Commission – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 13 Jan 2026 06:22:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 242543434 পশ্চিমবঙ্গে এসআইআর: কমিশনকে কড়া নির্দেশ আদালতের https://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/ https://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/#respond Tue, 13 Jan 2026 06:22:44 +0000 https://ebanglarmukh.com/?p=2914 দেবজিৎ মুখার্জি: ভোটমুখী বাংলায় নয়া মোড়! মান্যতা পেল তৃণমূল কংগ্রেসের আপত্তি। এসআইআরের ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে সুপ্রিম কোর্টে যেই মামলা দায়ের করেছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেন, তাতে ধাক্কা খেলো কমিশন। 

শীর্ষ আদালতের তরফ থেকে জবাব চাওয়া হলো কমিশনের কাছে। এক সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানি চলতি মাসের ১৯ তারিখে।

সোমবার মামলাটি শোনা হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। তৃণমূলের হয়ে প্রশ্ন করেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর বক্তব্য, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ অযৌক্তিকর ও অদ্ভুত একটি প্রক্রিয়া এবং কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে। বিচারপতিরা কমিশনের আইজিডির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি দুই সপ্তাহের সময় চান। কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।

]]>
https://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/feed/ 0 2914