Test Cricket – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 23 Dec 2025 05:51:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 আরো কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার লড়াই https://ebanglarmukh.com/sports/team-indias-fight-getting-tougher/ https://ebanglarmukh.com/sports/team-indias-fight-getting-tougher/#respond Tue, 23 Dec 2025 05:51:45 +0000 https://ebanglarmukh.com/?p=2742 দেবজিৎ মুখার্জি: গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, টিম ইন্ডিয়ার অবস্থার অবনতি ঘটেছে। এক কথায় বলতে গেলে, লজ্জার নজির গড়ে চলেছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাঝে পরাজিত করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে লজ্জাজনক হারের শিকার হয় শুভমান গিল ও তাঁর বাহিনী। একেবারে হোয়াইটওয়াশ হয়েছে তারা। স্বাভাবিকভাবেই, এর জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা থেকেও অনেকটা দূরে চলে গিয়েছে তারা। 

সেই চাপ আরো বাড়ালো নিউজিল্যান্ড। প্রথম পাঁচের মধ্যে নেই গৌতম গম্ভীরের ছেলেরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০তে জিতে দুই নম্বরে এসে পৌঁছেছে কিউইরা। ভারত ষষ্ঠ স্থানে চলে যাওয়ায় যেমন তারা চাপে পড়েছে, তেমনি পিছিয়েও পড়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনো পর্যন্ত ৯টি টেস্টের মধ্যে চারটিতে জিতেছে ভারত এবং হেরেছে চারটিতে। দলের পয়েন্টের শতাংশের হার ৫৪.১৭ থেকে নেমে এসেছে ৪৮.১৫তে। সুতরাং এখন সমস্যা চরম গোটা দলের। বলা ভালো, দরজা বন্ধ হতে চলেছে তাদের জন্য।

অন্যদিকে, শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচটির পাঁচটিতে জিতে তাদের পয়েন্টের শতাংশের হার ১০০। নতুন সার্কেলে ৪টি টেস্টের মধ্যে তিনটিতে দক্ষিণ আফ্রিকা এবং এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশের হার ৭৫। অন্যদিকে শ্রীলংকা রয়েছে চতুর্থ স্থানে। এই পর্যন্ত দুটি টেস্টের মধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করেছে তারা। তাদের পয়েন্টের শতাংশের হার ৬৬.৬৭। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। এই পর্যন্ত তাদের পয়েন্ট শতাংশের হার ৫০। ভারতের পরে যদিও রয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে।

এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। ভারতীয় ক্রিকেট দলের কপালে কি লেখা আছে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমী সহ গোটা ক্রিকেটমহলের মধ্যে। বাকি ম্যাচগুলিতে দলের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে বর্তমানে টেস্টে ভারতের যা অবস্থা, তা নিয়ে চিন্তায় সকলেই। কিভাবে এই দলকে আগের হালে ফিরিয়ে আনা যায়, তা এখন এক বড় চর্চার বিষয়।

]]>
https://ebanglarmukh.com/sports/team-indias-fight-getting-tougher/feed/ 0 2742
প্রশ্নের মুখে ভারতের ফাইনাল খেলা! অনেকটা পিছিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় https://ebanglarmukh.com/sports/will-team-india-be-able-to-make-it-to-wtc-final/ https://ebanglarmukh.com/sports/will-team-india-be-able-to-make-it-to-wtc-final/#respond Sun, 14 Dec 2025 04:19:29 +0000 https://ebanglarmukh.com/?p=2648 দেবজিৎ মুখার্জি: গত ১ বছর ধরে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, একেবারেই সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রীভাবে পরাজিত হওয়ার পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান শুভমান গিল এবং কোনভাবে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করতে সফল হন। পরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে গোহারান হারেন গৌতম গম্ভীরের ছেলেরা। বর্তমানে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে যে দলের অধিনায়ক ও কোচের প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এবার এই লাগাতার ব্যর্থতার বড়সড় প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে। অনেকটাই পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে পরাজিত করে ভারতের চিন্তা বাড়ালো নিউজিল্যান্ড। প্রথম পাঁচে নেই ভারত। বিস্তারিতভাবে বলতে গেলে, চাপের বিষয় এটি যে ফাইনালে ওঠার লড়াইয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে পড়ল ‘মেন ইন ব্লু’। সেক্ষেত্রে সমালোচনার আঙুল যে চারিদিক থেকে উঠবে দলের উপর, তা না বললেও চলে। অন্যদিকে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সমগ্র ক্রিকেটমহল এটি জানতে পেরে চিন্তায় পড়েছেন। বলা বাহুল্য, সকলের মনেই এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।

এর চেয়েও চিন্তার বিষয় যে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে ভারতের থেকে। তারা রয়েছে পঞ্চম স্থানে এবং ভারত ষষ্ঠ স্থানে। বিষয়টি যে একপ্রকার সম্মানেরও, তা না বললেও বোঝাই যায়। প্রথম পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নিউজিল্যান্ড যুগ্মভাবে তৃতীয় স্থানে। ভারতের পর সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এই মুহূর্তে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে দিনদিন কেন টেস্ট ক্রিকেটে এমন দুরবস্থা হচ্ছে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই দেশের একাধিক প্রাক্তন তারকা এই ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছেন। তবে প্রতিনিয়ত যেন বিষয়টি এক বড় অস্বস্তির কারণ হয়ে উঠছে।

]]>
https://ebanglarmukh.com/sports/will-team-india-be-able-to-make-it-to-wtc-final/feed/ 0 2648
টেস্টে ভারতের দুরবস্থার জন্য গম্ভীরকে দায়ী করলেন শাস্ত্রী https://ebanglarmukh.com/sports/shastri-blames-gambhir-for-indias-poor-condition-in-test-cricket/ https://ebanglarmukh.com/sports/shastri-blames-gambhir-for-indias-poor-condition-in-test-cricket/#respond Tue, 02 Dec 2025 12:08:10 +0000 https://ebanglarmukh.com/?p=2525 দেবজিৎ মুখার্জি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের লজ্জাজনক পরাজয়ের পর জয় দিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এখনো যেন সেই ব্যর্থতা অনেকে মেনে নিতে পারছেন না, যাঁদের মধ্যে অন্যতম দলের প্রাক্তন হেড কোচ, তথা প্রাক্তন ক্রিকেটার, রবি শাস্ত্রী। তিনি দলের বর্তমান হেড স্যার গৌতম গম্ভীরকে, টেস্ট ক্রিকেটে সাম্প্রতিককালে, দলের এমন দুরবস্থার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে তাঁর সময় যদি এমনটা ঘটতো, তাহলে এর জন্য দায় তিনি নিজের ঘাড়ে নিতেন।

রবি শাস্ত্রী বলেন, “গুয়াহাটিতে ছিল এক উইকেটে ১০০ রান আর সেখান থেকে ১৩০ রান ৭ উইকেট হারিয়ে। কীভাবে এমনটা হয়?” এরপরই দলের ক্রিকেটারদের প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন হেড স্যার। তাঁর বক্তব্য, “এই দলটা তো এতটা খারাপ নয়। অনেক ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে এই দলে। দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের। ছোটবেলা থেকে তারা বড় হয়েছে স্পিন খেলে।” নিজের বক্তব্যে শাস্ত্রী বুঝিয়ে দেন যে এমন পরাজয় তিনি কখনোই মেনে নিতে পারছেন না।

এরপরই গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শাস্ত্রী। প্রাক্তন হেড স্যার বলেন, “আমি সাফাই দেব না গম্ভীরের হয়ে। এর জন্য ও পুরোপুরি দায়ী।” পাশাপাশি তিনি আরো দাবি করেন, “এটা যদি আমার সময়ে হতো, তাহলে দায়িত্ব নিতাম আমি। আমি সবার আগে গ্রহণ করতাম দায়। কিন্তু তারপরে এসে কাউকে ছেড়ে কথা বলতাম না ড্রেসিংরুমে।”

রবি শাস্ত্রীর আমলে দেশের মাঠে হোক কি বিদেশের মাঠে, টেস্ট ক্রিকেটে রীতিমতো দাপট দেখিয়ে বেড়াত টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের আমলেও একই অবস্থা ছিল। তবে গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে সেই দাপট যেন হঠাৎ উধাও হয়ে গেছে। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের মাটিতে মাত্র চারটি টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। তবে গম্ভীরের আমলে গত এক বছরে সেই সংখ্যাটি হয়ে দাঁড়িয়েছে পাঁচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ভারত হেরেছে ঘরের মাঠে। এখনো পর্যন্ত তাঁর কোচিংয়ে ভারত আঠারোটি টেস্টের মধ্যে জিতেছে মাত্র সাতটিতে, যা একটা বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

]]>
https://ebanglarmukh.com/sports/shastri-blames-gambhir-for-indias-poor-condition-in-test-cricket/feed/ 0 2525
সহযোগিতা করতে পারতাম তরুণ প্রজন্মকে, দাবি অশ্বিনের, পাল্টা দিলেন সানি https://ebanglarmukh.com/sports/couldve-helped-young-generation-claimed-ashwin-gavaskar-countered/ https://ebanglarmukh.com/sports/couldve-helped-young-generation-claimed-ashwin-gavaskar-countered/#respond Fri, 28 Nov 2025 13:04:31 +0000 https://ebanglarmukh.com/?p=2478 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে অন্যতম আলোচনার বিষয় টিম ইন্ডিয়ার পরাজয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে। ইডেন গার্ডেন্স পর গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট দল, যা দেখে খুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। দলের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য দাবি করেছেন যে এই মুহূর্তে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই বিষয় নিজের বক্তব্য তুলে ধরেন। তবে তাঁকে পাল্টা দেন দেশের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

নিজের ইউটিউব চ্যানেল থেকে অশ্বিন বলেন, “নির্দিষ্ট একটা পথ থাকতে হবে পরিবর্তনের জন্য। যখন কোনও স্পষ্টতা থাকে না এই ব্যাপারে, তখনই তা পরিণত হয় ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে।” এরপরই নিজের প্রাক্তন সতীর্থ, তথা দলের দুই প্রাক্তন তারকা, বিরাট কোহলি ও রোহিত শর্মারও প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “ক্রিকেটারদের গড়েপিঠে নিতে পারতাম বিরাট, রোহিত বা আমি। তরুণ প্রজন্মকে আমরা সবরকমভাবে সহযোগিতা করতে পারতাম আমরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে। দলটাকেও সাজিয়ে নিতে পারতাম নিজেদের মতো করে।”

যদিও প্রাক্তন তারকার এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সানির মতে, এমনভাবে ভাবা উচিত নয়। এখানেই শেষ নয়, তিনি তিনজনের অবসর নেওয়ার প্রসঙ্গও টেনে আনেন। সানি বলেন, “ওরাই অবসরের সিদ্ধান্ত নিয়েছে। ওদের হয়তো বলা হয়েছিল ভবিষ্যৎ নিয়ে ভাবতে।” কিংবদন্তি ক্রিকেটারের সাফ কথা, “আমরা কিন্তু কখনোই এটা বলতে পারি না যে আমরা জিততাম ওরা থাকলে।” এর সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পরাজয়ের কথা মনে করিয়ে দেন সানি। তিনি বলেন, “ওরা তো ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কেমন ফলাফল হয়েছে, তা সকলের মনে আছে আশা করি? আমরা হেরেছিলাম ৩-০ ব্যবধানে। কি হয়েছিল অস্ট্রেলিয়ায়? তাই উচিত নয় এভাবে ভাবা।”

]]>
https://ebanglarmukh.com/sports/couldve-helped-young-generation-claimed-ashwin-gavaskar-countered/feed/ 0 2478
গুয়াহাটিতে গম্ভীরকে লক্ষ্য করে স্লোগান, আটক ১ https://ebanglarmukh.com/sports/go-back-slogan-to-gambhir-at-guwahati/ https://ebanglarmukh.com/sports/go-back-slogan-to-gambhir-at-guwahati/#respond Thu, 27 Nov 2025 10:17:12 +0000 https://ebanglarmukh.com/?p=2461 দেবজিৎ মুখার্জি: ইডেনের পর গুয়াহাটিতে ভারতের লজ্জাজনক হার যতটা আঘাত দিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের, তেমনি ক্ষুব্ধ করেছে তাঁদের। সেটারই বহিঃপ্রকাশ হয় বুধবার। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর দলের হেড স্যার, তথা প্রাক্তন ভারতীয় তারকা, গৌতম গম্ভীরকে শুনতে হয় ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ ক্ষুব্ধ দর্শকদের চুপ থাকতে বলেন। শুধু তাই নয়, চেঁচাতে দেখা যায় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ম্যাচের পর সকলেই একেক করে জড়ো হচ্ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। তখন দলের কয়েকজন সমর্থক হেড কোচ গৌতম গম্ভীরকে লক্ষ্য করে তুলতে শুরু করেন ‘গো ব্যাক’ স্লোগান। তাঁদের দিতে দেখা যায় ‘গম্ভীর হায় হায়’ ও ‘গো ব্যাক’ গম্ভীর স্লোগান। গৌতি তখন কাছেই দাঁড়িয়েছিলেন। তবে এতকিছু দেখার পরও তিনি কোন পাল্টা জবাব দেননি। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে দেখা যায় সিরাজকে। তিনি দর্শকদের চুপ থাকতে এবং সংযমী হতে বলেন। শুধু তাই নয়, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক চিৎকার করে বলেন, “যিনি এত কথা বলেন দেশের হয়ে, আপনারা তাঁকেই হায় হায় বলছেন?”

তবে পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ময়দানে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের টিম ম্যানেজারদের তরফ থেকে দায়ের করা হয় অভিযোগ যখন গোটা বিষয়টি উগ্র হতে শুরু করে। অ্যাকশন মোডে নামতে হয় সেখানে মোতায়েন থাকা পুলিশকেও। তাঁরা দ্রুত সেখানে ছুটে যান এবং যেই ক্ষুব্ধ সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের মধ্যে একজনকে শনাক্ত করেন। স্ট্যান্ড থেকে সেই ব্যক্তিকে আটক করা হয়। যদিও দিনের শেষে সমালোচনা অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে চারিদিকেই নিন্দা জারি রয়েছে এমন বিশ্রী পরাজয়ের জন্য।

প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে পরাজিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন গৌতম গম্ভীর। তাঁকে সরাসরি টেস্ট ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় এবং তার জবাবে তিনি সাফ জানান যে পুরোটাই নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। এখানেই শেষ নয়, সূত্র মারফত জানা গিয়েছে যে টেস্ট ক্রিকেটে ব্যর্থ হলেও এখনই গম্ভীরকে ছাটাই করা হবে না। অর্থাৎ, এখনো তাদের আস্থা রয়েছে প্রাক্তন ভারতীয় তারকার উপর। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি সিদ্ধান্ত নেওয়া হয় গম্ভীরকে নিয়ে।

]]>
https://ebanglarmukh.com/sports/go-back-slogan-to-gambhir-at-guwahati/feed/ 0 2461
আত্মহত্যা করলেন পূজারার শ্যালক! নেপথ্যে কী? https://ebanglarmukh.com/sports/pujaras-brother-in-law-commited-suicide-why/ https://ebanglarmukh.com/sports/pujaras-brother-in-law-commited-suicide-why/#respond Thu, 27 Nov 2025 09:29:07 +0000 https://ebanglarmukh.com/?p=2457 দেবজিৎ মুখার্জি: চেতেশ্বর পূজারার পরিবারে দুঃসংবাদের কালো ছায়া! কী কারণে? না ফেরার দেশে প্রাক্তন ভারতীয় তারকার শ্যালক। ঘটনাটি কী? আত্মঘাতী হন প্রাক্তন টেস্ট তারকার শ্যালক জিত পাবরি। কী কারণে আত্মহত্যা করলেন তিনি? পরিবারের সদস্যদের তরফ থেকে দাবি করা হয়েছে যে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এই দুঃসংবাদটি আসে। তবে তখনও প্রাক্তন তারকা কমেন্ট্রি করছিলেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। তবে মনে করা হচ্ছে যে জিতের আত্মহত্যা করার পেছনে হাত রয়েছে এক ধর্ষণের অভিযোগের। তবে দিনের শেষে ঘটনাকে ঘিরে গোটা পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে নিজের বাড়িতেই বুধবার সকালে জিত পাবরি আত্মহত্যার চেষ্টা করেন গলায় ফাঁস লাগিয়ে। শব্দ শুনে তৎক্ষণাৎ প্রতিবেশীরা পূজারার শ্যালককে হাসপাতালে নিয়ে যান উদ্ধার করে। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তিনি মারা গিয়েছে বলে ঘোষণা করেন। পরিবারের সকল সদস্য বেশ ভেঙ্গে পড়েছেন এই ঘটনার পর। তবে আত্মহত্যা সংক্রান্ত কোনো চিঠি হাতে লাগেনি পুলিশের। মালব্যনগর থানার পুলিশ আধিকারিকরাও তাঁদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারেননি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং রুজু করা হয়েছে আত্মহত্যার মামলা।

তদন্ত নেমে পুলিশ জানতে পারে যে গত বছর ২৬ নভেম্বর ধর্ষণের অভিযোগ তোলা হয়েছিল জিত পাবরির বিরুদ্ধে তাঁর প্রাক্তন বাগদত্তার তরফ থেকে। দায়ের করা হয়েছিল মামলা। অভিযোগকারীনির অভিযোগ, জিত তাঁর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন এবং বিনা কারণে ভেঙে দিয়েছেন বাগদান। শুধু তাই নয়, মৃত জিৎ নাকি মারধর পর্যন্ত করেছিলেন তাঁকে। এমনকি মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল পূজারার নাম টেনে। যদিও জিৎ আগাম জামিন পেয়েছিলেন মামলায়। তবে বেশ কয়েকদিন ধরে তিনি ভুগছিলেন মানসিক অবসাদে। পুলিশের প্রাথমিক ধারণা যে আইনি জটিলতা ও সম্মানহানি হওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

যদিও আত্মহত্যা করার পেছনে অন্যকোনো কারণ রয়েছে কিনা, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে, প্রাক্তন ভারতীয় তারকার মৃত শ্যালকের আমদানি-রপ্তানি ব্যবসা ছিল। কিন্তু এই পর্যন্ত পুলিশের হাতে এমন কোন তথ্য বা প্রমাণ লাগেনি, যার থেকে প্রমাণিত হয় যে তিনি ব্যবসায়িক লোকসান ও আর্থিক সমস্যার কারণে প্রাণ দিয়েছেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো কারণ জানানো হয়নি পুলিশের তরফ থেকে। এবার দেখার বিষয় যে আগামীদিনে তদন্ত করে আর কি তথ্য হাতে লাগে পুলিশের।

]]>
https://ebanglarmukh.com/sports/pujaras-brother-in-law-commited-suicide-why/feed/ 0 2457
“বোর্ড সিদ্ধান্ত নেবে” টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে জানালেন গম্ভীর https://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/ https://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/#respond Wed, 26 Nov 2025 12:05:46 +0000 https://ebanglarmukh.com/?p=2453 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চরম শোকাহত দেশের ক্রিকেটমহল। ইডেনের পর যেভাবে গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া, তা দেখে হতাশ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। বলা ভালো, অনেকেই এই হার মেনে নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের নীতি ও প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে। সাংবাদিক সম্মেলনে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে, তিনি বল ঠেলে দেন বিসিসিআইয়ের কোর্টে। তাঁর সাফ কথা, বোর্ড সমস্ত সিদ্ধান্ত নেবে।

গৌতম গম্ভীর বলেন, “এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি নই, আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট।” এরপরই তিনি মনে করিয়ে দেন, “তবে আমরা এই ভালো ফলাফল করেছি ইংল্যান্ডে। নিজেদের নামে করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ। আমরা এমন এক দল, যারা প্রত্যেকটি মুহূর্তে শিখছি।” পাশাপাশি ভুলের মাশুল নিয়ে প্রসঙ্গ উঠলে, তিনি দাবি করেন যে দোষ সকলেরই ছিল। গম্ভীর বলেন, “সকলের দোষ। তবে যদি এর তালিকা করতে হয়, তাহলে আমাকে দিয়েই শুরু করা উচিত। এটা আসলে ট্রানজিশন। সুতরাং সময় দিতেই হবে। আরও ভালো খেলতে হবে আমাদের।”

যদিও গম্ভীর এটাও একপ্রকার স্বীকার করেছেন যে তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকার বিষয়টি অনুভব করছেন। তিনি বলেন, “বহু এক্সপেরিয়েন্সড ক্রিকেটারকে আমরা একসঙ্গে হারিয়েছি এবং তাই বলব যে আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত কঠিন মানিয়ে নেওয়া। তাই সকলকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে না এর আগে দলে এমন ট্রানজিশন হয়েছে দুই বিভাগে।” এরপর একপ্রকার সমালোচকদের উদ্দেশ্যেই গম্ভীর এক বার্তা দেন। তিনি বলেন, “ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই দলটা। এটা বোঝা উচিত সবার। অভিজ্ঞতা থাকা দরকার যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় টেস্ট ক্রিকেটে।”

প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৮৯ রান। জবাবে লিড নিতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০১ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে এবং ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ৫৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া তাদের সবকটি উইকেট হারায় ১৪০ রানে। ৪০৮ রানে ম্যাচ জিতে ২-০ ফলাফলে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকার পেস তারকা মার্কো ইয়ানসেনকে। অন্যদিকে সিরিজের সেরা ঘোষণা করা হয় সিমন হার্মারকে।

]]>
https://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/feed/ 0 2453
গুয়াহাটি টেস্টে বড় হার, একাধিক লজ্জার নজির ভারতের https://ebanglarmukh.com/sports/huge-loss-for-team-india-in-guwahati-test-created-several-shameful-records/ https://ebanglarmukh.com/sports/huge-loss-for-team-india-in-guwahati-test-created-several-shameful-records/#respond Wed, 26 Nov 2025 10:28:26 +0000 https://ebanglarmukh.com/?p=2450 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চরম হতাশ দেশের ক্রিকেটমহল। দেশের ক্রিকেটপ্রেমীদেরও একই অবস্থা। কলকাতার পর এবার গুয়াহাটিতেও দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে পরাজিত হলো ভারতীয় ক্রিকেট দল। ৪০৮ রানে দ্বিতীয় টেস্ট জিতে ভারতকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা। অন্তিম দিনে অনেকেই আশা করেছিলেন যে মাটি আঁকড়ে পড়ে ব্যাট করবেন দলের ব্যাটিং বিভাগ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং ঘুর্নিতেই জব্দ হয়ে গেল তারা। ১৪০ রানে অলআউট গোটা দল। অন্যদিকে খুশির হাওয়া বইছে প্রোটিয়া শিবিরে। ২-০ ফলাফলে সিরিজ জিতে এখন আত্মবিশ্বাস তুঙ্গে দলের ক্রিকেটারদের। 

তবে এই পরাজয়ের সঙ্গে একাধিক লজ্জার নজির গড়লো টিম ইন্ডিয়া। কী সেই নজিরগুলি? প্রথমত, এটি টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় মার্জিনের পরাজয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা ৩৪২ রানে পরাজিত হয়েছিল নাগপুরে ২০০৪ সালে এবং পাকিস্তানের বিরুদ্ধে ৩৪১ রানে হেরেছিল তারা করাচিতে ২০০৬ সালে। দ্বিতীয়ত, দেশের মাটিতে এই নিয়ে তৃতীয়বার চুনকাম হলো ‘মেন ইন ব্লু’, যার মধ্যে দুবার হয়েছে গম্ভীর জামানায়। এছাড়া দেশের মাটিতে এই প্রথমবার ভারত কোন ইনিংসে আড়াইশো রানের গন্ডি ছুতে পারেনি।

৫৬ বছর পর এমনটা হলো যে ঘরের মাটিতে পরপর দুটি টেস্টে দলের কোনও ব্যাটার শতরান করতে পারেননি। এর আগে এমনটা হয়েছিল ১৯৬৯ সালে কিউইদের বিরুদ্ধে। এর সঙ্গে রয়েছে আরও কয়েকটি লজ্জার নজির। ৬৬ বছর পর এমনটা হলো যে ভারত নিজেদের ঘরের মাটিতে ৭টির মধ্যে ৫টি টেস্ট হেরেছে। পাশাপাশি, দুই মরশুম মিলিয়ে পাঁচটি টেস্টে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া ২৫ বছর পর। বলে রাখা ভালো, এই টেস্টে পরাজয়ের জেরে অধঃপতন জারি রয়েছে টিম ইন্ডিয়ার ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ’এর পয়েন্ট টেবিলে।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৪৮৯ রান। জবাবে লিড নিতে নেমে ভারত অলআউট হয় ২০১ রানে। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। রান তাড়া করতে নেমে ভারত অলআউট হয় ১৪০ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মার্কো ইয়ান্সেনকে। এছাড়া সিরিজের সেরা ঘোষণা করা হয় দলের আরেক তারকা সিমন হার্মারকে।

]]>
https://ebanglarmukh.com/sports/huge-loss-for-team-india-in-guwahati-test-created-several-shameful-records/feed/ 0 2450
সিরিজ পরাজয়ের দোরগোড়ায় ভারত! কি হবে আগামীকাল? https://ebanglarmukh.com/sports/india-on-the-verge-of-series-defeat-whats-going-to-happen-tomorrow/ https://ebanglarmukh.com/sports/india-on-the-verge-of-series-defeat-whats-going-to-happen-tomorrow/#respond Tue, 25 Nov 2025 14:18:49 +0000 https://ebanglarmukh.com/?p=2446 দেবজিৎ মুখার্জি: গুয়াহাটি টেস্টে বড় বিপাকে টিম ইন্ডিয়া। পরাজয় একপ্রকার নিশ্চিত তাদের। যেই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ এই মুহূর্তে, তাতে জয় সম্ভাবনা প্রায় নেই বলতে গেলে। এই মুহূর্তে যেটা তারা করতে পারে, সেটা হলো মাটি আঁকড়ে পড়ে থেকে ম্যাচ ড্র করা। তাদের সামনে বড় টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫৪৯ রান করতে হবে তাদের। সবচেয়ে চিন্তার বিষয় যে ইতিমধ্যেই তারা দুটি উইকেট হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতি থেকে ম্যাচ জেতার কোনও সম্ভাবনা যে নেই, তা বলাই যায়। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে একটা বড় সুযোগ রয়েছে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করার।

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ছিল গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের খেলা। বিনা উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। নেমেই আগ্রাসী রূপ ধারণ করে তারা। আরও ২৩৪ রান যোগ করে তারা ৫টি উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। এছাড়া টনি ডি জর্জি করেন ৪৯। ৩৫ রানের ইনিংস আসে রায়ান রিকেল্টন এবং ইউয়ান মুল্ডারের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন রবীন্দ্র জাদেজা এবং একটি উইকেট পান দলের অন্যতম তারকা স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। অর্থাৎ ভারতকে টার্গেট দেওয়া হয় ৫৪৯ রানের। 

তবে রান তাড়া করতে নেমে কোনোভাবেই আগ্রাসী দেখায়নি ভারতকে। দলের দুই ওপেনার যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল, দুজনকেই বেশ নড়বড়ে দেখায় প্রোটিয়া বোলিং আক্রমণের সামনে। বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি দুই ক্রিকেটারই। ১৩ রানে আউট হন যশস্বী জয়েসওয়াল। তিনি হন মার্কো ইয়ানসেনের শিকার। অন্যদিকে রাহুল আউট হন ৬ রান করে। তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্মার। চতুর্থ দিনের খেলা শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন সাই সুদর্শন ও কুলদীপ যাদব। এবার দেখার যে অন্তিম দিনে কি ফলাফল হয়। ভারত কি ম্যাচ জেতার জন্য লড়বে নাকি ড্র করার জন্য? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের সকল ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সমগ্র ক্রিকেটমহলের মধ্যে।

]]>
https://ebanglarmukh.com/sports/india-on-the-verge-of-series-defeat-whats-going-to-happen-tomorrow/feed/ 0 2446
কেন বিরাটের টেস্ট ছাড়া উচিত হয়নি? পোস্টে জানালেন প্রাক্তন সতীর্থ https://ebanglarmukh.com/sports/why-virat-shouldnt-have-left-test-cricket-answers-his-former-teammate/ https://ebanglarmukh.com/sports/why-virat-shouldnt-have-left-test-cricket-answers-his-former-teammate/#respond Tue, 25 Nov 2025 14:05:53 +0000 https://ebanglarmukh.com/?p=2443 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্ট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছেন প্রায় ৬ মাস হতে যায়। তারপর থেকে দলের ব্যাটিং বিভাগে তেমন ধারাবাহিকতা দেখা যায়নি। বলা ভালো, তেমন আগ্রাসন দেখা যায়নি ব্যাটিং বিভাগে। ইংল্যান্ডের মাটিতে কোনমতে সিরিজ ড্র করার পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালোই পারফর্ম করেছে দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাটিং বিভাগের অবস্থা অত্যন্ত শোচনীয়। ইডেন টেস্টের পর গুয়াহাটিতেও তাদের পারফরম্যান্স সকলকে হতাশ করেছে। এই আবহাওয়ায় সমাজমাধ্যম থেকে একটি বিশেষ বার্তা দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।

শ্রীবৎস গোস্বামী বিরাট কোহলির সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরাট সহ গোটা ভারতীয় ক্রিকেট দল নিয়ে একটি বিশেষ বক্তব্য পেশ করেন। তাঁর মতে কিং কোহলির অবসর নেওয়া উচিত ছিল একদিনের ক্রিকেট থেকে, টেস্ট থেকে নয়। এখানেই শেষ নয়, সেই পোস্টে তিনি বিরাটের ভুয়সী প্রশংসাও করেন। তাঁর মতে কিং কোহলির উপস্থিতি দলের মধ্যে বিশ্বাস জাগাতো যে যেকোনো পরিস্থিতি থেকে তারা জিততে পারে। এক কথায় বলতে গেলে, তিনি বোঝান যে বিরাটের একেবারেই উচিত হয়নি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া।

পোস্টে কি বলেছেন শ্রীবৎস? সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “টেস্ট ক্রিকেট থেকে অবসর না নিয়ে বিরাটের উচিত ছিল একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া। অন্তত যতক্ষণ না শেষ হয়ে যায়। এরপরই মর্ডান ডে চেজ মাস্টারের প্রশংসা করে তিনি বলেন, “ওকে মিস করছে টেস্ট ক্রিকেট। শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়। যখন দেশের হয়ে ও মাঠে খেলতে নামে, যেই প্রাণশক্তি, ভালোবাসা ও আবেগ ফুটে উঠতো, সেটা থেকে দলের মধ্যে একটা বিশ্বাস তৈরি হতো যে আমরা ম্যাচ জিততে পারি যেকোন পরিস্থিতি থেকে।” বাংলার প্রাক্তন ক্রিকেটারের এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় লাগেনি এবং এরপরই তা হয়ে ওঠে চর্চার বিষয়।

প্রসঙ্গত, বিরাট কোহলি ও রোহিত শর্মার একইসঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তৈরি হয়েছিল জোরদার বিতর্ক। একশ্রেণীর ক্রিকেটপ্রেমী ও প্রাক্তন তারকা মনে করছিলেন যে দুজনেই হয়তো অবসর নিতে চাননি, বরং তাঁদের চাপ দেওয়া হয়েছে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সরে দাঁড়াবার জন্য। অনেকে আবার এর জন্য দলের হেড কোচ গৌতম গম্ভীরকেও দোষারোপ করেছিলেন।

]]>
https://ebanglarmukh.com/sports/why-virat-shouldnt-have-left-test-cricket-answers-his-former-teammate/feed/ 0 2443