Rahul Dravid – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 30 Aug 2025 18:57:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 আরআরের হেড কোচের পদ থেকে পদত্যাগ দ্রাবিড়ের https://ebanglarmukh.com/sports/dravid-resigns-as-rr-head-coach/ https://ebanglarmukh.com/sports/dravid-resigns-as-rr-head-coach/#respond Sat, 30 Aug 2025 18:57:33 +0000 https://ebanglarmukh.com/?p=2043 দেবজিৎ মুখার্জি: আইপিএলের পরবর্তী মরশুম শুরু হতে এখনো বহু দেরি। তবে তার আগে ঘটল এমন একটি ঘটনা যা, বলা ভালো, প্রায় সকলকেই চমকে দিয়েছে। কি সেই ঘটনা? আর রাজস্থান রয়্যালসের সঙ্গে দেখা যাবে না দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের পদত্যাগের কথা জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় কি বলেছে রাজস্থান রয়্যালস? ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে বলা হয়েছে, “আমাদের বহু ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে রাহুল দ্রাবিড়ের নেতৃত্ব ও প্রভাব। একটি দারুণ সংস্কৃতি তৈরি করেছেন তিনি আমাদের ফ্র্যাঞ্চাইজিতে। আমরা তাঁকে আরো বড় পদের প্রস্তাব দিয়েছিলাম পর্যালোচনা ও পরিকল্পনা অনুযায়ী। কিন্তু তা গ্রহণ করেননি তিনি। আমাদের অভিযান তাঁর সঙ্গে শেষ হলো আইপিএল ২০২৬এর আগে। রাহুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায় রাজস্থান রয়্যালস, তাদের ক্রিকেটার ও অজস্র ভক্তরা।”

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন রাহুল দ্রাবিড়। পরে তিনি পালন করেন মেন্টরের ভূমিকা। একাধিক তরুণ ক্রিকেটেরকে গড়ে তোলার পেছনে তাঁর একটি বড় ভূমিকা রয়েছে। এবার দেখার বিষয় যে এরপর রাহুলকে কোনও দলের কোচ হিসেবে দেখা যায় কিনা। আগামী দিনে কি হিসেবে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে।

]]>
https://ebanglarmukh.com/sports/dravid-resigns-as-rr-head-coach/feed/ 0 2043
শচীন-সৌরভদের সম্মান পেতে চেয়েছিলেন দ্রাবিড় https://ebanglarmukh.com/sports/dravid-wanted-to-earn-sachin-souravs-respect/ https://ebanglarmukh.com/sports/dravid-wanted-to-earn-sachin-souravs-respect/#respond Sat, 30 Aug 2025 03:41:35 +0000 https://ebanglarmukh.com/?p=2035 দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে তিনি বহুবার টিম ইন্ডিয়াকে বিপদের মুখ থেকে বাঁচিয়েছেন। তিনি জনপ্রিয় কঠিন পরিস্থিতিতে মাটি আঁকড়ে পড়ে থাকার জন্য। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি যখন ব্যাট করতে নামতেন, তখন দেশের সকল ক্রিকেটপ্রেমী মনে করতেন যে তিনি স্কোর বড় জায়গায় নিয়ে যাবেন। এক কথায় বলতে গেলে, তাঁর নামের সঙ্গে ‘দ্যা ওয়াল’ তকমাটি ঠিকভাবেই যায়।

তবে এক পডকাস্টে দ্রাবিড় দাবি করেন যে তিনি শচীন-সৌরভদের থেকে। তবে তার জন্য কি তাঁদের অনুকরণ করতে হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচকে? দ্রাবিড় বলেন, “ওদের অনুকরণ করতে কখনও চাইনি আমি। তবে অনেক কিছু শিখেছি ওদের থেকে। খেলাটা আরো ভালো শিখেছি ওদের সঙ্গে ড্রেসিংরুমে থেকে। শুধু লক্ষণ নয়, শচীন, সহবাগ, সৌরভ, এমনকী গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ। কীভাবে ওরা খেলে, প্রস্তুতি নেয়, ভালো শট মারে, শেখার ছিল এসব সব। বুঝে নেওয়া নয় শুধু। আরও ভালো খেলতে উদ্বুদ্ধ হয়েছি ওদের জন্য।”

দ্রাবিড় আরো বলেন, “আমি চেয়েছিলাম শচীন, সৌরভ, লক্ষণের সম্মান জিততে, যাতে ওরা বলে যে এই প্লেয়ারটা ভালো খেলে এবং দলে থাকার যোগ্য। আমি সেই জায়গাটাই পেতে চেয়েছিলাম। সেভাবেই পারফর্ম করেছে এবং প্রচুর রান পেয়েছি এবং কঠিন পরিস্থিতিতে ভালো খেলতে পেরেছি। আরো উদ্বুদ্ধ করেছে সেটা নিজেকে। ওদের জন্য যে আমি আরো ভালো ক্রিকেটার হয়েছি, এটা নিয়ে কোন সংশয় নেই। আমার ধারণা ওরাও নিশ্চয়ই উন্নতি করেছে আমার জন্যও।”

]]>
https://ebanglarmukh.com/sports/dravid-wanted-to-earn-sachin-souravs-respect/feed/ 0 2035
শুভমান গিলকে নিয়ে কিছু কথা তুলে ধরলেন দ্রাবিড় https://ebanglarmukh.com/sports/rahul-dravid-said-few-things-regarding-shubhman-gill/ https://ebanglarmukh.com/sports/rahul-dravid-said-few-things-regarding-shubhman-gill/#respond Sat, 23 Aug 2025 03:14:55 +0000 https://ebanglarmukh.com/?p=1965 দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডে অসাধারণ ক্রিকেট তুলে ধরার পর সকলের নয়নের মনি হয়ে উঠে যান ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। ব্যাট হাতে তিনি লাগিয়ে দিয়েছেন তাক। যেভাবে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তিনি আগ্রাসী ব্যাটিং করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। চারটি সেঞ্চুরি করেছেন তিনি ইংল্যান্ডের মাঠে। এরপরই তাঁকে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়া সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

শুভমান গিলকে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় রবিচন্দ্রন অশ্বিনকে একটি পডকাস্টে কিছু কথা তুলে ধরলেন। তাঁর বক্তব্য, “অনেকে আমার আগেই গিলকে চিনতেন। ‘আরে শুভমান গিল দারুন প্লেয়ার’, এটা আমি শুনেছিলাম। আর এটা সত্যি যে যখন তুমি থাকো ভারতীয় ক্রিকেটের মধ্যে আর প্রতিভা উঠে আসে বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রের মতো, তখন নজরে পড়বেই কোচদের। অন্তত ৬ জন আমাকে গিলের ব্যাপারে বলেছে ওকে দেখার আগে। সবাই বলেছে ও কত ভালো ক্রিকেটার।”

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান গিলের অভিষেক ঘটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে। এরপর ধীরে ধীরে তিনি ওডিআই ক্রিকেটে দলের পাকাপাকি সদস্য হয়ে ওঠেন। এই ফরম্যাটে তিনি একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর, তিনি যা ব্যাটিং দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন সকলে। এমন কেউ নেই, যে তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেননি।

]]>
https://ebanglarmukh.com/sports/rahul-dravid-said-few-things-regarding-shubhman-gill/feed/ 0 1965
“বেশ দুঃখের ঘটনা” চিহ্নস্বামী পদপিষ্ট কাণ্ডে মতামত রাহুলের https://ebanglarmukh.com/sports/really-a-sad-incident-rahul-dravid-on-chinnaswamy-stampede-case/ https://ebanglarmukh.com/sports/really-a-sad-incident-rahul-dravid-on-chinnaswamy-stampede-case/#respond Wed, 11 Jun 2025 01:55:58 +0000 https://ebanglarmukh.com/?p=1188 দেবজিৎ মুখার্জি: চিহ্নস্বামীতে পদপিষ্ট কান্ড নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। এক সাক্ষাৎকারে তিনি এই দুর্ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানান। রাজস্থান হেড স্যার দাবি করেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। পাশাপাশি, তিনি এটাও জানান যে বেঙ্গালুরুর মানুষরা সবরকম খেলা পছন্দ করেন এবং এমন ঘটনায় তাঁর বেশ মন ভেঙেছে। এখানেই শেষ নয়, তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। অবশেষে তিনি দাবি করেন যে এমনটা হওয়া উচিত ছিল না।

আইপিএল ২০২৫এর ফাইনালে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে রজত পতিদারের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাড্ডাহাড্ডি ফাইনালে শেষ হাসি হাসেন বিরাট কোহলিরাই। দীর্ঘ ১৮ বছরের লড়াই অবশেষে শেষ হওয়ায় আনন্দে মেতে ওঠেন বেঙ্গালুরুর ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সকলে। এখানেই শেষ নয়, সমস্ত সমালোচনা ও নিন্দা পার করে দল ট্রফি জেতায় চোখ থেকে জল বেরিয়ে আসে বিরাট কোহলির। বলা ভালো, দলের চেয়েও সবাই বিরাট কোহলির জন্যই আরসিবির জয়ের প্রার্থনা করেছিলেন।

প্রথম আইপিএল ট্রফি জেতায় প্রথমে একটি বড় রোড শোর পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তার অনুমতি না মেলায়, কর্ণাটক ক্রিকেট সংস্থা এক বিজয় উৎসবের আয়োজন করে চিহ্নস্বামী স্টেডিয়ামে। সেখানেই ঘটে দুর্ঘটনা। পুলিশের লাঠিচার্জে দৌড়াতে থাকেন সকলে এবং তা করতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহতদের সংখ্যাও প্রচুর। যদিও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ঠিকই, তবে দিনের শেষে আরসিবিকে নিন্দা কুড়াতে হয়েছে কারণ যখন বাইরে এমন দুর্ঘটনা ঘটে, তখন ভেতরে সমস্ত ক্রিকেটার ব্যস্ত ছিলেন উদযাপনে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে নিজেদের অবস্থান জানান। এবার এই প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ, রাহুল দ্রাবিড়। কি বললেন তিনি? প্রাক্তন ভারতীয় তারকা বলেন, “এই ঘটনা বেশ হতাশাজনক ও দুঃখের। স্পোর্টসের ব্যাপারে বেঙ্গালুরুর মানুষদের উৎসাহ অন্যরকমের। আমি নিজে সেখানকার বাসিন্দা। ওরা সবরকমের খেলাই পছন্দ করে। তাই এই ঘটনায় খুব মন ভেঙেছে। যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা। দ্রুত আরোগ্য কামনা করি আহতদের। এমনটা ঘটা একেবারেই উচিত ছিল না।”

]]>
https://ebanglarmukh.com/sports/really-a-sad-incident-rahul-dravid-on-chinnaswamy-stampede-case/feed/ 0 1188
কিভাবে তাঁকে দলে জায়গা করে দিয়েছিলেন রাহুল? জানালেন সঞ্জু https://ebanglarmukh.com/uncategorized/how-rahul-dravid-gave-opportunity-to-sanju-samson/ https://ebanglarmukh.com/uncategorized/how-rahul-dravid-gave-opportunity-to-sanju-samson/#respond Fri, 14 Mar 2025 18:01:58 +0000 https://ebanglarmukh.com/?p=105 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে গোটা ভারতবর্ষে চলছে আইপিএল ফিভার। প্রতিটি ক্রিকেটপ্রেমী অপেক্ষায় রয়েছে ২২শে মার্চের। একদিকে যেমন তাদের উন্মাদনা পৌঁছেছে চরম পর্যায়, ঠিক তেমনি ক্রিকেটারদেরও বাড়েছে এক্সাইটমেন্ট। সকলেই নিজেদের প্রস্তুতিতে মন দিয়েছে জয় ও জাতীয় দলে জায়গা পাওয়াকে টার্গেট করে। বলা যায়, বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই দিন গুণছে টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে।

তবে এরই মাঝে নিজের জীবনের এক অধ্যায়ের কথা জানালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক, তথা টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার, সঞ্জু স্যামসন। জিওস্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানালেন কিভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড স্যার, তথা প্রাক্তন অধিনায়ক, রাহুল দ্রাবিড় তাঁকে দলে জায়গা দিয়েছিলেন। পাশাপাশি, এটাও জানান যে সেই অনুভূতিটা কেমন ছিল তাঁর কাছে।

সঞ্জু বলেন, “সেই সময়ে উনি দলের অধিনায়ক ছিলেন এবং উনি তরুণ প্রতিভা খুঁজছিলেন। আমাকে ট্রায়ালে দেখার পর উনি এসে বলেন তুমি কি খেলবে আমার দলে? সেখান থেকে আজকের দিন….. অনুভূতিটা সত্যিই আলাদা। এখন আমি অধিনায়ক আর রাহুল স্যার দীর্ঘদিন পর দলের কোচ হয়ে ফিরে এসেছেন। উনি সর্বদাই এই পরিবারের এক অংশ ছিলেন এবং ওনাকে ফিরে পেয়ে আমরা কৃতজ্ঞ।”

]]>
https://ebanglarmukh.com/uncategorized/how-rahul-dravid-gave-opportunity-to-sanju-samson/feed/ 0 105