England – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 02 Jan 2026 06:23:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 সিডনি টেস্ট না জিতলে চাপে পড়তে পারে ম্যাকালাম-স্টোক্স, মত ভনের http://ebanglarmukh.com/sports/mccullum-and-stokes-will-be-under-pressure-if-they-fail-in-winning-sydney-test-says-vaughan/ http://ebanglarmukh.com/sports/mccullum-and-stokes-will-be-under-pressure-if-they-fail-in-winning-sydney-test-says-vaughan/#respond Fri, 02 Jan 2026 06:23:17 +0000 https://ebanglarmukh.com/?p=2833 নিউজ ডেস্ক: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছিল ব্যাজবল। কিছুক্ষেত্রে তা কাজে এলেও বহুক্ষেত্রে তা কাজে লাগেনি। সম্প্রতি, অ্যাশেজ সিরিজে লজ্জাজনক পরাজয় স্বীকার হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১১ দিনে সিরিজ নিজেদের ঝুলিতে তুলেছে অস্ট্রেলিয়া। যদিও চতুর্থ টেস্টে একেবারে ম্যাজিক করে দেখিয়েছে ইংল্যান্ড। তবে তাতেও ব্যাজবল ক্রিকেটের ব্যর্থতা ঢাকা পড়েনি। সমালোচনা অব্যাহত রয়েছে ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে।

এমন পরিস্থিতিতে ডেডলাইন বেঁধে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তাঁর মতে, দুজনের কাছে সিরিজের অন্তিম টেস্টই শেষ সুযোগ এবং তাতে যদি নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয় দুজনে, তাহলে যেকোনো একজনকে হয়তো দায়িত্ব ছাড়তে হতে পারে। অর্থাৎ, তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন যে এই সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট হয়তো অন্য পথে হাঁটতে পারে। তিনি বুঝিয়ে দেন যে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজনের জন্য। একেবারে ‘ডু অর ডাই’ পরিস্থিতির মতো।

মাইকেল ভন বলেন, “আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে সিডনির ম্যাচটা। যেকোনো ম্যাচে জয় পাওয়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় মেলবোর্নে যে জয়টা পেয়েছে, তা লটারি ছাড়া আর কিছুই নয়। একটা নিখুঁত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে হবে যদি এই ম্যানেজমেন্টকে টিকে থাকতে হয়।” 

এরপরই দুজনের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন ভন। প্রাক্তন ইংরেজি তারকা বলেন, “চলতি সপ্তাহে অসাধারন ক্রিকেট খেলতে হবে যদি বাজ-বেনকে নিজের জায়গা ধরে রাখতে হয়। আমি জানি সকলের মধ্যেই একটা চেষ্টা আছে বাজকে ধরে রাখার। কিন্তু যদি ভালো কিছু দুজনে না করতে পারে সিডনিতে, তাহলে আলোচনা শুরু হবে তাদের ভবিষ্যৎ নিয়ে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে অসাধারণ কিছু করে দেখাতে পারে কিনা। কোনদিকে যাচ্ছে দুজনের ভবিষ্যৎ? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
http://ebanglarmukh.com/sports/mccullum-and-stokes-will-be-under-pressure-if-they-fail-in-winning-sydney-test-says-vaughan/feed/ 0 2833
শাস্ত্রীকে ইংল্যান্ডের পরবর্তী কোচ করা উচিত বলে মনে করছেন মন্টি http://ebanglarmukh.com/sports/monty-panwaar-wants-ravi-shastri-as-coach-of-england/ http://ebanglarmukh.com/sports/monty-panwaar-wants-ravi-shastri-as-coach-of-england/#respond Wed, 24 Dec 2025 19:39:52 +0000 https://ebanglarmukh.com/?p=2769 নিউজ ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে খারাপ অবস্থা ইংল্যান্ডেরও। চলতি অ্যাশেজ ১১ দিনের ক্রিকেটে জিতে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। যেই ‘ব্যাজবল ক্রিকেট’এর উপর এতটা বিশ্বাস ছিল ব্রেন্ডন ম্যাকালামের, তা এলো না কাজে। উল্টে সেই ধরনের ক্রিকেট খেলতে গিয়ে রীতিমতো দুরবস্থার মুখে পড়তে হয়েছে গোটা দলকে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ইতিমধ্যেই নিজের ঝুলিতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। যে দুটি বাকি আছে, তাতেও যদি হেরে যায়, তাহলে লজ্জাজনক পরাজয় হবে ইংল্যান্ডের। সুতরাং, বাকি দুটিতে তারা যে জিততে চাইবে, তা বলাই বাহুল্য। 

এই শোচনীয় পরিস্থিতি দেখে বড় মন্তব্য করে বসলেন প্রাক্তন ইংলিশ তারকা স্পিনার মন্টি পানেসার। তিনি ম্যাকালামের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ, রবি শাস্ত্রীকে দলের কোচ করার দাবি তুলেছেন। সাংবাদিক রবি বিস্তের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন ইংলিশ তারকা এই দাবি তুলে ধরেন। যদিও কি কারনে রবি শাস্ত্রীকে দলের কোচ করা উচিত, সেটিও তুলে ধরেন মন্টি। তিনি মনে করেন যে রবি শাস্ত্রী জানেন কিভাবে অজিদের হারানো যায়। 

মন্টি পানেসার বলেন, “আপনাকে ভাবতে হবে যে কে ভালো করে জানেন যে কিভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করা যায়। অস্ট্রেলিয়ার দুর্বলতার সুযোগ আপনি কিভাবে মানসিক, শারীরিক ও কৌশলগতভাবে নেবেন।” এরপরই তিনি রবি শাস্ত্রীর নাম তোলেন। তিনি বলেন, “আমার মনে হয় দলের পরবর্তী কোচ হিসেবে ভাবা উচিত রবি শাস্ত্রীর নাম।” 

প্রাক্তন ভারতীয় তারকাকে দলের কোচ করা হবে কি হবে না, তা আগামীদিনেই জানা যাবে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে রবি শাস্ত্রীর কোচ হিসেবে রেকর্ডের কারণেই তাঁকে দলের জন্য সঠিক কোচ বলে মনে করছেন মন্টি। যদিও এই মুহূর্তে দেখার বিষয় যে বাকি দুটি ম্যাচে কেমন পারফর্ম করে ইংল্যান্ড। শেষ দুটি টেস্ট জিতে সম্মানরক্ষা করতে পারে কিনা তারা, সেটাই এখন দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/monty-panwaar-wants-ravi-shastri-as-coach-of-england/feed/ 0 2769
দুদিনে শেষ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট, বড় জয় অজিদের http://ebanglarmukh.com/sports/first-test-of-ashes-ended-in-two-days-big-victory-for-australia/ http://ebanglarmukh.com/sports/first-test-of-ashes-ended-in-two-days-big-victory-for-australia/#respond Sat, 22 Nov 2025 13:50:14 +0000 https://ebanglarmukh.com/?p=2420 নিউজ ডেস্ক: নাটকীয়ভাবে শেষ হলো অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। ৫ দিনের খেলা শেষ হলো দুদিনে, যা এর আগে অনেক কম ঘটেছে। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড কামব্যাক করেছিল, তাতে মনে করা হচ্ছিল যে দ্বিতীয় ইনিংসে কিছু বড়সড় করে দেখাবে তারা। কিন্তু তা একেবারেই হয়নি। দ্বিতীয় ইনিংসেও ২০০ রানের নিচে অলআউট হয়ে যায় তারা। পরে ব্যাট করতে নেমে সহজে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় অস্ট্রেলিয়া এবং সিরিজে এগিয়ে যায় ১-০ ফলাফলে। 

শুক্রবার, ২১ নভেম্বর, পার্থের পার্থ স্টেডিয়ামে শুরু হয়েছিল অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। ১৭২ রানের অলআউট হয়ে যায় তারা। স্টার্ক একাই নিজের ঝুলিতে তোলেন ৭টি উইকেট। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে কেউ তেমন দাগ কাটতে পারেননি হ্যারি ব্রুক ছাড়া। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৫২। এছাড়া ৪৬ ও ৩৩ রানের ইনিংস আসে ওলি পোপ ও জ্যামি স্মিথের ব্যাট থেকে।

জবাবে লিড নিতে নেমে অস্ট্রেলিয়াও প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ফেলে। তাদের ব্যাটিং বিভাগকেও মাথানত করতে দেখা যায় ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে। শনিবার সকালে ব্যাট করতে নেমে বেশিক্ষণ মাটি আঁকড়ে পড়ে থাকতে পারেনি তারা। ১৩২ রানের সবকটি উইকেট পড়ে যায় তাদের। অর্থাৎ ৪০ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। 

তবে সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হয়নি অতিথিরা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে প্রথমবারের চেয়েও কম রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এবার তাদের সবকটি উইকেট পড়ে যায় ১৬৪ রানে। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারের ক্রিকেটের ধাঁচে খেলে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এক দুর্দান্ত শতরান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেল স্টার্ককে।

]]>
http://ebanglarmukh.com/sports/first-test-of-ashes-ended-in-two-days-big-victory-for-australia/feed/ 0 2420
সিরিজের অন্তিম ম্যাচে বড় ব্যবধানে জয় ইংল্যান্ডের http://ebanglarmukh.com/sports/big-victory-for-england-in-final-match-of-the-series/ http://ebanglarmukh.com/sports/big-victory-for-england-in-final-match-of-the-series/#respond Sun, 07 Sep 2025 19:47:48 +0000 https://ebanglarmukh.com/?p=2142 নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ এমনিতেই বেরিয়ে গেছিল ইংল্যান্ডের হাত থেকে। তবে প্রশ্ন উঠছিল যে অন্তিম ম্যাচ নিজেদের নামে করতে পারবে কিনা তারা। সেটা তারা করে দেখাতে সফল হল। সিরিজের শেষ ম্যাচে তারা জয় পেল প্রোটিয়াদের বিরুদ্ধে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেলে তারা। ৩৪২ রানে ম্যাচ জিতল তারা এবং এর সঙ্গে বিশ্ব রেকর্ড গড়লো তারা একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের জয়ের। ইংল্যান্ড সিরিজ শেষ করল ১-২ ফলাফলে। 

তৃতীয় ম্যাচটি খেলা হয় সাউথহ্যাম্পটনে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪১৪। জো রুট (১০০) ও জেকব বেথেলের (১১০) ব্যাট থেকে আসে শতরান। এছাড়া ৬২ রানের ইনিংস খেলেন জ্যামি স্মিথ ও জস বাটলার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান কর্বিন বশ ও কেশব মহারাজ।

জবাবে রান তাড়া করতে নেমে ৭২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের মাত্র ৩ জন ব্যাটার দুই সংখ্যার রান করতে পেরেছে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন জোফরা আর্চার। এছাড়া তিনটি উইকেট পেয়েছেন আদিল রাশিদ এবং দুটো ব্রাইডন কার্স। ম্যাচের সেরা ঘোষণা করা হয় জোফরা আর্চারকে এবং সিরিজের সেরা হন কেশব মহারাজ।

]]>
http://ebanglarmukh.com/sports/big-victory-for-england-in-final-match-of-the-series/feed/ 0 2142
“আর কতদিন এভাবে?” মাঠে ফিরতে মুখিয়ে পান্থ http://ebanglarmukh.com/sports/how-long-will-this-last-pant-looks-forward-to-returning-to-the-field/ http://ebanglarmukh.com/sports/how-long-will-this-last-pant-looks-forward-to-returning-to-the-field/#respond Sun, 31 Aug 2025 19:29:06 +0000 https://ebanglarmukh.com/?p=2055 দেবজিৎ মুখার্জি: নাটকীয়ভাবে শেষ হয় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অন্তিম ম্যাচে পরাজয়ের দোরগোড়া থেকে ম্যাচ নিজেদের নামে করে ভারত। তবে এই সিরিজে দলকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। চতুর্থ টেস্টে ভাঙ্গা পায়ে ব্যাট করেন তিনি। শুধু ব্যাট করেননি, খেলেছেন অর্ধশতরানের ইনিংসও। এক কথায় বলতে গেলে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। 

তবে এবার ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবে ২২ গজে ফিরবেন পান্থ। সকলেই মিস করছেন তাঁর পাওয়ার হিটিং ক্রিকেট। তিনি ব্যাট হাতে নামলেই ক্রিকেটপ্রেমীরা ধরে নেন যে এবার ঝড়ের গতিতে রান উঠবে দলের। সকলেই নিশ্চিত থাকেন যে স্কোরবোর্ড দৌড়াবে। বলা ভালো, সকলেই এখন অপেক্ষায় রয়েছেন তাঁর মাঠে নামার।

এই পরিস্থিতিতে পান্থ নিজেই জানালেন তাঁর বর্তমান অবস্থা। যদিও তিনি মাঝেমধ্যেই জানান তিনি কেমন রয়েছেন। ইনস্টাগ্রামে পান্থ নিজের একটি ছবি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে এখনো ব্যান্ডেজ রয়েছে তাঁর বাঁ পায়ে। ক্যাপশনে তিনি লিখেছেন, “আর কতদিন এভাবে?” এর থেকে বোঝা যাচ্ছে যে এখনো সময় লাগবে এবং মাঠে ফিরতে মরিয়া তিনি। এটা স্পষ্ট যে এখনো তাঁর কামব্যাক হতে অনেক দেরি।

]]>
http://ebanglarmukh.com/sports/how-long-will-this-last-pant-looks-forward-to-returning-to-the-field/feed/ 0 2055
দেশের হয়ে খেললে মাথায় থাকে না শারীরিক চাপের কথা, দাবি সিরাজের http://ebanglarmukh.com/sports/i-forget-pressure-on-my-body-when-i-play-for-my-country-says-siraj/ http://ebanglarmukh.com/sports/i-forget-pressure-on-my-body-when-i-play-for-my-country-says-siraj/#respond Wed, 27 Aug 2025 19:28:15 +0000 https://ebanglarmukh.com/?p=2013 দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যেভাবে শেষ হয়েছে, তা যে সকলে মনে রাখবেন চিরকাল, তা বেশ স্পষ্ট। বলা ভালো, না বললেও চলে। তবে এই সিরিজের বিশেষ আকর্ষণ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। তিনি যেই কীর্তি করে দেখিয়েছেন অন্তিম টেস্টে, তার প্রশংসা করেছেন সকলে। তার উপর ১৮৬ ওভার বল করা এবং পাঁচটি টেস্ট খেলা, সেটাও সকলের প্রশংসা কুড়িয়েছে।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন সিরাজ। তিনি বলেন, “দেশের হয়ে খেললে মাথায় থাকে না শরীরে কতটা চাপ পড়ছে। ছোট থেকে আমাদের মত মানুষের একটাই স্বপ্ন আর সেটা হল দেশের হয়ে খেলা। সেই সুযোগটা যখন পাওয়া যায়, তখন একটাই কাজ থাকে আর সেটা হলো সেই সুযোগকে দু’হাত দিয়ে নেওয়া।” পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে আরো একটি টেস্ট থাকলে, তিনি সেটাও খেলতেন।

সিরাজকে প্রশ্ন করা হয় যে তিনি ক্লান্ত হন কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না। আমার কাছে প্রাধান্য পায় দেশের হয়ে খেলা এবং দেশের সেবা করা। সবকিছু করতে পারি আমি টেস্ট ক্রিকেটের জন্য। আমার খুব ভালো লাগে টেস্ট যেভাবে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেয়। ঠিক জীবনের মতো। টেস্ট ক্রিকেট হয়তো আপনাকে সবরকমভাবে ক্লান্ত করে দেবে। কিন্তু তারপরেও আমার দারুন লাগে এর চ্যালেঞ্জটা।”

]]>
http://ebanglarmukh.com/sports/i-forget-pressure-on-my-body-when-i-play-for-my-country-says-siraj/feed/ 0 2013
“বিরাটের বিদায়ী সংবর্ধনা প্রাপ্য” বোর্ডের কাজে ক্ষুব্ধ কারসন http://ebanglarmukh.com/sports/karsan-ghavri-angry-on-board-regarding-kohlis-grand-farewell/ http://ebanglarmukh.com/sports/karsan-ghavri-angry-on-board-regarding-kohlis-grand-farewell/#respond Sun, 17 Aug 2025 03:49:37 +0000 https://ebanglarmukh.com/?p=1899 নিউজ ডেস্ক: যেভাবে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছেন শুভমান গিল ও তাঁর বাহিনী, তা প্রশংসা কুড়িয়েছে গোটা ক্রিকেট মহলের। ৮ থেকে ৮০, সকলেই মনে করছেন যে একটি নতুন ও তরুণ দলের জন্ম হয়েছে এই সিরিজ থেকে। ব্যাটিং হোক কি বোলিং হোক কি ফিল্ডিং, সব বিভাগেই যেভাবে পারফর্ম করেছেন দলের ক্রিকেটাররা, তা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। 

তবে সিরিজ চলাকালীন একটি প্রশ্ন চারিদিকে ঘোরাফেরা করছিল যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বিরাট কোহলিকে মিস করছেন কিনা। যেভাবে সিরিজ শুরুর আগে তিনি হঠাৎ অবসর নিয়েছেন, তা জানতেই রীতিমতো মাথায় বাজ পড়েছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। বিস্তারিতভাবে বলতে গেলে, তা জানতে পেরে বেশ চাপে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সকলেরই বক্তব্য, এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে কিং কোহলির অবসর একটি বড় ধাক্কা।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি। তিনি বলেন, “বিরাট কোহলি আরো কিছু বছর সহজেই টেস্ট খেলতে পারতো। কিন্তু ওকে সরে দাঁড়াতে বাধ্য করল কিছু বিষয়। ওকে বিদায়ী সংবর্ধনা পর্যন্ত দেওয়া হলো না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আমাদের দেশের ক্রিকেটে ওর অবদান চরম। এটা ওর প্রাপ্য ছিল। কিন্তু বোর্ড গুরুত্বই দিলো না।”

]]>
http://ebanglarmukh.com/sports/karsan-ghavri-angry-on-board-regarding-kohlis-grand-farewell/feed/ 0 1899
“হয়তো সরতে বলা হয়েছে” রোকোর টেস্ট অবসর নিয়ে বিস্ফোরক কারসন http://ebanglarmukh.com/sports/maybe-they-had-been-told-to-leave-karsan-ghavri-on-rohit-virat-test-retirement/ http://ebanglarmukh.com/sports/maybe-they-had-been-told-to-leave-karsan-ghavri-on-rohit-virat-test-retirement/#respond Sun, 17 Aug 2025 03:44:04 +0000 https://ebanglarmukh.com/?p=1896 নিউজ ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও এখনো তার নেশা কাটেনি ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এখনো এই সিরিজ নিয়ে আলোচনা হয় ক্রিকেট মহলে। বিশেষ করে যেভাবে শুভমান গিল ও তাঁর বাহিনী পঞ্চম টেস্টের শেষ দিনে পরাজয়ের মুখ থেকে জয় বার করে এনেছেন, তা রীতিমত গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

তবে এই সিরিজ শুরুর আগে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনের হঠাৎ রিটায়ারমেন্ট নেওয়া দেখে একেবারে চমকে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিস্তারিত ভাবে বলতে গেলে, বেশ আঘাত পেয়েছিলেন দুজনের ভক্তরা। অনেকেই তখন দাবি করেছিলেন যে দুজনে মন থেকে রিটায়ারমেন্ট নিতে চাননি। বরং দুজনের উপর চাপ সৃষ্টি করা হয়েছে রিটায়ারমেন্ট নিতে।

এই একই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি। তিনি বলেন, “বোর্ডের ভিতরে রাজনীতি এখন। সেটারই শিকার হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনকে হয়তো সরে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। এভাবে ছাড়তে চায়নি দুজনে। কিন্তু আলাদা ভাবনা ছিল নির্বাচকদের। এটা নোংরা রাজনীতি পুরোপুরি।” এবার দেখার বিষয় যে আগামী দিনে এই সংক্রান্ত কিছু বেরিয়ে আসে কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/maybe-they-had-been-told-to-leave-karsan-ghavri-on-rohit-virat-test-retirement/feed/ 0 1896
“আমি কোন ভুল দেখি না” ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরাহের পাশে ভুবি http://ebanglarmukh.com/sports/i-dont-see-anything-wrong-bhuvi-supports-bumrah-regarding-workload-management-issue/ http://ebanglarmukh.com/sports/i-dont-see-anything-wrong-bhuvi-supports-bumrah-regarding-workload-management-issue/#respond Fri, 15 Aug 2025 19:26:19 +0000 https://ebanglarmukh.com/?p=1884 দেবজিৎ মুখার্জি: দশ দিন পেরিয়ে গেলেও এখনো ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেভাবে সিরিজের অন্তিম ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল, তা মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে। হারা ম্যাচ নিজেদের নামে করেছিল টিম ইন্ডিয়া। মাত্র ৬ রানে জিতেছিল তারা এবং সিরিজ ড্র করেছিল ২-২ ফলাফলে।

তবে এই সবকিছুর মাঝেও সমালোচনা পিছু ছাড়েনি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তাঁকে মাঝেমধ্যেই খোঁচা খেতে হয়েছে। বলা ভালো হচ্ছে। এই পরিস্থিতিতে এমআই তারকা পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ক্রিকেট স্টোরিজ পডকাস্টে তিনি জানান যে তিনি কোন সমস্যা দেখছেন না বুমরাহের সিরিজে তিনটি ম্যাচ খেলায়।

ভুবনেশ্বর কুমার বলেন, “এটাও বিবেচনা করা দরকার যে বুমরাহ কত বছর ধরে সব ফরম্যাট খেলছে। সহজ নয় এই ধারাবাহিকতা ধরে রাখা। ওর যা বোলিং অ্যাকশন, তাতে চোটের সম্ভাবনা বেশি থাকে। তাই আমি কোন ভুল দেখি না যদি ও পাঁচটির মধ্যে তিনটি টেস্ট খেলে। আমি মনে করি যে নির্বাচকরাও জানেন যে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে বড় অবদান রাখলে, তা সর্বদা গ্রহণযোগ্য। কিন্তু মানুষ এটা বুঝে না যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফরম্যাটে খেলা কতটা কঠিন।”

]]>
http://ebanglarmukh.com/sports/i-dont-see-anything-wrong-bhuvi-supports-bumrah-regarding-workload-management-issue/feed/ 0 1884
“ও লম্বা রেসের ঘোড়া” গিলকে নিয়ে বললেন শাস্ত্রী http://ebanglarmukh.com/sports/he-is-a-horse-of-long-race-shastri-on-gill/ http://ebanglarmukh.com/sports/he-is-a-horse-of-long-race-shastri-on-gill/#respond Fri, 15 Aug 2025 19:19:36 +0000 https://ebanglarmukh.com/?p=1880 দেবজিৎ মুখার্জি: টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। প্রথম সিরিজ না জিতলেও নাটকীয়ভাবে ড্র করাতে পেরেছেন তিনি ঠান্ডা মাথায়। সিরিজের ফলাফল ২-২। এছাড়াও ব্যাট হাতে তিনি সিরিজে পেয়েছেন চারটি সেঞ্চুরি। এক কথায় বলতে গেলে, নেমেই সাকসেস পেয়েছেন গিল, ব্যাটিং ও ক্যাপ্টেন্সি, দুটোতেই। 

এই পরিস্থিতিতে গিলকেই দেশের ক্রিকেটের উদীয়মান তারকা বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, “ও লম্বা রেসের ঘোড়া। বহুদিন রাজত্ব করবে। ২৫ বছর বয়সে এই অভিজ্ঞতায় ও আরো উন্নতি করবে। ও ভালো ফর্মে রয়েছে। বেশ ঠান্ডা মাথার। দেখলেই বোঝা যায় রাজকীয়। বেশ সাবলীলভাবে ব্যাটিং করে এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা রাখে।”

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ ফলাফলে। সিরিজের আগে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এছাড়া সবকটি টেস্ট খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। অন্তিম ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন মহাম্মদ সিরাজ এবং সিরিজের সেরা হয়েছেন শুভমান গিল ও হ্যারি ব্রুক।

]]>
http://ebanglarmukh.com/sports/he-is-a-horse-of-long-race-shastri-on-gill/feed/ 0 1880