Shubhman Gill – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 10 Jan 2026 15:48:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “যেখানে থাকার সেখানেই আছি” বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে বক্তব্য গিলের http://ebanglarmukh.com/sports/im-where-i-should-be-gill-on-not-in-t20-wc-squad/ http://ebanglarmukh.com/sports/im-where-i-should-be-gill-on-not-in-t20-wc-squad/#respond Sat, 10 Jan 2026 15:47:57 +0000 https://ebanglarmukh.com/?p=2892 দেবজিৎ মুখার্জি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ, অর্থাৎ ২০ ওভারের বিশ্বকাপ। ইতিমধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া নিজেদের দল ঘোষণা করে ফেলেছে। তরুণ ও অভিজ্ঞদের মিলিয়ে দল তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখন থেকেই প্রস্তুতি চালু করে দিয়েছেন দলের সকল ক্রিকেটার। বড় মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সকল ক্রিকেটারই জোরদার অনুশীলন করে চলেছেন। বলা ভালো, ট্রফিকে পাখিরচোখ করে দলের ক্রিকেটাররা নিজেদের সবদিক দিয়ে তৈরি করছেন। 

যদিও এই দলে জায়গা পাননি দলের একদিনের ও টেস্ট অধিনায়ক শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করার পর থেকে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি জিটি অধিনায়ক। ব্যাট থেকে এসেছে না কোন শতরান বা অর্ধশতরান। বলা ভালো, যেমনটা আশা করা হয়েছিল তাঁর থেকে, তা তিনি করে দেখাতে পারেননি। গিলের বাদ পড়ায় অনেক প্রশ্ন তৈরি হয়েছে ঠিকই, যদিও নির্বাচক প্রধান অজিত আগারকার পরিষ্কার করে দিয়েছেন যে ফর্মের জন্য বাদ পড়েননি গিল। তবে তা সত্বেও অনেকে মনে করছেন যে খারাপ ফর্মের জন্যই দলে জায়গা পাননি গিল। 

এবার কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামার আগে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভমান। কী বললেন তিনি? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি সেখানেই আছি, যেখানে আমার থাকার কথা। আমার ভাগ্যে যেটা লেখা আছে, সেটা তো হবেই। তবে একজন ক্রিকেটার হয়ে আমি সর্বদা এটাই আশা করি যে বিশ্বকাপ দলে থাকবো এবং চেষ্টা করব নিজের দেশকে জেতানোর।” পাশাপাশি, নির্বাচকদের সিদ্ধান্ত প্রসঙ্গেও নিজের অবস্থান জানান শুভমান। তিনি বলেন, “তবে আমি সম্মান করি নির্বাচকদের সিদ্ধান্তকে। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের মতো করে।” অবশেষে শুভেচ্ছা জানান দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।

এবার দেখার বিষয় যে ফের ২০ ওভারে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলতে পারেন কিনা সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। গিলকে ছাড়া কেমন পারফর্ম করবেন দলের ক্রিকেটাররা? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে।

]]>
http://ebanglarmukh.com/sports/im-where-i-should-be-gill-on-not-in-t20-wc-squad/feed/ 0 2892
ফর্মের জন্য বাদ পড়লেন গিল? মুখ খুললে আগারকার http://ebanglarmukh.com/sports/gill-not-in-wc-squad-because-of-not-in-form-answers-agarkar/ http://ebanglarmukh.com/sports/gill-not-in-wc-squad-because-of-not-in-form-answers-agarkar/#respond Sun, 21 Dec 2025 06:01:32 +0000 https://ebanglarmukh.com/?p=2732 দেবজিৎ মুখার্জি: টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন টিম ইন্ডিয়া নয়া টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি ফিরে আসার পর থেকে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারছিলেন না। শুধু তাই নয়, ঝুলিতে তুলতে পারেননি কোন অর্ধশতরান বা শতরানের ইনিংস। এছাড়া ‘স্ট্রাইক রেট’ও তেমন ভালো নয়। অনেকেই ভেবেছিলেন যে ব্যক্তিগত পছন্দের জন্য হয়তো গিল দলে জায়গা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর পরিবর্তে জায়গা দেওয়া হল ঈশান কিষানকে।

যদিও কেন গিলকে সুযোগ দেওয়া হয়নি, তা নিয়ে মুখ খুলেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। কি কারনে বা কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে গিলকে, সেই ব্যাপারে যাবতীয় সবকিছু তিনি জানিয়েছেন। তাঁর যুক্তি, ভারসাম্যকে গুরুত্ব দিয়ে দল করা হয়েছে। তবে এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে গিলকে ফর্মের জন্য বাদ দেওয়া হয়নি। বরং তিন কম্বিনেশনের সঙ্গে মিলছিল না বলেই বাদ পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যদিও অনেক ক্রিকেটপ্রেমী দাবি করছেন যে পারফরমেন্সের ভিত্তিতেই বাদ পড়েছেন শুভমান গিল। 

অজিত আগারকার বলেন, “কোন সন্দেহ নেই শুভমানের কোয়ালিটি নিয়ে। বর্তমানে ও হয়তো রান পায়নি। তবে আপনার ও আমার মত আলাদা হতে পারে। এটা ঠিক যে কিছু সময়ে ক্রিকেটার বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে উপর-নিচ থাকে ফর্মে। তবে এটা গুরুত্বপূর্ণ যে কোন কম্বিনেশনে খেলব। বাদ তো কাউকে না কাউকে পড়তেই হত। বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে।”

তিনি আরো বলেন, “আবারো বলছি ব্যক্তিগত দক্ষতার দিকে নজর না দিয়ে ভারসাম্যের উপর ভিত্তি করে দল বেছে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ছিল এমন একজন উইকেটকিপারকে নেওয়া যে টপ অর্ডারেও ব্যাট করতে পারবে। সেই কারণেই সঞ্জু ও ঈশান থাকছে। দুর্ভাগ্যবশত ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও বাদ পড়তে হয়েছে শুভমনকে। রিঙ্কু থাকছে ফিনিশার হিসেবে। গিলের পরিবর্তে সহ-অধিনায়ক অক্ষর। গিল ফর্মের জন্য বাদ পড়েনি। টিম কম্বিনেশনের সঙ্গে মিলছিল না বলে বাদ পড়েছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/gill-not-in-wc-squad-because-of-not-in-form-answers-agarkar/feed/ 0 2732
সমালোচনা থেকে বাঁচতেই কি চোটকে ঢাল? গিল নিয়ে চলছে সাসপেন্স http://ebanglarmukh.com/sports/will-gill-play-the-final-in-ahmedabad/ http://ebanglarmukh.com/sports/will-gill-play-the-final-in-ahmedabad/#respond Fri, 19 Dec 2025 05:33:57 +0000 https://ebanglarmukh.com/?p=2701 দেবজিৎ মুখার্জি: বর্তমানে শুভমান গিল ও চোট সমস্যা যেন একসাথে চলছে। ঘাড়ে চোট পাওয়ার জেরে টেস্ট ও একদিনের সিরিজ থেকে বাদ পড়েন টিম ইন্ডিয়ার এই দুই ফরম্যাটের নয়া অধিনায়ক। এবার তাঁকে গ্রাস করল গোড়ালির চোট। লখনৌ ম্যাচে নামার আগে অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পান শুভমান, যেই কারণে তাঁকে চতুর্থ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অতিরিক্ত দূষণের কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। তবে এবার প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ তাঁকে আহমেদাবাদের ম্যাচেও দেখা যাবে কিনা।

২৪ ঘন্টা কেটে গেলেও এখনো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, আঘাত ঠিক কতটা গুরুতর, তা বোঝা সম্ভব হবে স্ক্যান করার পর। তবে দেশের ক্রিকেটপ্রেমীরা অবশ্য গোটা বিষয়টিকে এক অজুহাত হিসেবে দেখছেন। যেহেতু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কামব্যাক করার পর ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি গিল, তাই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে চোটকে ঢাল করা হচ্ছে না তো গিলকে সমালোচনা থেকে দূরে সরিয়ে রাখার জন্য। অনেকে অবশ্য সেটাই মনে করছেন। এমনিতেও গিল ফেরার পর যেভাবে ব্যাটিং করেছেন, তা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও গিল দলের সঙ্গে বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছেছেন।

বিসিসিআইয়ের এক সূত্র (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) এই ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে চতুর্থ ম্যাচের আগে নেটে ব্যাট করতে গিয়ে গোড়ালিতে চোট পান গিল এবং এর জন্য বেশ যন্ত্রণায় ছিলেন এবং খুঁড়িয়ে হাঁটছিলেন। তবে আহমেদাবাদে তাঁকে দেখা যাবে কিনা প্লেইং একাদশে, তা এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে দেখার যে গিল সিরিজের অন্তিম ম্যাচটি খেলেন কিনা। যদি তিনি না খেলেন, তাহলে কে সেই জায়গাটি নেবে? তাহলে কি ফের ওপেন করতে দেখা যাবে সঞ্জু ও অভিষেককে? এমন একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমীদের সহ গোটা ক্রিকেটমহলের মধ্যে। তবে সব জানা যাবে আর কিছুক্ষণ পর।

]]>
http://ebanglarmukh.com/sports/will-gill-play-the-final-in-ahmedabad/feed/ 0 2701
সূর্য-শুভমান ফর্মে না থাকলেও চিন্তার কারণ নেই বলে মনে করছেন শিবম http://ebanglarmukh.com/sports/shivam-dube-believes-surya-and-shubhmans-out-of-form-not-a-big-concern/ http://ebanglarmukh.com/sports/shivam-dube-believes-surya-and-shubhmans-out-of-form-not-a-big-concern/#respond Wed, 17 Dec 2025 05:29:07 +0000 https://ebanglarmukh.com/?p=2687 দেবজিৎ মুখার্জি: প্রোটিয়াদের বিরুদ্ধে এই মুহূর্তে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১এ এগিয়ে থাকলেও দেশের ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের খারাপ ফর্ম। ব্যাট হাতে লাগাতার ব্যর্থ দুই তারকা। অনেকে আবার তাঁদের দুজনকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছেন। যদিও সেটিকে চিন্তার কারন বলে মনে করছেন না দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। আর কিছুক্ষণ পরই তারা নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে লখনৌতে। দলের হয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং এই ব্যাপারে অবস্থান জানান। 

শিবম দুবে বলেন, “সূর্যকুমার যাদব এমন একজন ক্রিকেটার যে একাই জেতাতে পারে টানা পাঁচটা ম্যাচ। ও ফর্মে নেই মানে যে ও ভালো ক্রিকেটার নয়, সেটা তো নয়। ও সেরা ব্যাটারদের মধ্যে একজন। ও যা করার ক্ষমতা রাখে, তা আর কেউ পারে না। কয়েকটা ম্যাচ রান পাইনি ঠিকই তবে ঠিক সময়ে ফর্মে চলে আসবে। যেকোনও দিন আগ্রাসী ও বড় ইনিংস খেলে দিতে পারে। সূর্যকুমার যাদব খুবই লড়াকু ক্রিকেটার। রান করুক না করুক, একই থাকে। সর্বদা চেষ্টা করে দলের জন্য কিছু করার। উদ্ভাবনী শট রয়েছে ওর হাতে, ও এমন একজন ব্যাটার। ও দলের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে। শট খেলতে পারে মাঠের সবদিকে।”

অন্যদিকে, শুভমান গিলের ফর্মের প্রসঙ্গ উঠলে শিবম বলেন, “আমি মনে করি শুভমান এমন একজন ব্যাটার, যে ফর্মে থাকুক না থাকুক, কিন্তু সর্বদা ভালো থাকে স্ট্রাইক রেট। ঠিক থাকে গড়ও।” এর সঙ্গে গিলের পারফরমেন্স নিয়েও কথা বলেন তিনি। শিবমের বক্তব্য, “ও দেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছে গত কয়েক বছর ধরে। একটা কথা মনে রাখতে হবে যে পড়া-ওঠা, এই জিনিসটা খেলারই একটা অংশ। শুভমান দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। তাই চিন্তার কোন কারণ নেই।” এবার দেখার যে আজকের ম্যাচে দুজনের দাগ কাটতে সফল হন কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/shivam-dube-believes-surya-and-shubhmans-out-of-form-not-a-big-concern/feed/ 0 2687
ধারাবাহিকভাবে ব্যর্থ গিলের জায়গায় সঞ্জুকে সুযোগ না দেওয়া নিয়ে ক্ষুব্ধ সুব্রামনিয়াম বদ্রিনাথ http://ebanglarmukh.com/sports/subramaniam-badrinath-unhappy-over-sanju-samson-not-getting-selected/ http://ebanglarmukh.com/sports/subramaniam-badrinath-unhappy-over-sanju-samson-not-getting-selected/#respond Sat, 13 Dec 2025 04:07:42 +0000 https://ebanglarmukh.com/?p=2645 দেবজিৎ মুখার্জি: ২০ ওভারের ক্রিকেটে শুভমান গিল কামব্যাক করার পর থেকেই দেখে চলেছেন লাগাতার ব্যর্থতার মুখ। এখনো পর্যন্ত তেমনভাবে দাগ কেটে উঠতে সফল হননি টিম ইন্ডিয়ার নয়া টেস্ট ও একদিনের অধিনায়ক। যেমনটা আশা করা হয়েছিল তাঁর কাছ থেকে, তা তিনি করে দেখাতে পারেননি। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে গিলকে দিয়ে ওপেন করানো হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে টি২০তে। অনেকে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীরের টিম সিলেকশন নিয়েও। 

এবার সেই প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুব্রামনিয়াম বদ্রিনাথ। সম্প্রচারকারী চ্যানেলে কমেন্ট্রি করার সময়ে তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেন সঞ্জুকে বাদ দেওয়া নিয়ে। তিনি দাবি করেন যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এত ভালো পারফর্ম করা সত্ত্বেও সঞ্জুকে বাদ পড়তে দেখা অত্যন্ত কষ্টকর। শুধু তাই নয়, গিলের পারফরম্যান্স নিয়েও নিজের অবস্থান জানান তিনি। প্রাক্তন ক্রিকেটারের মতে যখন গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে, তখন তাঁকে রান পেতেই হবে। পাশাপাশি, তিনি একপ্রকার সতর্ক করে এটাও বলেন যে প্রতিভার কোনও অভাব নেই দেশে।

সুব্রামনিয়াম বদ্রিনাথ বলেন, “টি২০ ক্রিকেটে তিনটি শতরান রয়েছে সঞ্জুর। আর কি চান আপনি? ও এমন একজন ক্রিকেটার, যাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না এত ভালো পারফর্ম করা সত্ত্বেও। সত্যিই কষ্টকর এমনটা দেখা। গিল সহ-অধিনায়ক। প্লেয়িং ইলেভেনে অধিনায়ক ও সহ-অধিনায়ক যেহেতু একমাত্র নিশ্চিত, হয়তো সেই কারণেই ও সুযোগ পাচ্ছে। যখন ওকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন ওকে তো রান পেতেই হবে। বুঝতে হবে ওকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, প্রতিভার কিন্তু কোনও অভাব নেই আমাদের দেশে।”

যদিও গিলকে লাগাতার ব্যর্থতা সত্বেও সুযোগ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীদের একাংশও। অনেকে মনে করছেন যে গিলের এত সুযোগ প্রাপ্য নয়। অনেকে আবার দলের হেড কোচ গৌতম গম্ভীরকে দোষারোপ করেছেন একদিনের ক্রিকেটে ঈশান কিষানের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, অনেকের আবার আশঙ্কা যে যশস্বী জয়েসওয়াল ও সঞ্জু স্যামসনের মতো প্রতিভাদের কেরিয়ারও শেষ হয়ে যাবে।

]]>
http://ebanglarmukh.com/sports/subramaniam-badrinath-unhappy-over-sanju-samson-not-getting-selected/feed/ 0 2645
গুয়াহাটি টেস্ট: চোটের কারণে খেলবেন না গিল, নেতৃত্ব দেবেন পান্থ http://ebanglarmukh.com/sports/gill-not-gonna-play-in-guwahati-pant-to-captain-side/ http://ebanglarmukh.com/sports/gill-not-gonna-play-in-guwahati-pant-to-captain-side/#respond Fri, 21 Nov 2025 12:09:04 +0000 https://ebanglarmukh.com/?p=2405 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা, অন্তিম টেস্ট। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে প্রথম টেস্ট জিতে ভারতীয় ক্রিকেট দলকে ব্যাকফুটে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং এটি একটি ‘মাস্ট উইন গেম’ ‘মেন ইন ব্লু’র জন্য। তবে তার আগেই বড় দুঃসংবাদ দলের জন্য। ঘাড়ের চোটের কারনে বিশ্রাম দেওয়া হলো দলের অধিনায়ক শুভমান গিল কে এবং তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। অন্যদিকে, প্লেয়িং একাদশে সুযোগ পাওয়া সম্ভাবনা রয়েছে সাই সুদর্শনের।

ইডেন গার্ডেন্সে খেলা হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। একেবারে পরাজয়ের মুখ থেকে জয় নিজেদের নামে করেন টেম্বা বাভুমা ও তাঁর বাহিনী। ৩০ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় তারা। তবে এই ম্যাচে এক মারাত্মক সমস্যার সম্মুখীন হয় ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন দলের অধিনায়ক শুভমান গিল। স্লগ সুইপ মারতে গিয়ে টান লাগে তাঁর ঘাড়ের পেশিতে। ব্যাপারটা এতটাই গুরুতর হয় যে শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং তাঁকে ছেড়ে দেওয়া হয় পরের দিন নেক ব্রেস পড়ে।

এরপর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন ওঠা শুরু করেছিল যে দ্বিতীয় টেস্টে গিলকে খেলতে দেখা যাবে কিনা। দলের সঙ্গে তিনি গুয়াহাটি গিয়েছিলেন ঠিকই তবে দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন যে চোট ফের ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ রয়েছে শুভমান গিলের খেলা নিয়ে। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আসে। গিলকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে মুম্বাই পাঠানো হয়েছে এবং সেখানে তিনি কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর পরামর্শ নেবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ দীনেশ পারদিওয়ালার। এবার দেখার বিষয় যে পান্থের নেতৃত্বে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে সিরিজে পরাজয় এড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/gill-not-gonna-play-in-guwahati-pant-to-captain-side/feed/ 0 2405
গুয়াহাটিতে কি দেখা যাবে গিলকে? জেনে নিন http://ebanglarmukh.com/sports/will-shubhman-gill-play-guwahati-test/ http://ebanglarmukh.com/sports/will-shubhman-gill-play-guwahati-test/#respond Thu, 20 Nov 2025 11:57:36 +0000 https://ebanglarmukh.com/?p=2395 দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম ম্যাচ। ইডেনে প্রথম টেস্ট হেরে যাওয়ায় এই মুহূর্তে চাপে ভারতীয় ক্রিকেট দল। এখন তাদের প্রধান লক্ষ্য দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে পরাজয় এড়ানো। তবে তার আগেই দুঃসংবাদের কালো ছায়া নেমে এলো দলের উপর। কী সেই দুঃসংবাদ? গুয়াহাটিতে খেলার সম্ভাবনা নেই দলের অধিনায়ক শুভমান গিলের। যদিও একদিনের সিরিজে তিনি সম্ভবত ফিরতে পারেন দলে। অর্থাৎ টেস্টে ‘মেন ইন ব্লু’ যে চরম সংকটে, তা না বললেও চলে।

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয়। সেখানে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট দল। নিশ্চিত জয় হাতছাড়া হয় তাদের। তবে সেই টেস্টে ঘাড়ে চোট পান দলের অধিনায়ক শুভমান গিল। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে তাঁকে দ্বিতীয় দিনের শেষে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স করে। দলের সঙ্গে গুয়াহাটি পর্যন্ত গেছেন গিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল যে দ্বিতীয় ম্যাচটি খেলবেন কিনা। জানা গিয়েছে, তিনি অংশ নিতে পারবেন না সিরিজ ডিসাইডারে।

বুধবার গুয়াহাটিতে পৌঁছেছেন দলের অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিনা সাহায্য ছাড়াই হাটছিলেন। বৃহস্পতিবার তিনি ব্যায়াম শুরু করবেন বলে জানা গিয়েছে। এক সপ্তাহ মতো সময় লাগতে পারে সেরে ওঠার জন্য এবং সেক্ষেত্রে চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হওয়া একদিনের সিরিজে তিনি সম্ভবত দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে ওদের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে। এছাড়া প্লেইং একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে সাই সুদর্শনের। 

প্রসঙ্গত, ইডেন টেস্ট ৩০ রানে নিজের ঝুলিতে তলে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে তারা অলআউট হয় ১৫৯ রানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১৫৩ রানে। জবাবে ১২৪ রান তারা করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় সিমন হার্মারের হাতে। এবার দেখার যে দ্বিতীয় টেস্টে কেমন পারফর্ম পরে ভারত এবং তারা ম্যাচ জিততে পারে কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/will-shubhman-gill-play-guwahati-test/feed/ 0 2395
ইডেন টেস্টের আগে স্পিনের উপর বিশেষ গুরুত্ব গিল-গম্ভীরের http://ebanglarmukh.com/sports/gambhir-and-gill-put-special-importance-on-spin/ http://ebanglarmukh.com/sports/gambhir-and-gill-put-special-importance-on-spin/#respond Thu, 13 Nov 2025 11:41:16 +0000 https://ebanglarmukh.com/?p=2293 দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রায় ছয় বছর পর সেখানে হতে চলেছে টেস্ট ম্যাচ। তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে এই সিরিজ নিয়ে। পাশাপাশি, দুই দলই রয়েছে বেশ ছন্দে। তবে এমন পরিস্থিতিতে শুভমান গিলদের ভোগাতে পারে স্পিন। কারণ সাম্প্রতিককালে ঘূর্ণিতে বেশ হাবুডুবু খেতে দেখা গিয়েছে দলের ব্যাটিং বিভাগকে। বিশেষ করে খোদ অধিনায়ক শুভমান গিলকেই। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গিলের পুরো নেট প্র্যাকটিসের উপর নজর রাখলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। শুধু তাই নয়, প্রয়োজনের শুধরেও দিচ্ছিলেন গিলকে। 

শুক্রবার, ১৪ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। তবে প্রোটিয়াদের চাপে ফেলতে প্রথম দিন থেকেই বল ঘুরবে, কিউরেটরের কাছে এমনটাই আবেদন করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের তরফ থেকে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে নিজেদের ফাঁদেই নিজেরা পড়ে যাবে না তো ভারত। কারণ একদিকে যেমন তাদের দলে একঝাঁক ভালো স্পিনার রয়েছেন, তেমনি দক্ষিণ আফ্রিকা দলেও বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন, যাঁদের ক্ষমতা রয়েছে ‘মেন ইন ব্লু’কে চাপে ফেলার। তার ওপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি সদ্য পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে এবং সাম্প্রতিক অতীতে স্পিন বেশ ভালোরকমই ভুগিয়েছে গোটা দলকে। সুতরাং এক কথায় বলতে গেলে, তারাও যেকোনও সময় বিপাকে ফেলতে পারে গিলদের।

যেহেতু স্পিন বর্তমানে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভমান গিলের, তাই তার উপরই বিশেষ গুরুত্ব দেওয়া হল। বৃহস্পতিবার যখন নেটে অনুশীলন করছিলেন শুভমান গিল, তখন পাশে দাঁড়িয়েছিলেন গৌতম গম্ভীর। জিটি অধিনায়কের প্রতিটা শটের উপর নজর রাখছিলেন। জানা গিয়েছে, স্পিনারদের বল খেলছিলেন গিল। পরে আলাদা করে রাখা হয় অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও অন্য একজন নেট বোলারকে। কিভাবে বলগুলির মোকাবিলা করছিলেন, তার উপর নজর দিচ্ছিলেন গম্ভীর। যখনই খামতি নজরে আসছে, তখনই গিয়ে তা শুধরে দিচ্ছেন গৌতি। এমনকি ঠিক করে দিচ্ছিলেন গিলের ফুটওয়ার্ক পর্যন্ত। গোটা ৪৫ মিনিট ধরে এমনটা চলে।

]]>
http://ebanglarmukh.com/sports/gambhir-and-gill-put-special-importance-on-spin/feed/ 0 2293
সূর্যকে নিয়ে কি বললেন জাফর? http://ebanglarmukh.com/sports/what-jaffer-said-about-surya/ http://ebanglarmukh.com/sports/what-jaffer-said-about-surya/#respond Mon, 08 Sep 2025 20:30:12 +0000 https://ebanglarmukh.com/?p=2156 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটাই আলোচনার বিষয়। সেটা হল এশিয়া কাপ। কিছুক্ষণ পরই টুর্নামেন্টের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। আগামীকাল টিম ইন্ডিয়া খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দেশের সকল ক্রিকেটপ্রেমীর। সকলেই এখন অপেক্ষা করছেন গিল-সূর্যদের দেখার জন্য।

তবে টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপ সফর শুরু করার আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে নিজের বক্তব্য তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের ওয়াসিম জাফর। বক্তব্য কী তাঁর? তিনি দাবি করলেন যে সূর্যর স্ট্যাট খারাপ হচ্ছে। এখানেই শেষ নয়, এটাও মনে করেন যে শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের রান পাননি সূর্য, যা বেশ চিন্তার ব্যাপার।

ওয়াসিম জাফর বলেন, “ক্রমশ খারাপ হচ্ছে ওর পরিসংখ্যান। রান পায়নি শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে, যা চিন্তার বিষয়। প্রশ্ন থাকছে শট সিলেকশন নিয়েও। যদিও ভালো ফর্মে ছিল ও আইপিএলে। বোঝা যাচ্ছে, পরিশ্রম করেছে নিজের খেলা নিয়ে। যদি ও শট খেলতে পারে নিজের মতো, তাহলে কিছু করার থাকে না কোনও বোলারের। ও খুবই বিপদজনক। ভালো খেলেছে আইপিএলে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে আশা করি।” 

গিল সহ-অধিনায়ক হওয়ায় অনেকে মনে করছেন যে এশিয়া কাপেই হয়তো সূর্য শেষ সুযোগ পাবেন। এই প্রসঙ্গে জাফর বলেন, “প্রতি সফর বা সিরিজে একজন সহ-অধিনায়ক থাকে। তার মানে এই নয় যে দুশ্চিন্ত থাকবে অধিনায়কের জায়গা নিয়ে। এটা নির্বাচকরা পরিষ্কার করে দিয়েছে। সব সিরিজা খেলতে পারবে না বুমরাহ, তাই ও বাদ। নির্বাচকরা ভাবছেন না হার্দিককে নিয়ে। তাহলে বাকি রইল শুভমান ও শ্রেয়াস সম্ভবত। দলে যদি ও ফিরতে পারে।”

]]>
http://ebanglarmukh.com/sports/what-jaffer-said-about-surya/feed/ 0 2156
সঞ্জুর জায়গায় গিলকে খেলানো সহজ নয়, দাবি শাস্ত্রীর http://ebanglarmukh.com/sports/playing-gill-in-sanjus-place-not-easy-says-shastri/ http://ebanglarmukh.com/sports/playing-gill-in-sanjus-place-not-easy-says-shastri/#respond Mon, 08 Sep 2025 20:25:18 +0000 https://ebanglarmukh.com/?p=2153 দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এশিয়া কাপ। টিম ইন্ডিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হয়েছে টেস্ট সিরিজ। তাতে দল যা ফলো করেছে, তারপর এই টুর্নামেন্ট নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও দ্বিগুণ হয়ে গেছে। সকলেই অপেক্ষা করছে ১০ তারিখের। 

তবে টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপ জার্নি শুরু করার আগে একটি বিশেষ বার্তা দিলেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। কি বক্তব্য তাঁর? প্রাক্তন হেড স্যারের মতে সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরিয়ে ফেলা উচিত নয় শুভমান গিলের জন্য। তিনি মনে করেন গিলের অন্য জায়গায় নামা উচিত এবং গিলকে খেলানো সহজ নয় সঞ্জুর জায়গায়।

রবি শাস্ত্রী বলেন, “টপ অর্ডারের তিনজনের মধ্যে সঞ্জুই সবচেয়ে বিপদজনক। ও একা হতে কিন্তু ভারতকে জিতিয়েছে ওই জায়গায় গেলে। গিলকে খেলানো সহজ নয় ওর জায়গায়। সঞ্জুর রেকর্ডও দারুন ২০ ওভারের ক্রিকেটে। ওকেই দেখতে চাই ওপেনার হিসেবে। অন্য জায়গায় বরং গিল নামুক। যেমন খেলে তেমনই খেলুক সঞ্জু। কোনও প্রয়োজন নেই ওখানে বদলের। ওকে বিধ্বংসী মেজাজে দেখা যাবে ওপেন করলেই।”

]]>
http://ebanglarmukh.com/sports/playing-gill-in-sanjus-place-not-easy-says-shastri/feed/ 0 2153