Leo Messi – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 30 Dec 2025 06:55:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 শুভশ্রী হুমকি: বিহার থেকে গ্রেপ্তার অভিযুক্ত https://ebanglarmukh.com/entertainment/shubhasree-threat-accused-got-arrested/ https://ebanglarmukh.com/entertainment/shubhasree-threat-accused-got-arrested/#respond Tue, 30 Dec 2025 06:54:58 +0000 https://ebanglarmukh.com/?p=2795 দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: লিওনেল মেসি ও যুবভারতী কান্ডের রেশ এখনো যে পুরোপুরি কাটেনি, তা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে চোখ রাখলেই ভালো করে বোঝা যায়। এখনো গোটা বিষয়টি নিয়ে জোর আলোচনা চলে এবং অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা। যদিও তাতে আমরা যাচ্ছি না, কারণ সেটি আমাদের চ্যানেলের দেখার বিষয় নয় বলে। তবে এখনো অনেকেই ভুলে উঠতে পারেননি দর্শকদের উগরে দেওয়া ক্ষোভ। যেভাবে সেখানে তান্ডব চালানো হয়েছে, তা আজও লেগে রয়েছে সকলের চোখে। 

যদিও এই পর্বে নাম জড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী, তথা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, শুভশ্রী গাঙ্গুলীর। সমাজমাধ্যমে সকলেই তাঁর নিন্দা করেছিল মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। যদিও টলি অভিনেত্রী একটি ভিডিওবার্তায় গোটা বিষয়টি পরিষ্কার করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যারা তাঁকে ও তাঁর দুই সন্তানকে হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই ভিডিওর কমেন্টবক্সেও অনেকে অনেকরকম কথা বলেছিলেন এবং সমালোচনা করেছিলেন অভিনেত্রীর।

অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছিল গোটা বিষয়টি নিয়ে। এবার তাতে পদক্ষেপ নিল পুলিশ। শনিবার বিহার থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তবকে। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় এবং এরপর তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের তরফ থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জেরা করা হচ্ছে দফায় দফায় এবং দেখা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা।

গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, “শুধু আমার স্ত্রীকেই নয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ পার্থ ভৌমিককে নিয়েও বিট্টু শ্রীবাস্তব সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছে। কোনওভাবেই মেনে নেওয়া যায় না মহিলাদের এভাবে অসম্মান করা। এর শেষ আমি দেখে ছাড়বো।” যদিও রাজ মনে করছেন যে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে। তিনি বলেছেন, “কোন ইন্ধন নিশ্চয়ই আছে এর পেছনে। যদি বিজেপি ওর পাশে দাঁড়ায়, তাহলে বলবো মহিলাদের সম্মান করতে জানেনা বিজেপি।”

]]>
https://ebanglarmukh.com/entertainment/shubhasree-threat-accused-got-arrested/feed/ 0 2795
যুবভারতী কাণ্ডে সৌরভের নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ মহারাজের https://ebanglarmukh.com/sports/sourav-ganguly-lodges-complaint-in-police-station-against-a-fan-club-head/ https://ebanglarmukh.com/sports/sourav-ganguly-lodges-complaint-in-police-station-against-a-fan-club-head/#respond Fri, 19 Dec 2025 05:40:12 +0000 https://ebanglarmukh.com/?p=2704 দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। সরকারের তরফ থেকে পদক্ষেপ করা সত্ত্বেও এখনো যেন থামার নাম নেই সমালোচনার। এখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট। যেভাবে মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন অজস্র দর্শকরা, তার নিন্দা করে যাচ্ছেন সকলে। এই আবহে থানায় অভিযোগ দায়ের করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আপত্তিকর মন্তব্য করায় প্রাক্তন বিসিসিআই সভাপতি পুলিশে অভিযোগ জানান এক ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে।

গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। মহারাজ মাঠে পর্যন্ত এসেছিলেন। কিন্তু পরিস্থিতি উগ্র হয়ে যাওয়ায় তিনি স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন। যেভাবে ক্ষুব্ধ দর্শকরা তান্ডব চালিয়েছেন, তাতে তিনি বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। কিন্তু তা সত্বেও আর্জেন্টাইন ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা একের পর এক আপত্তিজনক মন্তব্য করেছেন দাদার বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে উত্তম সাহা বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন মেসি সফরের নেপথ্যে। কিন্তু শতদ্রু দত্তকে শিখন্ডি খাড়া করা হয়েছে সামনে মূল উদ্যোক্তা হিসেবে।”

পদক্ষেপ নেন মহারাজ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন যে ফ্যান ক্লাবের সেই কর্তা যেই মন্তব্য করেছেন তা আপত্তিকর, মানহানিকর এবং মিথ্যা এবং এর জেরে তিনি হারাচ্ছেন সুনাম ও মানসিক শান্তি। অভিযোগ জানানোর পাশাপাশি আইনি নোটিশ পাঠানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে উত্তম সাহার বিরুদ্ধে এবং ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সরকারি অতিথি হিসেবে এবং অন্য কোনভাবে তাঁর যোগ নেই এই সফরের সঙ্গে।

সেক্ষেত্রে দেখার বিষয় যে গোটা বিষয়টির জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। উত্তম সাহা এর পরিপ্রেক্ষিতে কি বলেন বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। তবে গোটা ঘটনার জেরে যে রাজ্যে এক বিশাল অশান্তি তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। সুতরাং এবার দেখার যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

]]>
https://ebanglarmukh.com/sports/sourav-ganguly-lodges-complaint-in-police-station-against-a-fan-club-head/feed/ 0 2704
যুবভারতী কান্ড নিয়ে ভিডিওবার্তায় বিস্ফোরক বক্তব্য শুভশ্রীর https://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/ https://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:56:12 +0000 https://ebanglarmukh.com/?p=2673 দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কান্ড নিয়ে তোলপাড় নেটপাড়া সহ গোটা বাংলা। মেসিকে দেখতে না পেয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা, তা দেখে স্তম্ভিত বাংলা সহ গোটা ভারতবর্ষ। এক কথায় বলতে গেলে, একেবারে তান্ডব নৃত্য চলেছে সেখানে। সমাজমাধ্যমেও ঘটনার চরম নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে কলকাতা যা করে দেখাতে পারেনি, তা করে দেখানো হয়েছে হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরের তরফ থেকে। বলা ভালো, এই ঘটনার জেরে কলকাতা সহ গোটা বাংলার মুখ বিশ্রীভাবে পুড়েছে। চারিদিকে এখন বইছে নিন্দার বন্যা। 

তবে ঘটনার মাঝে কটাক্ষের শিকার হতে হয় বাংলা ছবির লেডি সুপারস্টার, তথা রাজ চক্রবর্তী জায়া, শুভশ্রীর। মেসির সঙ্গে ছবি তোলার পর তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনার বন্যা। তাঁকে ট্রোল করার পাশাপাশি মিম পর্যন্ত বানানো হয় তাঁকে নিয়ে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টলিউডের অনেকে। শুধু তাই নয়, শুভশ্রীর নিন্দুকদের একহাত নিয়েছেন তাঁর ভক্তরাও। স্বামী রাজ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও শুভশ্রীর সমর্থনে বহু পেজ ও নেটিজেন পোস্ট করেছেন। অনেকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিসের স্ত্রী ও বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খানের প্রসঙ্গও টেন এনেছেন। যদিও ‘এ বাংলার মুখ’ সেই বিষয়ে নাক গলাবে না। 

এবার এই নিয়ে মুখ খুললেন খোদ শুভশ্রী। একটি ভিডিওবার্তায় তিনি সবটি জানান। তবে যেহেতু ‘এ বাংলার মুখ’ রাজনীতিতে নাক গলাবে না, তাই সেই অংশটিতে আমরা যাব না। তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনারা শুভশ্রীর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/1DE2yprWQT/

শুভশ্রী বলেছেন, “আমি একজন নারী, বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। ছবি তুলতে আসেননি শাহরুখ খান? কি দোষ আমার? আমাকে কটাক্ষ করা হচ্ছে কারো প্রাক্তন প্রেমিকা বলে। ২০২৬ আস্তে চলেছে। মহিলা হয়েও এভাবে সম্মোধন করা হচ্ছে মহিলাদের। ঠিক করলেন তো আপনারা?” এরপরই তিনি তাঁর সন্তানদের হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। শুভশ্রী বলেছেন, “আমি ভাবছিলাম হয়তো আমাকে বলে মন হালকা হচ্ছে। কিন্তু কাল থেকে আক্রমণ করা শুরু হয়েছে আমার বাচ্চাদের। বলা হচ্ছে ওদের মেরে ফেলা হবে। মা হয়ে আমি তো তা মেনে নেব না।”

]]>
https://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/feed/ 0 2673
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে যুবভারতীর ঘটনার নিন্দা https://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/ https://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:47:26 +0000 https://ebanglarmukh.com/?p=2666 নিউজ ডেস্ক: বর্তমানে যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। গত শনিবার ফুটবলের GOAT মেসিকে দেখা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার নিন্দা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই। সোশ্যাল মিডিয়ায় এখনো এই নিয়ে চলছে জোড় আলোচনা। বলা ভালো, এখনো কেউ মেনে নিতে পারছেন না যে আর্জেন্টাইন তারকা এমন বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কলকাতায় এসে। ঘটনা জনসম্মুখে আসতেই শুধু ভারতীয় সংবাদমাধ্যমগুলিই নয়, নিন্দা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও। রবিবারই ব্রিটেনের এক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে লিখেছে, যার জেরে মাথা একেবারে হেট হয়েছে তিলোত্তমার। 

এবার ঘটনার নিন্দা করা হলো আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তরফ থেকেও। ঘটনাটি নিয়ে বিস্তারিতভাবে লেখা হয়েছে ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। শিরোনামে ‘ক্লারিন’ লিখেছে, ‘মেসিকে নিয়ে বিশৃঙ্খলা ভারতে’। শুধু তাই নয়, প্রতিবেদনে আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠার কথাটিও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, “২২ মিনিটে শেষ করতে হয় অনুষ্ঠান চেয়ার ও জলের বোতল ছোড়ার কারণে, যার ফলে সংকট সৃষ্টি হয়। তারপরও দূরে সরিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামে মেসি ঢুকতেই শুরু হয় বিপত্তি এবং বিতর্ক সৃষ্টি হয়। চড়া দামে টিকিট কেটে সকলে মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু কর্মকর্তাদের কারণে বাধা সৃষ্টি হয়। অনুষ্ঠানটি নষ্ট হয়েছে আর্জেন্টাইন তারকার সঙ্গে নেতা-কর্তাদের ছবি তোলার জন্য।”

অন্যদিকে ‘লা নাসিয়েন’ ঘটনাটিকে ‘গুরুতর দাঙ্গা’র তকমা দিয়েছে। নিজেদের প্রতিবেদনে তারা লিখেছে, “লিও মেসির সফর শনিবার তাড়াতাড়ি শেষ করা হয় ভারতের কলকাতার এক স্টেডিয়ামে। স্টেডিয়াম ছেড়ে চলে যান মেসি। দর্শকরা নিন্দা করেছেন যে কেলেঙ্কারি করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।” স্বাভাবিকভাবেই, এই ঘটনা নিয়ে যেভাবে আন্তর্জাতিক সমাজমাধ্যমগুলিতে লেখালেখি হয়েছে বা হয়ে চলেছে, তাতে যে কলকাতার মুখ পুড়েছে, তা না বললেও চলে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে এই গোটা বিষয়টি নিয়ে আর কি হয়।

]]>
https://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/feed/ 0 2666
কলঙ্কিত তিলোত্তমা! মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তান্ডব দর্শকদের https://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/ https://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/#respond Sun, 14 Dec 2025 04:34:31 +0000 https://ebanglarmukh.com/?p=2657 দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার, ১৩ ডিসেম্বর, এক বিশৃঙ্খল মুহুর্তের সাক্ষী হলো গোটা তিলোত্তমা। শুক্রবার ভোররাতে কলকাতায় আসেন আর্জেন্টিনার তারকা ফুটবলার, তথা বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফুটবলার, লিওনেল মেসি। শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। ব্যাপক সংখ্যার মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে গোটা স্টেডিয়াম রণক্ষেত্রের চেহারা নেবে। রীতিমতো তান্ডব চলে সেখানে। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টাইন তারকা। শুধু তাই নয়, অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু তিনিও শেষমেষ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। স্টেডিয়ামে আসেননি বলিউডের বাদশাহ শাহরুখ খানও।

শুধু রাজ্যের নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেসি ভক্ত সহ বহু ফুটবলপ্রেমী এসে ভিড় জমান কলকাতায়। কিন্তু তাঁদের অভিযোগ, ভিআইপিরা রীতিমতো ঘিরে রেখেছিলেন আর্জেন্টাইন তারকাকে। কম করে নাকি ১০০ জন ছিলেন। এদিন মেসির সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় ফুটবলার সুয়ারেজও। বহু টাকার টিকিট কেনা সত্ত্বেও যখন ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে দেখতে পাননি, তখন ক্ষোভে ফেটে পড়েন। এরপরই তা নেয় উগ্র রূপ। একেবারে তোলপাড় চলে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনে। পুলিশকেও বেশ হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। এরপর দর্শকরা স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের রাগ প্রকাশ করেন। সকলেরই অভিযোগ, এত টাকা দিয়ে টিকিট কাটা সত্বেও তাঁরা মেসিকে দেখা থেকে বঞ্চিত হন। আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তোলা হয়। সোশ্যাল মিডিয়ায়ও এই নিয়ে সরব হয়েছেন অনেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যম থেকে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। তিনিও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। এখানেই শেষ নয়, একটি তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে। যদিও শেষমেষ গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে। সাংবাদিকদের রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার জানিয়েছেন যে শতদ্রু দত্তর তরফ থেকে মুচলেখা দেওয়া হয়েছে যে দর্শকদের ফেরত দেওয়া হবে টিকিটের দাম। পরে এডিজি জাভেদ শামিম জানান এফআইআর দায়ের ও তদন্ত শুরু করার কথা। তবে এতকিছু সত্বেও দিনের শেষে যেই ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ, তাতে অনেকেই মনে করছেন যে শহরের নাম বদনাম হয়েছে।

]]>
https://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/feed/ 0 2657
“দুজনেই সর্বদা জিততে চেয়েছি” রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বক্তব্য মেসির https://ebanglarmukh.com/sports/we-both-wanted-to-win-always-messi-talks-about-his-competition-with-ronaldo/ https://ebanglarmukh.com/sports/we-both-wanted-to-win-always-messi-talks-about-his-competition-with-ronaldo/#respond Wed, 21 May 2025 06:55:19 +0000 https://ebanglarmukh.com/?p=963 নিউজ ডেস্ক: “দুজনেই সর্বদা জিততে চেয়েছি” পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার লিও মেসি। এক সাক্ষাৎকারে তিনি এই কনটেস্ট সম্পর্কে নিজের বক্তব্য রাখেন। লিও জানান যে তিনি মনে করেন যে তাঁরা দুজনেই নিজেদের গড়ে তুলেছেন ভালো খেলোয়াড় হিসেবে। যদিও এখানেই শেষ নয়, মেসি আরো জানান যে তাঁরা দুজনেই দীর্ঘদিন ধরে শীর্ষে থেকেছেন, যা একেবারেই সহজ নয়। বিস্তারিতভাবে বলতে গেলে, লিওর কথায় স্পষ্ট যে দুজনে যতই একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, সম্মান একে অপরকে করেন। 

ফুটবলের ময়দানে নিজেদের প্রতিভা ও দলকে একাধিক ম্যাচ জেতানোর ফলে এক বড় নাম হয়ে উঠেছেন লিও মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই তারকার ভক্তের সংখ্যা প্রচুর। শুধু তাদের নিজেদের দেশেই নয়, অন্যান্য দেশেও তাঁদের ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো। দুজনে যখন একে অপরের বিরুদ্ধে মাঠে নামেন, তখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে যায়। তাঁদের পায়ে বল যেতে দেখলেই, তাঁদের ভক্তরা ধরে নেন যে এবার গোল হতে চলেছে। সবমিলিয়ে, বর্তমানে দুই তারকা রীতিমতো রাজত্ব করছেন ফুটবল ইউনিভার্সে।

তবে দুজনে যতই একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, একে অপরের প্রতি সম্মান প্রচুর। মেসি ও রোনাল্ডোর ভক্তদের মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে তর্কাতর্কিত জড়াতে। কেউ বলে মেসি সেরা, তো কেউ বলে রোনাল্ডো। কিন্তু দুজন যখন একে অপরের মুখোমুখি হন, তখন সম্পূর্ণ অন্যরকমের এক চিত্র দেখা যায়। প্রতিদ্বন্দ্বী কম, বন্ধুর মতো আচরণ করেন একে অপরের সঙ্গে। ফুটবলপ্রেমীরাও এমন সুন্দর সম্পর্কের প্রশংসা করেন। বহু ফুটবলপ্রেমী আছেন যারা দাবি করেন যে দুজনেই নিজেদের দিক থেকে সেরা এবং এই তুলনা পুরোপুরি অর্থহীন।

দুই তারকার সম্পর্ক কেমন, এবার এই প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানান মেসি। কি বলেন আর্জেন্টাইন তারকা? তিনি বলেন, “ফুটবলের দিক থেকে এটি চিরকালই একটি দুর্দান্ত লড়াই। আমার মতে আমরা দুজনেই একে অপরকে এক ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলেছি। আমরা দুজনেই বড় প্রতিযোগী এবং সর্বদা জিততে চেয়েছি। শুধু আমার নয়, সমস্ত ফুটবলপ্রেমীদের কাছে এটি একটি সোনালী যুগ। বহু বছর ধরে আমরা শীর্ষে থেকেছি, যেখানে পৌঁছানো সহজ কিন্তু ধরে রাখা কঠিন। আমরা এক দশক কি তার বেশি ধরে সেখানে থেকেছি। আমরা অনেককিছুর দাবেদার। এই স্মৃতি সমস্ত ফুটবলপ্রেমীর মনে লেগে থাকবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/we-both-wanted-to-win-always-messi-talks-about-his-competition-with-ronaldo/feed/ 0 963
“বছরটা বেশ গুরুত্বপূর্ণ” আসন্ন বিশ্বকাপ খেলা প্রসঙ্গে জানালেন মেসি https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/ https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/#respond Fri, 18 Apr 2025 16:55:06 +0000 https://ebanglarmukh.com/?p=501 নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে এক বড় নাম আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লিও মেসি। তাঁর পায়ে বল গেলেই ধরে নেওয়া হয় যে এবার বিপক্ষ দলের জালে বল জড়াতে চলেছে। শুধু তাই নয়, তিনি যেই দলের হয়ে খেলুক না কেন, ফুটবলপ্রেমীরা ধরে নেন যে তাঁর উপস্থিতি থাকা মানে সেই দলের জেতা। এতটাই মেসির জনপ্রিয়তা। তাঁর ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অরের মতো সম্মানজনক পুরস্কারও। সবমিলিয়ে, বর্তমানে তিনি বহু ডিফেন্ডার ও গোলরক্ষকের এক বড় আতঙ্ক।

তবে এই সবকিছুর মাঝেও একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমী সহ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে। কি সেই প্রশ্ন? গত বিশ্বকাপের (২০২২) ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ট্রফি নিজেদের নামে করতে সফল হয়েছিল আর্জেন্টিনা। এরপরই অনেকে ধরে নেন যে এটিই হয়তো মেসির শেষ বিশ্বকাপ এবং এরপর হয়তো আর তাঁকে দেখা নাও যেতে পারে ফুটবলের ময়দানে। যদিও তারকা আর্জেন্টাইন স্ট্রাইকারের সতীর্থরা বহুবার জানিয়েছেন যে মেসি খেলা চালিয়ে যাবে। কিন্তু মেসির থেকে এই বিষয়ে কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

তবে এবার এই প্রসঙ্গে নিজের মুখ খুললেন মেসি। কি বললেন তিনি? এক সাক্ষাৎকার তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন যে চলতি বছর তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বাড়ি তিনি ঠিক করবেন যে ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। মেসি বলেন, “আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারিনা। এতদিন ধরে বিশ্বকাপটাই মিসিং ছিল। এবার আমি সেটাও পেয়ে গেছি। তবে নিঃসন্দেহে আমি প্রতিদ্বন্দ্বিতা করা চালিয়ে যাবো কারণ এটা আমার স্বভাব এবং এটা কোনদিনই আমার মধ্যে থেকে যাবেনা। আমি লড়াই করে জিততে ভালোবাসি। ২০২৬ সালের বিশ্বকাপ আমি খেলবো কি খেলবোনা, সেটা এই বছরই আমি ঠিক করতে পারবো। এই বছরটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে যদি আমি বলি যে আমি এটা নিয়ে কিছু ভাবছিনা, তাহলে সেটা মিথ্যে বলা হবে আমার।”

এছাড়া এই সাক্ষাৎকার মেসি প্রশংসা করেন স্পেনের উদীয়মান প্রতিভা ল্যামিন ইয়ামালের। তিনি বলেন, “ইয়ামাল যেভাবে খেলছে, তাতে আমি মুগ্ধ। স্পেনের জাতীয় দলের হয়ে খেলে ইউরো কাপ জিতেছে। ওর বয়স এখন ১৭ এবং এই মুহূর্তে ও গ্রোথ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মতই ও ফুটবলার হিসেবে উন্নতি করবে এবং নিজের খেলায় নতুনত্ব কিছু আনবে।”

]]>
https://ebanglarmukh.com/sports/this-year-is-very-important-leo-messi-talks-about-playing-upcoming-fifa-world-cup/feed/ 0 501