FIFA WC – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Mon, 17 Nov 2025 11:49:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 স্বপ্ন দেখাই যেতে পারে, ভারতের বিশ্বকাপে অংশ নিয়ে দাবি প্রাক্তন জার্মান অধিনায়কের https://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/ https://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/#respond Mon, 17 Nov 2025 11:49:45 +0000 https://ebanglarmukh.com/?p=2343 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভারতীয় ফুটবল নিয়ে নিজের অবস্থান জানালেন প্রাক্তন বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। কী বক্তব্য তাঁর? রবিবার তিনি যেখানে যেখানে গিয়েছেন, সেখানে একই কথা বলেছেন যে ভারতবর্ষে কোটি কোটি মানুষ এবং তাঁদের মধ্যে ৫০ জন ফুটবলের জাতীয় দলের হয়ে উঠে আসবেন এবং দেশকে তুলে নিয়ে যাবেন বিশ্বকাপে। শুধু তাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন পর্যন্ত দেখান তিনি এবং দাবি করেন যে সঠিক প্রশিক্ষণ ও শিক্ষক পেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখাই যেতে পারে।

গতমাসে বেঙ্গল সুপার লিগের (বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন লোথার ম্যাথাউস। তখন তিনি কথা দিয়েছিলেন যে এক মাসের মধ্যেই আসবেন শহরে। সেই কথাও রাখেন প্রাক্তন জার্মান অধিনায়ক। রবিবার সকালে তিনি পা রাখেন কলকাতা বিমানবন্দরে। সঙ্গে ছিলেন বান্ধবী তেরেসা। তাঁদের স্বাগত জানান শ্রাচী স্পোর্টসের কর্তাদের থেকে শুরু করে ইস্টবেঙ্গল সমর্থকরা। দলের সমর্থকদের হাতে ছিল লাল-হলুদ পতাকা। সেই জার্সি গায়েও দেখা যায় লোথার ম্যাথাউসকে। তাঁকে দেখে বেশ খুশি হন উপস্থিত সকল ফুটবলপ্রেমী।

এরপর শহরের একাধিক স্কুলের একাধিক ফুটবল ক্লিনিকে লোথার ম্যাথাউস অংশ নেন। পাশাপাশি, ক্ষুদে ফুটবলারদের অটোগ্রাফও দেন তিনি। ফুটবল ক্লিনিকে ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, মেহতাব হুসেন, রহিম নবি, ব্যারেটো, সুলে মুসা, আলভিটো ডি’কুনহা সহ একাধিক প্রাক্তন ফুটবলার। এরপর মধ্যাহ্নভোজ সেরে তিনি যোগ দেন কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার সিপি মনোজ বর্মাও। 

তারপর টাউন হলে যোগ দেন আইএফএ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্তের পাশাপাশি অন্য শীর্ষ কর্তারা। ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলারও। আইএফএ’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দাবি করলেন, “আমি জানি ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৬। সময় লাগুক। ঠিক শিক্ষক ও প্রশিক্ষণ পেলে স্বপ্ন দেখা যেতেই পারে বিশ্বকাপে অংশ নেওয়ার।”

]]>
https://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/feed/ 0 2343
“দলকে সেবা করতে তৈরি” আন্সেলোত্তির সহকারী হওয়া প্রসঙ্গে দাবি কাকার https://ebanglarmukh.com/sports/ready-to-serve-my-team-kaka-on-becoming-ancelottis-assistant/ https://ebanglarmukh.com/sports/ready-to-serve-my-team-kaka-on-becoming-ancelottis-assistant/#respond Wed, 21 May 2025 05:53:44 +0000 https://ebanglarmukh.com/?p=958 নিউজ ডেস্ক: “আমি তৈরি” সদ্য নির্বাচিত হওয়া ব্রাজিলিয়ান ফুটবল দলের কোচ কার্লো আন্সেলোত্তির সহকারী হতে পারা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন দলের কিংবদন্তি ফুটবলার কাকা। এই বিষয়ে প্রাক্তন সাম্বা তারকা আরো জানান যে তিনি যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং ২০১৭ সালে ফুটবল ছাড়ার পর থেকেই তৈরি হচ্ছিলেন। অবশেষে তিনি এটা স্পষ্ট করে দেন যে দল তাঁকে সুযোগ দেয় সেবা করার, তাহলে তিনি সেই দায়িত্ব পালন করতে তৈরি।

সেই ২০০২ সাল, শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলের সেরা খেতাব নিজেদের ঝুলিতে তুলেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপের ফাইনালে সাম্বা বাহিনী পরাজিত করেছিল শক্তিশালী জার্মানিকে। কিন্তু এরপর তাদের কপালে আর ট্রফি জোটেনি। প্রতিটা বিশ্বকাপের প্লে অফ খেললেও খেতাব নিজেদের নামে করতে সফল হয়নি তারা এবং এর জেরে প্রতিবারই তাদের পড়তে হয় সমালোচনার মুখে। দলের সমর্থকরাও হতাশার শিকার হন প্রতিবার। সবমিলিয়ে, দুই দশকের বেশি সময় ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল। 

এখনো দলের সেই দুরবস্থা অব্যাহত। আগামী বছর, ওরফে ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ। এবারের আয়োজনার দায়িত্বে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নিয়ম অনুযায়ী ফুটবলের এই সম্মানজনক টুর্নামেন্ট খেলতে হলে প্রতিটা দলকেই যোগ্যতা অর্জন করতে হয়। সেই অনুযায়ী যোগ্যতা অর্জন পর্ব খেলছে ব্রাজিলও। কিন্তু দলের অবস্থা খুব একটা ভালো নয়। বিস্তারিতভাবে বলতে গেলে চিন্তায় রয়েছেন সমর্থকেরা। এমন পরিস্থিতিতে দলকে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় কার্লো আন্সেলোত্তির রূপে এক বিদেশীর কাঁধে। আসন্ন ২৬সে মে থেকেই তিনি নিজের কাজ শুরু করবেন। তবে দলকে দাঁড় করানোর সময় অত্যন্ত কম তাঁর হাতে। সুতরাং এক বড় চ্যালেঞ্জের মুখে তিনি। 

এই দুর্দিনে তিনি সঙ্গ পেতে পারেন তাঁর প্রাক্তন শিষ্য, তথা কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার, কাকার। তিনি সহকারী কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। আন্সেলোত্তির কোচিংয়ে কাকা খেলেছেন এসি মিলানে। এবার ফের দুজনের এক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে প্রাক্তন সাম্বা তারকা বলেন, “আমি কোনভাবে সাহায্য করতে পারি, দল যদি এটা মনে করে তাহলে আমি তৈরি আছি। ২০১৭ সালে আমি খেলা ছেড়েছিলাম এবং তারপর থেকে নিজেকে তৈরি করছি। স্পোর্ট বিজনেস কোর্স করেছি হার্ভার্ডে এবং দেশের কোচিং কোর্স করেছি। যদি আমার দেশের ফুটবলকে আমি সেবা করার সুযোগ পাই তাহলে আমি প্রস্তুত।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত এই দায়িত্ব পান কিনা কাকা। যদিও বা পান, কোন পরিবর্তন আসবে কি ব্রাজিলিয়ান ফুটবলে? কি হবে অবশেষ? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/ready-to-serve-my-team-kaka-on-becoming-ancelottis-assistant/feed/ 0 958
“বছরটা বেশ গুরুত্বপূর্ণ” আসন্ন বিশ্বকাপ খেলা প্রসঙ্গে জানালেন মেসি https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/ https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/#respond Fri, 18 Apr 2025 16:55:06 +0000 https://ebanglarmukh.com/?p=501 নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে এক বড় নাম আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লিও মেসি। তাঁর পায়ে বল গেলেই ধরে নেওয়া হয় যে এবার বিপক্ষ দলের জালে বল জড়াতে চলেছে। শুধু তাই নয়, তিনি যেই দলের হয়ে খেলুক না কেন, ফুটবলপ্রেমীরা ধরে নেন যে তাঁর উপস্থিতি থাকা মানে সেই দলের জেতা। এতটাই মেসির জনপ্রিয়তা। তাঁর ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অরের মতো সম্মানজনক পুরস্কারও। সবমিলিয়ে, বর্তমানে তিনি বহু ডিফেন্ডার ও গোলরক্ষকের এক বড় আতঙ্ক।

তবে এই সবকিছুর মাঝেও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমী সহ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে। কি সেই প্রশ্ন? গত বিশ্বকাপের (২০২২) ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ট্রফি নিজেদের নামে করতে সফল হয়েছিল আর্জেন্টিনা। এরপরই অনেকে ধরে নেন যে এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ এবং এরপর হয়তো আর তাঁকে দেখা নাও যেতে পারে ফুটবলের ময়দানে। যদিও তারকা আর্জেন্টাইন স্ট্রাইকারের সতীর্থরা বহুবার জানিয়েছেন যে মেসি খেলা চালিয়ে যাবে। কিন্তু মেসির থেকে এই বিষয়ে কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

তবে এবার এই প্রসঙ্গে নিজের মুখ খুললেন মেসি। কি বললেন তিনি? এক সাক্ষাৎকার তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন যে চলতি বছর তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বাড়ি তিনি ঠিক করবেন যে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। মেসি বলেন, “আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারিনা। এতদিন ধরে বিশ্বকাপটাই মিসিং ছিল। এবার আমি সেটাও পেয়ে গেছি। তবে নিঃসন্দেহে আমি প্রতিদ্বন্দ্বিতা করা চালিয়ে যাবো কারণ এটা আমার স্বভাব এবং এটা কোনদিনই আমার মধ্যে থেকে যাবেনা। আমি লড়াই করে জিততে ভালোবাসি। ২০২৬ সালের বিশ্বকাপ আমি খেলবো কি খেলবোনা, সেটা এই বছরই আমি ঠিক করতে পারবো। এই বছরটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে যদি আমি বলি যে আমি এটা নিয়ে কিছু ভাবছিনা, তাহলে সেটা মিথ্যে বলা হবে আমার।”

এছাড়া এই সাক্ষাৎকার মেসি প্রশংসা করেন স্পেনের উদীয়মান প্রতিভা ল্যামিন ইয়ামালের। তিনি বলেন, “ইয়ামাল যেভাবে খেলছে, তাতে আমি মুগ্ধ। স্পেনের জাতীয় দলের হয়ে খেলে ইউরো কাপ জিতেছে। ওর বয়স এখন ১৭ এবং এই মুহূর্তে ও গ্রোথ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মতই ও ফুটবলার হিসেবে উন্নতি করবে এবং নিজের খেলায় নতুনত্ব কিছু আনবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/feed/ 0 501
ইংল্যান্ডের তরুণ ফুটবলারদের ম্যাজিকে পরাজিত আলবানিয়া, প্রশংসায় ফুটবল মহল https://ebanglarmukh.com/sports/england-young-guns-defeated-albania-football-universe-impressed/ https://ebanglarmukh.com/sports/england-young-guns-defeated-albania-football-universe-impressed/#respond Sat, 22 Mar 2025 06:54:31 +0000 https://ebanglarmukh.com/?p=322 নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ ফুটবল তুলে ধরলেন ইংল্যান্ডের তরুণ ফুটবলাররা। এক কথায় বলতে গেলে, রীতিমতো আগ্রাসী খেলা দেখালেন তারা। কোনভাবেই দাঁড়াতে দেননি আলবানিয়াকে। নিজেদের ঘরের মাঠে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিয়েছেন তাঁরা। ২-০ ফলাফলে ইংল্যান্ড পরাজিত করে আলবানিয়াকে। প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং ফুটবলের চেয়েও বেশি সকলের নজর কেড়েছে দলের বল পোজেশন। একেবারে দাঁড়াতেই পারেনি আলবানিয়া।

ম্যাচটি ছিল ওয়েম্বলে স্টেডিয়ামে। বাঁশি বাজতেই আক্রমণ শুরু করে ইংল্যান্ড। পাসিং ফুটবলের মাধ্যমে তারা চাপে ফেলতে থাকে আলবানিয়াকে। কিন্তু প্রথম ১৯ মিনিটে বিপক্ষ দলের জালে বল জড়াতে সফল হয়নি তারা। কোনভাবে রক্ষণভাগকে কাজে লাগিয়ে গোল হজম করা থেকে নিজেদের রক্ষা করছিল আলবানিয়া। কিন্তু ম্যাচের ২০তম মিনিটে প্রথম আঘাতটি আনতে সফল হয় ইংল্যান্ড। গোল করে দলকে এগিয়ে দেন লুইস-স্কেলি। স্টেডিয়ামে উপস্থিত ইংল্যান্ডের সমর্থকরা রীতিমতো আনন্দে ফেটে পড়েন। আলবানিয়ার তরফ থেকেও চেষ্টা করা হয় সমতা ফেরানোর, কিন্তু তারা তাতে সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরলাইনে।

দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই ছবি। আবারো আক্রমণের পর আক্রমণ করতে থাকে ইংল্যান্ড যা রুখতে থাকে আলবানিয়া গোলরক্ষক ও রক্ষণভাগ। কিন্তু এবারও কাটে তাল। ৭৭ মিনিটে দলকে দ্বিতীয় গোল পাইয়ে দেন তারকা স্ট্রাইকার হ্যারি কেন। এরপর ম্যাচে কামব্যাকের সমস্ত আশাই একপ্রকার বন্ধ হয়ে যায় আলবানিয়ার। সবরকম চেষ্টা করে তারা ঠিকই ঘুরে দাঁড়ানোর, কিন্তু তা কাজে আসেনি। উল্টে আরো আক্রমণের ঝাঁজ বাড়ায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নামে করতে সফল হয় হোম টিম ২-০ গোলে।

এই জয় দেখে রীতিমতো খুশি হয়েছেন ইংল্যান্ডের ফুটবলপ্রেমীরা। প্রাক্তন ফুটবল তারকারাও দলের তরুণ ফুটবলারদের প্রতিভা দেখে মুক্ত হয়েছেন। সকলেই প্রশংসা করেছেন তাঁদের। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও বইছে অভিনন্দনের বন্যা। অনেকেই মনে করছেন যে এমন ফুটবল বিশ্বকাপে দেখাতে পারলে দ্বিতীয় ট্রফি নিশ্চিত ইংল্যান্ডের। যদিও সেই পর্যন্ত পৌঁছাতে এখনো অনেকটা রাস্তা হাঁটতে হবে তাদের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় ইংল্যান্ডের পরিণাম। তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে। প্রসঙ্গত, ২০২৬ সালের বিশ্বকাপ খেলা হবে জুন মাস থেকে এবং এবারের আয়োজক দেশ মেক্সিকো কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।

]]>
https://ebanglarmukh.com/sports/england-young-guns-defeated-albania-football-universe-impressed/feed/ 0 322
নেই মেসি! তবুও উরুগুয়ের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার https://ebanglarmukh.com/sports/argentina-defeated-uruguay-without-messi/ https://ebanglarmukh.com/sports/argentina-defeated-uruguay-without-messi/#respond Sat, 22 Mar 2025 06:09:36 +0000 https://ebanglarmukh.com/?p=319 নিউজ ডেস্ক: ব্রাজিলের মতো কীর্তি এবার করে দেখালো আর্জেন্টিনাও। কি করে দেখালেন দলের ফুটবলাররা? মেসি না থাকতেও ম্যাচ নিজেদের ঝুলিতে তুললো তারা। তাও আবার উরুগুয়ের মতো এক শক্তিশালী ও বিশ্বজয়ী দলের বিরুদ্ধে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা উরুগুয়েকে পরাজিত করলো ১-০ গোলে। এ দিনের ম্যাচে রীতিমতো হাবুডুবু খেতে দেখা গিয়েছে উরুগুয়ের ফুটবলারদের। প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলে গিয়েছে আর্জেন্টিনা।

২০২৬ সালে খেলা হবে ফিফা বিশ্বকাপ। নিয়ম অনুযায়ী প্রতিটি দলকেই যোগ্যতা অর্জন করে টুর্নামেন্ট খেলতে হয় এবং তা প্রমান করতে খেলতে হয় ম্যাচ। সেই অনুযায়ী উরুগুয়ের বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড সেন্টেনারিও স্টেডিয়ামে খেলতে নামে আর্জেন্টিনা। মেসি নেই বলে একটা চাপ চলছে আর্জেন্টাইন ফুটবলারদের মনে। এমনটাই ভাবছিলেন সে দেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু সম্পূর্ণ উল্টোটা ঘটে। একেবারে নির্ভীক ফুটবল খেলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। বরং উরুগুয়ের ফুটবলারদের চোখে-মুখে চাপ ফুটে উঠছিল।

বাঁশি বাজতেই আক্রমণে নামে আর্জেন্টিনা। একাধিকবার উরুগুয়ের গোলপোস্টে পৌঁছে প্রথম মিনিট থেকেই চাপে ফেলতে শুরু করে তাদের রক্ষণভাগকে। যদিও কোনভাবে তা বাঁচিয়ে দেয় তারা। অন্যদিকে উরুগুয়ের কাছেও কয়েকটি সুযোগ আসে লিড নেওয়ার। কিন্তু সেগুলি তারা কাজে লাগাতে সফল হয়নি। কাছাকাছি এসে হাতছাড়া হয়েছে সেই সুযোগ। তবে প্রথমার্ধের শেষে বল পোজেশন বেশি ছিল আর্জেন্টিনারই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। একাধিক স্কোরিং অপরচুনিটি নষ্ট হয় দুই দলেরই।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। আবারো শুরু থেকে আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা এবং একইভাবে উরুগুয়ে রক্ষণভাগ তা বাঁচাতে থাকে। কিন্তু ৬৮ মিনিটের মাথায় খাতা খোলে গতবারের বিশ্বজয়ী দল। দলকে ম্যাচে এগিয়ে দেন থিয়াগো আলমাডা। এরপর সমতা ফেরাতে মরিয়া উরুগুয়ে পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু তা কাজে আসেনি। উল্টে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আর্জেন্টিনা। ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে লালকার্ড দেখানো হয় গঞ্জলেসকে। দশজনে নেমে আসার পর সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে উরুগুয়ে। কিন্তু তারা সফল হয়নি এবং ১-০ স্কোরলাইনে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। এই জয়ের পর সেই দেশের ফুটবল মহল থেকে শুরু করে ফুটবলপ্রেমী সকলেই মনে করছেন যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে এখন থেকেই এবং আশা করছেন যে মেসির অবর্তমানে তাঁরাই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবেন।

]]>
https://ebanglarmukh.com/sports/argentina-defeated-uruguay-without-messi/feed/ 0 319
ভিনিসিয়াসের লাস্ট মিনিট ম্যাজিকে হতাশ কলম্বিয়া https://ebanglarmukh.com/sports/vinicius-juniors-last-minute-goal-disappointed-colombia/ https://ebanglarmukh.com/sports/vinicius-juniors-last-minute-goal-disappointed-colombia/#respond Fri, 21 Mar 2025 11:18:58 +0000 https://ebanglarmukh.com/?p=299 নিউজ ডেস্ক: দলে নেই নেইমার। তবুও যা দরকার ছিল, তা করে দেখালেন দলের এক তরুণ ফুটবলার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়ারের শেষ মুহূর্তের গোল পাল্টে দিল গোটা চিত্র। কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল শেষ করলো ২-১ গোলে। গোল হজম করে তা শোধ করা সত্ত্বেও ম্যাচ বাঁচাতে সফল হয়নি কলম্বিয়া। একেবারে অন্তিম লগ্নে এসে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে তাদের মাথানত করতে হয়।

ম্যাচটি ছিল ব্রাজিলের হোম গ্রাউন্ড এরিনা বিআরবি মানে গেরিঞ্চা স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই কলম্বিয়ার রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে তারা। পাসিং ফুটবলের মাধ্যমে তারা একাধিকবার পৌঁছায় অতিথিদের গোলপোস্ট পর্যন্ত। তবে ষষ্ঠ মিনিটে ভিনিশিয়াসকে ফাউল করেন দানিয়েল মুনোজ এবং পেনাল্টি পায় ব্রাজিল। গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহো। এরপরও আক্রমণ অব্যাহত রাখে তারা। তবে ৪১ মিনিটে সুযোগ কাজে লাগায় কলম্বিয়া। ম্যাচে সমতা ফেরান লুইস ডিয়াজ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দেখা যায় একই চিত্র। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। আরো চাপ সৃষ্টি করতে থাকে কলম্বিয়ার রক্ষণভাগের উপর। একটা সময়ে এসে রীতিমতো তাদের চোখে-মুখে চাপে থাকার ব্যাপারটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবুও কোনরকমে তারা রুখে যাচ্ছিল সাম্বা বাহিনীর অ্যাটাক। কিন্তু একেবারে অন্তিম লগ্নে এসে তাদের খাটুনিতে জল ঢেলে দেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়ার। ৯০ মিনিট শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে তিনি গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে সফল হয়নি কলম্বিয়া এবং ২-১ ফলাফলে ম্যাচ নিজেদের পকেটে পড়ে আয়োজকরা। আনন্দে মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা।

উল্লেখ্য, ২০২৬ সালের জুন মাসের ১১ তারিখ থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ইতিমধ্যেই বাহারিনকে পরাজিত করে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে জাপান। এবার দেখার বিষয় যে আর কোন দল নিজেদের যোগ্য প্রমাণ করে বিশ্বকাপ খেলার টিকিট পাকা করতে পারে। কাদের কপালে শেষ পর্যন্ত লেখা আছে বিশ্বকাপ খেলা? আরো বড় দেখার বিষয় যে কোন তারকাদের দেখা যাবে খেলতে। কি হবে অবশেষে? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/vinicius-juniors-last-minute-goal-disappointed-colombia/feed/ 0 299
অষ্টমবার বিশ্বকাপ খেলবে জাপান https://ebanglarmukh.com/sports/japan-to-play-fifa-wc-for-the-eighth-time/ https://ebanglarmukh.com/sports/japan-to-play-fifa-wc-for-the-eighth-time/#respond Fri, 21 Mar 2025 10:04:16 +0000 https://ebanglarmukh.com/?p=281 নিউজ ডেস্ক: এশিয়ান ফুটবলে বড় সুখবর! ফুটবল বিশ্বের বড় মঞ্চে আবারো খেলতে দেখা যাবে জাপানকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পরাজিত করলো বাহারিনকে। নিজেদের ঘরের মাঠ সাইতামা স্টেডিয়ামে এই ম্যাচ জেতে তারা। ফলাফল ২-০। এই জয়ের সুবাদে তারা পাকা করে নিলো ২০২৬ সালের আসন্ন ফিফা বিশ্বকাপের টিকিট। এখানেই শেষ নয়, এই নিয়ে পরপর ৮বার তারা খেলবে বিশ্বকাপ। এই সাফল্যে বেশ খুশি দলের ফুটবলার থেকে কোচ থেকে শুরু করে সেই দেশের সকল মানুষ।

পরের বছর খেলা হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে, নিয়ম অনুযায়ী, সকল দলকেই অর্জন করতে হয় যোগ্যতা এবং সেই কারণে যোগ্যতা অর্জন ম্যাচও খেলা হয় দলগুলির মধ্যে এবং সেখান থেকে সেরা দলগুলি এই মহাযুদ্ধে লড়াই করার সুযোগ পায়।

সেই অনুযায়ী যোগ্যতা অর্জনের লড়াইতে নামে জাপান এবং আরো একবার নিজেদের দক্ষতা তুলে ধরে গোটা বিশ্বের কাছে। এই অধ্যায়ের এক ক্রাঞ্চ গেমে তারা ২-০ গোলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে বাহারিনের বিরুদ্ধে। বাঁশি বাজতেই আক্রমণে নামে জাপান। প্রথমার্ধে তারা লাগাতার আক্রমণ করে চাপে রাখে বাহারিনকে। যদিও অতিথিদের রক্ষণভাগ তা রুখে দিতে সফল হয় এবং প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আয়োজকরা। অবশেষে ৬৬ মিনিটের মাথায় তারা পায় তাদের প্রথম গোল কামাডার মাধ্যমে। এরপরও আক্রমণ অব্যাহত রাখে তারা এবং ৮৭ মিনিটের মাথায় তারা পায় তাদের দ্বিতীয় গোল। এবারের গোলদাতা কুবো। ফাইনাল উইসেল বাজতেই আনন্দে মেতে ওঠেন দলের কোচ থেকে শুরু করে ফুটবলার সকলেই। অষ্টমবার বিশ্বকাপ খেলার পাশাপাশি তারা আসন্ন বিশ্বকাপে টিকিট পাকা করা প্রথম এশীয় দল হয়।

এই জয়ে খুশি গোটা জাপান। সেই দেশে সাধারণ নাগরিক থেকে শুরু করে ফুটবলপ্রেমী সকলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে অভিনন্দন জানান দলকে। সাফল্য প্রসঙ্গে দলের কোচ হাজিমে মোরিয়াসু নিজের অবস্থান জানান। তিনি বলেন, “সকলেই নিজের সেরাটা দিয়েছে। দর্শকরাও আমাদের সমর্থন জানিয়েছে। তাই ধন্যবাদ জানাতে চাই সবাইকে। আমি জানতাম যে আমরা যদি লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে গোল আসবেই। বাকি তিনটি ম্যাচে যাতে জিততে পারি, সেই চেষ্টা থাকবে আমাদের।”

]]>
https://ebanglarmukh.com/sports/japan-to-play-fifa-wc-for-the-eighth-time/feed/ 0 281