Sai Sudarshan – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 29 Aug 2025 04:22:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 তিন নম্বরে সঠিক কে? মতামত জানালেন পুজারা https://ebanglarmukh.com/sports/whos-perfect-for-number-3-pujara-gives-opinion/ https://ebanglarmukh.com/sports/whos-perfect-for-number-3-pujara-gives-opinion/#respond Fri, 29 Aug 2025 04:22:34 +0000 https://ebanglarmukh.com/?p=2026 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয়, গত রবিবার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় তারকা চেতেশ্বর পুজারা। অনেকেই তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁদের মতে, আরো কিছুদিন খেলা উচিত ছিল তাঁর। যেভাবে তিনি মাটি আঁকড়ে পড়ে থাকতেন, তার প্রশংসা করতেন সকলে। বলা ভালো, এখনো প্রশংসায় পঞ্চমুখ। একটা সময়ে তিন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন। 

তবে পুজারার অবসর নেওয়ার পর একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে ভারতীয় ক্রিকেটে, যার মধ্যে অন্যতম তিন নম্বরে ব্যাট করা। এখনো পর্যন্ত দল সেই জায়গায় তেমন কোন প্রভাবশালী ক্রিকেটারকে পেতে পারেনি, যার ফলে একটু হলেও সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে এই নিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছে।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন পুজারা। তিনি জানিয়ে দিলেন তিন নম্বরে কাকে বা কাদের ব্যাট করানো যেতে পারে। পুজারা বলেন, “বলা খুব কঠিন এই মুহূর্তে। বহু তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটার রয়েছে দলে। ভালোভাবে যাত্রা শুরু করেছে সাই সুদর্শন। কিছু সম্ভাবনা দেখেছি আমরা ওর ব্যাটিংয়ে। ৫০ রান করেছিল করুন নায়ারও। যদিও ও সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করে। এগিয়ে যাওয়ার জন্য বহু সম্ভাবনা দেখিয়েছে সাই ও করুন দুজনেই।”

]]>
https://ebanglarmukh.com/sports/whos-perfect-for-number-3-pujara-gives-opinion/feed/ 0 2026
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতে পারলেন না সুদর্শন https://ebanglarmukh.com/sports/sai-sudarshan-failed-to-score-big-on-debut/ https://ebanglarmukh.com/sports/sai-sudarshan-failed-to-score-big-on-debut/#respond Sat, 21 Jun 2025 01:22:58 +0000 https://ebanglarmukh.com/?p=1281 নিউজ ডেস্ক: অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে খাতা খুলতে পারলেন না কদিন আগে শেষ হওয়া আইপিএলের অরেঞ্জ ক্যাপ হোল্ডার সাই সুদর্শন। মাত্র তিনটি বল টিকতে পারলেন তিনি। চতুর্থ বলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। শূন্যতে আউট হন তিনি। স্বাভাবিকভাবেই, সকলেই বেশ হতাশ হন। অনেকেই আশা করেছিলেন যে যেই ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সুদর্শন, তাতে তিনি বড়সড় কিছু করে দেখাবেনই। কিন্তু তা তো হলোই না। বরং তার সম্পূর্ণ উল্টোটা হলো। বলতে গেলে, যেটা তাঁর থেকে আশা করা হয়নি, ঠিক সেটাই হয়। 

গত আইপিএলে ব্যাট হাতে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন গুজরাট টাইটানসের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। শুধু দুর্দান্ত ইনিংস নয়, একেবারে ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। এবার তিনি একাধিক অর্ধশতরান ও শতরান করেন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হন ৮ থেকে ৮০ সকলেই। তারকা থেকে প্রাক্তন তারকা ক্রিকেটার, সকলেই প্রশংসা করেছেন সুদর্শনের ব্যাটিংয়ের। বলতে গেলে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। অনেকেই দাবি করেছিলেন যে শীঘ্রই তিনি জাতীয় দলে জায়গা পাবেন। 

যেটা দাবি করা হয়েছিল ঠিক সেটাই হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পান সুদর্শন। যেভাবে পুরো ব্যাপারটা এগোচ্ছিল, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন যে ইংল্যান্ডের মাটিতে তিনি রান পাবেন। বলা ভালো, অনেকেই আশা করেছিলেন যে সিরিজের শুরুটা তিনি ভালো করবেন। কিন্তু তা একেবারেই হলো না। হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি মাত্র চারটি বল টিকলেন। তিনটি বল খেলার পর চতুর্থ বলে আউট হন তিনি। তাঁর সংগ্রহ শূন্য। স্টোকসের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি চলে যান প্যাভিলিয়নে এবং এর সঙ্গে হতাশ করে যান ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

সুদর্শনের আউট হওয়ার দৃশ্য চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। নানা ব্যক্তি নানারকম কমেন্ট করেন। একাংশের বক্তব্য, প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে বড় রান পাবেন তিনি। আবার আরেকাংশের মতে, অভিষেক টেস্টে এমনটা হতেই পারে। বলতে গেলে, এই ইনিংস হতাশ করলেও এখনো তাঁর উপর আশা রয়েছে সকলের। এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে শীঘ্রই তাঁর ব্যাট থেকে বই বের রানের বন্যা। এবার দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে তিনি কেমন খেলা দেখান। তিনি কি পারবেন অর্ধশতরান বা শতরান করতে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দু’একদিনের মধ্যে।

]]>
https://ebanglarmukh.com/sports/sai-sudarshan-failed-to-score-big-on-debut/feed/ 0 1281
“ওয়াশিংটন আমার অনুপ্রেরণা” দাবি সুদর্শনের https://ebanglarmukh.com/sports/washington-is-my-inspiration-says-sudarshan/ https://ebanglarmukh.com/sports/washington-is-my-inspiration-says-sudarshan/#respond Tue, 17 Jun 2025 03:51:45 +0000 https://ebanglarmukh.com/?p=1243 নিউজ ডেস্ক: কোন তারকা ক্রিকেটার নন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলের জায়গা পাওয়া সাই সুদর্শনের অনুপ্রেরণা ওয়াশিংটন সুন্দর। এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন এবং জানান যে ওয়াশিংটনের বিরুদ্ধে খেলা প্রতিটা মুহূর্ত স্পেশাল। এখানেই শেষ নয়, তাঁর সতীর্থের প্রশংসা করে সুদর্শন এটাও বলেন যে যেভাবে দেশের হয় নিজের সবটা দিচ্ছেন ওয়াশিংটন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

দেখতে দেখতে কাছে এসে গেল ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই দুই দলের ক্রিকেটাররা নিজেদের শেষ পর্যায়ের অনুশীলনে চলে এসেছেন। বড় ম্যাচে নামার আগে যাতে কোন খামতি না থাকে, তার জন্য জোরদার অনুশীলন চালিয়ে যাচ্ছেন দু’পক্ষের ক্রিকেটাররা। বলা ভালো, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করছেন সকলে। পাশাপাশি, এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ শুভমান গিলের জন্য। তার কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় তাঁকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি যদি সিরিজ জিতে দেখাতে পারেন, তাহলে অনেক কিছুই হাতের মুঠোয় করে নিতে পারবেন।

তবে সিরিজ শুরুর আগে নিজের অনুপ্রেরণা প্রসঙ্গে বক্তব্য রাখেন সাই সুদর্শন। সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স তুলে ধরেন তিনি। এখানেই শেষ নয়, তিনি এতটাই ভালো পারফর্ম করেছেন যে অরেঞ্জ ক্যাপ পর্যন্ত জিতেছেন। এমন ভালো পারফরমেন্সের জেরে তাঁকে সুযোগ দেওয়া হয় আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে। অনেকে মনে করছেন যে সবকটি ম্যাচেই হয়তো তাঁকে খেলানো হতে পারে। অনেকে আবার এটাও মনে করছেন যে তিনি ভালো কেন তুলে ধরতে পারবেন।

সুদর্শন জানান যে শচীন তেন্ডুলকার বা বিরাট কোহলি নয়, তাঁর অনুপ্রেরণা তাঁর সতীর্থ ওয়াশিংটন সুন্দর। তিনি বলেন, “ছোটবেলা থেকেই ওয়াশিংটন আমার অনুপ্রেরণা। অনেকবার খেলেছি ওর বিরুদ্ধে। সেই মুহূর্তগুলি সর্বদাই স্পেশাল ছিল। যেভাবে ও দেশের হয়ে নিজেকে উজাড় করে দিয়েছে, তাই সত্যি তুলনা হয়না। ওর এই জার্নি চেন্নাই থেকে সত্যিই অনুপ্রেরণার। ছোট থেকেই ওকে চিনি। খেলেওছি একসঙ্গে। ওর জন্য গর্বিত। বহু তরুণ ক্রিকেটারের কাছে অনুপ্রেরণা ওর উত্থান। ওকে উদাহরণ হিসেবে তুলে ধরেন আমার বহু বন্ধু ও কোচ। গত কয়েক বছরে ও যেভাবে এগিয়ে গেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। প্রত্যেক বছর ও উন্নতি করছে।”

]]>
https://ebanglarmukh.com/sports/washington-is-my-inspiration-says-sudarshan/feed/ 0 1243
সাই সুদর্শনকে তিন নম্বরে যোগ্য মনে করছেন ক্লার্ক https://ebanglarmukh.com/sports/clarke-believes-sudarshan-is-capable-of-batting-at-no-3/ https://ebanglarmukh.com/sports/clarke-believes-sudarshan-is-capable-of-batting-at-no-3/#respond Sun, 08 Jun 2025 03:53:35 +0000 https://ebanglarmukh.com/?p=1158 নিউজ ডেস্ক: “তিন নম্বরে নামা উচিত সাই সুদর্শনের” ইংল্যান্ড সিরিজের আগে দাবি করলেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। তাঁর নজরে সুদর্শন সুপারস্টার এবং তাঁকেই তিন নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। এখানেই শেষ নয়, ক্লার্ক এটাও দাবি করেন যে শীঘ্রই ওডিআই ও টি-টোয়েন্টিতে ওপেন করবেন সুদর্শন। পাশাপাশি, ক্লার্ক এটাও জানেন যে টেকনিক্যালি ভালো সুদর্শন এবং তাঁর হাতে শট রয়েছে। অবশেষে, তিনি এটাও জানান যে সুদর্শন নিজের দক্ষতার মাধ্যমে তাঁর মন জিতেছেন। 

সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছিলেন গুজরাট টাইটানসের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। তিনি এবারের টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ হোল্ডার। অজস্র ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি এবারের মরশুমে। তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সকল ক্রিকেটপ্রেমীদের। অনেকে এখন থেকে এটা দাবি করতে শুরু করে দিয়েছেন যে ভবিষ্যতের টিম ইন্ডিয়ার একটি স্তম্ভ হয়ে দাঁড়াবেন সুদর্শন। এখানেই শেষ নয়, অনেকে এটাও মনে করছেন যে বিরাট-রোহিতরা যেদিন অবসর নেবেন, সেদিন দলে ঢুকবেন সাই এবং যা দরকার, সেটা করে দেখাবেন।

তাঁর আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা তাঁকে জায়গা পাইয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি জায়গা পেয়েছেন দলে। ইতিমধ্যেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে তিনি মাঠে নামতে প্রস্তুত। পাশাপাশি, তিনি এটাও জানান যে তিনি আশা করছেন যে কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা এই সিরিজের তাঁর কাজে লাগবে। সবমিলিয়ে, এবার ব্যাট হাতে আরো একবার নিজেকে প্রমাণ করতে তৈরি সুদর্শন।

এবার সাই প্রসঙ্গে নিজের মতামত জানালেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। তিনি বলেন, “আমার কাছে সুপারস্টার সাই সুদর্শন। আমি মনে করি ওকেই তিন নম্বরে পাঠানো উচিত। একদিন ও দলের হয়ে ওডিআই ও টি২০ ক্রিকেটে ওপেন করবে। এই মুহূর্তে যেহেতু টেস্ট দলে রয়েছে, তাই ও নিজের প্রথম সুযোগ ইংল্যান্ডেই পাবে। ও যেমন টেকনিক্যালি ভালো, তেমনি ওর হাতে সব ধরনের শট রয়েছে। এছাড়া ও নিজেও মানসিকভাবে তৈরি আছে। ও নিজের দক্ষতা দিয়ে আমার মন জিতেছে।” এবার দেখার বিষয় যে আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান কিনা সুদর্শন। তাঁকে কি দেখা যাবে প্লেইং একাদশে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
https://ebanglarmukh.com/sports/clarke-believes-sudarshan-is-capable-of-batting-at-no-3/feed/ 0 1158
“জয়েসওয়াল আর সুদর্শন ওপেন করবে” ইংল্যান্ড সিরিজের আগে বড় পরামর্শ পন্টিংয়ের https://ebanglarmukh.com/sports/jaiswal-and-sudarshan-can-open-says-ricky-ponting/ https://ebanglarmukh.com/sports/jaiswal-and-sudarshan-can-open-says-ricky-ponting/#respond Sun, 08 Jun 2025 03:48:17 +0000 https://ebanglarmukh.com/?p=1154 নিউজ ডেস্ক: “যশস্বী জয়েসওয়াল আর সাই সুদর্শন ওপেন করবে মনে করি” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে টিম ইন্ডিয়াকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি মনে করেন এই দুই তারকার মাধ্যমে দল ওপেনার হিসেবে তরুণ ব্যাটার পাবে। এখানেই শেষ নয়, তিনি আরো মনে করেন যে অধিনায়ক শুভমান গিলের ব্যাট করতে নামা উচিত চার নম্বরে।

শীঘ্রই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলে কারা কারা থাকবেন, সেই নামগুলি ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচকদের তরফ থেকে। যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই এবার নেতৃত্বের দায়িত্ব গিয়েছে শুভমান গিলের কাঁধে। পাশাপাশি, সহ-অধিনায়কের কর্তব্য পালন করতে দেখা যাবে ঋষভ পান্থকে। তবে এই সবকিছুর মাঝে দলের মধ্যে বিশেষ চমক সাই সুদর্শনের সুযোগ পাওয়া এবং দীর্ঘদিন পর করুণ নায়ারের দলে জায়গা পাওয়া। বলতে গেলে, আসন্ন এই সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। 

তবে এই সিরিজের আগে ক্রিকেট মহলে এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। বিশেষ করে প্রথম চারে কাকে নামানো হবে, তা নিয়ে এখন থেকেই মাথা লাগাতে শুরু করে দিয়েছে দল। বহু প্রাক্তন তারকার মতে করুন নায়ারের চার নম্বরে নামা উচিত। আমার অনেকে মনে করছেন যে সেই জায়গায় শুভমান গিল বা কেএল রাহুলের মধ্যে কেউ নামলে ভালো হয়। শুধু তাই নয়, ওপেনিং কম্বিনেশন কেমন হওয়া উচিত, সেটা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে দলের অন্দরে। কাদের নামানো যেতে পারে সেই জায়গায়? এই প্রশ্ন ঘোরাফেরা করছে চারিদিকে।

এই প্রসঙ্গে এবার নিজের অবস্থান জানালেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি বলেন, “আমি মনে করি টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবে যশস্বী জয়েসওয়াল আর সাই সুদর্শন। আমার পরিণত ব্যাটার মনে হয় সুদর্শনকে। ও ভালো করবে টেস্টে। ওরা ওপেনিংয়ের ক্ষেত্রে দুজন তরুণ ব্যাটার পাবে। তিন নম্বরে কোন অভিজ্ঞ ক্রিকেটারকে চাইবে ওরা। কেএল রাহুল বা করুন নায়ারের মধ্যে সেটা হতে পারে। শুভমান চার নম্বরে নামতে পারে, যা ওর কাজকে সহজ করে দেবে। খুব একটা সহজ নয় তবুও অধিনায়ক হিসেবে ওপেন করা বা তিন নম্বরে নামা। চাপ কিছুটা কমে যাবে চার নম্বরে নামলে।”

]]>
https://ebanglarmukh.com/sports/jaiswal-and-sudarshan-can-open-says-ricky-ponting/feed/ 0 1154
“অপেক্ষায় রয়েছি” ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শুরু সুদর্শনের https://ebanglarmukh.com/sports/waiting-for-opportunity-sai-sudarshan-says-before-england-test-series/ https://ebanglarmukh.com/sports/waiting-for-opportunity-sai-sudarshan-says-before-england-test-series/#respond Sun, 01 Jun 2025 03:21:10 +0000 https://ebanglarmukh.com/?p=1091 দেবজিৎ মুখার্জি: “দেশের জার্সিতে খেলার জন্য অপেক্ষায় রয়েছি” ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে এমনটাই জানিয়ে দিলেন চলতি আইপিএলে এখনো পর্যন্ত অরেঞ্জ ক্যাপ হোল্ডার সাই সুদর্শন। তিনি জানান যে ভারতীয় ক্রিকেট দলের জায়গা পাওয়ার কথা ভেবে আলাদা করে প্রস্তুতি শুরু করেননি, বরং মরশুমের কথা ভেবে শুরু করেছিলেন। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করেন যে যেভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন, সেভাবেই খেলার চেষ্টা করেছেন।

আর দুটি ম্যাচ পরই শেষ হবে আইপিএল। তারপর ভারতীয় ক্রিকেট দল, শুভমান গিলের নেতৃত্বে, খেলতে নামবে টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচগুলি খেলা হবে ইংল্যান্ডের মাঠগুলিতে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সুযোগ পাওয়া ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিয়েছেন পারফর্ম করার জন্য। সকলেই এখন জাতীয় দলে জায়গা পাকা করার জন্য এই সিরিজকে পাখির চোখ করেছেন। সবমিলিয়ে, গোটা দল তৈরি ইংল্যান্ডকে হারানোর জন্য। 

তবে চলতি আইপিএলে ব্যাট হাতে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন গুজরাট টাইটানসের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি জায়গা পেয়েছেন দলে। নিজের প্রথম ম্যাচের অপেক্ষায় রয়েছেন তিনি। সেই কথা মাথায় রেখে তিনি জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জাতীয় দলে ছাপ ফেলার জন্য নিজেকে সবদিক দিয়ে তৈরি করছেন সুদর্শন। ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন যাতে খেলার সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারেন।

এই প্রসঙ্গে নিজের মতামত জানান সাই সুদর্শন। তিনি জানান যে আর পাঁচটা ক্রিকেটারের মতো তিনিও চান দেশের হয়ে খেলতে। সুদর্শন বলেন, “সকলেই দেশের হয়ে খেলার জন্য অপেক্ষা করে। আমারও একই অবস্থা। তবে জাতীয় দলের সুযোগ পাওয়ার কথা ভেবে আলাদা কিছু করিনি। মরশুমের কথা মাথায় রেখেই অনুশীলন শুরু করেছিলাম। যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, খেলার চেষ্টা সেভাবেই করেছি। তবে ৩ মাস ধরে সাদা বল টুর্নামেন্ট খেলার পর কিছু বদল এসেছে ব্যাটিংয়ে। নিজের সেরাটা সর্বদা দিতে চাই দেশের জন্য।” এরপর কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা জানান সুদর্শন। তিনি বলেন, “ভালো অভিজ্ঞতা ছিল। এখান থেকেই খেলার উন্নতি হয়েছে। আশা করছি অভিজ্ঞতাগুলি কাজে লাগবে ইংল্যান্ডের বিরুদ্ধে।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত তিনি খেলার সুযোগ পান কিনা। তাঁকে কি সুযোগ দেওয়া হবে কোন ম্যাচে? দিলেও কি তিনি নিজেকে প্রমাণ করে দেখাতে পারবেন? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/waiting-for-opportunity-sai-sudarshan-says-before-england-test-series/feed/ 0 1091
বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কাইফের! কেন? https://ebanglarmukh.com/sports/explosive-allegation-against-bcci-by-mohammad-kaif/ https://ebanglarmukh.com/sports/explosive-allegation-against-bcci-by-mohammad-kaif/#respond Thu, 29 May 2025 02:54:31 +0000 https://ebanglarmukh.com/?p=1067 দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার মহাম্মদ কাইফ। কি বলেছেন তিনি? শ্রেয়াস আইয়ারকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে সুযোগ না দেওয়ায় তিনি বোর্ডের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। প্রাক্তন তারকার মতে লিমিটেড ওভার ফরম্যাটের ভিত্তিতে একজনকে সুযোগ দেওয়া হচ্ছে আর অপরজনকে নয় এবং এটি দ্বিচারিতা। এখানেই শেষ নয়, পাঞ্জাব কিংস অধিনায়কের পক্ষ নিয়ে কাইফ আরো জানান যে শ্রেয়াস দারুন ফর্মে রয়েছেন এবং চলতি আইপিএলে ব্যাট হাতে তিনি রান পেয়েছেন। সবমিলিয়ে, শ্রেয়াসকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ বোর্ডের উপর। 

আর মাত্র কটা ম্যাচ। তারপরই শেষ হবে আইপিএল। এরপর ভারতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচগুলি খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। ইতিমধ্যেই কারা থাকবেন দলে, তা ঘোষণা করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন গুজরাট টাইটানস অধিনায়ক শুভমান গিল। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে এলএসজি অধিনায়ক ঋষভ পান্থকে। দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার, দুজনেই জায়গা পেয়েছেন।

তবে শ্রেয়াস আইয়ারের বাদ পড়া রীতিমতো হতাশ করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন পাঞ্জাব অধিনায়ক। তা দেখে অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাবেন। কিন্তু দল ঘোষণার সময়, যখন তাঁর নাম শোনা যায়নি, তখন অনেকেই ক্ষুব্ধ হন এবং প্রশ্ন তোলেন যে ঠিক কিসের ভিত্তিতে বাদ দেওয়া হলো প্রাক্ত নাইট অধিনায়ককে। অনেকে এটাও দাবি করেন যে অন্যায় করা হয়েছে শ্রেয়াসের সঙ্গে। সবমিলিয়ে, এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না। 

এবার এই ব্যাপারে নিজের মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। বোর্ডের এমন ভুল সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন তিনি। কাইফ বলেন, “সাই সুদর্শন একজন দুর্দান্ত ক্রিকেটার, এটা নিয়ে কোন সন্দেহ নেই। আইপিএলের পারফরমেন্সের ভিত্তিতেই ওকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। শ্রেয়াস আইয়ারও কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে। গত ওডিআই বিশ্বকাপে পাঁচশোর বেশি রান পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফর্ম করেছে। এবারের আইপিএলে ৫১৪ রান করেছে ও। এর সঙ্গে পাঞ্জাব কিংসকেও নেতৃত্ব দিচ্ছে। একজনকে দলের সুযোগ দেওয়া হচ্ছে সাদা বলের ক্রিকেটে পারফরমেন্সের ভিত্তিতে আর আরেকজনকে নয়। কোন মানে নেই এই দ্বিচারিতার।”

]]>
https://ebanglarmukh.com/sports/explosive-allegation-against-bcci-by-mohammad-kaif/feed/ 0 1067
আইপিএলে ইতিহাস গড়ে একে অপরের প্রশংসা গিল-সুদর্শনের https://ebanglarmukh.com/sports/gil-sudarshan-appreciated-each-other-after-creating-history-in-ipl/ https://ebanglarmukh.com/sports/gil-sudarshan-appreciated-each-other-after-creating-history-in-ipl/#respond Mon, 19 May 2025 06:47:50 +0000 https://ebanglarmukh.com/?p=928 দেবজিৎ মুখার্জি: একে অপরের প্রশংসায় পঞ্চমুখ গুজরাট টাইটানসের দুই ওপেনার – অধিনায়ক শুভমান গিল এবং সাই সুদর্শন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই তারকাই জানালেন কিভাবে এক বড় টার্গেট তাড়া করতে নেমে একে অপরের সাথ দিয়েছেন। এখানেই শেষ নয়, মানসিক অবস্থাই বা কেমন ছিল, সেই বিষয়েও মুখ খোলেন দুজনে। গিল ও সুদর্শনের এই দুর্দান্ত ইনিংস ও পার্টনারশিপ মুগ্ধ করেছে দলের সমর্থক থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই।

রবিবার, ১৮ই মে, নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ ম্যাচ গুজরাটের বিরুদ্ধে খেলতে নামে দিল্লি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় গুজরাট। ব্যাট করতে নেমে রীতিমতো রানের পাহাড় গড়ে অক্ষর প্যাটেল ও তাঁর বাহিনী। বিশেষ করে এদিন দলের তারকা ক্রিকেটার কেএল রাহুলের ব্যাটিং ছিল দেখার মতো। ৬৫ বলে ১১২ রান করে অপরাজিত ছিলেন তিনি, যার মধ্যে ছিল ১৪টি চার এবং ৪টি ছয়। অর্থাৎ মোট ৮০ রান তিনি করেন চার ও ছয়তেই। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ১৯৯। অর্থাৎ পুরো 200 রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয় অতিথিদের। 

তবে নেমেই একেবারে মারমুখী রূপ ধারণ করেন গুজরাট টাইটানসের দুই ওপেনার। শুভমান গিল ও সাই সুদর্শন। বিনা উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা এক ওভার বাকি থাকতে। শতরান হাকান সুদর্শন। তিনি অপরাজিত থাকেন ৬১ বলে ১০৮ রানে, যার মধ্যে ছিল ১২টি চার এবং ৪টি ছয়। অন্যদিকে গিল অপরাজিত থাকেন ৫৩ বলে ৯৩ রানে। মোট তিনটি চার এবং সাতটি ছয় হাকান তিনি। এই ইনিংস ও জয়ের সঙ্গে একাধিক রেকর্ড ভাঙে গুজরাট। প্রথমত, এটি ষষ্ঠ সর্বোচ্চ পার্টনারশিপ আইপিএলের ইতিহাসে। দ্বিতীয়ত, এটি গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। তবে যেই রেকর্ড সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের, সেটি হলো এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ২০০ রান তাড়া করা হলো বিনা উইকেট হারিয়ে।

এই ব্যাপারে নিজেরদের অবস্থান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান দুই ওপেনার। একে অপরের প্রশংসা করেন দুজনে। গিল বলেন, “যখন আপনি ফর্মে রয়েছেন এবং সাইয়ের মতো একজন শুরুটাকে বড়তে পরিণত করতে পারছে, তখন আপনাকে আর বেশি কিছু বলতে হয়না। কি দরকার সেটা নিয়েই শুধু কথা বলা হয়। আমরা যখন ব্যাট করতে নেমেছিলাম, আমরা ভালো ক্রিকেটিং শট খেলতে চেয়েছিলাম। সাই দুর্দান্ত ফর্মে রয়েছে।” অন্যদিকে ম্যাচের সেরা হয়ে সাই সুদর্শন বলেন, “গেম ফিনিশ করার মজাই আলাদা। পাওয়ারপ্লের পর সপ্তম থেকে দশম ওভার ওরা বেশ ভালোই বল করেছে। তবে আমরা মাথা ঠান্ডা রেখেছিলাম। ১২ ওভারের পর আমরা ২-৩টে বড় ওভার পেয়েছিলাম, যা কাজটা সহজ করে তোলে। আমার আর গিলের মধ্যে বোঝাপড়া ভালো। আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করি।”

]]>
https://ebanglarmukh.com/sports/gil-sudarshan-appreciated-each-other-after-creating-history-in-ipl/feed/ 0 928