Sanjay Manjrekar – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 29 Jul 2025 03:22:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “রোহিত-বিরাটের ব্যাটার হিসেবে অভাব বোঝেনি দল” বিস্ফোরক সঞ্জয় https://ebanglarmukh.com/sports/team-india-havent-felt-absence-of-rohit-virat-as-batter-says-sanjay-manjrekar/ https://ebanglarmukh.com/sports/team-india-havent-felt-absence-of-rohit-virat-as-batter-says-sanjay-manjrekar/#respond Tue, 29 Jul 2025 03:22:07 +0000 https://ebanglarmukh.com/?p=1684 নিউজ ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে যেভাবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং বিভাগ পারফর্ম করেছে, তা মন জয় করেছে সকলের। একটা সময় অনেকেই ভেবেছিলেন যে ম্যাচ ও সিরিজ, দুটোই হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তখন সাহসের সঙ্গে চতুর্থ দিনে ব্যাট করেন কেএল রাহুল ও শুভমান গিল এবং অন্তিম দিনে একই কাজ করে দেখান দলের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এক কথায় বলতে গেলে, ম্যাচের শুরুতে ইংল্যান্ড সকলের প্রশংসা পেলেও শেষে প্রশংসা পায় ভারত। 

তবে ভারতের ব্যাটিং বিভাগের ভালো পারফরম্যান্স নিয়ে প্রশংসা করার পাশাপাশি দুই প্রাক্তন তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক বক্তব্য পেশ করলেন প্রাক্তন তারকা সঞ্জয় মাঞ্জারেকার। তিনি দাবি করেন যে দুই তারকার অভাব বোধ করেননি দলের ক্রিকেটাররা কারণ সাম্প্রতিক সময়ে তাঁদের ব্যাট কথা বলেনি এবং কোন অবদান রাখতে পারেননি।

সঞ্জয় মাঞ্জারেকার বলেন, “শেষ দুটিতে সিরিজের রোহিতের গড় ছিল মাত্র ১০। অন্যদিকে বিরাটের গড় গত পাঁচ বছর ধরেই ৩০এর কাছে। সেক্ষেত্রে সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁদের অভাব দল বুঝতে পারলেও, ব্যাটার হিসেবে বুঝতে পারেনি। তার কারণ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুজনেই তেমন কোন অবদান রাখতে পারেনি।” প্রসঙ্গত, এই পর্যন্ত চারটি টেস্ট খেলা হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে দুটি এবং ভারত একটি। গত ম্যাচটি সিরিজের একমাত্র ম্যাচ যেটি ড্র হয়েছে। এবার দেখার বিষয় অন্তিম টেস্টের কি ফল হয়।

]]>
https://ebanglarmukh.com/sports/team-india-havent-felt-absence-of-rohit-virat-as-batter-says-sanjay-manjrekar/feed/ 0 1684
গিলের পাশে সঞ্জয় মাঞ্জারেকার https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-backs-shubhman-gill/ https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-backs-shubhman-gill/#respond Thu, 26 Jun 2025 03:22:26 +0000 https://ebanglarmukh.com/?p=1342 নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। শুরুতেই খাতা খুলে নিয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে জিতে এই মুহূর্তে তারা এগিয়ে ১-০তে। ৫ উইকেটে তারা পরাজিত করে ভারতকে। যদিও দুটি ইনিংসেই ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করে ভারতীয় ব্যাটাররা। কিন্তু শক্তিশালী বোলিং না থাকায় ম্যাচ নিজেদের নামে করে নিতে সফল হয় ইংল্যান্ড। বুমরাহ দুর্দান্ত বোলিং করলেও অন্য প্রান্ত থেকে আসেনি সাহায্য, যার ফলে ভুগতে হয় গোটা দলকে এবং ম্যাচ সহজে নিজেদের নামে করে দেয় ইংল্যান্ড।

এমন পরিস্থিতিতে এবার শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। বলা ভালো, গিলের পাশে দাঁড়ালেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে ইংল্যান্ডের মতো বোলিং আক্রমণ গিলের ছিল না। এখানেই শেষ নয়, তিনি এটাও বলেন যে গিল সবে অধিনায়ক হয়েছেন। বলতে গেলে, তিনি বোঝাতে চান যে এখনো গিলের এখনো অনেককিছু শেখা বাকি আছে।

সঞ্জয় মাঞ্জারেকার বলেন, “ইংল্যান্ডের মতো শক্তিশালী বোলিং আক্রমণ গিলের হাতে ছিল না। ওদের অলরাউন্ড অ্যাট্যাক রয়েছে বুমরাহ না থাকলেও। একটা সাধারণ ফিল্ড সেট করা উচিত ছিল জাদেজার বোলিংয়ের ক্ষেত্রেও। তবে যেহেতু গিল সবে শুরু করেছে, তাই বেশি কিছু বলতে চাই না ওকে নিয়ে। তবে ফিল্ড সেট করতে হয় আক্রমণাত্মক।” এবার দেখার বিষয় পরবর্তী টেস্টগুলি জিতে সিরিজ নিজেদের নামে করতে সফল হয় কিনা টিম ইন্ডিয়া। কি হবে ফল? এখন সেটাই দেখার।

]]>
https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-backs-shubhman-gill/feed/ 0 1342
জাদেজার পারফরমেন্সে হতাশ সঞ্জয় https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-disappointed-with-ravindra-jadejas-performance/ https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-disappointed-with-ravindra-jadejas-performance/#respond Thu, 26 Jun 2025 03:10:20 +0000 https://ebanglarmukh.com/?p=1339 নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না টিম ইন্ডিয়ার। প্রথম টেস্টে ভালো খেলেও তাদের পরাজিত হতে হলো ইংল্যান্ডের কাছে। ৫ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ইংল্যান্ড। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগেই অনেকটা এগিয়ে ছিল ইংল্যান্ড। অন্তিম দিনে তারা যা খেলা দেখিয়েছে, তার প্রশংসা করেছে ক্রিকেট মহল। তবে নিরাশ করেছে ভারত। স্কোরবোর্ডে বড় রান তোলা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেনি শুভমান গিল ও তাঁর বাহিনী। 

এমন পরিস্থিতিতে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে একহাত নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। কি বললেন তিনি? প্রাক্তন ক্রিকেটারের মতে হেডিংলিতে যেই পিচ পেয়েছিল ভারত, তা কাজে লাগানো উচিত ছিল জাদেজার, কিন্তু তিনি তা করে দেখাতে পারেননি। এখানেই শেষ নয়, সঞ্জয় মাঞ্জারেকার এটাও দাবি করেন যে জাদেজার পারফরম্যান্স সকলকে নিরাশ করেছে। যদিও তিনি এটাও স্বীকার করেন যে পেস বোলাররা সাহায্য পাচ্ছিলেন না পিচ থেকে।

সঞ্জয় মাঞ্জারেকার বলেন, “এই পিচ থেকে টিম ইন্ডিয়ার সিম বোলাররা কোন সাহায্য পাননি। তবে জাদেজার বোলিংয়ের জন্য সঠিক ছিল। তবে ও একেবারেই কাজে লাগাতে পারলো না পিছে থাকা ক্ষতস্থানগুলিকে। চূড়ান্ত নিরাশ করেছে জাদেজা। একেবারেই সাহায্য পাচ্ছিল না পেস বোলিং।” এবার দেখার বিষয় যে পরবর্তী টেস্টে কেমন পারফর্ম করেন জাদেজা। তিনি কি পারবেন দলকে সিরিজে কামব্যাক করাতে? কি হবে ফল? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-disappointed-with-ravindra-jadejas-performance/feed/ 0 1339
রোহিত-বিরাটকে নিয়ে নিন্দনীয় মন্তব্য সঞ্জয়ের https://ebanglarmukh.com/sports/explosive-remarks-by-sanjay-manjrekar-regarding-virat-kohli-and-rohit-sharma/ https://ebanglarmukh.com/sports/explosive-remarks-by-sanjay-manjrekar-regarding-virat-kohli-and-rohit-sharma/#respond Fri, 13 Jun 2025 02:19:13 +0000 https://ebanglarmukh.com/?p=1205 দেবজিৎ মুখার্জি: “ওদের কালো ছায়া পড়বে না দলের উপর” ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে কাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মাঞ্জারেকার? যে মন্তব্যটি তিনি করেছেন তাতে কারোর নাম তিনি না নিলেও বোঝাই যাচ্ছে তা বলা হয়েছে হিটম্যান ও কিং কোহলির উদ্দেশ্যে। অর্থাৎ রোহিত শর্মা ও বিরাট কোহলির উদ্দেশ্যে। এখানেই শেষ নয়, তিনি দুজনের বিষয়ে আরো বড় মন্তব্য করেছেন। 

দেখতে দেখতে শেষ হয়েছে আইপিএল ২০২৫। রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে নিজেদের প্রথম কেতাব যেতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপরই আনন্দে মেতে ওঠে বেঙ্গালুরু সহ গোটা দেশ। তার বড় কারণ বিরাট কোহলি। যেভাবে দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে ও গোটা দলকে, তা অনেকের মনেই কষ্ট দিচ্ছিল। এবার স্বপ্নপূরণ হওয়ার পর এক আলাদা উচ্ছ্বাস দেখা যায় দলের ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে। বলতে গেলে, সেদিন যেন গোটা দেশ চেয়েছিল বিরাটের হাতে ট্রফি উঠুক।

এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন, তাই এবার, বলতে গেলে, সম্পূর্ণ এক তরুণ দল ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে খেলতে। দলকে নেতৃত্ব দেবেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। তাঁর কাছে এই সিরিজ একটি বড় পরীক্ষার সমান। গত দুটি টেস্ট সিরিজে যেভাবে ভারতীয় ক্রিকেট দল বিশ্রীভাবে পরাজিত হয়েছে, তা হতাশ করেছিল গোটা দেশকে। এবার গিলের কাছে সুযোগ এসেছে হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনার। 

তবে এই সিরিজের আগে রোহিত ও বিরাটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। বলা ভালো, এক নিন্দনীয় মন্তব্য করেন তিনি। কি বলেছেন তিনি? প্রাক্তন ক্রিকেটের বলেন, “ফেভারিট হিসেবেই শুরু করবে ইংল্যান্ড। তবে ভারতের কথাও মাথায় থাকবে তাদের। ওদেরকেও গুরুত্ব দিতে হবে। ভারতের এই দল বেশ শক্তিশালী। যেমন তাগিদের অভাব নেই, তেমনি প্রাণশক্তিতেও ভরপুর ওরা। দুজন সিনিয়র ক্রিকেটার দলে নেই। তবে ওরা ফর্মেও ছিল না। সুতরাং ওদের কালো ছায়া পড়বে না দলের উপর এবং দলের কোচ গৌতম গম্ভীরও এই কারণে বেশ স্বস্তিতে থাকবেন।” 

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নিন্দা। অধিকাংশই দাবি করেছেন যে ওনার মুখে এমন কথা মানায় না। আবার অনেকে এটাও দাবি করেন যে উনি দুজনের মতো বড় মাপের ক্রিকেটার ছিলেন না। বলতে গেলে, এই মুহূর্তে সঞ্জয় মাঞ্জারেকার ভিলেন হয়ে গেছেন অনেকের নজরে। এবার দেখার বিষয় অভিভাবকহীন ভারতীয় দল কেমন পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে। শুভমান গিলরা কি পারবেন ইংল্যান্ডের মাটিতে তাদের পরাজিত করতে? কি হবে পরিণাম? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/explosive-remarks-by-sanjay-manjrekar-regarding-virat-kohli-and-rohit-sharma/feed/ 0 1205
“টেস্টে বিরাট এগিয়ে রোহিতের থেকে” বিস্ফোরক দাবি সঞ্জয়ের https://ebanglarmukh.com/sports/virat-ahead-of-rohit-in-tests-says-sanjay-manjarekar/ https://ebanglarmukh.com/sports/virat-ahead-of-rohit-in-tests-says-sanjay-manjarekar/#respond Tue, 10 Jun 2025 03:27:59 +0000 https://ebanglarmukh.com/?p=1178 দেবজিৎ মুখার্জি: “টেস্টে বিরাটের সঙ্গে রোহিতের তুলনা চলে না” আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকার। তিনি দাবি করেন যে সেনা দেশগুলোয় বিরাট অনেক ভালো পারফর্ম করেছেন রোহিতের থেকে। এখানেই শেষ নয়, প্রাক্তন ভারতীয় তারকা আরো দাবি করেন যে তিনি এটা বলার সাহস রাখেন যে ইংল্যান্ডের রোহিত খেলতে গেলে তাঁর গড় কমে যেত এবং সেই কারণেই দুজনের তুলনা করা উচিত নয়। 

চলতি মাসের ২০ তারিখে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে দল ঘোষণা করা হয়ে গিয়েছে দু’পক্ষের। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোয়ে অধিনায়কত্বের দায়িত্ব এবার থেকে সামলাবেন শুভমান গিল। অন্যদিকে সহ-অধিনায়কত্ব করবেন ঋষভ পান্থ। পাশাপাশি, আইপিএলে ভালো পারফর্ম করে টেস্ট দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন। তাঁকে সুযোগ দেওয়া হয়েছে তাঁর পারফরমেন্সের ভিত্তিতে। অন্যদিকে, দীর্ঘদিন পর দলে ফিরেছেন টেস্টে ত্রিশতরান হাঁকানো করুন নায়ার। বলা ভালো, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল তৈরি করা হয়েছে।

ইতিমধ্যেই সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। দুই দলের ক্রিকেটাররাই জোরদার অনুশীলনে নেমে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা নেটে ঘাম ঝরাচ্ছেন। এই সিরিজ দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। একদিকে ইংল্যান্ডের কাছে সুযোগ রয়েছে গত টেস্ট সিরিজের পরাজয়ের বদলা নেওয়া। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের কাছে সুযোগ রয়েছে বাকি দুই টেস্টের ব্যর্থতা ভুলে ফের ঘুরে দাঁড়ানোর। সবমিলিয়ে, আসন্ন সিরিজ এক বড় সুযোগ তৈরি করে দিয়েছে দুই দলের ক্রিকেটারদের কাছে কামব্যাক করার।

তবে সিরিজ শুরুর আগে দুই অবসর নেওয়া ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য পেশ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকর। তিনি দাবি করেন যে বিরাটের সঙ্গে রোহিতের তুলনা মানায় না টেস্ট ক্রিকেটে। প্রাক্তন তারকা বলেন, “সেনা দেশে বিরাট ১২টি শতরান হাকিয়েছে। অন্যদিকে রোহিতের মাত্র একটা। আমি এটা বলার সাহস রাখি যে যদি রোহিত ইংল্যান্ডে খেলতে যেতো, তাহলে ওর গড় কমে যেত। ৩০শের ঘরে চলে আসত। তাই এই ফরম্যাটে দুজনের তুলনা করাটা উচিত নয় বলে আমি মনে করি।” এবার দেখার বিষয় যে দুই তারকার অবর্তমানে কেমন পারফর্ম করে দল। অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট দল কেমন খেলা দেখাবে ইংল্যান্ডের মাটিতে? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/virat-ahead-of-rohit-in-tests-says-sanjay-manjarekar/feed/ 0 1178
রোহিত-বিরাটের অবসরে চিন্তিত নন মাঞ্জেরেকার https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-not-worried-about-virat-rohits-retirement/ https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-not-worried-about-virat-rohits-retirement/#respond Fri, 16 May 2025 08:06:07 +0000 https://ebanglarmukh.com/?p=892 দেবজিৎ মুখার্জি: “চিন্তার কিছু নেই” বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সঞ্জয় মাঞ্জেরেকার। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য দাবি করেন যে অল্প সময় হয়তো লাগবে, তবে টিম ইন্ডিয়া ফের এই ফরম্যাটে এক নম্বর হয়ে উঠবে এবং শাসন করবে। এখানেই শেষ নয়, প্রাক্তন তারকা এটাও বোঝান যে শচীন-সৌরভ-দ্রাবিড়ের অবসরের পর কিভাবে দল ঘুরে দাঁড়িয়েছিল এবং ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে দাপট দেখিয়েছিল।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগেই বড় ধাক্কা খায় বোর্ড, দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্তে। স্বাভাবিকভাবেই দলগঠন নিয়ে একটা চাপ তো রয়েছেই, তার উপর আরো বড় চাপ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের বিষয়। কাকে দেওয়া হতে পারে সেই দায়িত্ব? এই নিয়ে বর্তমানে চিন্তাভাবনা করছে বোর্ড। পাশাপাশি, চিন্তার ছায়া নেমে পড়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের উপরও। সকলেরই মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কিভাবে এই পরিস্থিতি সামলানো হবে।

তবে এই পরিস্থিতিকে একেবারেই চিন্তাজনক বলে মনে করছেন না সঞ্জয় মাঞ্জেরেকার। বরং তাঁর মতে আরো নতুন প্রতিভা উঠে আসবে। পাশাপাশি, বোলিং ইউনিটও শক্তিশালী হবে। বলতে গেলে, তিনি এটিকে পজিটিভ নজরেই দেখছেন। প্রাক্তন তারকা বলেন, “ভারতের ক্রিকেটপ্রেমীরা এই ব্যাপার একটু চিন্তিত। কিন্তু এর আগে যখন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ যখন প্রায় একইসঙ্গে অবসর নিয়েছিল, তখন দলের অবস্থা কি হয়েছিল কারুর মনে আছে? টিম ইন্ডিয়া বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে উঠেছিল কটা বছর পর।”

মাঞ্জেরেকার আরো বলেন, “যদি আমরা ভবিষ্যতের প্রতিভাগুলিকে খুঁজে বের করতে পারি, তাহলে এই অভাবগুলি কাটিয়ে ওঠা যাবে। এটা ঠিক যে সামান্য সময় লাগবে। তবে চিন্তার কোন ব্যাপার নয়। ফ্যাব ফোর অবসর নেওয়ার পর কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্ট বেশ উন্নতি করেছে। এবারও সেটাই হতে পারে। কারণ নতুন প্রতিভার বোলাররা উঠে আসবে এবং ফের টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে এভাবেই শাসন চালাবে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কিভাবে পরিস্থিতি সামাল দেন দলের তরুণ ব্রিগেড। রোহিত-বিরাটের অবর্তমানে ইংল্যান্ডের মাটিতে কেমন ফল করবে দল? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/sanjay-manjrekar-not-worried-about-virat-rohits-retirement/feed/ 0 892