KKR – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 03 Jan 2026 03:56:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়ায় ধর্মগুরু ও হিন্দুত্ববাদী নেতাদের রোষের মুখে শাহরুখ https://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ https://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Sat, 03 Jan 2026 03:55:06 +0000 https://ebanglarmukh.com/?p=2839 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে জায়গা দেওয়া। এমনটা হওয়ায় ক্ষোভের মুখে পড়েছেন দলের মালিক, তথা বলিউডের বাদশা, শাহরুখ খান। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তাঁকে ঘুরিয়ে হত্যার হুমকি দিয়েছেন, যা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। তবে শুধু তিনি একা নন, শাহরুখকে নিন্দা ও রোষের মুখে পড়তে হয়েছে আরো অনেকের।

উদ্ভব ঠাকরের শিবসেনার এক নেতা বলেছেন, “শাহরুখ খান সমস্ত সম্মান হারাবেন যদি উনি বাংলাদেশি ক্রিকেটারকে খেলান। কোনভাবেই ওই বাংলাদেশি ক্রিকেটারকে আমরা খেলতে দেবো না।” দলের মুখপাত্র আনন্দ দুবে দাবি করেছেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে সেই অর্থ যদি আইপিএলে খেলেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে চিত্রকূটের ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্য বলেন, “ও হিরো বলে মনে করে নিজেকে। তাই ও এটাই করবে। ওর অবস্থান বহুদিন ধরেই দেশের স্বার্থের বিরুদ্ধে। কোনও চরিত্রই নেই ওর। প্রশ্ন ওঠানো উচিত ওর ব্যক্তিত্ব নিয়ে। ও তো দেশদ্রোহী।” অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোরের বক্তব্য, “আজ আমি জুতোপেটা করেছি ওঁর মুখে কালি মাখিয়ে। কাউকে ছেড়ে কথা বলব না আমরা আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে। অন্যায় হচ্ছে আমাদের ভাইদের সঙ্গে। ১ লক্ষ টাকার নগদ পুরস্কার দেব যে ওঁর জিভ কেটে এনে দেবে আমাদের।”

যদিও এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা মাণিকম ঠাকুর অবশ্য শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন এবং দাবি করেছেন যে দেশের বহুত্ববাদে আক্রমণ কিং খানের মতো একজন সুপারস্টারকে বেইমান বলার মানে। পাশাপাশি, আরএসএসকে একহাত নিয়ে তিনি এটাও দাবি করেছেন যে ঘৃণা কখনো জাতীয়তাবাদ হতে পারে না এবং এভাবে সমাজে তারা বিষ ছড়াচ্ছে। আশ্চর্যকরভাবে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীও কিং খানের পাশে দাঁড়িয়েছেন, তবে এর সঙ্গে এটাও দাবি করেছেন যে হিন্দুদের দুর্দশা নিয়ে বলতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও।

বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র অবশ্য জানিয়েছেন, “বোর্ড কোনোভাবেই হস্তক্ষেপ করবে না এই ইস্যুতে। কারণ তাদের হাতে নেই এই বিষয়টা। সরকারের তরফ থেকে এমন কোনও নির্দেশিকা আসেনি যে আইপিএল খেলতে পারবে না বাংলাদেশিরা। তাই এই নিয়ে এখনই কিছু বলা আর সম্ভব নয় বোর্ডের পক্ষে।” এবার দেখার বিষয় যে শাহরুখের এই সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই জল কতদূর গড়ায়। কোথায় হবে এর ইতি? সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
https://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2839
রাহুলকে দলে নিতে চায় কেকেআর https://ebanglarmukh.com/sports/kkr-wants-kl-rahul-in-their-team/ https://ebanglarmukh.com/sports/kkr-wants-kl-rahul-in-their-team/#respond Fri, 01 Aug 2025 03:29:26 +0000 https://ebanglarmukh.com/?p=1711 নিউজ ডেস্ক: গত আইপিএলের মরশুম রীতিমতো দুঃস্বপ্ন ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। যেভাবে লজ্জাজনক পরাজয়ের শিকার হতে হয়েছিল দলকে বেশ কয়েকটি ম্যাচে, তা হতাশ করিয়েছিল সকল সমর্থকদের। শুধু তাই নয়, গোটা ফ্র্যাঞ্চাইজি হতাশ হয়েছিল এই ফলাফলে। এক কথায় বলতে গেলে, মন ভেঙেছিল সকলের। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে পারেননি অজিঙ্কা রাহানে ও তাঁর বাহিনী।

তবে আসন্ন মরশুমে ঘুরে দাঁড়াতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বলা ভালো, এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে পন্ডিতকে। কিন্তু এবার কেএল রাহুলকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে তাদের তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে যে দিল্লি ক্যাপিটালসের কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

যদিও নাইট দলে তারকা ক্রিকেটারের ট্রেডিংয়ের সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এখনো পর্যন্ত কোনো ধারনা নেই যে দলের কোন ক্রিকেটারকে দিল্লিতে পাঠানো হবে তাঁর বদলি হিসেবে। কিন্তু তা সত্বেও নিলামে একটা সম্ভাবনা রয়েছে রাহুলের দাম দিয়ে তাঁকে কিনে নেওয়ার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত রাহুলকে দেখা যায় কিনা কেকেআরের জার্সিতে। কি করা হয় অবশেষে, সেটাই এখন দেখার। তবে এই মুহূর্তে রাহুল ইংল্যান্ডের মাটিতে বেশ ভালো খেলে চলেছেন।

]]>
https://ebanglarmukh.com/sports/kkr-wants-kl-rahul-in-their-team/feed/ 0 1711
বড় এনকাউন্টারের আগে কি বক্তব্য কলকাতা ও রাজস্থানের? https://ebanglarmukh.com/sports/kolkata-and-rajasthan-gave-opinion-on-their-upcoming-big-encounter/ https://ebanglarmukh.com/sports/kolkata-and-rajasthan-gave-opinion-on-their-upcoming-big-encounter/#respond Wed, 26 Mar 2025 08:24:52 +0000 https://ebanglarmukh.com/?p=428 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে প্রথম ম্যাচে এই ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। উদ্বোধনী ম্যাচে নাইটদের পরাজিত করেছে আরসিবি। তাও আবার বড় ব্যবধানে। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছেন বিরাট কোহলিরা। অন্যদিকে, কঠিন লড়াই দেওয়া সত্ত্বেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ নিজেদের নামে করতে সফল হয়নি আরআর। পাহাড়ের সমান লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪৪ রানে হারে তারা। সুতরাং দুই দলের কাছেই তাদের পরবর্তী ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। শুধু পয়েন্ট তালিকায় খাতা খোলার জন্যই নয়। ছন্দে ফেরার জন্যও বেশ গুরুত্বপূর্ণ তাদের আসন্ন ম্যাচ। বলা যায়, একপ্রকার ক্রাঞ্চ গেম দুই শিবিরের জন্য।

নিজেদের দ্বিতীয় ম্যাচে এই দুই দল – কলকাতা ও রাজস্থান – মুখোমুখি হবে একে অপরের। অসমের গুয়াহাটিতে খেলা হবে এই ম্যাচ। সুতরাং পিচ খুব একটা ফ্যামিলিয়ার হবেনা দুপক্ষের কাছেই। জয়কে পাখিরচোখ করে পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে দুই শিবির। পাশাপাশি, কিভাবে ম্যাচ জেতা যায়, তা নিয়েও পরিকল্পনায় লেগেছে দুপক্ষ। অর্থাৎ এটা স্পষ্ট যে ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হবে এবং দুই দলই একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়বেনা। ম্যাচ জেতার জন্য নিজেদের সবটা মাঠে উজার করে দেবেন দুই দলের ক্রিকেটাররা। অনেকে মনে করছেন যে এই ম্যাচে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে দুই দলে।

তবে এই বড় এবং গুরুত্বপূর্ণ এনকাউন্টারের আগে সোমবার সন্ধ্যায় অনুশীলন চলাকালীন কেকেআর মেন্টর ডোয়েন ব্রাভোর সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল দলের তরুণ ক্রিকেটার অংক্রিশ রঘুবংশীকে। ম্যাচ ঘিরে প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “এই ম্যাচ আমাদের জিততে হবে এবং এখান থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে টুর্নামেন্টে।” এছাড়া দলের আরেক তরুণ ও তারকা পেসার হর্শিত রানাও নিজের অবস্থান জানান এই প্রসঙ্গে। তিনি বলেন, “দলে ক্রিকেটাররা মানসিকভাবে বেশ ঝরঝরে রয়েছেন। আশা করছি যেই অ্যাওয়ে ম্যাচ আমরা খেলবো গুয়াহাটিতে, তাতে আমরা বেশ ভালো ফলই করবো।” অন্যদিকে, রাজস্থানের অস্থায়ী অধিনায়ক রিয়ান পাড়াগও নিজের মতামত জানান আসন্ন এই ম্যাচকে ঘিরে। তিনি বলেন, “গত ম্যাচে আমাদের আরো ভালো করা উচিত ছিল বল হাতে। তবে আমরা তা করতে পারিনি। কিভাবে উন্নতি করা যায়, সেটা আমাদের বসে আলোচনা করে ঠিক করতে হবে। আগের ম্যাচে কি হয়েছে, সেটা ভুলেই আমাদের পরের ম্যাচ খেলতে নামতে হবে।” এবার দেখার বিষয় যে শেষহাসি হাসে কোন দল। তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/kolkata-and-rajasthan-gave-opinion-on-their-upcoming-big-encounter/feed/ 0 428
জীবনের কালো অধ্যায়ের কথা তুলে ধরলেন বরুন https://ebanglarmukh.com/uncategorized/varun-chakravarthy-talks-about-his-black-days/ https://ebanglarmukh.com/uncategorized/varun-chakravarthy-talks-about-his-black-days/#respond Fri, 14 Mar 2025 16:03:43 +0000 https://ebanglarmukh.com/?p=92 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর নয়নের মনি দলের তরুণ স্পিনার বরুন চক্রবর্তী। ভারতের, সদ্য শেষ হওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রয়েছে নাইট তারকার। প্রতিটি ম্যাচেই তিনি বল হাতে কোমর ভাঙতে সফল হয়েছিলেন প্রতিপক্ষদের ব্যাটিং অর্ডারের। বলা যায়, তাঁর ঘূর্ণির জেরেই বিপক্ষ দলগুলি স্কোরবোর্ডে পাহাড় সমান রান তুলতে সফল হয়নি।

এক সাক্ষাৎকারে বরুণ জানালেন নিজের জীবনের কালো অধ্যায়ের কথা। তরুণ তারকা তুলে ধরলেন কিভাবে হুমকির মুখে পড়তে হয় তাঁকে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে ঠিক কোন পদ্ধতিতে তিনি কামব্যাক করেন। বরুণ বলেন, “২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভালো পারফর্ম না করতে পারায় বেশ হতাশায় ভুগছিলাম। একটা অন্ধকার ভরা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।”

এরপরই হুমকি প্রসঙ্গে মুখ খোলেন বরুণ। তিনি বলেন, “হুমকি দেওয়া ফোন আসতো। বলতো যে আমাকে দেশে ফিরতে দেবেনা। অনেকে আমার বাড়িতে আমার খুঁজতে আসতো। আমি লুকিয়ে থাকতাম। এমনকি যখন ফিরছিলাম এয়ারপোর্ট থেকে, তখন আমি দেখতাম যে কয়েকজন আমায় ফলো করতো। তারপরে আমি অনেককিছু বদল আনি। নির্বাচকদের থেকে ডাক পাবো কিনা, সেটা নিয়ে বেশি ভাবতাম না। কিন্তু আইপিএল জেতার পর থেকে সবকিছু পাল্টে যায়।”

]]>
https://ebanglarmukh.com/uncategorized/varun-chakravarthy-talks-about-his-black-days/feed/ 0 92