Dale Steyn – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 04 Jul 2025 02:28:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 বুমরাহকে না খেলানোতে ক্ষুব্ধ স্টেন https://ebanglarmukh.com/sports/steyn-angry-on-bumrah-not-in-playing-11/ https://ebanglarmukh.com/sports/steyn-angry-on-bumrah-not-in-playing-11/#respond Fri, 04 Jul 2025 02:28:01 +0000 https://ebanglarmukh.com/?p=1411 নিউজ ডেস্ক: লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগ। দলের তারকা পেসার জাস্পৃত বুমরাহ ছাড়া কেউই বল হাতে দাগ কাটতে সফল হননি। বলা ভালো, রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের যাবতীয় সব পরিকল্পনা বুমরাহকে ঘিরেই ছিল। সকলেই বেশ ধৈর্য ও বুদ্ধির সঙ্গে বুমরাহের মোকাবিলা করছিলেন আর আক্রমণ করছিলেন অন্যান্যদের। এক কথায় বলতে গেলে, পুরো বোলিং বিভাগকেই যেন মনে হচ্ছিল বুমরাহের উপর নির্ভরশীল। 

স্বাভাবিকভাবেই সিরিজে ফিরে আসতে হলে বার্মিংহাম টেস্টে ঘুরে দাঁড়াতে হবে ভারতীয় ক্রিকেট দলকে এবং সেক্ষেত্রে নিজেদের সেরা প্লেইং একাদশকে মাঠে নামাতে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে বোলিংয়ের ক্ষেত্রে দলের মূল অস্ত্র বুমরাহ। কারণ তিনি উইকেট টেকার। বলা ভালো, তিনি বিশ্বের যে কোন শক্তিশালী ব্যাটিং অর্ডারের কোমর সহজেই তাসের ঘরের মতো ভেঙে দিতে পারেন। একাধিকবার তা প্রমাণও করে ফেলেছেন তিনি। একেবারে পরাজয়ের দোরগোড়া থেকে জয় ছিনিয়ে এনেছিলেন তিনি দলের হয়ে। এখনো একই কাজ করে চলেছেন। 

কিন্তু গত বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে বুমরাহ চোটে জর্জরিত ছিলেন এবং সেই কারণে তিনি খেলতে পারেননি গত চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও সেই টুর্নামেন্ট ভারত জেতে। ফাইনালে তারা পরাজিত করে শক্তিশালী নিউজিল্যান্ডকে এবং ট্রফি নিজেদের ঝুলিতে তোলে। তবে তা সত্ত্বেও কোথাও না কোথাও বুমরাহের অভাব অনুভব করতে পেরেছিলেন দলের বোলাররা। বলা ভালো, গোটা দলই মিস করছিলেন এমআই তারকাকে এবং শোচনীয় পরিস্থিতির কথা ভেবে বেশ ভয়তেও ছিলেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বুমরাহ সবকটি টেস্টে খেলতে পারবেন না। আর ঠিক সেটাই হয়। অনেক ভেবেচিন্তে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এমআই তারকাকে বার্মিংহাম টেস্টের বিশ্রাম দেওয়ার। এই সিদ্ধান্ত থেকে অনেকেই চমকে গেছিলেন কারণ বুমরাহ বর্তমানে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্পিয়ার হেড এবং প্রধান অস্ত্র, যা ম্যাচ জেতার জন্য প্রয়োজন। সুতরাং অনেকেই ভাবতে পারেননি যে তাঁকে খেলানো হবে না। বহু প্রাক্তন তারকাও এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হন। 

এবার সেই তালিকায় যোগ হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ডেল স্টেনের নামও। বুমরাহকে না খেলানোতে বেশ ক্ষুব্ধ হন তিনি। প্রাক্তন প্রোটিয়া তারকা এই ব্যাপারে নিজের অবস্থান জানান। তিনি মনে করেন বুমরাহকে না খেলানো সিদ্ধান্তটা ভুল দলের। এখানেই শেষ নয়, তিনি বুমরাহকে রীতিমতো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গেও তুলনা করে বসলেন। তিনি বোঝাতে চাইলেন যে দলের জেতার জন্য বুমরাহকে দরকার। এবার দেখার বিষয় যে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা টিম ইন্ডিয়া।

]]>
https://ebanglarmukh.com/sports/steyn-angry-on-bumrah-not-in-playing-11/feed/ 0 1411
চোটে কাবু হওয়া উমরানকে নিয়ে মজাদার গল্প শোনালেন স্টেইন https://ebanglarmukh.com/sports/steyn-talks-about-an-incident-with-injured-umran-malik/ https://ebanglarmukh.com/sports/steyn-talks-about-an-incident-with-injured-umran-malik/#respond Mon, 17 Mar 2025 18:15:40 +0000 https://ebanglarmukh.com/?p=234 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২২শে মার্চ গোটা ক্রিকেট জগতের নজর জমে যাবে টেলিভিশনের পর্দায়। কারণ শুরু হবে সমস্ত ক্রিকেটপ্রেমীর প্রিয় আইপিএল। ইতিমধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গঠন করে নিয়েছে। প্রতিটি দলেই রয়েছে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণ। বলা যায়, ফরম্যাটের চাহিদা অনুযায়ী খেলোয়ার বেছে নেওয়া হয়েছে। সবমিলিয়ে, টুর্নামেন্টকে কেন্দ্র করে সকলের আগ্রহ ছুঁয়েছে আকাশ।

প্রথম ম্যাচে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স নিজেদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে এই বড় এনকাউন্টারের আগে বিরাট ধাক্কা খেলো নাইট শিবির। কি এমন ঘটলো? চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন স্পিডস্টার উমরান মালিক। অনেকে তাঁকে শোয়েব আক্তারের সঙ্গে তুলনাও করতেন। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন চেতান সাকারিয়া।

যদিও ঠিক কি কারনে চোট পেয়েছেন উমরান, তা এখনো প্রকাশ্যে আসেনি। অন্যদিকে, নাইটদের সঙ্গে থাকা চেতান একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি আইপিএল ২০২৪এ। তাই বাধ্য হয়ে তাঁকে ছেড়ে দেয় কেকেআর। সেক্ষেত্রে এই মুহূর্তে সাকারিয়ার কাছে একটি সুবর্ণ সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করে দেখানোর এবং রাহানের দলে নিজের জায়গা পাকা করার।

তবে চোটে কাবু হওয়া উমরান মালিককে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেইন। কি বলেছেন তিনি? ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা পেসার একটি মুহূর্তের কথা তুলে ধরেন। তিনি মজার ছলে বলেন, “একটা মজার গল্প বলি। একবার অনুশীলনের সময় আমি ওকে পরামর্শ দিয়েছিলাম স্লোয়ার বল করতে। তা শুনে আমাকে বললো যে ও সেটা করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আমাদের ম্যাচ ছিল। আমি ডাগআউটে মুরলিধরনের পাশে বসে। তখন আমি ওনাকে বলছিলাম যে এবার উমরান স্লোয়ার বল করবে। কিন্তু তা না করে ও একটা জোরদার ইয়র্কার দিল এবং তাতে উইকেট পুরো ছিটকে গেল।”

স্টেইন আরো বলেন, “ওটার পর ক্যামেরা আমাদের দিকেই তাকাচ্ছিল। যেন মনে হচ্ছিল যে আমরাই ওকে সেই পরামর্শ দিয়েছি। কিন্তু মাঠে একেক সময় ক্রিকেটাররাই আসল কাজ করে দেখায়। ইয়র্কার আর তাও আবার ১৫৫ কিলোমিটারের গতিতে, সাধারণ ব্যাপার নয়। এমন পরামর্শ দিয়ে ক্রিকেটারদের সর্বদাই সাহায্য করা দরকার, যাতে তারা বুঝতে পারে যে বাকিরা কোন পথে হাঁটছে। উমরানেরও সেটাই করা উচিত। যদিও সেই সময় ও আমাকে ভুল প্রমাণ করেছিল এবং বলেছিল যে এটা ওর স্ট্রেন্থ এবং সেই কারণে ও জোরেই বোলিং করবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/steyn-talks-about-an-incident-with-injured-umran-malik/feed/ 0 234