Rajat Patidar – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 30 May 2025 01:56:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “স্পষ্ট ছিল আমাদের পরিকল্পনা” ম্যাচ জিতে দাবি পতিদারের https://ebanglarmukh.com/sports/we-were-clear-about-our-plans-patidar-says-after-winning-the-match/ https://ebanglarmukh.com/sports/we-were-clear-about-our-plans-patidar-says-after-winning-the-match/#respond Fri, 30 May 2025 01:56:01 +0000 https://ebanglarmukh.com/?p=1073 দেবজিৎ মুখার্জি: “প্রথম থেকেই নিজেদের পরিকল্পনা নিয়ে আমরা স্পষ্ট ছিলাম” ম্যাচ জেতার পর এমনটাই দাবি করলেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। তিনি জানান যে বোলিং নিয়ে দলের প্ল্যানিং শুরু থেকেই স্পষ্ট ছিল। রজত পতিদার জানান যে পেস বোলাররা সঠিকভাবেই সারফেস ব্যবহার করেছেন। অবশেষে তিনি ধন্যবাদ জানান দলের সমর্থকদের। তাঁর বক্তব্য, যেখানেই দল যায়, সেখানেই ঘরের মাঠের মতো ফিলিং আসে। সমর্থকদের অনুরোধ করেন তাঁদের সাপোর্ট করে যাওয়ার জন্য এবং বুঝিয়ে দেন যে আর একটি ম্যাচের পরই সকলে একসঙ্গে সেলিব্রেট করবেন।

বৃহস্পতিবার, ২৯শে মে, চন্ডিগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ফাইনালের টিকিট পাকা করার জন্য শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার অনেক আগেই অলআউট হয়ে যায় পাঞ্জাব। বিস্তারিতভাবে বলতে গেলে, তারা ১৫ ওভারও খেলতে পারেনি। তা শেষ হওয়ার পাঁচ বল বাকি থাকতেই ১০১ রানে গোটা দল প্যাভিলিয়নে ফিরে যায়।

জবাবে রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে দুটি উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে তারা এবং এর সঙ্গে প্রায় এক দশক পর তাদের দেখা যাবে আইপিএল ফাইনালে। এদিনের ম্যাচে বোলারদের বোলিং যেমন মন জয় করেছে সমর্থকদের, তেমনি ওপেনার ফিল সল্টের দুর্দান্ত ব্যাটিংও দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে সমর্থকদের। তিনি অপরাজিত থাকেন ২৭ বলে ৫৬ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দলের তরুণ স্পিনার সুইয়াশ শর্মাকে। তিনি তোলেন তিনটি উইকেট। 

ম্যাচ শেষে জয়ের পাশাপাশি ফাইনাল খেলা নিয়ে নিজের অবস্থান জানান আরসিবি অধিনায়ক রজত পতিদার। প্রথমেই গেম প্ল্যানিং প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমার মনে হয় প্রথম থেকেই আমরা নিজেদের পরিকল্পনা নিয়ে পরিষ্কার ছিলাম। কিভাবে আমরা বল করবো, সেই নিয়ে আমাদের প্ল্যানিং স্পষ্ট ছিল। আমার মনে হয় আমাদের পেস বোলাররা ঠিকভাবে ব্যবহার করেছে সারফেসটাকে।” অবশেষে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সর্বদাই আরসিবি সমর্থকদের ধন্যবাদ জানাই। শুধু চিহ্নস্বামীতে নয়, যেখানেই যাই সেখানেই একটা ঘরের মাঠ ফিলিং আসে। আমরা তোমাদের ভালোবাসি। আমাদের সমর্থন করতে থাকো। আর মাত্র একটা ম্যাচ আর চলো তারপর সবাই মিলে সেলিব্রেট করি।”

]]>
https://ebanglarmukh.com/sports/we-were-clear-about-our-plans-patidar-says-after-winning-the-match/feed/ 0 1073
“আমরাও জিতেছি” নিন্দুকদের মনে করালেন রজত https://ebanglarmukh.com/sports/we-also-won-rajat-patidar-answers-critics/ https://ebanglarmukh.com/sports/we-also-won-rajat-patidar-answers-critics/#respond Fri, 16 May 2025 09:54:19 +0000 https://ebanglarmukh.com/?p=896 দেবজিৎ মুখার্জি: “আরসিবি ট্রফি জিতেছে” আইপিএল শুরু হওয়ার আগে এমনটাই জানালেন দলের অধিনায়ক রজত পতিদার। নিন্দুকদের একহাত নিয়ে তিনি মনে করিয়ে দেন দলের মহিলা ক্রিকেটারদের ডব্লিউপিএল ট্রফি জেতার কথা। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে বিরাট কোহলি, ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্সদের মতো তারকাদের দেখে তিনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার স্বপ্ন দেখতেন। সবমিলিয়ে, পতিদার বুঝিয়ে দেন যে আরসিবি কোন হেলায় ফেলে দেওয়ার মত দল নয়। 

ভারতের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং দামি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ওরফে আইপিএল। প্রতিবছরই অংশগ্রহণকারী দলের ফ্র্যাঞ্চাইজিরা অজস্র টাকা ঢালেন প্রভাবশালী ক্রিকেটারদের কিনতে। এই নিয়ে ১৮ বছর ধরে টানা চলছে আইপিএল। এখনো অবধি চেন্নাই, মুম্বাই, কলকাতার মতো শক্তিশালী দল নিজেদের ঝুলিতে একাধিকবার ট্রফি আনতে সফল হলেও করে দেখাতে পারেনি বিরাট কোহলির দল, অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকি রাজস্থান রয়েলসও একরকম দুর্বল দল নিয়ে জয়ী হয়েছিল। একই কাজ করে দেখিয়েছিল ডেকেন চার্জার্সেরও। কিন্তু আরসিবি পারেনি। 

স্বাভাবিকভাবেই বছরের পর বছর ট্রফি না পেতে দেখে দলের সমর্থক থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে ঠিক কিসের অভাবে দল নিজেদের ঝুলিতে খেতাব তুলতে পারছেনা। অনেকে মনে করেন যে অতিরিক্ত তারকা খেলোয়াড়দের গুরুত্ব দিতে গিয়ে দেশী খেলোয়াড়দের প্রাধান্য না দেওয়ার ফলেই এমনটা হচ্ছে। আবার অনেকে ভিন্নমত জানিয়েছেন। তাঁদের মতে নিখুঁত স্ট্র্যাটেজির অভাবে দল প্রতিবছর ট্রফি জয় থেকে বঞ্চিত হচ্ছে। বলতে গেলে, প্রত্যেক মরশুমেই বেঙ্গালুরু একটি আলোচনার বিষয় হয়ে থাকে। 

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন দলের বর্তমান অধিনায়ক রজত পতিদার। বরাবরই নিন্দুকদের রেডারে থাকে আরসিবি এবং ট্রফি না জিতলেই শুরু হয় তাঁদের সমালোচনা। সেই ব্যাপারেই এবার নিজের বক্তব্য রাখলেন পতিদার। তিনি সকলকে মনে করিয়ে দিলেন যে তারাও একবার খেতাব তুলেছে। তিনি বলেন, “ট্রফি জিতেছি আমরা। আমাদের মহিলা দল এটা করে দেখিয়েছে এবং সেটা আমাদের এনকারেজ করে। সুতরাং খেতাব আছে আমাদের একটা। কেউ বলতে পারবেনা যে আমরা জিতিনি। যখন আমি অধিনায়কত্বের দায়িত্ব পাই, এটি একটি জনপ্রিয় ফ্রাঞ্চাইজি। আমি আমার দলকে ভালবাসতাম। বিরাট ভাই, এবিডি ও গেইলদের জন্য আইপিএল দেখতাম। অভ্যস্ত ছিলাম ওদের টিভিতে দেখতে। তাই একবার অন্তত এই দলের হয়ে খেলার আমার স্বপ্ন ছিল।”

]]>
https://ebanglarmukh.com/sports/we-also-won-rajat-patidar-answers-critics/feed/ 0 896
রজতের ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ হলেও তার অধিনায়কত্বে অসন্তুষ্ট বীরু https://ebanglarmukh.com/sports/virender-sehwag-not-happy-about-rajat-patidars-captaincy/ https://ebanglarmukh.com/sports/virender-sehwag-not-happy-about-rajat-patidars-captaincy/#respond Sat, 19 Apr 2025 06:20:29 +0000 https://ebanglarmukh.com/?p=519 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএল বাকিবারের তুলনায় আরসিবির ভালো গেলেও হোম গ্রাউন্ডে তাদের পরাজয় অব্যাহত রয়েছে, যা একটা বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক রজত পতিদার ও গোটা টিম ম্যানেজমেন্টের। কোনভাবেই ঘরের মাঠে ম্যাচ জিততে সফল হচ্ছেনা তারা। গতকাল তাদের মাথানত করতে হয়েছে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের কাছে। যদিও পাঞ্জাবের ক্ষেত্রেও এদিন জয়টা খুব একটা সহজ ছিলোনা। তাদের বেশ ভালোই চাপে ফেলেছিল বেঙ্গালুরুর বোলিং বিভাগ। পাঁচ উইকেটে জয় পান রিকি পন্টিংয়ের ছেলেরা।

তবে এই পরাজয়ের মাঝেও আলোচনার বিষয় হয়ে উঠেছেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। গতকাল তিনি ভাঙেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের রেকর্ড। যদিও স্টার্ট ভালো পেলেও তা কাজে লাগাতে সফল হননি রজত। তার থেকে যা আশা করা হয়েছিল, তা তিনি করে দেখাতে পারেননি। একদিকে যখন উইকেট পড়ে যাচ্ছিল তখন বেঙ্গালুরু সমর্থক রা মনে করছিলেন যে তিনি শেষ অবধি টিকে থাকবেন এবং দলকে একটা বড় টোটালে নিয়ে যাবেন। কিন্তু সেটা হয়নি। বরং তিনিও বাকিদের মতো মারতে গিয়ে নিজের উইকেট হারান। তবুও দিনের শেষে আইপিএলে তাঁর শচীন তেন্ডুলকারের ৩১ ম্যাচে ১০০০ রানের রেকর্ড ভাঙ্গা প্রশংসা কুড়িয়েছে সকলের। তিনি হাজার রানের গন্ডি ছোন ৩০ ম্যাচে।

কিন্তু এতো প্রশংসার মাঝেও রজত পতিদারের উপর অসন্তোষ প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। যদিও শুধু রজত একা নন, দলের প্রতিটা ব্যাটারের পারফরম্যান্সে বেশ ক্ষুব্ধ। কি বলেছেন বীরু? ক্রিকবাজে প্রাক্তন ভারতীয় তারকা বলেন, “পতিদারের উচিত চিন্তা করা কিভাবে ঘরের মাঠে ম্যাচ জেতা যায়। একটাও হোম ম্যাচ যেতে নেই ওরা এই বছর। বোলাররা তো বেশ ভালই পারফর্ম করছে কিন্তু ব্যাটিংয়ের অবস্থা এমন কেন? ঘরের মাঠে এরকম ব্যাটিং বিপর্যয় একেবারেই ঠিক নয়। কে ঠিক করবে এটা? ক্রেডিট দেওয়া উচিত পাঞ্জাবের বোলারদের যারা বেঙ্গালুরুকে ১০০ রানের নিচে আটকাতে সফল হয়েছে।”

এরপর আরসিবির ব্যাটিং বিভাগকে একহাত নেন বীরু। তিনি বলেন, “গোটা দল বিশ্রী ব্যাটিং করেছে। সকলেই ভুলভাল শট খেলে আউট হয়েছে। একজনকেও দেখলামনা ভালো বলে আউট হয়েছে। অন্তত একজনের উচিত ছিল কমন সেন্স ব্যবহার করার। যদি উইকেট হাতে থাকতো তাহলে ১৪ ওভার শেষে ১১০-১২০ রান করতে পারতো এবং সেক্ষেত্রে ওদের কাছে ম্যাচ জেতার একটা সুযোগ থাকতো।”

]]>
https://ebanglarmukh.com/sports/virender-sehwag-not-happy-about-rajat-patidars-captaincy/feed/ 0 519
নাইটদের হারানোর আগে চাপে থাকার কথা স্বীকার করেন রজত https://ebanglarmukh.com/sports/rajat-patidar-agrees-about-pressure-before-victory-over-kkr/ https://ebanglarmukh.com/sports/rajat-patidar-agrees-about-pressure-before-victory-over-kkr/#respond Sun, 23 Mar 2025 03:39:59 +0000 https://ebanglarmukh.com/?p=336 দেবজিৎ মুখার্জি, কলকাতা: সদ্য শুরু হওয়া আইপিএল ২০২৫এর প্রথম ম্যাচে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড়সড় জয় পায় আরসিবি এবং এর সঙ্গে ১৭ বছর আগের বদলাও নেয় তারা। তবে শুধু জয় বললে ভুল হবে, একেবারে বড় মার্জিনে ম্যাচটি জেতে তারা। ৭ উইকেট হাতে এবং প্রায় চার ওভার বাকি থাকতে ম্যাচ নিজেদের নামে করে নিতে সফল হন বিরাট কোহলিরা। নাইটদের গোটা ম্যাচে হাবুডুবু খাওয়ায় ক্রুনাল পান্ডিয়ার স্পিন এবং বিরাট কোহলি ও ফিল সল্টের মারকুটে ইনিংস। এক কথায় বলতে গেলে একটি নিখুঁত টিম গেম তুলে ধরা হয় বেঙ্গালুরুর তরফ থেকে।

ম্যাচ জিতে অত্যন্ত খুশি গোটা আরসিবি শিবির। অ্যাওয়ে ম্যাচে এমন দুর্দান্ত জয় পাওয়ার পর দলের সকল ক্রিকেটারের আত্মবিশ্বাস তুঙ্গে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা, প্রায় সকলেই মনে করছেন যে বেঙ্গালুরু যদি এই মোমেন্টাম ধরে রাখতে পারে, তাহলে প্লে-অফের টিকিট পাকা তাদের জন্য। যদিও আবার অনেকে ভিন্ন মত দিয়েছেন। সবমিলিয়ে, এখন রজত পতিদার ও তাঁর বাহিনী হয়ে উঠেছে টক অফ দা টাউন।

তবে যিনি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই রজত পতিদার এই জয় প্রসঙ্গে কি বলছেন। তাঁর অবস্থান কি? পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ব্যাটার থেকে শুরু করে বোলার, সকলেরই প্রশংসা করেন। পাশাপাশি, এটাও স্বীকার করেন যে তিনি প্রথমে চাপে ছিলেন ম্যাচের ফলাফল নিয়ে এবং এর সঙ্গে এটাও জানান যে এভাবে জয় পেতে থাকলে, দলের জন্য ভালো হবে।

রজত পতিদার বলেন, “আমি চাপে ছিলাম তবে দিনটা আমার জন্য ভালোই ছিল। এভাবে যদি আমরা জিততে থাকি, তাহলে দলের জন্য এটা ভালোই হবে। আমার কাছে ব্যাপারটা পরিষ্কার যে সুইয়াশ রান দিচ্ছে, তাতে আমার কোন সমস্যা নেই। ও আমাদের আসল উইকেট-টেকিং বোলার। ১৩ ওভারের পর থেকে ক্রূনাল আর সুইয়াশ বেশ সাহসের সঙ্গে বোলিং করেছে। ওদের উইকেট নেওয়ার মানসিকতাটা সত্যিই প্রশংসার যোগ্য। বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারকে পাওয়া খুব ভাগ্যের বিষয়। আমি একটা ভালো সুযোগ পেয়েছিলাম বিশ্বের একজন সেরা ক্রিকেটারের থেকে কিছু শেখার। আমি কভারের উপর দিয়ে বেশি খেলছিলাম হার্ষিত রানার বলে। বলটা নিপ-ব্যাক করছিল আর অটোমেটিক্যালি চলে যাচ্ছিল।”

]]>
https://ebanglarmukh.com/sports/rajat-patidar-agrees-about-pressure-before-victory-over-kkr/feed/ 0 336