Kolkata – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sun, 14 Dec 2025 04:34:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 কলঙ্কিত তিলোত্তমা! মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তান্ডব দর্শকদের https://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/ https://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/#respond Sun, 14 Dec 2025 04:34:31 +0000 https://ebanglarmukh.com/?p=2657 দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার, ১৩ ডিসেম্বর, এক বিশৃঙ্খল মুহুর্তের সাক্ষী হলো গোটা তিলোত্তমা। শুক্রবার ভোররাতে কলকাতায় আসেন আর্জেন্টিনার তারকা ফুটবলার, তথা বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফুটবলার, লিওনেল মেসি। শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। ব্যাপক সংখ্যার মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে গোটা স্টেডিয়াম রণক্ষেত্রের চেহারা নেবে। রীতিমতো তান্ডব চলে সেখানে। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টাইন তারকা। শুধু তাই নয়, অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু তিনিও শেষমেষ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। স্টেডিয়ামে আসেননি বলিউডের বাদশাহ শাহরুখ খানও।

শুধু রাজ্যের নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেসি ভক্ত সহ বহু ফুটবলপ্রেমী এসে ভিড় জমান কলকাতায়। কিন্তু তাঁদের অভিযোগ, ভিআইপিরা রীতিমতো ঘিরে রেখেছিলেন আর্জেন্টাইন তারকাকে। কম করে নাকি ১০০ জন ছিলেন। এদিন মেসির সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় ফুটবলার সুয়ারেজও। বহু টাকার টিকিট কেনা সত্ত্বেও যখন ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে দেখতে পাননি, তখন ক্ষোভে ফেটে পড়েন। এরপরই তা নেয় উগ্র রূপ। একেবারে তোলপাড় চলে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনে। পুলিশকেও বেশ হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। এরপর দর্শকরা স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের রাগ প্রকাশ করেন। সকলেরই অভিযোগ, এত টাকা দিয়ে টিকিট কাটা সত্বেও তাঁরা মেসিকে দেখা থেকে বঞ্চিত হন। আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তোলা হয়। সোশ্যাল মিডিয়ায়ও এই নিয়ে সরব হয়েছেন অনেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যম থেকে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। তিনিও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। এখানেই শেষ নয়, একটি তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে। যদিও শেষমেষ গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে। সাংবাদিকদের রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার জানিয়েছেন যে শতদ্রু দত্তর তরফ থেকে মুচলেখা দেওয়া হয়েছে যে দর্শকদের ফেরত দেওয়া হবে টিকিটের দাম। পরে এডিজি জাভেদ শামিম জানান এফআইআর দায়ের ও তদন্ত শুরু করার কথা। তবে এতকিছু সত্বেও দিনের শেষে যেই ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ, তাতে অনেকেই মনে করছেন যে শহরের নাম বদনাম হয়েছে।

]]>
https://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/feed/ 0 2657
বঙ্গ ডাক্তার দ্বারকানাথ কোটনিসকে স্মরণ চিনা কনস্যুলেটের https://ebanglarmukh.com/uncategorized/chinese-consulate-paid-tribute-to-bengali-doctor-dwarkanath-kotnis/ https://ebanglarmukh.com/uncategorized/chinese-consulate-paid-tribute-to-bengali-doctor-dwarkanath-kotnis/#respond Wed, 10 Dec 2025 03:55:20 +0000 https://ebanglarmukh.com/?p=2599 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঘটনার সূত্রপাত সেই জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চিনের মানুষদের প্রতিরোধ যুদ্ধের সময়ে। যুদ্ধবিধ্বস্ত চায়নায় সেখানকার মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন ডা. দ্বারকানাথ কোটনিস। তবে তিনি একা নন, সেখানকার নাগরিকদের পাশে দাঁড়িয়েছিলেন ইন্ডিয়ান মেডিকেল মিশনের তাঁর সহকর্মীরাও। খুবই কঠিন পরিস্থিতিতে, সাহসের সঙ্গে, রক্ষা করেছিলেন অজস্র চাইনিজ নাগরিকের জীবন। এবার মঙ্গলবার সেই ডা. দ্বারকানাথ কোটনিসকে তাঁর ৮৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হলো কলকাতার চিনা কনস্যুলেটের তরফ থেকে। 

চিনা কনস্যুলেট এই ব্যাপারে নিজেদের বক্তব্য জানিয়েছে। তারা জানিয়েছে, চলতি বছর ৮০তম বার্ষিকী প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ‘ফ্যাসিবাদ-বিরোধী’ যুদ্ধজয়ের। চিনের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং সকল সমর্থনকারী আন্তর্জাতিক বন্ধুদের প্রতি যারা সমর্থন করেছিল চীনকে যুদ্ধের সময়। একটি বিবৃতি জারি করা হয়েছে তাদের তরফ থেকে।

বিবৃতিতে চিনা কনস্যুলেটের বক্তব্য, “সম্প্রতি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তাবগুলি অনুমোদন করা হয়েছে চিনের ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের তরফ থেকে। একটি নির্দিষ্ট পথ বেছে নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। দৃঢ়তার সঙ্গে চিন এগিয়ে যাবে সমাজতান্ত্রিক আধুনিকীকরণের দিকে। আমরা কখনোই অবদান ভুলবো না ডা. কোটনিস এবং ডা. বসুর, সে যতই উন্নত হোক না কেন আমাদের দেশ।” 

বিবৃতিতে আরো বলা হয়েছে, “ভারত ও চীনের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে রয়ে গেছে ডা. কোটনিসের লেগেসি। আমাদের কনস্যুলেট জেনারেল কাজ করবে পূর্ব ভারতের বন্ধুদের সঙ্গে যাতে তাঁর স্পিরিটকে আগে গিয়ে নিয়ে যাওয়া যায়, বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করা যায় জনগণের মধ্যে এবং বাইল্যাটেরাল রিলেশনের স্টেবেল ও সাউন্ড ডেভেলপমেন্টকে প্রোমোট করার লক্ষ্যে।” গোটা বিষয়টি যে বাঙালি জাতির কাছে একটা গর্বের বিষয়, তা না বললেও চলে। বলা ভালো, ডা. কোটনিস একটা বড় উদাহরণ তৈরি করে রেখে দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য।

]]>
https://ebanglarmukh.com/uncategorized/chinese-consulate-paid-tribute-to-bengali-doctor-dwarkanath-kotnis/feed/ 0 2599
ব্রিগেডের ময়দানে মুসলিম প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের https://ebanglarmukh.com/opinion/brigade-maidan-pattis-seller-beating-case-complaint-lodged-at-maidan-police-station/ https://ebanglarmukh.com/opinion/brigade-maidan-pattis-seller-beating-case-complaint-lodged-at-maidan-police-station/#respond Wed, 10 Dec 2025 03:50:39 +0000 https://ebanglarmukh.com/?p=2596 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২০২৬ সালে বাংলার মাটিতে হবে বিধানসভা ভোট। এমনিতেই গোটা বাংলাজুড়ে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে আসন্ন এই নির্বাচন নিয়ে। পশ্চিমবঙ্গের সিংহাসনে বসাকে কেন্দ্র করে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই। বলা ভালো, ‘বেঙ্গল হ্যাজ বিকাম ব্যাটেলফিল্ড’। অর্থাৎ যুদ্ধের ময়দানের চেহারা নিয়েছে গোটা রাজ্য। এমন পরিস্থিতিতে নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরকে নিয়মিত আক্রমণ করে চলেছে। এক কথায় বলতে গেলে, কোন শিবিরই জমি ছাড়তে নারাজ। সকলেই তৈরি হচ্ছে আঁটঘাট বেঁধে ময়দানে নামতে। 

এই আবহাওয়ায় ধর্ম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। যদিও শুধু বঙ্গ রাজনীতি বললে ভুল হবে। গোটা দেশেই ‘কমিউনাল পলিটিক্স’ একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও ‘এ বাংলার মুখ’ রাজনীতির মধ্যে নাক গলাবে না। আমাদের মূল উদ্দেশ্য সমাজে চলতে থাকা বিভিন্ন সোশ্যাল ইসুগুলি পাঠকদের নজরে নিয়ে আসা। শুধু পাঠক নয়, আমাদের লক্ষ্য গোটা বাংলার সকল মানুষ যেন প্রকৃত সত্য জানতে পারেন। সুতরাং কোন দল ঠিক বা কোন দল ভুল, সেই ব্যাপারে আমরা আলোচনা করতে বিন্দুমাত্র ইচ্ছুক নই।

যাই হোক! এবার মূল বিষয়টিতে আসা যাক। গত রবিবার ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয় ব্রিগেডের ময়দানে আরএসএস ঘনিষ্ঠ সংগঠনের তরফ থেকে। সেই সময়ে শেখ রিয়াজুল নামে এক প্যাটিস বিক্রেতাকে আমিষ বিক্রি করায় মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, আরো অভিযোগ, তাঁকে কান ধরে ওঠবস পর্যন্ত করানো হয়। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। একেবারে দ্রুতগতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এখন এটি হয়ে উঠেছে আলোচনার বিষয়। অনেকেই এই নিয়ে পোস্ট করেছেন এবং নিজেদের মতামত জানিয়েছেন। আক্রান্ত রিয়াজুল ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং জানিয়েছেন কি হয়েছিল তাঁর সঙ্গে। এমনকি চিন্তার বিষয় এটা যে তিনি দাবি করেছেন যে মুসলিম নাম শুনে তাঁর সমস্ত জিনিসপত্র উল্টে দেওয়া হয়।

এবার এর জল গড়ালো থানায়। মঙ্গলবার ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী। গণপিটুনির অভিযোগ দায়ের করেছেন তিনি। শুধু তাই নয়, পুলিশ যাতে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়, সেই আবেদন পর্যন্ত করা হয় তাঁর তরফ থেকে। সায়নের অভিযোগ, “পশ্চিমবঙ্গে এরা উত্তরপ্রদেশের গণপিটুনির কালচার আনতে চাইছে।” ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তীব্র নিন্দা জানানো হয়েছে তাদের তরফ থেকে। যদিও একটু আগে যেটা বলা হয়েছে, সেটা ফের বলবো যে যেহেতু সোশ্যাল ইস্যু তুলে ধরা আমাদের মূল লক্ষ্য, তাই আমরা সেটুকু নিয়েই কথা বলব। রাজনীতির মধ্যে ‘এ বাংলার মুখ’ ঢুকবে না।

বিঃদ্রঃ: এই খবর থেকে আমরা ধর্মকে কেন্দ্র করে দেশে চলতে থাকা সমস্যার কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি। কোনও রাজনীতি যুক্ত নেই এর সঙ্গে।

]]>
https://ebanglarmukh.com/opinion/brigade-maidan-pattis-seller-beating-case-complaint-lodged-at-maidan-police-station/feed/ 0 2596
কলকাতায় সকালে ভূমিকম্প, উৎসস্থল বাংলাদেশে https://ebanglarmukh.com/uncategorized/earthquake-in-kolkata-today-morning/ https://ebanglarmukh.com/uncategorized/earthquake-in-kolkata-today-morning/#respond Fri, 21 Nov 2025 12:13:49 +0000 https://ebanglarmukh.com/?p=2407 দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার সকালে তৈরি হলো আতঙ্কের পরিস্থিতি। কী কারণে এমনটা হল? ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা বাংলা। স্বাভাবিকভাবেই এমন একটি ঘটনা ভয় পরিবেশ তৈরি করে কিছুক্ষণের জন্য রাজ্যবাসীর অন্দরে। শুধু তাই নয়, বহু অফিসের কর্মীরা ভূমিকম্প হওয়ার পরই বাইরে বেরিয়ে আসেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও ভূমিকম্প সম্পর্কে একাধিক পোস্ট দেখা যায়। 

এদিন সকালে ১০ টা বেজে ৮ মিনিটে কম্পন অনুভব করেন সকলে। জানা গিয়েছে, এর উৎসস্থল বাংলাদেশের নরসিংদীর কাছে, মাটির ১০ কিলোমিটার গভীরে এবং সেটারই এফেক্ট পড়ে পশ্চিমবঙ্গে। তবে বিষয়টি জানাজানি হতে অনেকেই সমাজমাধ্যমে এই নিয়ে পোস্ট করেন। অনেকে দাবি করেছেন যে তাঁরা কম্পন অনুভব করেছেন। আবার অনেকে তা অনুভব করেননি। কিন্তু দিনের শেষে কিছুক্ষণের জন্য অনেকেই বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। 

জনপ্রিয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন অনুযায়ী এদিন কম্পনের জেরে হঠাৎ নড়াচড়া করতে শুরু করে বোতলে থাকা জল। শুধু তাই নয়, লাইট ও ফ্যানও ঝুলতে থাকে। তা দেখেই বহুতলের বাসিন্দারা বুঝতে পারেন যে কি হতে চলেছে। তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি সকলে বেরিয়ে আসেন। একই চিত্র দেখা যায় অফিসের ক্ষেত্রেও। বাইরে ভিড় দেখা যায় একগুচ্ছ কর্মীর। বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন দাবি করেছে কম্পনের সময় নিয়ে। 

কম্পনের জেরে বাংলায় কোন ক্ষয়ক্ষতির খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে ঢাকা, চাঁদপুর, নীলফামারী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, পটুয়াখালীতে। বলে রাখা ভালো, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা। তবে আজকের ঘটনায় যেন এক আলাদা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলে মনে করছেন অনেকে। এই নিয়ে সমাজমাধ্যমে এখনো জারি রয়েছে পোস্ট করা। সকলেই এই ব্যাপারে নিজেদের মতামত প্রকাশ করেছেন। তবে অনেকে আবার আজকের কম্পন অনুভব করতে পারেননি বলে দাবি করেছেন।

]]>
https://ebanglarmukh.com/uncategorized/earthquake-in-kolkata-today-morning/feed/ 0 2407
স্বপ্ন দেখাই যেতে পারে, ভারতের বিশ্বকাপে অংশ নিয়ে দাবি প্রাক্তন জার্মান অধিনায়কের https://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/ https://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/#respond Mon, 17 Nov 2025 11:49:45 +0000 https://ebanglarmukh.com/?p=2343 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভারতীয় ফুটবল নিয়ে নিজের অবস্থান জানালেন প্রাক্তন বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। কী বক্তব্য তাঁর? রবিবার তিনি যেখানে যেখানে গিয়েছেন, সেখানে একই কথা বলেছেন যে ভারতবর্ষে কোটি কোটি মানুষ এবং তাঁদের মধ্যে ৫০ জন ফুটবলের জাতীয় দলের হয়ে উঠে আসবেন এবং দেশকে তুলে নিয়ে যাবেন বিশ্বকাপে। শুধু তাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন পর্যন্ত দেখান তিনি এবং দাবি করেন যে সঠিক প্রশিক্ষণ ও শিক্ষক পেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখাই যেতে পারে।

গতমাসে বেঙ্গল সুপার লিগের (বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন লোথার ম্যাথাউস। তখন তিনি কথা দিয়েছিলেন যে এক মাসের মধ্যেই আসবেন শহরে। সেই কথাও রাখেন প্রাক্তন জার্মান অধিনায়ক। রবিবার সকালে তিনি পা রাখেন কলকাতা বিমানবন্দরে। সঙ্গে ছিলেন বান্ধবী তেরেসা। তাঁদের স্বাগত জানান শ্রাচী স্পোর্টসের কর্তাদের থেকে শুরু করে ইস্টবেঙ্গল সমর্থকরা। দলের সমর্থকদের হাতে ছিল লাল-হলুদ পতাকা। সেই জার্সি গায়েও দেখা যায় লোথার ম্যাথাউসকে। তাঁকে দেখে বেশ খুশি হন উপস্থিত সকল ফুটবলপ্রেমী।

এরপর শহরের একাধিক স্কুলের একাধিক ফুটবল ক্লিনিকে লোথার ম্যাথাউস অংশ নেন। পাশাপাশি, ক্ষুদে ফুটবলারদের অটোগ্রাফও দেন তিনি। ফুটবল ক্লিনিকে ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, মেহতাব হুসেন, রহিম নবি, ব্যারেটো, সুলে মুসা, আলভিটো ডি’কুনহা সহ একাধিক প্রাক্তন ফুটবলার। এরপর মধ্যাহ্নভোজ সেরে তিনি যোগ দেন কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার সিপি মনোজ বর্মাও। 

তারপর টাউন হলে যোগ দেন আইএফএ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্তের পাশাপাশি অন্য শীর্ষ কর্তারা। ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলারও। আইএফএ’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দাবি করলেন, “আমি জানি ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৬। সময় লাগুক। ঠিক শিক্ষক ও প্রশিক্ষণ পেলে স্বপ্ন দেখা যেতেই পারে বিশ্বকাপে অংশ নেওয়ার।”

]]>
https://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/feed/ 0 2343
কলকাতা লিগের খেলা কলকাতায় ফেরানো নিয়ে কি অবস্থান অরূপের? https://ebanglarmukh.com/sports/what-is-aroops-standpoint-on-bringing-the-kolkata-league-back-to-kolkata/ https://ebanglarmukh.com/sports/what-is-aroops-standpoint-on-bringing-the-kolkata-league-back-to-kolkata/#respond Fri, 22 Aug 2025 04:01:21 +0000 https://ebanglarmukh.com/?p=1953 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফুটবল আর বাঙালি, এটি এক আলাদা ভালোবাসা। এই খেলাটি বাঙ্গালীদের শুধু ভালোবাসাই নয়, বরং আবেগ। বাংলার ফুটবল মানেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলের খেলা হলেই এক আলাদা চেহারা নেয় বাংলা। বলা ভালো, পাড়ায় পাড়ায় চলে টিভি। বাড়িতে বাড়িতে, ৮ থেকে ৮০ সকলকেই দেখা যায়, টিভির পর্দায় চোখ জমাতে। এক কথায় বলতে গেলে, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, এই কথাটি কতটা সত্য তা বারংবার প্রমাণিত হয়েছে। 

ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে এবার কলকাতা লিগের খেলা কলকাতায় ফেরানো নিয়ে যাবতীয় সব কাজকর্ম শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। কি বলেছেন তিনি? তাঁর সাফ কথা, এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং চেষ্টা করা হবে যাতে তিন প্রধানের মাঠে হকি না হয়। 

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তব্য, “অবশ্যই ফিরবে। হকি বেঙ্গলের সভাপতির সঙ্গে আমরা ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছি। চেষ্টা করব যাতে আগামী বছর থেকে হকি না হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান মাঠে।” এরপরই তিনি দেন এক বড় সুসংবাদ। কি বলেন তিনি? অরূপ বিশ্বাস বলেন, “হকি বেঙ্গলের নিজস্ব অ্যাস্ট্র্যোটার্ফ স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।”

]]>
https://ebanglarmukh.com/sports/what-is-aroops-standpoint-on-bringing-the-kolkata-league-back-to-kolkata/feed/ 0 1953
কেকেআরের কাঠগড়ায় কিউরেটার সুজন মুখার্জি https://ebanglarmukh.com/sports/eden-pitch-curator-getting-all-the-hit-for-kkr-loss/ https://ebanglarmukh.com/sports/eden-pitch-curator-getting-all-the-hit-for-kkr-loss/#respond Thu, 10 Apr 2025 14:38:21 +0000 https://ebanglarmukh.com/?p=482 কলকাতার এক ইংরেজি কাগজের জন্য ৯০ এর প্রথমে বিখ্যাত পরিচালক মহেশ ভাটের ইন্টারভিউ নিচ্ছিলাম। মহেশ ভাট বলেছিলেন নেগেটিভ পাবলিসিটি ই ওয়েলকাম। আমাকে অবাক হতে দেখে বলেছিলেন, ফিল্মি দুনিয়ার সবচেয়ে বড় সত্যি লাইম লাইটে থাকা।। এতদিন পর লিখতে গিয়ে মহেশের কোট টি মনে এল।
কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক চেয়েছিল। নাকের বদলে নরুণের মত পেল পাটা পিচ। ব্যাটিং পিচে লখনউ আর কেকেআর ৪০ ওভারে তুলেছে ৪৭৪ রান আর উইকেট পড়েছে ১০ টি।
কেউ কেউ বিতর্কে জড়িয়ে প্রচারের আলো নিজের দিকে টানতে চায়। ইডেনের কিউরেটোর সুজন মুখার্জি সেই প্রজাতির মানুষ। কেকেআর নিশ্চিন্ত হয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ভেবে ছিল নারিন আর বরুণ বল হাতে তুলে নেবে উইকেট, অল্প রানে বেঁধে রাখবে লখনউ দলকে। আর নারিন ডিকক ঝড়ে শেষ হবে খেলা।
কিন্তু কথায় আছে ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টনিটি। শুধু লাইম লাইটে থাকতে চাওয়া সুজন বাবু নয়, এ ম্যাচটি হারার কারণ ব্যাটিং অর্ডার। রিঙ্কু রাসলের আগে রামনদিপ কি ভাবে ব্যাট করতে এসেছে, এ অঙ্ক মেলানো মুশকিল।
ভালো হল ম্যাচটি ড্র হতে পারত, একদম ফটো ফিনিশ ম্যাচ হয়েছে। মেন্টর শাহরুখ নিজে নিজে না আসতে পারলেও দলকে চাঙ্গা করতে মেসেজ করে জানিয়েছেন অতীত ভুলে সামনে
তাকাতে। আমরাও চেয়ে আছি আগামির দিকে।

]]>
https://ebanglarmukh.com/sports/eden-pitch-curator-getting-all-the-hit-for-kkr-loss/feed/ 0 482
অভিনব কনসেপ্টে বই পুজো https://ebanglarmukh.com/literature/book-worship-in-unique-concept/ https://ebanglarmukh.com/literature/book-worship-in-unique-concept/#respond Thu, 13 Mar 2025 18:11:39 +0000 https://ebanglarmukh.com/?p=53 হাফিজুর রহমান, কলকাতা: বেহালা চৌরাস্তা থেকে মদনমোহন তলা অটোতে মিনিট ছয়েক। সেখানে মুরাদপুর প্রায়মারি স্কুলের ঠিক উল্টো দিকে এক পানের দোকান l সেই পানের দোকান এর সন্ধানে অসুস্থ শরীরে এসে হাজির হলাম আমার লাঠি দেবজিতকে নিয়ে।

ভাবছেন পানের দোকান নিশ্চয় স্পেশাল পান অফার করছে যার জন্য সব কিছু ফেলে পার্ক সার্কাস থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এসেছি। ভুল ভাবছেন আমি পানাশক্ত নই, কাজেই …. ব্যাপার টা খুলে বলি,এত দূরে ছুটে আসার কারণ ৪-×৪ ফিট মাপের পানের দোকান নয় বরং দোকানের মালিক পিন্টু পোহান। কথা বলতে না বলতেই চা বিস্কুট এল।

চা খেতে খেতে দোকানটিতে চোখ বোলাচ্ছিলান পানের মাল মশলার পাশে রাশি রাশি বইয়ের সম্ভার।
প্রথম দর্শনে মনে হবে এটা পান গুমটি না বইয়ের দোকান!

আসুন আপনাদেরকে সঙ্গে আজকের কাহিনীর নায়ক পিন্টু পোহানের আলাপ করিয়ে দিই। পিন্টু পোহান দেখতে ফিল্মি নায়কের মত নয় বরং এর ঠিক বিপরীত আমার আপনার মত সাধারণ চেহারার মানুষ।
শ্যামলা বরণের মাঝ বয়সী পিন্টুর চেহারার মধ্যে আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছিল।আর প্লাস পয়েন্ট ওর উজ্জ্বল হাসি।

পিন্টু পোহান সাধারণ মানুষ হয়েও অসাধারণ আমার চোখে কারণ এই মোবাইল সংস্কৃতির সময় ও লোককে বই পড়াতে চায়ছে। একে বিপরীত জলে ডুব সাঁতার দেওয়া ছাড়া কি বলতে পারি!

পিন্টু গত বছর থেকে শুরু করেছে বই পড়ার গন সমাবেশ। ছেলে থেকে বুড়ো সবাই যোগ দিয়েছে এই বই পড়ার মহোৎসবে। পিন্টুর কথায় এটা বই পূজো। রিলে রেসের মত মানুষ পিন্টু পোহান পুজোর হৈ হুল্লোর বাদ দিয়ে বই পড়ছে এটা বই যারা ভালবাসে তাদের কাছে কত আনন্দের বা গর্বের বিষয় সেটা বলতে গিয়ে সেন্টিমেন্টাল হয়ে পড়ছি।

পিন্টুর পানের দোকান আমার কাছে মন্দির মসজিদ চার্চ গুরূদ্বারা সব । কেন ,সেটা বুঝিয়ে বলি।
পিন্টুর পানের দোকান শুধু ওর রুজি রুটি যোগান দিয়েছে সেটা নয় বরং ওকে জুগিয়েছ সাহস। যে সাহসের ডানায় ভর করে পিন্টু পেরিয়েছে একের পর এক বাধা। এখানে বসেই পানের খদ্দের সামলাতে সামলাতে সে গ্রাজুয়েট হয়েছে, মাস্টার্স শেষ করেছে। যারা পানের দোকানি বলে তুচ্ছ তাচ্ছিল্য করত তাদের নিঃশব্দে জবাব দিয়েছে। বলতে ভুলে গেছি পিন্টু ডজন খানেক বই এর লেখক, শুধু তাই নয় ওর লেখা বেরিয়েছে এ বাংলার ছোট বড় অজস্র দৈনিক আর পত্র পত্রিকায়। ইচ্ছে থাকলে কি করতে পারি আমরা তার উদহারন পিন্টু পোহান। এ বাংলার মুখ ও বই প্রেমীদের তরফ থেকে ওর প্রতি রইল অজস্র অভিনন্দন আর শুভেচ্ছা।

]]>
https://ebanglarmukh.com/literature/book-worship-in-unique-concept/feed/ 0 53