Tim David – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sun, 27 Jul 2025 00:05:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 টিম ঝড়ে উড়ে গেল ক্যারিবিয়ান বাহিনী https://ebanglarmukh.com/sports/tim-storm-destroyed-west-indies/ https://ebanglarmukh.com/sports/tim-storm-destroyed-west-indies/#respond Sun, 27 Jul 2025 00:05:56 +0000 https://ebanglarmukh.com/?p=1657 নিউজ ডেস্ক: এক অসাধারণ কীর্তি করে দেখালেন অস্ট্রেলিয়ার তরুণ টি-টোয়েন্টি তারকা টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭ বলে তিনি হাকালেন শতরান এবং ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে। এই জয়ের সুবাদে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সিরিজের ফলাফল ৩-০। যেভাবে এক কঠিন পরিস্থিতি থেকে টিম নিজের দলকে জয় পাইয়ে দিয়েছেন, তার জন্য তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

ওয়ার্নার পার্কে শনিবার টসে জিতে প্রথমে উইন্ডিজদের ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা বেশ ভালো হয় আয়োজকদের। বড় পার্টনারশিপ গড়েন দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শেহ হোপ। শতরান করেন হোপ। তিনি করেন ১০২ এবং কিং করেন ৬২। দুজনের বড় ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাড়ায় ৪ উইকেটে ২১৪।

জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত গতিতে রান করা শুরু করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি আউট হওয়ার পর একইভাবে ঝড়ের গতিতে রান করে আউট হন ইংলিস। তবে ব্যাট হাতে একেবারেই দাগ কাটতে পারেনি মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। এরপর মিচেল ওয়েনকে নিয়ে দলকে ফিনিস লাইন পার করান টিম ডেভিড। তিনি অপরাজিত থাকেন ৩৭ বলে ১০২ রান করে, যার মধ্যে ছিল ৬টি চার এবং ১১টি ছয়। তিনিই হন ম্যাচের সেরা। তাঁর ব্যাটিং দেখে বেশ মুগ্ধ হয়েছেন অজি ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দর্শক, সকলেই।

]]>
https://ebanglarmukh.com/sports/tim-storm-destroyed-west-indies/feed/ 0 1657
“সহজ ছিলোনা” নিজের ইনিংস প্রসঙ্গে জানালেন টিম https://ebanglarmukh.com/sports/not-easy-tim-david-talks-about-his-innings/ https://ebanglarmukh.com/sports/not-easy-tim-david-talks-about-his-innings/#respond Sat, 19 Apr 2025 05:11:53 +0000 https://ebanglarmukh.com/?p=513 দেবজিৎ মুখার্জি: হোম ম্যাচে হতাশাই সঙ্গী রইল আরসিবির। ঘরের মাঠে লুজিং স্ট্রিক অব্যাহত তাদের। এবার তাদের পরাজিত করলো শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। যদিও এই জয় একেবারেই সহজ ছিলোনা প্রীতি জিন্টার বাহিনীর কাছে। অল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে বেশ হাবুডুবু খেতে দেখা যায় দলের ব্যাটারদের। একটি নয়, দুটি নয়, একেবারে পাঁচটি উইকেট হারায় তারা। ম্যাচ শেষ হয় ১১ বল বাকি থাকতে। উইনিং হিট আসে মার্কাস স্টইনিসের ব্যাট থেকে।

তবে বেঙ্গালুরুর এই পরাজয়ের মাঝেও স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক সহ দেশের ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে অস্ট্রেলিয়ার তরুণ তারকা ক্রিকেটার টিম ডেভিডের ব্যাটিং। দল যখন চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তিনি একাই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং অর্ধশতরান হাকিয়ে দলকে এক সম্মানজনক ও লড়াই করার মতো টোটালে নিয়ে যান। বিশেষ করে অন্তিম ওভারে যেভাবে তিনি ছক্কার বন্যা বইয়েছেন, তা আনন্দ দিয়েছে সকলকে। বিরাট কোহলিরা ম্যাচ হারলেও ম্যাচের সেরা পুরস্কার পান টিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম জানান কিভাবে তিনি সেই পিচে এমন একটি দ্রুতগতির ইনিংস খেলতে সফল হয়েছেন। অজি তারকা জানান যে দলের অন্যান্য ব্যাটাররা তাঁকে পরিস্থিতি প্রসঙ্গে জানিয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে পিচ কিভাবে কাজ করছিলো, তা বোঝার তিনি সুযোগ পেয়েছিলেন ডাগআউটে বসে। টিম বলেন, “এমন একটি পিচে ব্যাটিং করা সহজ ছিলোনা। তবে আমার আগে যারা ব্যাট করেছে, তারা আমায় বলেছে পিচটা কেমন কাজ করছে। এছাড়া আমি নিজেও সুযোগ পেয়েছিলাম পিচটাকে বোঝার। আমি শুধু রাস্তা খুজেছি কিভাবে ব্যাটিং করা যায় এই পরিস্থিতিতে।”

এরপরই নিজের ব্যাটিং, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট নিয়ে বক্তব্য রাখেন টিম। তিনি বলেন, “আমাদের কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট দলটা বানিয়েছে অনেককিছু মাথায় রেখে। আমি খুশি এটা ভেবে যে আমি ভালো পারফর্ম করতে পারছি ব্যাট হাতে। আমি যদি সুযোগ পাই উপরে এসে ব্যাট করার, তাহলে আমি দলের হয়ে কনট্রিবিউট করার চেষ্টা করবো।” প্রসঙ্গত, এদিন বৃষ্টির জেরে ২০ ওভারের পরিবর্তে ম্যাচ ১৪ ওভারের হয়। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৯ উইকেটে ৯৫। জবাবে রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব।

]]>
https://ebanglarmukh.com/sports/not-easy-tim-david-talks-about-his-innings/feed/ 0 513
জলে গেল ডেভিডের লড়াই! ঘরের মাঠে হার অব্যাহত বিরাটদের https://ebanglarmukh.com/sports/davids-fight-went-in-vain-another-defeat-for-rcb-in-home-ground/ https://ebanglarmukh.com/sports/davids-fight-went-in-vain-another-defeat-for-rcb-in-home-ground/#respond Fri, 18 Apr 2025 19:44:52 +0000 https://ebanglarmukh.com/?p=510 দেবজিৎ মুখার্জি: আবারো ঘরের মাঠে পরাজয়ের শিকার হতে হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবার তাদের পরাজিত করলো প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। যদিও এই ম্যাচে জয় পাওয়া একেবারেই সহজ ছিলোনা পাঞ্জাবের কাছে। অল্প কয়টি রান তাড়া করতে নেমে বেশ বাধার মুখোমুখি হতে হয় তাদের। তারা ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ৫ উইকেটে। এদিনও বল হাতে তাক লাগান যূজবেন্দ্র চাহাল। যদিও পাশ থেকে যোগ্য সমর্থন দেন ইয়ানসেন ও ব্রার। সবমিলিয়ে, একটি নিখুঁত টিম গেমের উদাহরণ তুলে ধরে পাঞ্জাব।

এদিন বৃষ্টির জেরে ২০ ওভারের পরিবর্তে ১৪ ওভারের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখোমুখি হয় আরসিবি। ৫০ রানের গন্ডি ছোয়ার আগেই তারা হারায় ৭টি উইকেট। এদিন ব্যাট হাতে দল ও সমর্থকদের হতাশ করেছেন বিরাট কোহলি। আজ অনেকেই আশা করেছিলেন যে এই ম্যাচে তিনি ভেঙে দেবেন প্রাক্তন অজি তারকা ডেভিড ওয়ার্নারের রেকর্ড। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মাত্র ১ রান করে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। তাঁকে আউট করেন আর্শদ্বীপ সিং। যদিও শেষ পর্যন্ত তরুন অজি তারকা টিম ডেভিডের এক দুর্দান্ত হাফ সেঞ্চুরি ইনিংস সম্মানজনক অবস্থায় পৌঁছে দেয় বেঙ্গালুরুকে। শেষ পর্যন্ত তারা ৯ উইকেট হারিয়ে তোলে ৯৫ রান।

তবে রান তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ৫০ রানের গন্ডি পেরোতে না পেরোতেই তারা হারায় চারটি উইকেট। যদিও এরপরে একটি ছোট পার্টনারশিপ হয় নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংয়ের মধ্যে। কিন্তু ভুবির বলে ভেঙে যায় জুটি। এরপর পাঁচটি উইকেট এবং ১১টি বল হাতে থাকতেই ম্যাচ নিজেদের নামে করে নেয় পাঞ্জাব। উইনিং হিট আসে মার্কাস স্টইনিসের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় অর্ধশতরান হাকানো টিম ডেভিডকে।

এই জয়ের ফলে সাতটি ম্যাচে পাঁচটি জয় এবং দুটি পরাজয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে পাঞ্জাব। তাদের মোট সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে, আরসিবি এই মুহূর্তে চতুর্থ স্থানে। সাতটি ম্যাচে তারা জয় পেয়েছে চারটিতে এবং হেরেছে তিনটি। তাদের মোট সংগ্রহ ৮ পয়েন্ট। এবার দেখার বিষয় যে এই দুই দল পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা।

]]>
https://ebanglarmukh.com/sports/davids-fight-went-in-vain-another-defeat-for-rcb-in-home-ground/feed/ 0 510