Gautam Gambhir – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 04 Dec 2025 10:55:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 কোহলি-গম্ভীরকে দুর্দান্ত ইনিংসের জন্য কৃতিত্ব দিলেন ঋতুরাজ https://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/ https://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/#respond Thu, 04 Dec 2025 10:55:24 +0000 https://ebanglarmukh.com/?p=2573 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া হারায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই সবকিছুর মাঝেও তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছে দলের তরুণ তারকা ঋতুরাজ গায়েকওয়ারের দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে তিনি যেমন ব্যাটিং তুলে ধরেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ ৮ থেকে ৮০ সকলেই। তবে এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য ঋতুরাজ কৃতিত্ব দিলেন বিরাট কোহলি ও হেড কোচ গৌতম গম্ভীরকে। তাঁর মতে, এমন ইনিংস খেলা সম্ভব হতো না যদি দুজনে না থাকতেন।

ইনিংস বিরতিতে ঋতুরাজ গায়েকওয়ার বিরাট কোহলি প্রসঙ্গে বলেন। তাঁর বক্তব্য, “বহুদিনের স্বপ্ন ছিল বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার। উনি অনেক সাহায্য করেছেন ব্যাটিং করার সময়ে। উনি আমাকে ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগানোর পরামর্শ দেন। কোন বোলার কেমন বল করে বা কিভাবে তা সামলাতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। এই জাতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি এবং উপকৃত হয়েছে।”

ম্যাচ শেষে তরুণ তারকা কথা বলেন গৌতম গম্ভীরের। ঋতুরাজ বলেন, “উনি আমাকে বলেছিলেন যে আমি সিরিজে চার নম্বরে ব্যাট করব। এতে আত্মবিশ্বাস বেড়েছে আমার। ভরসা দেখিয়েছে কোচ এবং এটাই তো ক্রিকেটাররা চায়। উনি ভরসা রেখেছেন বলেই আমি সফল হয়েছি। পরের ম্যাচেও ভালো খেলতে চাই। আমাকে স্বাভাবিক খেলা খেলতে বলেছেন গৌতি ভাই এবং আমি সেটাই করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, রায়পুরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ৩৫৮। শতরান করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া অর্ধশতরান করেন কেএল রাহুল। জবাবে রান তাড়া করতে নেমে অন্তিম ওভার শেষ হওয়ার চার বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। শতরান করেন এডেন মার্করাম। এছাড়া অর্ধশতরানের ইনিংস আসে ব্রিটস্কে ও ব্রেভিসের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে। সিরিজের অন্তিম ম্যাচ খেলা হবে বিশাখাপত্তনামে।

]]>
https://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/feed/ 0 2573
বিরাট পারফর্ম করায় নাম না করেই গৌতি-আগারকারকে খোঁচা প্রাক্তন তারকাদের https://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/ https://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/#respond Thu, 04 Dec 2025 10:03:09 +0000 https://ebanglarmukh.com/?p=2570 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও চর্চার শীর্ষে রয়েছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। পরপর সেঞ্চুরি করে তিনি ফের দেখিয়ে দিয়েছেন যে কেন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে দলে সুযোগ দেওয়া উচিত। তবে এর সঙ্গে দলের বহু প্রাক্তন তারকা আবার নাম না করে একহাত নিয়েছেন গম্ভীর-আগারকারদের। শুধু প্রাক্তন তারকারাই নন, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও যেমন সকলের বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, তেমনি তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর ও অজিত আগারকারের।

প্রাক্তন তারকা হারভাজন সিং অজিত আগারকারের জন্মদিনে তাঁর নাম না নিয়েই তাঁকে কটাক্ষ করেন। বলতে গেলে, যে মন্তব্য তিনি করেছেন, তার থেকে এটা স্পষ্ট যে তিনি আগারকারের উদ্দেশ্যেই এমনটি বলেছেন। কী বলেছেন ভাজ্জি? প্রাক্তন তারকা বলেন, “আমি অত্যন্ত খুশি এটা দেখে যে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার খেলে যাচ্ছে। কিন্তু এটা দেখে খারাপ লাগে যে যারা নিজেরা কিছু পারেনি, তারা বিরাটের ভবিষ্যৎ ঠিক করছে। এটা আমার ও আমার অনেক সতীর্থদেরও সঙ্গে হয়েছে। বেশিরভাগ সময়ে তারাই তারকা ক্রিকেটারদের যোগ্যতা বিচার করে, যারা কম পেয়েছে অপেক্ষাকৃত।”

অন্যদিকে, আবার বড় মন্তব্য করে বসেন দলের আরেক প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তবে শুধু বিরাটকে নিয়ে একা নন, রোহিত শর্মারও প্রশংসা করেছেন তিনি। কী বলেছেন শাস্ত্রী? প্রাক্তন ক্রিকেটারের দাবি করেন যে যাঁরা দুই তারকার সমালোচনা করছেন, তাঁরা গায়েব হয়ে যাবেন যদি দুজনে খেলা দেখানো শুরু করেন। তিনি বলেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুজনেই ওডিআই জায়েন্ট। ওদের মতো ক্রিকেটারদের সঙ্গে লাগবেন না। আমি এটাই বলব যে কিছু লোক এটা করছে। দুজনেই যদি খেলা দেখানো শুরু করে, তাহলে যারা লাগছিল, তারা গায়েব হয়ে যাবে।”

এছাড়া মতামত জানিয়েছেন দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বরাবরই কঠিন সত্য বলা থেকে পিছিয়ে আসেন না প্রাক্তন তারকা। এবারও তা হয়নি। কিং কোহলির বয়স নিয়ে যে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, সেই ব্যাপারটিও টেনে আনেন এবং দাবি করেন যে ৩৭ বছর বয়সেও বিরাট কোহলি অত্যন্ত ফিট। ইরফান বলেন, “অস্ট্রেলিয়ায় দুটো ডাক দিয়ে শুরু হলেও পরবর্তী তিনটি ইনিংসে অন্তত অর্ধশতরন করেছে। এখানকার চ্যালেঞ্জটা আলাদা। ও বুঝতে পেরেছে এখানকার পিচটা সামান্য আলাদা এবং সতর্কতার সঙ্গে খেলেছে। যখন বোলাররা নিজেদের গেমপ্ল্যান চেঞ্জ করে তখন, বিরাটও নতুন গেমপ্ল্যান নিয়ে আসে। শতরান করলে বা উইকেট পড়লে, ও যেভাবে সেলিব্রেট করে, তার থেকে বোঝা যায় হি ইজ ব্যাক, যা টিম ইন্ডিয়ার জন্য ভালো বিষয়।”

]]>
https://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/feed/ 0 2570
টেস্টে ভারতের দুরবস্থার জন্য গম্ভীরকে দায়ী করলেন শাস্ত্রী https://ebanglarmukh.com/sports/shastri-blames-gambhir-for-indias-poor-condition-in-test-cricket/ https://ebanglarmukh.com/sports/shastri-blames-gambhir-for-indias-poor-condition-in-test-cricket/#respond Tue, 02 Dec 2025 12:08:10 +0000 https://ebanglarmukh.com/?p=2525 দেবজিৎ মুখার্জি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের লজ্জাজনক পরাজয়ের পর জয় দিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এখনো যেন সেই ব্যর্থতা অনেকে মেনে নিতে পারছেন না, যাঁদের মধ্যে অন্যতম দলের প্রাক্তন হেড কোচ, তথা প্রাক্তন ক্রিকেটার, রবি শাস্ত্রী। তিনি দলের বর্তমান হেড স্যার গৌতম গম্ভীরকে, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিককালে, দলের এমন দুরবস্থার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে তাঁর সময় যদি এমনটা ঘটতো, তাহলে এর জন্য দায় তিনি নিজের ঘাড়ে নিতেন।

রবি শাস্ত্রী বলেন, “গুয়াহাটিতে ছিল এক উইকেটে ১০০ রান আর সেখান থেকে ১৩০ রান ৭ উইকেট হারিয়ে। কীভাবে এমনটা হয়?” এরপরই দলের ক্রিকেটারদের প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন হেড স্যার। তাঁর বক্তব্য, “এই দলটা তো এতটা খারাপ নয়। অনেক ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে এই দলে। দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের। ছোটবেলা থেকে তারা বড় হয়েছে স্পিন খেলে।” নিজের বক্তব্যে শাস্ত্রী বুঝিয়ে দেন যে এমন পরাজয় তিনি কখনোই মেনে নিতে পারছেন না।

এরপরই গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শাস্ত্রী। প্রাক্তন হেড স্যার বলেন, “আমি সাফাই দেব না গম্ভীরের হয়ে। এর জন্য ও পুরোপুরি দায়ী।” পাশাপাশি তিনি আরো দাবি করেন, “এটা যদি আমার সময়ে হতো, তাহলে দায়িত্ব নিতাম আমি। আমি সবার আগে গ্রহণ করতাম দায়। কিন্তু তারপরে এসে কাউকে ছেড়ে কথা বলতাম না ড্রেসিংরুমে।”

রবি শাস্ত্রীর আমলে দেশের মাঠে হোক কি বিদেশের মাঠে, টেস্ট ক্রিকেটে রীতিমতো দাপট দেখিয়ে বেড়াত টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের আমলেও একই অবস্থা ছিল। তবে গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে সেই দাপট যেন হঠাৎ উধাও হয়ে গেছে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের মাটিতে মাত্র চারটি টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। তবে গম্ভীরের আমলে গত এক বছরে সেই সংখ্যাটি হয়ে দাঁড়িয়েছে পাঁচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ভারত হেরেছে ঘরের মাঠে। এখনো পর্যন্ত তাঁর কোচিংয়ে ভারত আঠারোটি টেস্টের মধ্যে জিতেছে মাত্র সাতটিতে, যা একটা বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

]]>
https://ebanglarmukh.com/sports/shastri-blames-gambhir-for-indias-poor-condition-in-test-cricket/feed/ 0 2525
“রোকো রান না করলে দুশোও হতো না” গম্ভীরকে বিধলেন কাইফ? https://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/ https://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/#respond Mon, 01 Dec 2025 11:16:38 +0000 https://ebanglarmukh.com/?p=2518 দেবজিৎ মুখার্জি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে একপ্রকার ‘ওয়ার্নিং জোন’এ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রবিবার দুজনে যে মাপের ব্যাটিং দেখিয়েছেন রাঁচির মাঠে, তা দেখে মুগ্ধ দেশের সকল ক্রিকেটপ্রেমী। এবার এই বিষয়টি নিয়ে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে কার্যত বিধলেন দলের প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। বিরাট ও রোহিতের প্রশংসা করে তিনি দাবি করলেন যে দুজনে রান না করতে পারলে ২০০ রানও করতে পারত না টিম ইন্ডিয়া।

নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রাক্তন ভারতীয় তারকা বললেন, “বিশ্রীভাবে পরাজিত হতো টিম ইন্ডিয়া যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি আউট হয়ে যেত। প্রথম কথা হল দক্ষিণ আফ্রিকাকে হারানোর সম্ভব হতো না সাড়ে ৩০০ রান না করতে পারলে। ওরা দুজনেই এই জয়ের মূল কান্ডারি।” এর সঙ্গে তরুণদের প্রসঙ্গও টেনে আনেন তিনি এবং একপ্রকার বিধলেন গৌতম গম্ভীরকে। তিনি বলেন, “বারবার বলা হচ্ছে তরুণদের কথা। সুযোগ দেওয়া হচ্ছে তাদের দলে। কিন্তু যা অবস্থা, তাতে তো ২০০ রানও করতে পারবে না ওরা সকলে মিলে। তাই শেষ পর্যন্ত দারস্থ হয়েছিল ওদের দুজনের।”

কাইফ আরো বলেন, “শতরান করেছে বিরাট কোহলি। সাতটা ছয় মেরেছে। রোহিত মেরেছে তিনটে। দুজনে দারুন পার্টনারশিপও গড়ে তুলেছে। এর আগে ওরা সিডনিতেও একই কাজ করেছে। আসলে টেস্ট সিরিজে পরাজিত হওয়া ভারতের অবস্থা খুবই খারাপ ছিল। এখন হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাঁচিতে ম্যাচ জেতার পর।” এর সঙ্গে রোকোর প্রশংসা করে প্রাক্তন ভারতীয় তারকা দাবি করেন, “ওল্ড ইজ গোল্ড। কোহলির বয়স ৩৭ এবং রোহিতের ৩৮। ওদের দরকার ছিল এই ম্যাচে। ওরা যদি রান না করতে পারতো, তাহলে দক্ষিণ আফ্রিকার সহজেই ম্যাচটা নিজেদের নামে করে নিতে পারত।”

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ৩৪৯। ৩৫০ রানের টার্গেট চেজ করতে নেমে ৩৩২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ১৮ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মডার্ন ডে চেজ মাস্টার বিরাট কোহলিকে। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১২০ বলে ১৩৫। এছাড়া রোহিত শর্মা করেছেন ৫৭ এবং দলের অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে ৬০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। 

]]>
https://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/feed/ 0 2518
রোকোকে নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? প্রশ্নের মুখে দুজনের ওডিআই ভবিষ্যৎ https://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/ https://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/#respond Sat, 29 Nov 2025 08:22:11 +0000 https://ebanglarmukh.com/?p=2496 দেবজিৎ মুখার্জি: আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে হলেও এখন থেকেই তা নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা ভালো, এখন থেকেই শুরু হয়েছে তাদের ঘুঁটি সাজানো। তবে এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামীদিনে তাঁদের নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর দুজনের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড, যেখানে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও দলের হেড কোচ গৌতম গম্ভীরও।

এক বোর্ড সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই ব্যাপারে অবস্থান জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দুজনে তারকা হলেও তাঁদের বজায় রাখতে হবে ধারাবাহিকতা। সেই বোর্ড সূত্রের বক্তব্য, “আমরা পরিষ্কার বার্তা আশা করি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের থেকে। আমাদের জানা দরকার কী ভূমিকা হবে দুজনের। দুজনের খেলা উচিত নয় অনিশ্চয়তা নিয়ে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই তারকার খেলায় একেবারেই সন্তুষ্ট নন বোর্ড কর্তারা। বলা হচ্ছে, “তৃতীয় ম্যাচে রান পেয়েছিলেন দুজনে। তবে ততক্ষণে হাতের বাইরে চলে গেছে সিরিজ। বোলাররা জয়ের পরিস্থিতি তৈরি করে গিয়েছিল ওই ম্যাচে। কিন্তু প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি দুজনে। এমনটা চলতে পারেনা সমস্ত সিরিজে।”

তবে বিশ্বকাপের সময় রোহিত ও বিরাট, দুজনেরই বয়স অনেক হয়ে যাবে। ৪০এর গণ্ডি ছোঁবেন হিটম্যান। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। সুতরাং একটা প্রশ্ন উঠবেই দুই তারকার ফর্ম ও ফিটনেস নিয়ে। যদিও প্রাক্তন অধিনায়ককে ইতিমধ্যেই নাকি বলা হয়েছে কাজ করতে নিজের ফিটনেসের উপর। পাশাপাশি, জায়গা টিকিয়ে রাখার জন্য দুজনকে আরও একটি কাজ করতে বলা হয়েছে। বোর্ড সূত্রের বক্তব্য, “নির্ভীকভাবে খেলুক রোহিত। এটা ঠিক যে পিচ কঠিন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রোহিতের তরফ থেকে কোন ঝুঁকি নিতে চাওয়া হয়নি। আশা করা হচ্ছে যে দুজনেই তরুণদের জন্য একটি উদাহরণ তৈরি করুক সাহসী ব্যাটিংয়ের দ্বারা।”

]]>
https://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/feed/ 0 2496
“আবেগপ্রবণ কোচ থাকা সাধারণত ভালো নয়” গম্ভীরকে নিয়ে বিস্ফোরক এবিডি https://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/ https://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/#respond Fri, 28 Nov 2025 12:57:24 +0000 https://ebanglarmukh.com/?p=2472 নিউজ ডেস্ক: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে লাগাতার ব্যর্থতার পর তাঁর নীতি ও প্লেয়িং স্ট্রাটেজি নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, লাগাতার কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতিতে এবার এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবিডি, অর্থাৎ এবি ডিভিলিয়ার্স। যেমন নিজের মতামত পেশ করেন, তেমনি তিনি প্রশংসা করেন প্রোটিয়া বাহিনীর অধিনায়ক টেম্বা বাভুমার। এর মধ্যে আবার প্রসঙ্গ টেনে আনেন এমএস ধোনিরও। 

কী বক্তব্য প্রাক্তন প্রোটিয়া তারকার? এবিডি বলেন, “আমার জানা নেই নেতা হিসেবে গৌতম গম্ভীর কেমন। আমি ওকে জানি একজন আবেগপ্রবণ ক্রিকেটার হিসেবে। যদি একই হয় বিষয়টা ড্রেসিংরুমের ক্ষেত্রে, তাহলে আমি বলব যে ভালো নয় সাধারণত একজন আবেগপ্রবণ কোচ থাকা।” অর্থাৎ ডিভিলিয়ার্স বুঝিয়ে দিলেন যে গম্ভীর যদি ড্রেসিংরুমে অতিরিক্ত নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে থাকেন, তাহলে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে গোটা দলের জন্য।

এরপরই ডিভিলিয়ার্স প্রসঙ্গ টেনে আনেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমার। তাঁর প্রশংসা করার পাশাপাশি তিনি তাঁর তুলনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ক্যাপ্টেন কুল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। এবিডি বলেন, “একইরকম ছিল এমএস ধোনিও। খুব কমই তার গলা শুনতে পেতাম আমি। খুব বেশি কথা বলতো না ধোনি। তবে সকলে শুনতো যখন বলতো। আমার মনে হয় টেম্বাও তেমন। সম্মান জিতেছে নিজের মাথা ঠান্ডা রেখে, যার রীতিমতো অবিশ্বাস্য।”

পাশাপাশি, বর্তমান সময়ে স্পিন নিয়ে যেই সমস্যায় পড়ছে ভারতীয় ক্রিকেট দল, সেই নিয়েও নিজের মতামত প্রকাশ করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। এবিডি বলেন, “সমস্যাটা টেকনিক্যাল আমি মনে করি না। সর্বদাই স্পিনের বিরুদ্ধে বেস্ট টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।” এমন পরিস্থিতিতে কি করা উচিত, সেই ব্যাপারে ডিভিলিয়ার্স বলেন, “খুব একটা পরিবর্তনের দরকার নেই এমন পরিস্থিতিতে। বহু নির্ভর করে মাথা ঠান্ডা রাখা ও আত্মবিশ্বাস বজায় রাখার উপর। সমস্যাটা মানসিক দৃষ্টিভঙ্গির বলে আমার মনে হয়।”

]]>
https://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/feed/ 0 2472
গুয়াহাটিতে গম্ভীরকে লক্ষ্য করে স্লোগান, আটক ১ https://ebanglarmukh.com/sports/go-back-slogan-to-gambhir-at-guwahati/ https://ebanglarmukh.com/sports/go-back-slogan-to-gambhir-at-guwahati/#respond Thu, 27 Nov 2025 10:17:12 +0000 https://ebanglarmukh.com/?p=2461 দেবজিৎ মুখার্জি: ইডেনের পর গুয়াহাটিতে ভারতের লজ্জাজনক হার যতটা আঘাত দিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের, তেমনি ক্ষুব্ধ করেছে তাঁদের। সেটারই বহিঃপ্রকাশ হয় বুধবার। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর দলের হেড স্যার, তথা প্রাক্তন ভারতীয় তারকা, গৌতম গম্ভীরকে শুনতে হয় ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ ক্ষুব্ধ দর্শকদের চুপ থাকতে বলেন। শুধু তাই নয়, চেঁচাতে দেখা যায় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ম্যাচের পর সকলেই একেক করে জড়ো হচ্ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। তখন দলের কয়েকজন সমর্থক হেড কোচ গৌতম গম্ভীরকে লক্ষ্য করে তুলতে শুরু করেন ‘গো ব্যাক’ স্লোগান। তাঁদের দিতে দেখা যায় ‘গম্ভীর হায় হায়’ ও ‘গো ব্যাক’ গম্ভীর স্লোগান। গৌতি তখন কাছেই দাঁড়িয়েছিলেন। তবে এতকিছু দেখার পরও তিনি কোন পাল্টা জবাব দেননি। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে দেখা যায় সিরাজকে। তিনি দর্শকদের চুপ থাকতে এবং সংযমী হতে বলেন। শুধু তাই নয়, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক চিৎকার করে বলেন, “যিনি এত কথা বলেন দেশের হয়ে, আপনারা তাঁকেই হায় হায় বলছেন?”

তবে পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ময়দানে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের টিম ম্যানেজারদের তরফ থেকে দায়ের করা হয় অভিযোগ যখন গোটা বিষয়টি উগ্র হতে শুরু করে। অ্যাকশন মোডে নামতে হয় সেখানে মোতায়েন থাকা পুলিশকেও। তাঁরা দ্রুত সেখানে ছুটে যান এবং যেই ক্ষুব্ধ সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের মধ্যে একজনকে শনাক্ত করেন। স্ট্যান্ড থেকে সেই ব্যক্তিকে আটক করা হয়। যদিও দিনের শেষে সমালোচনা অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে চারিদিকেই নিন্দা জারি রয়েছে এমন বিশ্রী পরাজয়ের জন্য।

প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে পরাজিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন গৌতম গম্ভীর। তাঁকে সরাসরি টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় এবং তার জবাবে তিনি সাফ জানান যে পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। এখানেই শেষ নয়, সূত্র মারফত জানা গিয়েছে যে টেস্ট ক্রিকেটে ব্যর্থ হলেও এখনই গম্ভীরকে ছাটাই করা হবে না। অর্থাৎ, এখনো তাদের আস্থা রয়েছে প্রাক্তন ভারতীয় তারকার উপর। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি সিদ্ধান্ত নেওয়া হয় গম্ভীরকে নিয়ে।

]]>
https://ebanglarmukh.com/sports/go-back-slogan-to-gambhir-at-guwahati/feed/ 0 2461
“বোর্ড সিদ্ধান্ত নেবে” টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে জানালেন গম্ভীর https://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/ https://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/#respond Wed, 26 Nov 2025 12:05:46 +0000 https://ebanglarmukh.com/?p=2453 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চরম শোকাহত দেশের ক্রিকেটমহল। ইডেনের পর যেভাবে গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া, তা দেখে হতাশ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। বলা ভালো, অনেকেই এই হার মেনে নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের নীতি ও প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে। সাংবাদিক সম্মেলনে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে, তিনি বল ঠেলে দেন বিসিসিআইয়ের কোর্টে। তাঁর সাফ কথা, বোর্ড সমস্ত সিদ্ধান্ত নেবে।

গৌতম গম্ভীর বলেন, “এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি নই, আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট।” এরপরই তিনি মনে করিয়ে দেন, “তবে আমরা এই ভালো ফলাফল করেছি ইংল্যান্ডে। নিজেদের নামে করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ। আমরা এমন এক দল, যারা প্রত্যেকটি মুহূর্তে শিখছি।” পাশাপাশি ভুলের মাশুল নিয়ে প্রসঙ্গ উঠলে, তিনি দাবি করেন যে দোষ সকলেরই ছিল। গম্ভীর বলেন, “সকলের দোষ। তবে যদি এর তালিকা করতে হয়, তাহলে আমাকে দিয়েই শুরু করা উচিত। এটা আসলে ট্রানজিশন। সুতরাং সময় দিতেই হবে। আরও ভালো খেলতে হবে আমাদের।”

যদিও গম্ভীর এটাও একপ্রকার স্বীকার করেছেন যে তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকার বিষয়টি অনুভব করছেন। তিনি বলেন, “বহু এক্সপেরিয়েন্সড ক্রিকেটারকে আমরা একসঙ্গে হারিয়েছি এবং তাই বলব যে আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত কঠিন মানিয়ে নেওয়া। তাই সকলকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে না এর আগে দলে এমন ট্রানজিশন হয়েছে দুই বিভাগে।” এরপর একপ্রকার সমালোচকদের উদ্দেশ্যেই গম্ভীর এক বার্তা দেন। তিনি বলেন, “ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই দলটা। এটা বোঝা উচিত সবার। অভিজ্ঞতা থাকা দরকার যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় টেস্ট ক্রিকেটে।”

প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৮৯ রান। জবাবে লিড নিতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০১ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে এবং ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ৫৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া তাদের সবকটি উইকেট হারায় ১৪০ রানে। ৪০৮ রানে ম্যাচ জিতে ২-০ ফলাফলে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকার পেস তারকা মার্কো ইয়ানসেনকে। অন্যদিকে সিরিজের সেরা ঘোষণা করা হয় সিমন হার্মারকে।

]]>
https://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/feed/ 0 2453
টেস্টে দুরবস্থা সত্বেও গম্ভীরের উপর বিশ্বাস রয়েছে বোর্ডের https://ebanglarmukh.com/sports/bcci-still-has-trust-on-gambhir-despite-bad-condition-in-tests/ https://ebanglarmukh.com/sports/bcci-still-has-trust-on-gambhir-despite-bad-condition-in-tests/#respond Sat, 22 Nov 2025 13:46:38 +0000 https://ebanglarmukh.com/?p=2418 দেবজিৎ মুখার্জি: গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হয়ে আসার পর থেকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, দলের পারফরমেন্স একেবারেই আর আগের মতো হচ্ছে না। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের পর যদিও ইংল্যান্ডের মাটিতে সিরিজ ও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে সহজ জয় হাতছাড়া হওয়ায় ক্ষুব্দ দেশের ক্রিকেটমহল। বহু ক্রিকেটপ্রেমী আবার গৌতম গম্ভীরের পদত্যাগের দাবি তুলেছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বোর্ড গৌতিকে নিয়ে কি ভাবছে।

এবার এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। কী বক্তব্য তাঁর? তিনি পরিষ্কার করে দেন যে গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে না বোর্ড। শুধু তাই নয়, ব্যর্থতার পরে যে সমালোচনা শুরু হয়েছে চারিদিকে, সেই ব্যাপারে বোর্ড যে মাথা ঘামাতে নারাজ, তাও তিনি স্পষ্ট করে দেন। এক কথায় বলতে গেলে তিনি নিজের বক্তব্য বুঝিয়ে দেন যে গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরানো হবে না এবং তার উপর বোর্ডের বিশ্বাস রয়েছে।

দেবজিৎ সাইকিয়া বলেন, “নির্বাচক, হেড কোচ বা দলের ক্রিকেটার, সকলের উপরই আমাদের ভরসা রয়েছে। আলাদা করে কাউকে দেখি না আমরা। পূর্ণ সমর্থন রয়েছে আমাদের সকলের প্রতি। সেই কারণেই তারা ভালো পারফর্ম করছে। ম্যাচ হারলে তো কথা হবেই সমাজমাধ্যমে। তবে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের নামে করেছি। এশিয়া কাপ নিজেদের ঝুলিতে তুলেছি দুর্দান্ত ক্রিকেট খেলে। লড়াই করে সিরিজে সমতা ফিরিয়েছি ইংল্যান্ডের বিরুদ্ধে।”

প্রসঙ্গত, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে ৩০ রানে জিতেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ১৫৯। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৫৩ রানে। ১২৪ রান তারা করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বলে রাখা ভালো, এই মুহূর্তে গুয়াহাটিতে চলছে সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম টেস্ট ম্যাচ।

]]>
https://ebanglarmukh.com/sports/bcci-still-has-trust-on-gambhir-despite-bad-condition-in-tests/feed/ 0 2418
গম্ভীরকে একা দায়ী করা নিয়ে ক্ষুব্ধ সীতাংশু কোটাক https://ebanglarmukh.com/sports/sitanshu-kotak-angry-about-blaming-gambhir-alone/ https://ebanglarmukh.com/sports/sitanshu-kotak-angry-about-blaming-gambhir-alone/#respond Fri, 21 Nov 2025 12:05:15 +0000 https://ebanglarmukh.com/?p=2403 দেবজিৎ মুখার্জি: রাজ পোহালেই গুয়াহাটির মাটিতে সিরিজ ডিসাইডার খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে পরাজয় এড়ানোর লক্ষ্যে জোরদার অনুশীলন করে চলেছেন দলের সকল ক্রিকেটার। তবে তা সত্ত্বেও ইডেন টেস্টে পরাজয় নিয়ে সমালোচনা কাটছেই না। মূলত সমালোচনা ও অভিযোগের আঙ্গুল উঠেছে বেশি দলের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে। তার উপর দেশের মাটিতে গত ছটি টেস্টের মধ্যে চারটিতে পরাজয়ের বিষয়টি তো রয়েছেই। এবার সেই ব্যাপারে মুখ খুললেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। গম্ভীরকে একা দায়ী করা নিয়ে ক্ষুব্ধ তিনি এবং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন।

কী বক্তব্য দলের ব্যাটিং কোচের? সীতাংশু কোটাক বলেন, “সব ব্যাপারে গম্ভীর, গম্ভীর করে যাওয়া হচ্ছে। আমি এটা বলছি কারণ আমিও একজন স্টাফ দলের আর বেশ খারাপ লাগছে ব্যাপারটা নিয়ে। ঠিক নয় এটা।” এরপরই গম্ভীরের সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, “আমার তো মনে হয় কিছু লোকের বিশেষ উদ্দেশ্য আছে গম্ভীরকে এভাবে আক্রমণ করার পেছনে। আমার শুভেচ্ছা তাঁদের প্রতি, যাঁরা এগুলি করছেন।” তাঁর সাফ কথা, এগুলি করা উচিত নয়।”

সীতাংশু কোটাকের রাগ এটা নিয়ে যে গম্ভীর ছাড়া কেন নিশানা করা হচ্ছে না অন্য কাউকে? কেন শুধু তাঁকে দায়ী করা হচ্ছে ব্যর্থতার জন্য? তিনি বলেন, “কেউ বলছে না এই ব্যাটার এটা করেছে বা ওই বোলার ওটা করেছে বা কি কি প্রয়োজন ব্যাটিংয়ের ক্ষেত্রে? সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে গৌতম গম্ভীরের উপর। অথচ ইডেনে ও যে তেমন উইকেট চেয়েছে, সেটা কিন্তু ও সবার সামনে বলেছে। ও বলছিল যে কিউরেটরের উপর ও দায় চাপাতে চায় না। তাই নিজেই নেবে দায়।” বলে রাখা ভালো, শুধু সীতাংশু কোটাক একা নন, এই ব্যাপারে গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি ও রবিন উথাপ্পার মতো প্রাক্তন তারকারাও।

]]>
https://ebanglarmukh.com/sports/sitanshu-kotak-angry-about-blaming-gambhir-alone/feed/ 0 2403