Cheteshwar Pujara – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 27 Nov 2025 09:29:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 আত্মহত্যা করলেন পূজারার শ্যালক! নেপথ্যে কী? https://ebanglarmukh.com/sports/pujaras-brother-in-law-commited-suicide-why/ https://ebanglarmukh.com/sports/pujaras-brother-in-law-commited-suicide-why/#respond Thu, 27 Nov 2025 09:29:07 +0000 https://ebanglarmukh.com/?p=2457 দেবজিৎ মুখার্জি: চেতেশ্বর পূজারার পরিবারে দুঃসংবাদের কালো ছায়া! কী কারণে? না ফেরার দেশে প্রাক্তন ভারতীয় তারকার শ্যালক। ঘটনাটি কী? আত্মঘাতী হন প্রাক্তন টেস্ট তারকার শ্যালক জিত পাবরি। কী কারণে আত্মহত্যা করলেন তিনি? পরিবারের সদস্যদের তরফ থেকে দাবি করা হয়েছে যে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এই দুঃসংবাদটি আসে। তবে তখনও প্রাক্তন তারকা কমেন্ট্রি করছিলেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। তবে মনে করা হচ্ছে যে জিতের আত্মহত্যা করার পেছনে হাত রয়েছে এক ধর্ষণের অভিযোগের। তবে দিনের শেষে ঘটনাকে ঘিরে গোটা পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে নিজের বাড়িতেই বুধবার সকালে জিত পাবরি আত্মহত্যার চেষ্টা করেন গলায় ফাঁস লাগিয়ে। শব্দ শুনে তৎক্ষণাৎ প্রতিবেশীরা পূজারার শ্যালককে হাসপাতালে নিয়ে যান উদ্ধার করে। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তিনি মারা গিয়েছে বলে ঘোষণা করেন। পরিবারের সকল সদস্য বেশ ভেঙ্গে পড়েছেন এই ঘটনার পর। তবে আত্মহত্যা সংক্রান্ত কোনো চিঠি হাতে লাগেনি পুলিশের। মালব্যনগর থানার পুলিশ আধিকারিকরাও তাঁদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারেননি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং রুজু করা হয়েছে আত্মহত্যার মামলা।

তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে গত বছর ২৬ নভেম্বর ধর্ষণের অভিযোগ তোলা হয়েছিল জিত পাবরির বিরুদ্ধে তাঁর প্রাক্তন বাগদত্তার তরফ থেকে। দায়ের করা হয়েছিল মামলা। অভিযোগকারীনির অভিযোগ, জিত তাঁর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন এবং বিনা কারণে ভেঙে দিয়েছেন বাগদান। শুধু তাই নয়, মৃত জিৎ নাকি মারধর পর্যন্ত করেছিলেন তাঁকে। এমনকি মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল পূজারার নাম টেনে। যদিও জিৎ আগাম জামিন পেয়েছিলেন মামলায়। তবে বেশ কয়েকদিন ধরে তিনি ভুগছিলেন মানসিক অবসাদে। পুলিশের প্রাথমিক ধারণা যে আইনি জটিলতা ও সম্মানহানি হওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

যদিও আত্মহত্যা করার পেছনে অন্যকোনো কারণ রয়েছে কিনা, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে, প্রাক্তন ভারতীয় তারকার মৃত শ্যালকের আমদানি-রপ্তানি ব্যবসা ছিল। কিন্তু এই পর্যন্ত পুলিশের হাতে এমন কোন তথ্য বা প্রমাণ লাগেনি, যার থেকে প্রমাণিত হয় যে তিনি ব্যবসায়িক লোকসান ও আর্থিক সমস্যার কারণে প্রাণ দিয়েছেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো কারণ জানানো হয়নি পুলিশের তরফ থেকে। এবার দেখার বিষয় যে আগামীদিনে তদন্ত করে আর কি তথ্য হাতে লাগে পুলিশের।

]]>
https://ebanglarmukh.com/sports/pujaras-brother-in-law-commited-suicide-why/feed/ 0 2457
পুজারার উদ্দেশ্যে প্রশংসা ভরা চিঠি মোদির, খুশি প্রাক্তন তারকা https://ebanglarmukh.com/sports/modi-writes-a-letter-full-of-praise-to-pujara-former-star-happy/ https://ebanglarmukh.com/sports/modi-writes-a-letter-full-of-praise-to-pujara-former-star-happy/#respond Sun, 31 Aug 2025 19:21:49 +0000 https://ebanglarmukh.com/?p=2049 দেবজিৎ মুখার্জি: গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন চেতেশ্বর পুজারা। তাঁর সরে দাঁড়ানোতে হতাশ হয়েছিলেন তাঁর ভক্ত সহ দেশের সকল ক্রিকেটপ্রেমী। বহু প্রাক্তন তারকা তাঁর প্রশংসা করেছিলেন। সকলেই তুলে ধরেছিলেন টেস্ট ক্রিকেটে তাঁর অবদান। শুধু তাই নয়, অনেকে এমনটাও দাবি করেছিলেন যে তাঁর মতো ক্রিকেটার পাওয়া সহজ নয়। এক কথায় বলতে গেলে, বিদায়বেলায় সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।

তার কদিন পর প্রাক্তন টেস্ট তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি বক্তব্য তাঁর? পুজারাকে কুর্নিশ জানিয়ে একটি চিঠি লেখেন নামো। তাতে বলা হয়েছে, “তোমার কেরিয়ারে অনেক রান করেছ ও ম্যাচ জিতেছো। কিন্তু তোমার ব্যাটিংয়ে যেই শান্তি পেয়েছে ক্রিকেটপ্রেমীরা বা টিম নিশ্চিন্ত হতে পেরেছে যেভাবে, তা মাপা সম্ভব নয় সংখ্যা দিয়ে।”

চিঠিতে পুজারার উদ্দেশ্যে আরো লেখা, “শুধু জাতীয় দলের হয়ে নয়, একইভাবে তুমি খেলেছ ঘরোয়া ক্রিকেটেও। আশা করি আগামী দিনেও তুমি যুক্ত থাকবে ক্রিকেটের সঙ্গে এবং তরুণদের অনুপ্রেরণা যোগাবে।” প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে বেশ খুশি হয়েছেন পুজারা। সেই চিঠির ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ক্যাপশনে।

]]>
https://ebanglarmukh.com/sports/modi-writes-a-letter-full-of-praise-to-pujara-former-star-happy/feed/ 0 2049
তিন নম্বরে সঠিক কে? মতামত জানালেন পুজারা https://ebanglarmukh.com/sports/whos-perfect-for-number-3-pujara-gives-opinion/ https://ebanglarmukh.com/sports/whos-perfect-for-number-3-pujara-gives-opinion/#respond Fri, 29 Aug 2025 04:22:34 +0000 https://ebanglarmukh.com/?p=2026 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয়, গত রবিবার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় তারকা চেতেশ্বর পুজারা। অনেকেই তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁদের মতে, আরো কিছুদিন খেলা উচিত ছিল তাঁর। যেভাবে তিনি মাটি আঁকড়ে পড়ে থাকতেন, তার প্রশংসা করতেন সকলে। বলা ভালো, এখনো প্রশংসায় পঞ্চমুখ। একটা সময়ে তিন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। 

তবে পুজারার অবসর নেওয়ার পর একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে ভারতীয় ক্রিকেটে, যার মধ্যে অন্যতম তিন নম্বরে ব্যাট করা। এখনো পর্যন্ত দল সেই জায়গায় তেমন কোন প্রভাবশালী ক্রিকেটারকে পেতে পারেনি, যার ফলে একটু হলেও সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে এই নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছে।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন পুজারা। তিনি জানিয়ে দিলেন তিন নম্বরে কাকে বা কাদের ব্যাট করানো যেতে পারে। পুজারা বলেন, “বলা খুব কঠিন এই মুহূর্তে। বহু তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে দলে। ভালোভাবে যাত্রা শুরু করেছে সাই সুদর্শন। কিছু সম্ভাবনা দেখেছি আমরা ওর ব্যাটিংয়ে। ৫০ রান করেছিল করুন নায়ারও। যদিও ও সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করে। এগিয়ে যাওয়ার জন্য বহু সম্ভাবনা দেখিয়েছে সাই ও করুন দুজনেই।”

]]>
https://ebanglarmukh.com/sports/whos-perfect-for-number-3-pujara-gives-opinion/feed/ 0 2026
রোহিত, বিরাট ও পুজারার ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল বলে মনে করছেন শ্রীকান্ত https://ebanglarmukh.com/sports/rohit-virat-pujara-deserved-farewell-says-srikanth/ https://ebanglarmukh.com/sports/rohit-virat-pujara-deserved-farewell-says-srikanth/#respond Fri, 29 Aug 2025 04:12:41 +0000 https://ebanglarmukh.com/?p=2020 দেবজিৎ মুখার্জি: গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পুজারা। এরপর সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যদিও বহু ক্রিকেটপ্রেমী বেশ দুঃখ পেয়েছেন তাঁর অবসর নেওয়ায়। অনেকে আশা করেছিলেন যে তিনি জাতীয় দলে কামব্যাক করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এক কথায় বলতে গেলে, পুজারার এই সিদ্ধান্ত হতাশ করেছে দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমীকেই।

তবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন যে রোহিত, বিরাট ও পুজারা, তিনজনেরই ফেয়ারওয়েল পাওয়া উচিত ছিল। তাঁরা সেটা না পাওয়ায়, তিনি বেশ ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই বিষয়ে সরব হয়েছেন। তিনি দাবি করেন যে তিন তারকাকেই ভালোভাবে বিদায় জানানো উচিত ছিল। 

শ্রীকান্ত বলেন, “১০০টি টেস্ট খেলা সহজ নয় দেশের হয়ে। এতগুলো টেস্ট খেলা যায় না দুর্দান্ত ক্রিকেটার না হলে। তাদের ভালোভাবে বিদায় জানানো উচিত সেই কারণে। বিরাট-রোহিত যখন অবসর নেয়, তখন বোর্ডের উচিত ছিল ওদের সঙ্গে কথা বলা। কিন্তু তা হয়নি। এটা একেবারেই ভালো ব্যাপার নয় ভারতীয় ক্রিকেটের জন্য। পুজারা অনেকদিন খেলেছে। তারও উচিত ছিল অবসর পরিকল্পনা নিয়ে কথা বলা। খেলোয়ারদের সঙ্গে এই ব্যাপারে অতি অবশ্যই সহযোগিতা করতে হবে। বুঝতে হবে ওদের শেষ সম্পর্কে। এটা যদি হতো তাহলে পুজারা আরো ভালোভাবে বিদায় নিতে পারত। এটি সহযোগিতার বিষয় ক্রিকেটার, নির্বাচক এবং বোর্ডের মধ্যে।”

]]>
https://ebanglarmukh.com/sports/rohit-virat-pujara-deserved-farewell-says-srikanth/feed/ 0 2020
“প্রথম দেখার পরই বুঝেছিলাম” পুজারার অবসর নিয়ে কি বক্তব্য লক্ষণের? https://ebanglarmukh.com/sports/understood-on-first-look-vvs-laxman-on-pujaras-retirement/ https://ebanglarmukh.com/sports/understood-on-first-look-vvs-laxman-on-pujaras-retirement/#respond Mon, 25 Aug 2025 04:04:48 +0000 https://ebanglarmukh.com/?p=1974 দেবজিৎ মুখার্জি: রবিবার ছুটির দিন। তবে সেদিনই বড় ধাক্কা খান দেশের ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরকালের জন্য বিদায় জানান ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা চেতেশ্বর পুজারা। ব্যাট হাতে তিনি বহু ম্যাচ জিতিয়েছেন ভারতকে। শুধু তাই নয়, কঠিন পরিস্থিতিতে ক্রিজ আঁকড়ে থেকে তিনি দেশের হয়ে ম্যাচ বাঁচিয়েছেন একাধিকবার। এক কথায় বলতে গেলে, পুজারা নিজের সময়ে একজন নিখুঁত টেস্ট ক্রিকেটার ছিলেন।

পুজারার অবসরের খবর প্রকাশ্যে আসতেই দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই সমাজমাধ্যমে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান এবং বার্তা দেন। দেশের প্রাক্তন থেকে শুরু করে বর্তমান সময়ের ক্রিকেটার, সকলেই জানান ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে কতটা অবদান রেখেছেন পুজারা। অনেকে আবার লম্বা বার্তাও দেন। এক কথায় বলতে গেলে, দিনের শেষে তিনি আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তবে পুজারার অবসর নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষণ। তাঁর কথায়, “পুজারার মধ্যে যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, তা ওকে প্রথম দেখার পরই বুঝেছিলাম। সেই সম্ভাবনাকে ও পারফরম্যান্সে রূপান্তরিত করেছে। শারীরিক আঘাত সহ্য করে গাব্বায় টেস্ট জিতেছিল। শুভকামনা জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য।”

]]>
https://ebanglarmukh.com/sports/understood-on-first-look-vvs-laxman-on-pujaras-retirement/feed/ 0 1974
“তিন নম্বরে ভরসা” পুজারার অবসর নিয়ে কি লিখলেন শচীন? https://ebanglarmukh.com/sports/he-is-a-hope-in-number-three-position-sachin-on-pujaras-retirement/ https://ebanglarmukh.com/sports/he-is-a-hope-in-number-three-position-sachin-on-pujaras-retirement/#respond Mon, 25 Aug 2025 03:58:47 +0000 https://ebanglarmukh.com/?p=1971 দেবজিৎ মুখার্জি: রবিবার ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের নক্ষত্র চেতেশ্বর পুজারা। ব্যাট হাতে একটা সময়ে তিনি রীতিমতো কাঁপিয়ে গেছেন মাঠে। বহু কঠিন পরিস্থিতি থেকে তিনি ভারতকে ম্যাচ জিতিয়েছেন। আবার অনেক সময়ে হারা জায়গা থেকে ম্যাচ বাঁচিয়েছেন নিজের দেশের হয়ে। এক কথায় বলতে গেলে, তিনি বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের একটি স্তম্ভ ছিলেন পাঁচ দিনের খেলায়। 

পুজারার বিদায় নিয়ে অনেকেই অনেকরকম পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। আগামী দিনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে। অনেকে মনে করছেন যে আরো কিছুদিন খেলা উচিত ছিল পুজারার। আবার অনেকে এটাও মনে করছেন যে একদম ঠিক সময়ে তিনি পাঁচ দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। বলা ভালো, রবিবার তিনি আলোচনার বিষয় ছিলেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

পুজারার রিটায়ারমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে বহু প্রাক্তন তারকা পোস্ট করেছেন। তবে তার মধ্যে সকলের দৃষ্টি বেশি আকর্ষণ করেছে ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরের পোস্ট। কি লিখেছেন তিনি? নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “পুজারা ভরসা ছিলে তিন নম্বরে। স্বস্তি পেতাম তোমাকে দেখে। দলের স্তম্ভ ছিল তোমার শক্ত টেকনিক, ধৈর্য এবং স্থিরতা চাপের মধ্যে। বিশেষভাবে মনে রাখার কৃতিত্ব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের সিরিজ জয়। অবিস্মরণীয় কীর্তি। সম্ভব ছিল না তোমার দৃঢ়তা ছাড়া। অনেক অভিনন্দন তোমার অসাধারণ কেরিয়ারের জন্য। শুভকামনা জীবনের নতুন অধ্যায়ে। উপভোগ করো দ্বিতীয় ইনিংস।”

]]>
https://ebanglarmukh.com/sports/he-is-a-hope-in-number-three-position-sachin-on-pujaras-retirement/feed/ 0 1971
ক্রিকেটকে চিরকালের জন্য টাটা পুজারার https://ebanglarmukh.com/sports/cheteshwar-pujara-retires-from-international-cricket/ https://ebanglarmukh.com/sports/cheteshwar-pujara-retires-from-international-cricket/#respond Mon, 25 Aug 2025 03:51:16 +0000 https://ebanglarmukh.com/?p=1968 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাট টেস্ট। দীর্ঘতম ফরম্যাটে অনেকে সফল হতে পেরেছেন, আবার অনেকে হতে পারেননি। যাঁরা সফল হতে পারেননি, তাঁদের মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেট দলের চেতেশ্বর পুজারা। যখনই তিনি ব্যাট করতে নামতেন, বিপক্ষ দলের বোলারের মনে কাজ করতো এক আলাদা ভয়। তিনি নামা মানেই একটি প্রান্ত ধরে খেলে স্কোরবোর্ড আগে নিয়ে যাওয়া এবং দলকে জয়ের কাছাকাছি বা সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়া।

তবে এবার পুজারাকে আর দেখা যাবে না ২২ গজে। কেন? অবসর ঘোষণা করলেন তিনি। স্বাভাবিকভাবেই পুজারার মতো এক তারকা ক্রিকেটার অবসর নেওয়ায় বেশ হতাশ হয়েছেন তাঁর ভক্তরা। যদিও শুধু তাঁর ভক্ত নয়, দেশের সকল ক্রিকেটপ্রেমীই বেশ কষ্ট পেয়েছেন পূজারার এই সিদ্ধান্তে। সমাজমাধ্যম থেকে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রেখেছেন সকলের উদ্দেশ্যে।

কি লিখেছেন পুজারা? তাঁর বক্তব্য, “দেশের জার্সি পড়ে জাতীয় সঙ্গীত গাওয়া এবং দেশের হয়ে নিজের সেরাটা দেওয়া, এই অনুভূতিগুলি প্রকাশ করা যায় না ভাষায়। তবে একটা সময় শেষ হয় সব ভালো জিনিস। অবসর নিচ্ছি সব ধরনের ক্রিকেট থেকে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ ভালোবাসা এবং সম্মানের জন্য।”

]]>
https://ebanglarmukh.com/sports/cheteshwar-pujara-retires-from-international-cricket/feed/ 0 1968
“বাবার একটু খারাপ লেগেছিল” অবসর প্রসঙ্গে পিতার প্রতিক্রিয়া জানালেন রোহিত https://ebanglarmukh.com/sports/my-father-was-a-bit-disappointed-rohit-sharma-on-his-fathers-reaction-on-test-cricket-retirement/ https://ebanglarmukh.com/sports/my-father-was-a-bit-disappointed-rohit-sharma-on-his-fathers-reaction-on-test-cricket-retirement/#respond Sat, 07 Jun 2025 02:51:33 +0000 https://ebanglarmukh.com/?p=1145 দেবজিৎ মুখার্জি: “বাবার একটু খারাপ লেগেছিল” টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত কেমন লেগেছিল রোহিত শর্মার বাবার, এবার সেই বিষয়ে জানালেন খোদ হিটম্যান। প্রাক্তন টেস্ট তারকার বক্তব্য, তাঁর বাবা এই খবর জানার পর প্রথমে একটু খারাপ লেগেছিল ঠিকই, তবে একই সঙ্গে তিনি খুশিও হয়েছিলেন। পাশাপাশি, রোহিত এটাও জানান যে আজ তিনি যেই জায়গায় এসে পৌঁছেছেন, তার পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর বাবার।

আইপিএল চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই খবর জানাজানি হতেই মন ভেঙ্গে যায় তাঁর ভক্ত সহ দেশের ক্রিকেটপ্রেমীদের। অনেকেই দাবি করেছিলেন যে এত তাড়াতাড়ি রোহিতের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। পাশাপাশি, অনেকে এমন দাবিও করেছিলেন যে রোহিত নিজের ইচ্ছে থেকে অবসর নিতে চাননি, বরং তাঁকে বাধ্য করা হয়েছে লাল-বল ক্রিকেট থেকে সরে দাঁড়াতে। বহু প্রাক্তন তারকাও রোহিতের অবসর নেওয়ার সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন।

রোহিতের অবসরের সিদ্ধান্ত জানতে পারার পর ঠিক কি প্রতিক্রিয়া হয়েছিল তাঁর পিতার, এবার সেই প্রসঙ্গেই বক্তব্য রাখেন হিটম্যান মুম্বাইয়ে চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পূজারার বই ‘দা ডায়েরি অফ ক্রিকেটার্স ওয়াইফ’এর লঞ্চে। তিনি জানান যে এই খবর পেয়ে তাঁর পিতা প্রথমে একটু হতাশ হয়েছিলেন ঠিকই, তবে খুশিও হয়েছিলেন। পাশাপাশি, তিনি এটাও স্বীকার করেন যে রোহিতকে এই দিনটি পাইয়ে দিতে তাঁর পিতার বড় ভূমিকা ছিল।

রোহিত শর্মা বলেন, “আমার বাবা আমাকে অনেক টেস্ট ক্রিকেট খেলতে দেখেছে। তাই উনি এই ফরম্যাটটা পছন্দ করেন। যখন আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিই, তখন ওনার প্রথমে একটু খারাপ লেগেছিল ঠিকই। তবে খুশিও হয়েছিলেন একসাথে। আজ আমি এই দিনটা দেখতে পেয়েছি, তাঁর জন্য ওনার অবদান চরম। ওনার সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না।” প্রাক্তন টেস্ট তারকার এই বক্তব্যের প্রশংসা করেন সকলে।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অভিষেক ঘটে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ব্যাট হাতে এই ফরম্যাটে তিনি অজস্র দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান ও শতরান। তাঁর ব্যাটের উপর ভর করে বহু ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়েছিল টিম ইন্ডিয়া। তিনি তাঁর শেষ টেস্ট খেলেন গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

]]>
https://ebanglarmukh.com/sports/my-father-was-a-bit-disappointed-rohit-sharma-on-his-fathers-reaction-on-test-cricket-retirement/feed/ 0 1145
দলে ফিরতে কি করছেন পুজারা? https://ebanglarmukh.com/uncategorized/what-is-pujara-doing-for-comeback/ https://ebanglarmukh.com/uncategorized/what-is-pujara-doing-for-comeback/#respond Fri, 14 Mar 2025 16:31:00 +0000 https://ebanglarmukh.com/?p=98 দেবজিৎ মুখার্জি: ব্যাট হাতে একটা সময়ে বহু জনপ্রিয় বোলারের আতঙ্ক ছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর ডিফেন্সিভ ক্রিকেটের উপর ভর করে অজস্র টেস্ট ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়েছে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, একেক সময়ে পরাজয়ের মুখ থেকেও ম্যাচ বাঁচিয়েছিলেন তিনি। তাঁর অসীম ধৈর্যের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে বলতেন দ্বিতীয় দ্রাবিড়। কিন্তু সকল ক্রিকেটারের মতো তাঁর জীবনেও সেই অধ্যায় আসে যখন তাঁকে রীতিমতো হাবুডুবু খেতে দেখা যায় রান করতে। বর্তমানে তিনি রয়েছেন দলের বাইরে বহুদিন ধরে।

তবে এতকিছুর সত্বেও হাল ছাড়তে নারাজ পূজারা। আসন্ন ইংল্যান্ড সিরিজে দলে ফিরতে মরিয়া তিনি। তাঁর জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন। পাশাপাশি এটাও স্পষ্ট জানিয়ে দেন যে সুযোগ পেলেই মাঠে নামতে প্রস্তুত। পুজারা বলেন, “সবসময় দেশের হয়ে খেলতে চাই। সেটার জন্য যা করার দরকার, তা আমি করছি। দলের আমাকে প্রয়োজন হলে আমি প্রস্তুত। সুযোগ পেলে আমি লুফে নেব।”

এরপর পূজারা জানান বর্তমান দলের মধ্যে কতটা সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার। তারকা ক্রিকেটার বলেন, “সম্ভাবনা ভালো রয়েছে জেতার। ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে আপনি বুঝতে পারবেন যে জেমস অ্যান্ডারসন চলে যাওয়ার পর ওদের বোলিং দুর্বল হয়ে গেছে। তাছাড়া প্লেইং ইলেভেনে স্টুয়ার্ট ব্রডের জায়গা হচ্ছেনা। সেই জন্য ওদের বোলিংয়ের অবস্থা এই মুহূর্তে ভালো নয়।”

]]>
https://ebanglarmukh.com/uncategorized/what-is-pujara-doing-for-comeback/feed/ 0 98