Election Commission – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Wed, 14 Jan 2026 17:27:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 242543434 ফের কমিশনকে কটাক্ষ বঙ্গ বিজেপির, শমীকের পর এবার দিলীপ https://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/ https://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/#respond Wed, 14 Jan 2026 17:27:01 +0000 https://ebanglarmukh.com/?p=2921 দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পর এবার কমিশনকে কটাক্ষ করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে দুর্গাপুরের মুচিপাড়ার শিবাজী পার্কে প্রাতঃভ্রমণের পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সময় বাড়ানোর দাবি তোলেন।

দিলীপ ঘোষ বলেন, “কমিশন অভিযোগ অর্থাৎ ফর্ম ৭ জমা দেওয়ার সময় দিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলি বিতর্কিত বা নথি নেই। যদি আমাদের এই নিয়ে অভিযোগ না করতে দেওয়া হয়, তাহলে মানে কি এসআইআরের? নাম জোর করে ঢোকানো হচ্ছে। রাজ্য সরকারের আধিকারিকরা নির্দেশ মানছেন না। লাভ নেই এটা করে। সময় বাড়ানো হোক তাহলে।”

তিনি আরো বলেন, “এসআইআর যেন চলতে থাকে, যতক্ষণ না সব অভিযোগ আসছে। নাহলে এটার মূল্য নেই। এটা ভাবুন কমিশন।” পাশাপাশি, বিএলওদের নির্বিকভাবে কাজ করার পরামর্শও দেন দিলীপ ঘোষ। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লিতে বসে থেকে হবে না। আপনি বাংলায় আসুন এবং এখান থেকে নিশ্চিত করুন এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ হওয়া।”

]]>
https://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/feed/ 0 2921