Supreme Court – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 14:58:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা: স্থগিতাদেশ ইডির বিরুদ্ধে এফআইআরে, নির্দেশ সিসিটিভি ফুটেজ সংরক্ষণের https://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/ https://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/#respond Thu, 15 Jan 2026 14:58:13 +0000 https://ebanglarmukh.com/?p=2929 দেবজিৎ মুখার্জি: শীর্ষ আদালতে সুপ্রিম স্বস্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আইপ্যাক মামলার শুনানিতে বড় নির্দেশ আদালতের। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির উপর দেওয়া হল স্থগিতাদেশ। এখানেই শেষ নয়, সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার মামলার শুনানি ছিল বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মিশ্র বলেন, “মামলায় একাধিক বৃহত্তর প্রসঙ্গ ওঠার পাশাপাশি রয়েছে বহু সংগত প্রশ্ন, যার মীমাংসা না হলে আগামীদিনে ভেঙে পড়বে আইনের শাসন। নানা রাজ্যে নানা সরকার প্রশাসন চালায়। সমগ্র দেশে তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের অধিকার নেই কোনও দলের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার। তবে তদন্ত আইন সংগতভাবে হলে, তা ব্যাহত করা যাবে না দলীয় স্বার্থের ঢাল নিয়ে।”

তিনি আরও বলেন, “সকল পক্ষের কাছে জবাব তলব করা হলো এনিয়ে দুই সপ্তাহের মধ্যে। যে চারটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হলো। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের।”

]]>
https://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/feed/ 0 2929
আইপ্যাক ও ১০০ দিনের কাজ মামলায় কি বলল আদালত? https://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/ https://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/#respond Wed, 14 Jan 2026 15:00:36 +0000 https://ebanglarmukh.com/?p=2917 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় প্রতিনিয়তই চড়ছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে বুধবার দুই গুরুত্বপূর্ণ মামলার – আইপ্যাক মামলা ও ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলা – শুনানিতে নিজেদের পর্যবেক্ষণ জানালো আদালত।

শাসকদলের তরফ থেকে যে মামলা করা হয়, তার নিষ্পত্তি করে আদালত, যদিও ইডির মামলা মুলতুবি রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণে জানিয়েছেন, “যেহেতু ইডি স্পেশাল লিভ পেটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে এবং একই বিষয়বস্তু, তাই সেখানে হাই কোর্টে আবেদন করা যেতে পারে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই। বলে রাখা ভালো, ইডি অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলার শুনানি হবে বৃহস্পতিবার। 

অন্যদিকে, ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেছেন, “যাঁরা মনরেগায় কাজ করেন, তাঁরা দরিদ্র। তাই আমাদের লক্ষ্য টাকার ব্যবস্থা করাই। আমরা সকলেই চাই ১০০ দিনের টাকা শ্রমিকদের হাতে পৌঁছে যাক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ই ফেব্রুয়ারি।”

]]>
https://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/feed/ 0 2917
পশ্চিমবঙ্গে এসআইআর: কমিশনকে কড়া নির্দেশ আদালতের https://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/ https://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/#respond Tue, 13 Jan 2026 06:22:44 +0000 https://ebanglarmukh.com/?p=2914 দেবজিৎ মুখার্জি: ভোটমুখী বাংলায় নয়া মোড়! মান্যতা পেল তৃণমূল কংগ্রেসের আপত্তি। এসআইআরের ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে সুপ্রিম কোর্টে যেই মামলা দায়ের করেছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেন, তাতে ধাক্কা খেলো কমিশন। 

শীর্ষ আদালতের তরফ থেকে জবাব চাওয়া হলো কমিশনের কাছে। এক সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানি চলতি মাসের ১৯ তারিখে।

সোমবার মামলাটি শোনা হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। তৃণমূলের হয়ে প্রশ্ন করেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর বক্তব্য, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ অযৌক্তিকর ও অদ্ভুত একটি প্রক্রিয়া এবং কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে। বিচারপতিরা কমিশনের আইজিডির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি দুই সপ্তাহের সময় চান। কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।

]]>
https://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/feed/ 0 2914
ভারত-পাক ম্যাচ নিষিদ্ধ করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট https://ebanglarmukh.com/sports/supreme-court-rejects-plea-to-ban-india-pakistan-match/ https://ebanglarmukh.com/sports/supreme-court-rejects-plea-to-ban-india-pakistan-match/#respond Fri, 12 Sep 2025 02:37:11 +0000 https://ebanglarmukh.com/?p=2184 দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে শুরু হয়ে গেছে এশিয়া কাপ। ইতিমধ্যে খেলা হয়ে গেছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল এবং তৃতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত সবকটি ম্যাচই হয়েছে একতরফা। প্রথম থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল কারা জিততে চলেছে। 

তবে টুর্নামেন্টের মূল আকর্ষণ আগামী ১৪ তারিখ। একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রতিবারই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এই ম্যাচটি বয়কটের ডাক দিয়েছিলেন একাংশ। এমনকি বহু প্রাক্তন ক্রিকেটারও এই ম্যাচের বিরুদ্ধে ছিলেন। সুপ্রিম কোর্টে ম্যাচটি নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছিল ৪ জন আইনের শিক্ষার্থীর তরফ থেকে। 

তবে শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দেয়। বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের বক্তব্য, “কেন এত তাড়াহুড়ো এতে? এটা একটা ম্যাচ। খেলা খেলার মতই চলুক। খেলা রবিবার। কি করতে পারি আমরা? হতে দিন খেলা। এছাড়াও আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কোন আবেগতাড়িত হয়ে বা তাড়াহুড়ো করা যায় না আন্তর্জাতিক ম্যাচ নিয়ে।

]]>
https://ebanglarmukh.com/sports/supreme-court-rejects-plea-to-ban-india-pakistan-match/feed/ 0 2184