Shardul Thakur – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 19 Aug 2025 04:03:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “আমাদের হয়ে লড়েছেন গম্ভীর” হেড কোচের প্রশংসা শার্দুলের https://ebanglarmukh.com/sports/gambhir-fought-for-us-shardul-thakur-on-head-coach/ https://ebanglarmukh.com/sports/gambhir-fought-for-us-shardul-thakur-on-head-coach/#respond Tue, 19 Aug 2025 04:03:04 +0000 https://ebanglarmukh.com/?p=1920 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্টে লাগাতার ব্যর্থতার পর ইংল্যান্ডের মাটিতে সাফল্য দেখে ভারতীয় ক্রিকেট দল। ২-১ ফলাফলে পিছিয়ে থাকার পর যেভাবে তারা সিরিজ ড্র করেছে, তা মন ছুঁয়েছে দেশের সকল ক্রিকেটেপ্রেমীর। বলা ভালো, সকলেই এখন অপেক্ষায় রয়েছে আসন্ন টেস্ট সিরিজের। এরই মাঝে দলের হেড কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করলেন দলের তরুণ অলরাউন্ডার শার্দুল ঠাকুর।

কি বললেন শার্দুল? এক সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে গম্ভীর একজন ক্রিকেটার হিসেবে সকলের হয়ে লড়াই করেছেন। তরুণ অলরাউন্ডার বলেন, “গম্ভীর আমাদের হয়ে লড়াই করেছেন একজন ক্রিকেটার হিসেবে। সকলের মধ্যে লড়াকু মানসিকতার ঢুকিয়ে দিয়েছেন। যদিও ওনার মধ্যে এমন মানসিকতা ছিল খেলোয়াড় জীবনেও। উনি সর্বদাই প্রস্তুত থাকেন লড়াই করতে দলের জন্য। ঝামেলার সময়ও এমনকি উনি একই থাকেন। উনি আমাদের মধ্যে এই মানসিকতা ঢুকিয়েছেন।”

শার্দুল ঠাকুর আরো বলেন, “জাতীয় স্তরে হোক কি আন্তর্জাতিক স্তরে, উনি অনেক ট্রফি জিতেছেন খেলোয়ার জীবনে। আমাদের সঙ্গে উনি সেই সকল অভিজ্ঞতা শেয়ার করেন। আমরা তার থেকেই অনুপ্রাণিত হয়েছি। সমালোচনা আসবে-যাবে। কিন্তু আসল ব্যাপার হলো এর মধ্যে থেকেও জেতা। সঠিক পথেই এগিয়ে চলেছি আমরা।” এবার দেখার বিষয় যে ইংল্যান্ডের মতো পরবর্তীতে টেস্ট সিরিজগুলিতেও সাফল্য পায় কিনা ভারতীয় ক্রিকেট দল।

]]>
https://ebanglarmukh.com/sports/gambhir-fought-for-us-shardul-thakur-on-head-coach/feed/ 0 1920
সিরিজ শুরুর আগে বড় হুঁশিয়ারি শার্দুলের https://ebanglarmukh.com/sports/shardul-thakurs-big-warning-to-england-before-test-series/ https://ebanglarmukh.com/sports/shardul-thakurs-big-warning-to-england-before-test-series/#respond Thu, 19 Jun 2025 03:38:54 +0000 https://ebanglarmukh.com/?p=1264 নিউজ ডেস্ক: “ওদের চমকে দিতে চাই” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি স্পষ্ট জানান যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে বুঝাতে চায় যে তারা কি করে দেখাতে পারে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে বাইরের মাঠে সিরিজ জিততে সর্বদা ভালো লাগে এবং সেটা যদি দল করে দেখাতে পারে, তাহলে দেশের সকল মানুষ খুশি হবে। 

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলতে পারবে শুভমান গিল নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। শেষ মুহূর্তে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছেন দুই দলের ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, গত দুটি টেস্ট সিরিজে বিশ্রীভাবে পরাজিত হয়েছে তারা। সুতরাং এটা একটা সুযোগ ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয়ত, ক্রিকেটকে চিরকালের জন্য বিদায় জানিয়েছেন দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেক্ষেত্রে শুভমান গিলের কাছে নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করে দেখানো একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে।

তবে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে বড় হুঁশিয়ারি দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি বলেন, “ইংল্যান্ড এখন একটা অন্যরকম ক্রিকেট খেলছে। আমরা ওদের চমকে দিতে চাই। আমরা কি করতে পারি, সেটা দেখিয়ে দিতে চাই। বিদেশের মাটিতে সিরিজ জিততে সবসময় ভালো লাগে। সেটা যদি করে দেখাতে পারি তাহলে দেশের মানুষও খুশি হবে।”

তিনি আরো বলেন, “ইংল্যান্ডের যা পরিবেশ, সেখানে খেলাটা বড় একটা চ্যালেঞ্জ। কখনো মেঘ ছেয়ে যায়। আবার কখনো রোদ আসে। ব্যাট করো কি বল করো, প্রত্যেক মুহূর্তে নিজেকে মানিয়ে নিতে হয়। বহু নতুন ক্রিকেটার আমাদের দলে আছে, যারা এই কাজটা করে দেখাতে তৈরি।” এবার দেখার বিষয় যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে তাদের দেশে হারাতে পারে কিনা। শুভমান গিল ও তাঁর বাহিনী কি পারবে সিরিজ জিততে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শীঘ্রই।

]]>
https://ebanglarmukh.com/sports/shardul-thakurs-big-warning-to-england-before-test-series/feed/ 0 1264
রোকোর অবসরের আসল কারণ জানালেন শার্দুল https://ebanglarmukh.com/sports/shardul-thakur-reveals-real-reason-behind-rokos-retirement/ https://ebanglarmukh.com/sports/shardul-thakur-reveals-real-reason-behind-rokos-retirement/#respond Thu, 29 May 2025 02:50:45 +0000 https://ebanglarmukh.com/?p=1064 দেবজিৎ মুখার্জি: কেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এবার সেই ব্যাপারে নিজের বক্তব্য জানালেন দলের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। কি বললেন তিনি? মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার জানান যে দুজনের মনে হয়েছে যে তাঁরা আর আগের মতো দাপট দেখাতে পারছেন না ও বোলারদের দাবিয়ে রাখতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে দুজনের অবর্তমানে এটি একটি বড় পরীক্ষা সকলের জন্য।

আর কিছুদিন পরই শেষ হবে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এরপরই দল যাবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গেছে। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাট টাইটানস অধিনায়ক শুভমান গিলকে। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিলিয়ে নির্বাচকরা দল তৈরি করেছেন। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার না থাকা চিন্তায় ফেলেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে গিল কি পারবেন দুই তারকার অনুপস্থিতিতে দল সামলাতে।

পাশাপাশি আরও একটি প্রশ্ন যা এখনো সকল ক্রিকেটপ্রেমীর মনে ঘোরাফেরা করে, এটি হলো ঠিক কি কারনে রোহিত-বিরাট ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই নিজেদের মত প্রকাশ করেছেন এই ব্যাপারে। এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন দলের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়েছেন তিনি। রেভ স্পোর্টসকে এক সাক্ষাৎকারে তিনি জানান তাঁদের অবসর নেওয়ার পেছনে আসল কারণ।

শার্দুল ঠাকুর বলেন, “দুজনেরই অভিজ্ঞতা প্রচুর। এমন সিদ্ধান্ত সর্বদাই ব্যক্তিগত হয়। কিন্তু কেউ তখনই এটা করে যখন তাদের মনে হয় যে আর তারা সেই আগের মতো দাপট দেখাতে পারছেনা বা বোলারদের ডমিনেট করতে পারছেনা।” এরপরই গিলকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, “সিনিয়র-জুনিয়র কম্বিনেশন রয়েছে। বোঝাপড়াও ভালো। এই পরীক্ষা সকলের। এই সুযোগ উঠতি ক্রিকেটারদের কাজে লাগাতে হবে। আমি মনে করি চ্যালেঞ্জ বলতে গেলে ইংল্যান্ডের আবহাওয়া।” এবার দেখার বিষয় যে গিলের নেতৃত্বে কেমন পারফর্ম করে দল। ভারত কি পারবে ইংল্যান্ডের মাটিতে জয় পেতে? কি হবে ফল? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
https://ebanglarmukh.com/sports/shardul-thakur-reveals-real-reason-behind-rokos-retirement/feed/ 0 1064
শার্দুলের ম্যাজিকাল স্পেলে খাতা খুললো লখনৌর https://ebanglarmukh.com/sports/sharduls-magical-spell-gave-lucknow-their-first-victory/ https://ebanglarmukh.com/sports/sharduls-magical-spell-gave-lucknow-their-first-victory/#respond Thu, 27 Mar 2025 18:23:15 +0000 https://ebanglarmukh.com/?p=473 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে লাস্ট মিনিট আপসেট ভুলে দ্বিতীয় ম্যাচে জয় পেল লখনৌ সুপার জায়েন্টস। তারা পরাজিত করলো শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৫ উইকেটে ম্যাচ জিতল তারা। সৌজন্যে বল হাতে শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিং এবং ব্যাট হাতে ফের নিকোলাস পুরান ও মিচেল মার্শের মারকুটে ইনিংস। সবমিলিয়ে, এক নিখুঁত টিম গেমের উদাহরণ তুলে ধরা হয়েছে তাদের তরফ থেকে। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের ক্রিকেটারদের মধ্যে।

তবে এদিনের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে শার্দুল ঠাকুরের ম্যাজিকাল স্পেল। বল হাতে তিনি একাই তুলেছেন চারটি উইকেট। নিজের চার ওভারের কোটায় তিনি দিয়েছেন ৩৪ রান। এক কথায় বলতে গেলে, তিনি রীতিমতো হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছেন। ঈশান কিষানদের ফের পাহাড় সমান রান করা থেকে রুখে দেন তিনি। তাঁর সতীর্থ থেকে শুরু করে কোচ সহ গোটা এলএসজি শিবির এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। তিনিই হন ম্যাচের সেরা।

এদিনের ম্যাচ খেলা হয়েছিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে হোম টিমকে ব্যাট করতে পাঠান এলএসজি অধিনায়ক ঋষভ পান্থ। তবে শুরুটা একেবারেই মনের মতো হয়নি তাদের। শার্দুল ঠাকুরের দাপুটে বোলিংয়ের জেরে দ্রুত প্যাভিলিয়ন ফিরে যান দলের দুই হার্ড হিটিং ব্যাটারে অভিষেক শর্মা ও ঈশান কিশান। দশ ওভারের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৯০। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন ট্র্যভিস হেড। এছাড়া অনিকেত বর্মা করেন ৩৬ এবং নীতিশ রেড্ডি ৩২। লখনৌর হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিজের ঝুলিতে তোলেন শার্দুল ঠাকুর।

জবাবে রান তাড়া করতে নেমে লখনৌর শুরুটাও একেবারে ভালো হয়নি। ফের ব্যাট হাতে ব্যর্থ হন এডেন মার্করাম। তারপর ফের ইনিংসের ভার সামলান নিকোলাস পুরান ও মিচেল মার্শ। আবারো অর্ধশতরাণ করেন দুই বিদেশি তারকা। পুরান করেন ২৬ বলে ৭০ এবং মার্শ করেন ৩১ বলে ৫২। বলতে গেলে, দুজনের এই মারকুটে ইনিংস রাস্তা সহজ করে দেয় লখনৌর। যদিও দুজনে শেষ পর্যন্ত ফিনিশ লাইন পার করাতে পারেননি। প্রয়োজনীয় রান তুলতে গিয়ে মোট ৫টি উইকেট হারাতে হয় ঋষভ পান্থদের। উইনিং স্ট্রোক আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। ম্যাচ জিততেই আনন্দে মেতে ওঠেন দলের সমর্থকরা। এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দল।

]]>
https://ebanglarmukh.com/sports/sharduls-magical-spell-gave-lucknow-their-first-victory/feed/ 0 473