Japan – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Wed, 10 Dec 2025 03:57:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 বঙ্গ ডাক্তার দ্বারকানাথ কোটনিসকে স্মরণ চিনা কনস্যুলেটের https://ebanglarmukh.com/uncategorized/chinese-consulate-paid-tribute-to-bengali-doctor-dwarkanath-kotnis/ https://ebanglarmukh.com/uncategorized/chinese-consulate-paid-tribute-to-bengali-doctor-dwarkanath-kotnis/#respond Wed, 10 Dec 2025 03:55:20 +0000 https://ebanglarmukh.com/?p=2599 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঘটনার সূত্রপাত সেই জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চিনের মানুষদের প্রতিরোধ যুদ্ধের সময়ে। যুদ্ধবিধ্বস্ত চায়নায় সেখানকার মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন ডা. দ্বারকানাথ কোটনিস। তবে তিনি একা নন, সেখানকার নাগরিকদের পাশে দাঁড়িয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল মিশনের তাঁর সহকর্মীরাও। খুবই কঠিন পরিস্থিতিতে, সাহসের সঙ্গে, রক্ষা করেছিলেন অজস্র চাইনিজ নাগরিকের জীবন। এবার মঙ্গলবার সেই ডা. দ্বারকানাথ কোটনিসকে তাঁর ৮৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হলো কলকাতার চিনা কনস্যুলেটের তরফ থেকে। 

চিনা কনস্যুলেট এই ব্যাপারে নিজেদের বক্তব্য জানিয়েছে। তারা জানিয়েছে, চলতি বছর ৮০তম বার্ষিকী প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ‘ফ্যাসিবাদ-বিরোধী’ যুদ্ধজয়ের। চিনের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং সকল সমর্থনকারী আন্তর্জাতিক বন্ধুদের প্রতি যারা সমর্থন করেছিল চীনকে যুদ্ধের সময়। একটি বিবৃতি জারি করা হয়েছে তাদের তরফ থেকে।

বিবৃতিতে চিনা কনস্যুলেটের বক্তব্য, “সম্প্রতি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তাবগুলি অনুমোদন করা হয়েছে চিনের ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের তরফ থেকে। একটি নির্দিষ্ট পথ বেছে নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। দৃঢ়তার সঙ্গে চিন এগিয়ে যাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরণের দিকে। আমরা কখনোই অবদান ভুলবো না ডা. কোটনিস এবং ডা. বসুর, সে যতই উন্নত হোক না কেন আমাদের দেশ।” 

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ভারত ও চীনের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে রয়ে গেছে ডা. কোটনিসের লেগেসি। আমাদের কনস্যুলেট জেনারেল কাজ করবে পূর্ব ভারতের বন্ধুদের সঙ্গে যাতে তাঁর স্পিরিটকে আগে গিয়ে নিয়ে যাওয়া যায়, বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করা যায় জনগণের মধ্যে এবং বাইল্যাটেরাল রিলেশনের স্টেবেল ও সাউন্ড ডেভেলপমেন্টকে প্রোমোট করার লক্ষ্যে।” গোটা বিষয়টি যে বাঙালি জাতির কাছে একটা গর্বের বিষয়, তা না বললেও চলে। বলা ভালো, ডা. কোটনিস একটা বড় উদাহরণ তৈরি করে রেখে দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য।

]]>
https://ebanglarmukh.com/uncategorized/chinese-consulate-paid-tribute-to-bengali-doctor-dwarkanath-kotnis/feed/ 0 2599
অষ্টমবার বিশ্বকাপ খেলবে জাপান https://ebanglarmukh.com/sports/japan-to-play-fifa-wc-for-the-eighth-time/ https://ebanglarmukh.com/sports/japan-to-play-fifa-wc-for-the-eighth-time/#respond Fri, 21 Mar 2025 10:04:16 +0000 https://ebanglarmukh.com/?p=281 নিউজ ডেস্ক: এশিয়ান ফুটবলে বড় সুখবর! ফুটবল বিশ্বের বড় মঞ্চে আবারো খেলতে দেখা যাবে জাপানকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পরাজিত করলো বাহারিনকে। নিজেদের ঘরের মাঠ সাইতামা স্টেডিয়ামে এই ম্যাচ জেতে তারা। ফলাফল ২-০। এই জয়ের সুবাদে তারা পাকা করে নিলো ২০২৬ সালের আসন্ন ফিফা বিশ্বকাপের টিকিট। এখানেই শেষ নয়, এই নিয়ে পরপর ৮বার তারা খেলবে বিশ্বকাপ। এই সাফল্যে বেশ খুশি দলের ফুটবলার থেকে কোচ থেকে শুরু করে সেই দেশের সকল মানুষ।

পরের বছর খেলা হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে, নিয়ম অনুযায়ী, সকল দলকেই অর্জন করতে হয় যোগ্যতা এবং সেই কারণে যোগ্যতা অর্জন ম্যাচও খেলা হয় দলগুলির মধ্যে এবং সেখান থেকে সেরা দলগুলি এই মহাযুদ্ধে লড়াই করার সুযোগ পায়।

সেই অনুযায়ী যোগ্যতা অর্জনের লড়াইতে নামে জাপান এবং আরো একবার নিজেদের দক্ষতা তুলে ধরে গোটা বিশ্বের কাছে। এই অধ্যায়ের এক ক্রাঞ্চ গেমে তারা ২-০ গোলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে বাহারিনের বিরুদ্ধে। বাঁশি বাজতেই আক্রমণে নামে জাপান। প্রথমার্ধে তারা লাগাতার আক্রমণ করে চাপে রাখে বাহারিনকে। যদিও অতিথিদের রক্ষণভাগ তা রুখে দিতে সফল হয় এবং প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আয়োজকরা। অবশেষে ৬৬ মিনিটের মাথায় তারা পায় তাদের প্রথম গোল কামাডার মাধ্যমে। এরপরও আক্রমণ অব্যাহত রাখে তারা এবং ৮৭ মিনিটের মাথায় তারা পায় তাদের দ্বিতীয় গোল। এবারের গোলদাতা কুবো। ফাইনাল উইসেল বাজতেই আনন্দে মেতে ওঠেন দলের কোচ থেকে শুরু করে ফুটবলার সকলেই। অষ্টমবার বিশ্বকাপ খেলার পাশাপাশি তারা আসন্ন বিশ্বকাপে টিকিট পাকা করা প্রথম এশীয় দল হয়।

এই জয়ে খুশি গোটা জাপান। সেই দেশে সাধারণ নাগরিক থেকে শুরু করে ফুটবলপ্রেমী সকলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে অভিনন্দন জানান দলকে। সাফল্য প্রসঙ্গে দলের কোচ হাজিমে মোরিয়াসু নিজের অবস্থান জানান। তিনি বলেন, “সকলেই নিজের সেরাটা দিয়েছে। দর্শকরাও আমাদের সমর্থন জানিয়েছে। তাই ধন্যবাদ জানাতে চাই সবাইকে। আমি জানতাম যে আমরা যদি লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে গোল আসবেই। বাকি তিনটি ম্যাচে যাতে জিততে পারি, সেই চেষ্টা থাকবে আমাদের।”

]]>
https://ebanglarmukh.com/sports/japan-to-play-fifa-wc-for-the-eighth-time/feed/ 0 281