির সফর শনিবার তাড়াতাড়ি শেষ করা হয় ভারতের কলকাতার এক স্টেডিয়ামে। স্টেডিয়াম ছেড়ে চলে যান মেসি। দর্শকরা নিন্দা করেছেন যে কেলেঙ্কারি করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।” স্বাভাবিকভাবেই, এই ঘটনা নিয়ে যেভাবে আন্তর্জাতিক সমাজমাধ্যমগুলিতে লেখালেখি হয়েছে বা হয়ে চলেছে, তাতে যে কলকাতার মুখ পুড়েছে, তা না বললেও চলে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে এই গোটা বিষয়টি নিয়ে আর কি হয়।

]]>
https://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/feed/ 0 2666
মেসিকে নিয়ে কি বললেন দি মারিয়া? https://ebanglarmukh.com/sports/what-di-maria-said-about-messi/ https://ebanglarmukh.com/sports/what-di-maria-said-about-messi/#respond Wed, 10 Sep 2025 04:37:59 +0000 https://ebanglarmukh.com/?p=2167 নিউজ ডেস্ক: কদিন আগেই ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে। তাতে বড় জয় পায় গতবারের বিশ্বজয়ী দল। ৩-০ গোলে ম্যাচ জেতে তারা। সেই ম্যাচে দুটি গোল করেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু ম্যাচের আগে তাঁর চোখ থেকে জল উসকে দেয় তাঁর বিশ্বকাপ না খেলা ও অবসর নিয়ে জল্পনা।

এবার এই বিষয়ে মুখ খুললেন মেসির একসময়ের সতীর্থ, তথা আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার, দি মারিয়া। কী বক্তব্য তাঁর? দি মারিয়া মনে করেন যে মেসি বিশ্বকাপ তো খেলবেই, এমনকি তার পরও খেলা চালিয়ে যাবেন। এরপর লিওর প্রশংসা করে তিনি দাবি করেন যে মেসি ইতিহাসের সেরা ফুটবলার এবং তাঁর সঙ্গে খেলতে পারা সৌভাগ্য।

দি মারিয়া বলেন, “মেসির খেলা এখনও শেষ হয়নি। ও বিশ্বকাপ খেলবে। তারপর আরো ম্যাচ খেলবে। আমার মতে, মোটেও ওটা ওর বিদায়ী ম্যাচ ছিল না। সেই জন্যই আমি দেখতে যাইনি। কথা হয়েছে ওর সঙ্গে আমার। খুশি যে ও খেলছে এখনো। ইতিহাসের সেরা ফুটবলার মেসি। সব জিতেছে। আমার সৌভাগ্য ওর সঙ্গে খেলতে পারা।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত মেসি কি করেন।

]]>
https://ebanglarmukh.com/sports/what-di-maria-said-about-messi/feed/ 0 2167
“দুজনেই সর্বদা জিততে চেয়েছি” রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বক্তব্য মেসির https://ebanglarmukh.com/sports/we-both-wanted-to-win-always-messi-talks-about-his-competition-with-ronaldo/ https://ebanglarmukh.com/sports/we-both-wanted-to-win-always-messi-talks-about-his-competition-with-ronaldo/#respond Wed, 21 May 2025 06:55:19 +0000 https://ebanglarmukh.com/?p=963 নিউজ ডেস্ক: “দুজনেই সর্বদা জিততে চেয়েছি” পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার লিও মেসি। এক সাক্ষাৎকারে তিনি এই কনটেস্ট সম্পর্কে নিজের বক্তব্য রাখেন। লিও জানান যে তিনি মনে করেন যে তাঁরা দুজনেই নিজেদের গড়ে তুলেছেন ভালো খেলোয়াড় হিসেবে। যদিও এখানেই শেষ নয়, মেসি আরো জানান যে তাঁরা দুজনেই দীর্ঘদিন ধরে শীর্ষে থেকেছেন, যা একেবারেই সহজ নয়। বিস্তারিতভাবে বলতে গেলে, লিওর কথায় স্পষ্ট যে দুজনে যতই একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, সম্মান একে অপরকে করেন। 

ফুটবলের ময়দানে নিজেদের প্রতিভা ও দলকে একাধিক ম্যাচ জেতানোর ফলে এক বড় নাম হয়ে উঠেছেন লিও মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই তারকার ভক্তের সংখ্যা প্রচুর। শুধু তাদের নিজেদের দেশেই নয়, অন্যান্য দেশেও তাঁদের ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো। দুজনে যখন একে অপরের বিরুদ্ধে মাঠে নামেন, তখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে যায়। তাঁদের পায়ে বল যেতে দেখলেই, তাঁদের ভক্তরা ধরে নেন যে এবার গোল হতে চলেছে। সবমিলিয়ে, বর্তমানে দুই তারকা রীতিমতো রাজত্ব করছেন ফুটবল ইউনিভার্সে।

তবে দুজনে যতই একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, একে অপরের প্রতি সম্মান প্রচুর। মেসি ও রোনাল্ডোর ভক্তদের মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে তর্কাতর্কিত জড়াতে। কেউ বলে মেসি সেরা, তো কেউ বলে রোনাল্ডো। কিন্তু দুজন যখন একে অপরের মুখোমুখি হন, তখন সম্পূর্ণ অন্যরকমের এক চিত্র দেখা যায়। প্রতিদ্বন্দ্বী কম, বন্ধুর মতো আচরণ করেন একে অপরের সঙ্গে। ফুটবলপ্রেমীরাও এমন সুন্দর সম্পর্কের প্রশংসা করেন। বহু ফুটবলপ্রেমী আছেন যারা দাবি করেন যে দুজনেই নিজেদের দিক থেকে সেরা এবং এই তুলনা পুরোপুরি অর্থহীন।

দুই তারকার সম্পর্ক কেমন, এবার এই প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানান মেসি। কি বলেন আর্জেন্টাইন তারকা? তিনি বলেন, “ফুটবলের দিক থেকে এটি চিরকালই একটি দুর্দান্ত লড়াই। আমার মতে আমরা দুজনেই একে অপরকে এক ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলেছি। আমরা দুজনেই বড় প্রতিযোগী এবং সর্বদা জিততে চেয়েছি। শুধু আমার নয়, সমস্ত ফুটবলপ্রেমীদের কাছে এটি একটি সোনালী যুগ। বহু বছর ধরে আমরা শীর্ষে থেকেছি, যেখানে পৌঁছানো সহজ কিন্তু ধরে রাখা কঠিন। আমরা এক দশক কি তার বেশি ধরে সেখানে থেকেছি। আমরা অনেককিছুর দাবেদার। এই স্মৃতি সমস্ত ফুটবলপ্রেমীর মনে লেগে থাকবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/we-both-wanted-to-win-always-messi-talks-about-his-competition-with-ronaldo/feed/ 0 963
“বছরটা বেশ গুরুত্বপূর্ণ” আসন্ন বিশ্বকাপ খেলা প্রসঙ্গে জানালেন মেসি https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/ https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/#respond Fri, 18 Apr 2025 16:55:06 +0000 https://ebanglarmukh.com/?p=501 নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে এক বড় নাম আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লিও মেসি। তাঁর পায়ে বল গেলেই ধরে নেওয়া হয় যে এবার বিপক্ষ দলের জালে বল জড়াতে চলেছে। শুধু তাই নয়, তিনি যেই দলের হয়ে খেলুক না কেন, ফুটবলপ্রেমীরা ধরে নেন যে তাঁর উপস্থিতি থাকা মানে সেই দলের জেতা। এতটাই মেসির জনপ্রিয়তা। তাঁর ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অরের মতো সম্মানজনক পুরস্কারও। সবমিলিয়ে, বর্তমানে তিনি বহু ডিফেন্ডার ও গোলরক্ষকের এক বড় আতঙ্ক।

তবে এই সবকিছুর মাঝেও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমী সহ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে। কি সেই প্রশ্ন? গত বিশ্বকাপের (২০২২) ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ট্রফি নিজেদের নামে করতে সফল হয়েছিল আর্জেন্টিনা। এরপরই অনেকে ধরে নেন যে এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ এবং এরপর হয়তো আর তাঁকে দেখা নাও যেতে পারে ফুটবলের ময়দানে। যদিও তারকা আর্জেন্টাইন স্ট্রাইকারের সতীর্থরা বহুবার জানিয়েছেন যে মেসি খেলা চালিয়ে যাবে। কিন্তু মেসির থেকে এই বিষয়ে কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

তবে এবার এই প্রসঙ্গে নিজের মুখ খুললেন মেসি। কি বললেন তিনি? এক সাক্ষাৎকার তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন যে চলতি বছর তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বাড়ি তিনি ঠিক করবেন যে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। মেসি বলেন, “আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারিনা। এতদিন ধরে বিশ্বকাপটাই মিসিং ছিল। এবার আমি সেটাও পেয়ে গেছি। তবে নিঃসন্দেহে আমি প্রতিদ্বন্দ্বিতা করা চালিয়ে যাবো কারণ এটা আমার স্বভাব এবং এটা কোনদিনই আমার মধ্যে থেকে যাবেনা। আমি লড়াই করে জিততে ভালোবাসি। ২০২৬ সালের বিশ্বকাপ আমি খেলবো কি খেলবোনা, সেটা এই বছরই আমি ঠিক করতে পারবো। এই বছরটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে যদি আমি বলি যে আমি এটা নিয়ে কিছু ভাবছিনা, তাহলে সেটা মিথ্যে বলা হবে আমার।”

এছাড়া এই সাক্ষাৎকার মেসি প্রশংসা করেন স্পেনের উদীয়মান প্রতিভা ল্যামিন ইয়ামালের। তিনি বলেন, “ইয়ামাল যেভাবে খেলছে, তাতে আমি মুগ্ধ। স্পেনের জাতীয় দলের হয়ে খেলে ইউরো কাপ জিতেছে। ওর বয়স এখন ১৭ এবং এই মুহূর্তে ও গ্রোথ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মতই ও ফুটবলার হিসেবে উন্নতি করবে এবং নিজের খেলায় নতুনত্ব কিছু আনবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/feed/ 0 501
ব্রাজিলিয়ান ফুটবলারদের হুম্বিতুম্বির যোগ্য জবাব আর্জেন্টিনার https://ebanglarmukh.com/sports/epic-reply-by-argentina-footballers-after-big-win-against-brazil/ https://ebanglarmukh.com/sports/epic-reply-by-argentina-footballers-after-big-win-against-brazil/#respond Thu, 27 Mar 2025 11:06:48 +0000 https://ebanglarmukh.com/?p=462 নিউজ ডেস্ক: ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় আর্জেন্টিনা। ম্যাচের ফলাফল ৪-১। নিজেদের ঘরের মাঠে সমর্থকদের মুখের হাসি চওড়া করতে সফল হয়েছিলেন দলের ফুটবলাররা। এই জয় দলের কাছে আরও স্পেশাল কারণ খেলেননি তারকা স্ট্রাইকার মেসি এবং তা সত্ত্বেও তারা ব্রাজিলকে হারাতে সফল হয়েছে। সবমিলিয়ে, সাম্বা বাহিনীদের রীতিমতো গুঁড়িয়ে দিয়েছিল মেসিহীন আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই, এই ফলে বড় ধাক্কা খায় ব্রাজিল।

তবে ম্যাচের পর দলের ফলাফল নিয়ে খুশি হলেও ব্রাজিলকে একহাত নিতে বিন্দুমাত্র দেরি করেননি আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচের আগে যেমন মন্তব্য এসেছিল ব্রাজিলিয়ান ফুটবলারদের তরফ থেকে, তাদের একপ্রকার অসন্তুষ্ট ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা এবং জেতার পর সেই বদলাটাই নেওয়া হয়। যদিও শুধু ফুটবলার বললে ভুল হবে, দলের সমর্থকরাও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে পোষ্টের মাধ্যমে কটাক্ষ করেন সাম্বা শিবিরের ফুটবলের। ম্যাচকি ঘিরে আবেগ ঠিক এতটাই।

যদিও এই সবকিছুর জন্য দায়ী আর্জেন্টিনা নয়। ঘটনার সূত্রপাত হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলারদের তরফ থেকেই। ম্যাচের আগে দলের তারকা মিডফিল্ডার রাফিনহা বড় মন্তব্য করেছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি? তাঁর বক্তব্য, “ওদের আমরা হারাবো। শুধু মাঠের অন্দরেই নয়। বাইরেও হারাবো। গোল তো আমার তরফ থেকে আসবেই। ময়দানে নিজের সেরাটা দেবো আমি।” কিন্তু হারাতে তো পারেনি, উল্টে নিজেরাই বিশ্রীভাবে পরাজিত হয়েছে। এক কথায় বলতে গেলে হারটি ছিল লজ্জাজনক হার।

এরপরই পাল্টা কটাক্ষ আসা শুরু করে আর্জেন্টিনার ফুটবলারদের থেকে। কারা কি বলেছেন? লিয়ো পারেদেস বলেন, “কথায় আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি। সেই অবস্থা ঠিক রাফিনহার। এতো বড়বড় কথা কখনোই খেলতে নামার আগে বলা উচিত নয় যখন কিছুই করতে পারবেনা মাঠে নেমে।” অন্যদিকে এঞ্জো ফের্নান্দেস বলেন, “আমি মনে করি কঠর পরিশ্রম করা উচিত মুখ বন্ধ করে। সেটাই আমরা করেছি এবং ওদের শিক্ষা দিয়েছি। যদি এদিন মেসি খেলতো, তাহলে আরো কয়েকটা গোল হয়তো আমরা করতে পারতাম।” মুখে জবাব না দিয়ে, ব্রাজিলের ফুটবলারদের, মাঠে জবাব দেওয়ার প্রশংসা করেছেন আর্জেন্টিনার বহু ফুটবলপ্রেমী। সকলেই মনে করছেন যে এবারও বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়ে যাবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে কিভাবে ঘুরে দাঁড়াবে ব্রাজিল? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।

]]>
https://ebanglarmukh.com/sports/epic-reply-by-argentina-footballers-after-big-win-against-brazil/feed/ 0 462
সাম্বা ম্যাজিক ফেল! সমর্থকদের মুখের হাসি চওড়া করলো মেসিহীন আর্জেন্টিনা https://ebanglarmukh.com/sports/samba-magic-failed-big-victory-for-argentina/ https://ebanglarmukh.com/sports/samba-magic-failed-big-victory-for-argentina/#respond Wed, 26 Mar 2025 14:00:59 +0000 https://ebanglarmukh.com/?p=431 নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অব্যাহত আর্জেন্টিনার দাপট। নিজেদের ঘরের মাঠে সমর্থকদের দুর্দান্ত ফুটবল উপহার দিলেন দলের ফুটবলাররা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে জয় পেল তারা। শুধু জয় নয়, রীতিমতো বড় ব্যবধানে জয় পেলেন স্ক্যালোনির ছেলেরা। ম্যাচের ফলাফল ৪-১। এক কথায় বলতে গেলে, একেবারে গুঁড়িয়ে দেয় ব্রাজিলের রক্ষণভাগকে। গোটা ম্যাচজুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রাজিলকে নাস্তানাবুদ খাওয়ায় হোম টিমের ফুটবলাররা। সবমিলিয়ে, এই জয় পরের বছর বিশ্বকাপের আগে যেমন স্বস্তি দেবে আর্জেন্টিনাকে, তেমন চিন্তায় রাখবে ব্রাজিলকে।

২০২৬ সালে হবে ফুটবলের মহাযুদ্ধ, ওরফে ফিফা বিশ্বকাপ। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দলকেই যোগ্যতা অর্জন করতে হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে। এবারের মহাযুদ্ধ হবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মাঠগুলিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এবারের বিশ্বকাপে খেলবেন মোট ৪৮টি দল। অর্থাৎ এটা স্পষ্ট যে লড়াই এতটা সহজ হবেনা কোন দলের জন্য। প্রতিমুহূর্তেই ট্রফির রাস্তায় থাকবে কাঁটা। যে অতিক্রম করতে পারবে সেই অন্তিম হাসি হাসতে পারবে।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার, ২৬শে মার্চ, ভোর চারটে নাগাদ শুরু হয় ম্যাচ। আয়োজকের দায়িত্বে ছিল আর্জেন্টিনা। ম্যাচটি খেলা হয় বুয়েনস আইরেসের এস্তাদো মনুমেন্টালে। স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উন্মাদনা একেবারে তুঙ্গে ছিল তাদের। খেলার প্রথম মুহূর্ত থেকেই ব্রাজিলকে চাপে রাখা শুরু করে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে দলকে লিড দেয় অ্যালভারেজ। দ্বিতীয় গোলটি আস্তেও বেশিক্ষণ সময় লাগেনি। ১২ মিনিটের দলের ব্যবধান বাড়িয়ে দেন ফার্ন্যান্ডেজ। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ করতে দেখা যায় সাম্বা বাহিনীদের। ২৬ মিনিটে কুনহার গোলে খাতা খোলে ব্রাজিল। তবে সেই মোমেন্টাম অব্যাহত রাখতে সফল হয়নি তারা। ৩৭ মিনিটে আরো ব্যবধান বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। এবারের গোলদাতা ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে।

সমতা ফেরানোর লক্ষ্যে পাল্টা আক্রমণের নামে ব্রাজিল। কিন্তু তা ধোপে টেকেনি। উল্টে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে সিমিওনের দাঁড়া চতুর্থ গোলটি পায় আর্জেন্টিনা। এরপর আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে কামব্যাক করতে পারেনি ব্রাজিল। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজতেই আনন্দে মেটে ওঠেন স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা। যদিও সাম্বা বাহিনীর এমন দুরবস্থায় ভেঙে পড়েছেন তাদের সমর্থকেরা। অনেকে সমাজমাধ্যমগুলিতে দাবি করেছেন যে এখন থেকেই ব্রাজিলকে আদা-জল খেয়ে লেগে থাকতে হবে। নাহলে বিশ্বকাপে বিশাল চাপ হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি করে ব্রাজিল।

]]>
https://ebanglarmukh.com/sports/samba-magic-failed-big-victory-for-argentina/feed/ 0 431
নেই মেসি! তবুও উরুগুয়ের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার https://ebanglarmukh.com/sports/argentina-defeated-uruguay-without-messi/ https://ebanglarmukh.com/sports/argentina-defeated-uruguay-without-messi/#respond Sat, 22 Mar 2025 06:09:36 +0000 https://ebanglarmukh.com/?p=319 নিউজ ডেস্ক: ব্রাজিলের মতো কীর্তি এবার করে দেখালো আর্জেন্টিনাও। কি করে দেখালেন দলের ফুটবলাররা? মেসি না থাকতেও ম্যাচ নিজেদের ঝুলিতে তুললো তারা। তাও আবার উরুগুয়ের মতো এক শক্তিশালী ও বিশ্বজয়ী দলের বিরুদ্ধে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা উরুগুয়েকে পরাজিত করলো ১-০ গোলে। এ দিনের ম্যাচে রীতিমতো হাবুডুবু খেতে দেখা গিয়েছে উরুগুয়ের ফুটবলারদের। প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলে গিয়েছে আর্জেন্টিনা।

২০২৬ সালে খেলা হবে ফিফা বিশ্বকাপ। নিয়ম অনুযায়ী প্রতিটি দলকেই যোগ্যতা অর্জন করে টুর্নামেন্ট খেলতে হয় এবং তা প্রমান করতে খেলতে হয় ম্যাচ। সেই অনুযায়ী উরুগুয়ের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড সেন্টেনারিও স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা। মেসি নেই বলে একটা চাপ চলছে আর্জেন্টাইন ফুটবলারদের মনে। এমনটাই ভাবছিলেন সে দেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু সম্পূর্ণ উল্টোটা ঘটে। একেবারে নির্ভীক ফুটবল খেলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। বরং উরুগুয়ের ফুটবলারদের চোখে-মুখে চাপ ফুটে উঠছিল।

বাঁশি বাজতেই আক্রমণে নামে আর্জেন্টিনা। একাধিকবার উরুগুয়ের গোলপোস্টে পৌঁছে প্রথম মিনিট থেকেই চাপে ফেলতে শুরু করে তাদের রক্ষণভাগকে। যদিও কোনভাবে তা বাঁচিয়ে দেয় তারা। অন্যদিকে উরুগুয়ের কাছেও কয়েকটি সুযোগ আসে লিড নেওয়ার। কিন্তু সেগুলি তারা কাজে লাগাতে সফল হয়নি। কাছাকাছি এসে হাতছাড়া হয়েছে সেই সুযোগ। তবে প্রথমার্ধের শেষে বল পোজেশন বেশি ছিল আর্জেন্টিনারই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। একাধিক স্কোরিং অপরচুনিটি নষ্ট হয় দুই দলেরই।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। আবারো শুরু থেকে আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা এবং একইভাবে উরুগুয়ে রক্ষণভাগ তা বাঁচাতে থাকে। কিন্তু ৬৮ মিনিটের মাথায় খাতা খোলে গতবারের বিশ্বজয়ী দল। দলকে ম্যাচে এগিয়ে দেন থিয়াগো আলমাডা। এরপর সমতা ফেরাতে মরিয়া উরুগুয়ে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু তা কাজে আসেনি। উল্টে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আর্জেন্টিনা। ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে লালকার্ড দেখানো হয় গঞ্জলেসকে। দশজনে নেমে আসার পর সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে উরুগুয়ে। কিন্তু তারা সফল হয়নি এবং ১-০ স্কোরলাইনে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। এই জয়ের পর সেই দেশের ফুটবল মহল থেকে শুরু করে ফুটবলপ্রেমী সকলেই মনে করছেন যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে এখন থেকেই এবং আশা করছেন যে মেসির অবর্তমানে তাঁরাই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবেন।

]]>
https://ebanglarmukh.com/sports/argentina-defeated-uruguay-without-messi/feed/ 0 319
মারাদোনার মৃত্যু: চাঞ্চল্যকর অভিযোগ ফারিয়াসের https://ebanglarmukh.com/sports/maradonas-death-explosive-allegation-by-farias/ https://ebanglarmukh.com/sports/maradonas-death-explosive-allegation-by-farias/#respond Fri, 21 Mar 2025 17:58:16 +0000 https://ebanglarmukh.com/?p=308 নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে এখনো একটি বড় নাম আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার দিয়েগো মারাদোনা। গোটা বিশ্বে তাঁর ভক্তের সংখ্যা প্রচুর। ফুটবল নিয়ে আলোচনা হলে, ৮ থেকে ৮০ সকলেই, একবার না একবার ওনার প্রসঙ্গ টেনেই আনেন। প্রায় বছর পাঁচেক আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠিকই, তবে আজও তিনি বেঁচে আছেন প্রতিটি আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের থেকে শুরু করে সকল মানুষের মনে। বলা যায়, এখনো তিনি করছেন রাজ।

২০২০ সালে তাঁর মৃত্যু হলেও দীর্ঘদিন পর তা নিয়ে উঠে আসে বিস্ফোরক তথ্য। এবার এই মামলার শুনানিতে এক বড়সড় অভিযোগ তোলেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। কি বক্তব্য তাঁর? তিনি জানান যে মারাদোনা যেই বাড়িতে ছিলেন অস্ত্রপচারের পর, সেখানে নাকি কোন চিকিৎসার সরঞ্জাম ছিলোইনা। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা আর্জেন্টিনায়। বলতে গেলে, এটি চোখের নিমেষে একটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

ঘটনার সূত্রপাত সেই বছরের ২৫ নভেম্বর। হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় মারাদোনার। রীতিমতো শোকের ছায়া নেমে আসে আর্জেন্টিনা সহ গোটা ফুটবল মহলে। কিন্তু তাঁর মৃত্যুকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তোলেন তাঁর পরিবার। চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠানো হয় তাঁর ব্যক্তিগত চিকিৎসক, আরো একজন চিকিৎসক সহ দুই নার্সের বিরুদ্ধে। সবমিলিয়ে মোট ৭জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জল গড়ায় বুয়েনস আইরেসের সান ইসিদরো আদালত পর্যন্ত।

তবে এই ব্যাপারে বিস্ফোরক কথা জানিয়েছেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। কি জানিয়েছেন তিনি? মারাদোনা মারা যাওয়ার পর সেখানে প্রথমে যেকজন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজন লুকাস। সাক্ষ্য দেওয়ার সময়ে তিনি জানিয়েছেন, “মারাদোনার যেই বাড়িতে চিকিৎসা হচ্ছিল, সেখানে কোন সরঞ্জাম দেখিনি চিকিৎসার। মনে হচ্ছিল বিস্ফোরণ হবে তাঁর মুখ ও তলপেট দেখে। আমি বিস্মিত হয়েছিলাম সেটা দেখে।” ঘটনাটি জানাজানি হতেই জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন। বলা যায়, রীতিমতো সাসপেন্স তৈরি হয়েছে গোটা আর্জেন্টিনায়।

উল্লেখ্য, ১৯৬০ সালের ৩০শে অক্টোবর আর্জেন্টিনার লানুসে জন্ম হয় মারাদোনার। ১৯৭৭ সালে তাঁর অভিষেক ঘটে আন্তর্জাতিক ফুটবলে। তাঁর উপর ভর করে একাধিক ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। বলা যায়, আর্জেন্টাইন ফুটবলের স্তম্ভ ছিলেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অজস্র পুরস্কার। এমনকি ব্যালন ডি’অর পর্যন্ত জিতেছেন তিনি। ৬০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৫শে নভেম্বর ২০২০তে মৃত্যু হয় তাঁর। তবে তা ঘিরে তৈরি হয়েছে বড় রহস্য।

]]>
https://ebanglarmukh.com/sports/maradonas-death-explosive-allegation-by-farias/feed/ 0 308
মেসি-নেইমার ছাড়াই বাছাইপর্ব খেলবে চিরপ্রতিদ্বন্দ্বীরা https://ebanglarmukh.com/sports/no-messi-neymar-in-qualifier-game/ https://ebanglarmukh.com/sports/no-messi-neymar-in-qualifier-game/#respond Tue, 18 Mar 2025 17:00:55 +0000 https://ebanglarmukh.com/?p=253 নিউজ ডেস্ক: যখনই ফুটবলের কথা ওঠে, তখনই কোন না কোনভাবে প্রসঙ্গ উঠেই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামলেই দর্শকদের থেকে শুরু করে সমর্থকদের, সকলেরই উন্মাদনা পৌঁছে যায় চরম পর্যায়ে। পাশাপাশি, ফুটবলারদের উত্তেজনাও থাকে এক আলাদা মাত্রার। সবমিলিয়ে, এই ম্যাচ ঘোষণা হওয়া মানেই সমগ্র ফুটবল-জগতে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হওয়া।

শীঘ্রই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে। তার আগে নিজেদের সবরকমভাবে প্রস্তুত করছে দুই দল। নিজেদের সেরাটা দিতে ঘন্টার পর ঘন্টা তারা চালিয়ে যাচ্ছে অনুশীলন। উদ্দেশ্য একটাই এবং সেটা হলো ম্যাচে জয় পাওয়া। সেই কথা মাথায় রেখে এখন থেকেই যাবতীয় সব পরিকল্পনা করে চলেছে দুজনে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে দুই শিবিরেই লাগলো ধাক্কা। কি এমন ঘটলো? এই ক্রাঞ্চ গেমে দেখা যাবেনা দুই দলের এক তারকা ফুটবলারকে। তাঁরা কারা? আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিও মেসি এবং ব্রাজিলের হয়ে মাঠে নামবেন না নেইমার। ব্যাপারটা জানাজানি হতেই মন ভেঙেছে দুই দলের সমর্থকদের। তবে তা সত্ত্বেও তাঁদের এই ম্যাচের প্রতি আগ্রহ একটুও কমেনি।

কিন্তু ঠিক কি কারনে ম্যাচ খেলতে পারবেন না দুই তারকা? ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে গত ২রা মার্চ ব্রাগান্তিনোর বিরুদ্ধে বাঁ-পায়ের উরুতে নেইমার যে চোট পেয়েছিলেন, তা বেশ গুরুতর। এমনকি নেইমার নিজেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রসঙ্গে জানিয়েছেন। তিনি লিখেছেন, “মনে হচ্ছিল প্রত্যাবর্তনের অনেকটাই সামনে আমি পৌঁছে গেছি। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে মূল্যবান জার্সিটি এই মুহূর্তে আমি পড়তে পারবোনা। অনেকক্ষণ আলোচনা হয়েছে আমাদের। আমার ফিরে আসার ইচ্ছাটা কতটা, সেটা সকলেই জানে। কিন্তু অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনরকম ঝুঁকি নেবোনা। আমি মনে করি যে আঘাত সারিয়ে নেওয়ার জন্য যা দরকার, সেগুলি করা ভালো।”

অন্যদিকে, তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার মেসির না খেলা প্রসঙ্গে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে যে গত রবিবার আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মেসির বাঁ পায়ের পেশিতে ব্যথা ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি পুরো ম্যাচটি খেলেন। এছাড়া মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “আমাদের এটাই চেষ্টা যেনো মেসি অতিরিক্ত চাপ থেকে দূরে থাকে। ওর সমস্যা যাতে আর কোনোভাবে না বাড়ে, সেদিকেও আমরা নজর রেখেছি। এই ব্যাপারে ক্লাবের তরফ থেকে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে আর্জেন্টিনার মেডিক্যাল টিমের সঙ্গে।”

]]>
https://ebanglarmukh.com/sports/no-messi-neymar-in-qualifier-game/feed/ 0 253