BLO Protest – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 13 Jan 2026 06:16:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 242543434 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ফের বিএলওদের বিক্ষোভ https://ebanglarmukh.com/politics/blo-protest-near-ceo-office/ https://ebanglarmukh.com/politics/blo-protest-near-ceo-office/#respond Tue, 13 Jan 2026 06:16:11 +0000 https://ebanglarmukh.com/?p=2907 দেবজিৎ মুখার্জি, কলকাতা: গত কয়েকদিনে বেশ কয়েকজন বিএলও প্রাণহারান এসআইআরের কাজ চলার মাঝে। তাই সোমবার বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা মৃতদের পরিবারকে সঙ্গে নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।

তাঁদের বক্তব্য, পরিকল্পনাহীন এসআইআরের কাজ চলায় গত কয়েকদিনে একাধিক বিএলও প্রাণ হারিয়েছেন, কিন্তু কমিশন চুপ ক্ষতিপূরণের বিষয়ে এবং কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেই দাবিতেই বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে চিঠি দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাক্ষাৎ চেয়ে, কিন্তু সময় দেওয়া হয়নি তাঁদের এবং তাতেই বিক্ষোভে নামেন বিএলওদের একাংশ।

বিক্ষোভকারী বিএলওরা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে প্রবেশ করার চেষ্টা করেন ব্যারিকেড ভেঙে। কিন্তু পুলিশি বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রীতিমতো ধস্তাধস্তিতে জোড়ায় দুপক্ষ। বলে রাখা ভালো, এর আগেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ।

]]>
https://ebanglarmukh.com/politics/blo-protest-near-ceo-office/feed/ 0 2907