Yashasvi Jaiswal – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 23 Aug 2025 03:09:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 নির্বাচনের প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার দরকার বলে মনে করছেন মনোজ  https://ebanglarmukh.com/sports/manoj-feels-that-live-broadcast-of-the-selection-process-is-necessary/ https://ebanglarmukh.com/sports/manoj-feels-that-live-broadcast-of-the-selection-process-is-necessary/#respond Sat, 23 Aug 2025 03:08:58 +0000 https://ebanglarmukh.com/?p=1962 দেবজিৎ মুখার্জি: আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার যেই দল বেছে নেওয়া হয়েছে, তা ঘিরে বিতর্ক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়াল বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে। বলতে গেলে, কেউই তা মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই, বহু প্রাক্তন তারকা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। অধিকাংশরই বক্তব্য, দুজনকে বাদ দেওয়া একেবারেই উচিত হয়নি।

এমন পরিস্থিতিতে দেশের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি চান যে দল নির্বাচনের প্রক্রিয়া যেন সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, “বহু ক্রিকেটার যোগ্য হওয়া সত্বেও দলে সুযোগ পায় না। এই কারণেই আমি বহুদিন ধরে বলছি যেন নির্বাচনী মিটিংগুলির সরাসরি সম্প্রচার করা হয়। তাতে ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারবেন যে কিসের ভিত্তিতে একজন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এক কথা বলার আর কাজের সময় অন্য কিছু করা, এটা একদমই ঠিক না।”

তিনি আরো বলেন, “শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়ালের মতো দুজন যোগ্য ক্রিকেটার বাদ পড়েছে। কেউ যদি গৌতম গম্ভীরের পুরনো সাক্ষাৎকার দেখে থাকেন, তাহলে সেখানে উনি বলেছেন যে কোন মানেই হয় না ২০ ওভারের ক্রিকেট থেকে জয়সওয়ালকে বাদ দেওয়া। আর এখন উনি কোচ, কিন্তু যশস্বীর জায়গা হচ্ছে না। তাছাড়া রিসেন্টলি আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স দেখলে অবাক হতে হয়, কেন ওকে বাদ দেওয়া হল। যেভাবে ও নিজের টিমকে নেতৃত্ব দিয়েছে আইপিএলে, তাতে সবাই অবাক হয়েছে ও বাদ পড়ায়।”

]]>
https://ebanglarmukh.com/sports/manoj-feels-that-live-broadcast-of-the-selection-process-is-necessary/feed/ 0 1962
কেন বাদ আইয়ার-জয়েসওয়াল? জানালেন আগারকার https://ebanglarmukh.com/sports/why-gill-jaiswal-not-in-the-squad-answers-agarkar/ https://ebanglarmukh.com/sports/why-gill-jaiswal-not-in-the-squad-answers-agarkar/#respond Tue, 19 Aug 2025 19:43:26 +0000 https://ebanglarmukh.com/?p=1930 দেবজিৎ মুখার্জি: অবশেষে ঘোষণা করে দেওয়া হল ভারতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপের জন্য। নেতৃত্বের দায়িত্ব সেই সূর্যকুমার যাদবের কাঁধেই রইল। ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিকতা দেখানোর জন্য দলে জায়গা করে নিলেন শুভমান গিল। তাঁকে দেখা যাবে সহ-অধিনায়কের ভূমিকায়। এছাড়া দলে রয়েছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিঙ্কু সিংদের মতো হিটাররা। এক কথায় বলতে গেলে, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল বানানো হয়। 

তবে ভাগ্য সাথ দিলো না পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও রাজস্থান রয়েলসের যশস্বী জয়েসওয়ালের। দুজনে ভালো পারফর্ম করা সত্ত্বেও এশিয়া কাপ দলের জায়গা করে নিতে পারেননি। অনেকেই ভেবেছিলেন যে দুই তারকা হয়তো সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এই সিদ্ধান্তে যে অনেকেই চমকে গিয়েছেন, তা না বললেও চলে। 

অজিত আগারকারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, “যশস্বী জয়েসওয়ালের ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তবে অভিষেক শর্মা কি মাপের ক্রিকেটার বা কেমন খেলে, তা আমরা দেখেছি। পাশাপাশি, ও বলও করতে পারে, যা অনেক সাহায্য করে অধিনায়ককে। শ্রেয়াস আইয়ারকে নিয়েও একই কথা বলবো যে ওর দোষ নেই এই বাদ পড়ায়। কিন্তু আমরা খেলাতে পারবো মাত্র ১৫ জনকে।” এবার দেখার বিষয় যে এই দল নিয়ে এশিয়া কাপ জেতে কিনা ভারত।

]]>
https://ebanglarmukh.com/sports/why-gill-jaiswal-not-in-the-squad-answers-agarkar/feed/ 0 1930
দল নির্বাচন প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটারদের স্পষ্ট জবাব যশস্বীর  https://ebanglarmukh.com/sports/yashasvi-answers-former-cricketers-regarding-team-selection/ https://ebanglarmukh.com/sports/yashasvi-answers-former-cricketers-regarding-team-selection/#respond Fri, 04 Jul 2025 02:22:34 +0000 https://ebanglarmukh.com/?p=1408 নিউজ ডেস্ক: জোরকদমে চলছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ইনিংসে ৫৮৭ রান করে অলআউট হয়ে গেছে ভারত। সৌজন্যে অধিনায়ক শুভমান গিলের বিধ্বংসী ইনিংস এবং অন্য প্রান্ত থেকে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও তরুণ ক্রিকেটার যশস্বী জয়েসওয়ালের সাজানো-গোছানো ব্যাটিং। দুজনেই অর্ধশতরানের গন্ডি পার করেছেন। সবমিলিয়ে, বেশ দাপুটে খেলা দেখানো হয়েছে ব্যাটিং বিভাগের তরফ থেকে।

যদিও ম্যাচ শুরুর আগে প্লেয়িং একাদশ নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। শুধু টিম ম্যানেজমেন্ট নয়, খোদ দলের অধিনায়ক শুভমান গিলও বেশ চাপে ছিলেন। একে ছিল বুমরাহকে খেলানো নিয়ে চাপ। অন্যদিকে, মাথায় চলছিল সিরিজে সমতা ফেরানোর বিষয়টা। বলা ভালো, পুরো জলে গেলে কুমির ও ডাঙায় গেলে বাঘের মতো পরিস্থিতি ছিল। দুদিক থেকেই চাপে ছিল দল। কি করা যায় বা করা উচিত নয়, কোনকিছুই বুঝে ওঠা যাচ্ছিল না। 

অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে বুমরাহকে এজব্যস্টন টেস্টে খেলানো হবে না। টসে দলের অধিনায়ক শুভমান গিল জানিয়ে দেন ঠিক কি কারনে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ পর্যন্ত। যদিও এর পাশাপাশি অনেকে আশা করেছিলেন যে কুলদীপ যাদবকে দলে জায়গা দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও করা হয়নি। যা দেখে অবাক হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন ক্রিকেট তারকারাও একহাত নিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত অন্যান্যদের। 

এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। কি বললেন তিনি? আরআর তারকার বক্তব্য, এই বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। বলা ভালো, তিনি রীতিমতো সোজাসাপ্টা জবাব দিলেন প্রাক্তন ক্রিকেটারদের। শুধু তাই নয়, নিজের অধিনায়ক শুভমান গিলের পাশেও দাঁড়ালেন এবং তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যে সকলেই এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, “শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করছে। একজন অধিনায়ক হিসেবেও গিল অসাধারণ। দলের প্রতি ওর মনোভাব স্পষ্ট। এটা আমি মনে করি। তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি আমরা।” এরপরই দল নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় তরুণ তারকাকে। সেই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “কোনরকম বিভ্রান্তি নেই এই ব্যাপারে।” অবশেষে সেঞ্চুরি হাতছাড়া নিয়ে উত্তর চাওয়া হয় তাঁর। তিনি বলেন, “সেটার আফসোস থাকবে। তবে এটা অঙ্গ এই খেলার। হতেই পারে এমন। উপভোগ করতে চাই ক্রিকেটকে।” এবার দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে তিনি কেমন পারফর্ম করেন। দল ম্যাচ যেতে কিনা সেটাই এখন দেখার।

]]>
https://ebanglarmukh.com/sports/yashasvi-answers-former-cricketers-regarding-team-selection/feed/ 0 1408
কিসের রেকর্ড ভাঙলেন যশস্বী জয়েসওয়াল? https://ebanglarmukh.com/sports/record-broken-by-yashasvi-jaiswal/ https://ebanglarmukh.com/sports/record-broken-by-yashasvi-jaiswal/#respond Thu, 03 Jul 2025 01:17:26 +0000 https://ebanglarmukh.com/?p=1405 নিউজ ডেস্ক: বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এক অসাধারণ ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। ১০৭ বলে ৮৭ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, সকলকেই। অনেকেই এই ইনিংসের প্রশংসা করেছেন এবং দাবি করেছেন যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র হয়ে উঠবেন তিনি এবং দেশের মুখ উজ্জ্বল করবেন। 

তবে এদিনের ইনিংসে একটুর জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। যেভাবে তিনি শুরু করেছিলেন, তাতে অনেকেই মনে করছিলেন যে দ্বিশতরানো হতে পারে। কিন্তু ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হয়। তাঁর এই ইনিংসে ছিল ১৩টি চার। এদিন ইংল্যান্ডের বোলাররা বেশ হিমশিম খেয়েছেন তাঁকে বোলিং করতে গিয়ে। বলা ভালো, সকলকেই তিনি আক্রমণ করেছিলেন।

তবে শতরান না করলেও যশস্বী জয়েসওয়াল করেছেন রেকর্ড। বার্মিংহামের এজবাস্টনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি ওপেনার হিসেবে। তিনি ভাঙেন ৫১ বছর আগে করা সুধীর নায়কের রেকর্ড। তিনি করেছিলেন ১৬৫ দলের ৭৭। এবার তা ভাঙলেন যশস্বী। যদিও অল্পের জন্য তিনি ভাঙতে পারেননি সুনীল গাভাস্কারের রেকর্ড। পাশাপাশি, একটি বড় সুযোগ ছিল রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড ভাঙারও। সেটাও তিনি ভাঙতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ১০ রান করলে তিনি ভাঙতে পারবেন। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন দ্রুততম ২০০০ রান করার। এবার দেখার বিষয় তিনি তা করে দেখাতে পারেন কিনা।

]]>
https://ebanglarmukh.com/sports/record-broken-by-yashasvi-jaiswal/feed/ 0 1405
স্লিপ কর্ডনে ফিল্ডিং নাও করতে পারেন যশস্বী https://ebanglarmukh.com/sports/yashasvi-might-not-field-in-slip-cordon/ https://ebanglarmukh.com/sports/yashasvi-might-not-field-in-slip-cordon/#respond Wed, 02 Jul 2025 04:00:37 +0000 https://ebanglarmukh.com/?p=1396 নিউজ ডেস্ক: দ্বিতীয় টেস্টের আগে বড় পরিকল্পনা ভারতীয় ক্রিকেট দলের। স্লিপ কর্ডনে ফিল্ডিং নাও করতে দেখা যেতে পারে দলের তরুণ দারুকা যশস্বী জয়সওয়ালকে। তাঁর পরিবর্তে সেই জায়গায় হয়তো দেখা যেতে পারে করুন নায়ার বা সাই সুদর্শনকে। দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন যে তরুণ তারকার আত্মবিশ্বাস ফেরানোর জন্যই এমন পরিবর্তন করা হতে পারে। 

আর কিছুক্ষণ পরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলের ক্রিকেটাররা শেষ মুহূর্তেও নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছে যাতে মাঠে কোন সমস্যা না হয়। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই মন দিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। লম্বা সময় কাটাচ্ছেন নেটে। কামব্যাক করতে হলে দলের সকলকে নিজেদের সেরাটা নিতে হবে। সেই কথা মাথায় রেখেই অনুশীলন পর্ব জারি রয়েছে।

তবে প্রথম টেস্টে একাধিক ক্যাচ ফেলে ছিলেন দলের ওপেনার যশস্বী জয়সওয়াল। দুই ইনিংস মিলিয়ে তিনি মোট চারটি ক্যাচ ফেলেন। এছাড়া মিস করেছিলেন রবীন্দ্র জাদেজাও। এমন পরিস্থিতিতে অনুশীলন চলাকালীন ফের হেড স্যার গৌতম গম্ভীরের থেকে ধমক খান যশস্বী। তিনি রীতিমতো হাতেকলমে দেখান কিভাবে স্লিপ কর্ডনের কঠিন কাজ নিতে হয়। কিন্তু তা সত্ত্বেও গম্ভীর তরুণ তারকাকে নিয়ে সন্তুষ্ট নন। 

এই ব্যাপারে দুশখাতে বলেন, “ও ভালো ফিল্ডার। তবে ওর আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে। ওর হাতে হয়তো চোট থাকতে পারে। এখন সাদা বলে ক্রিকেট বেশি খেলা হওয়ায় স্লিপ ফিল্ডাররা সেরকম অনুশীলন করার সুযোগ পায়না। সেক্ষেত্রে তাদের আলাদা করে অনুশীলন করতে হবে লাল বলের ক্রিকেটের ক্ষেত্রে।” এবার দেখার বিষয় সিরিজে খুলে দাঁড়াতে পারে কিনা দল। কি করে দেখান জয়সওয়াল, সেটাই এখন দেখার।

]]>
https://ebanglarmukh.com/sports/yashasvi-might-not-field-in-slip-cordon/feed/ 0 1396
হেডিংলিতে প্রথম দিনই মন জয় করলেন যশস্বী https://ebanglarmukh.com/sports/yashasvi-wins-hearts-of-everyone-on-day-1/ https://ebanglarmukh.com/sports/yashasvi-wins-hearts-of-everyone-on-day-1/#respond Sat, 21 Jun 2025 01:26:39 +0000 https://ebanglarmukh.com/?p=1284 নিউজ ডেস্ক: আরো একবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জিততে সফল হলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। ইংল্যান্ডের মাটিতে এক অসাধারণ ইনিংস খেললেন তিনি। এদিন তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। যেভাবে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তিনি বাউন্ডারি হাকিয়েছেন, তা মন জয় করেছে সকলের। বলা ভালো, যশস্বীর জোশেই এক দুর্দান্ত স্টার্ট দিতে সফল হয় শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর থেকেই সকলের মন জয় করেছেন উত্তরপ্রদেশের ২৩ বছর বয়সী তরুণ তারকা ক্রিকেটার যশস্বী জয়েসওয়াল। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথম ইনিংসেই তিনি সকলকে দেখিয়ে দিয়েছিলেন তিনি কি ধাতু দিয়ে গড়া। শুধু টেস্ট ক্রিকেট নয়, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, ওরফে টি-টোয়েন্টি ক্রিকেটেও, এই মুহূর্তে তিনি রাজা। ২০ ওভারের ক্রিকেটেও তিনি লাগাতার ভালো পারফর্ম করে চলেছেন। একদিনের ক্রিকেটে হলে তিনি সুযোগ পান। তবে এখন অবধি ৫০ ওভারের ক্রিকেটে তিনি কিছু করে দেখাতে পারেননি। তবে মনে করা হচ্ছে শীঘ্রই বড়সড় কিছু করে দেখাবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে এক অসাধারণ ইনিংস খেললেন জয়েসওয়াল। ১৫৯ বল খেলে ১০১ রান করে তিনি আউট হন। তাঁর ১৬টি বাউন্ডারি এবং একটি ছক্কা। মোট ৭০ রান আসে বল বাইরে পাঠিয়েই। তাঁর এই ইনিংস দেখে খুশি হন তাঁর সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই। অনেকেই আশা করেছিলেন যে তিনি দ্বিশতরান বা ত্রিশতরানের ইনিংস খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় সকলেই হতাশ হয়েছেন। বলতে গেলে, তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, বেশ চাপে ছিলেন ইংল্যান্ডের বোলাররা। বলা ভালো, সেটা তাদের চোখে-মুখেই ফুটে উঠেছিল।

তাঁর এই অসাধারণ ইনিংসের দৃশ্য চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। এরপরই কমেন্ট করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে বলছেন অনুশীলনে হেড কোচ গৌতম গম্ভীরের ধমক খেয়ে খেলার ধরনের উন্নতি হয়েছে তাঁর। আবার অনেকে মনে করছেন যে দ্বিতীয় ইনিংসেও তিনি তাক লাগিয়ে দেবেন। বলতে গেলে, এখন গোটা ভারতবর্ষ যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ এবং সকলেই অপেক্ষা করছেন তিনি কি করে দেখাতে পারেন দ্বিতীয় ইনিংসে, সেদিকে। এবার দেখার বিষয় যে তিনি সকলের আশাপূরণ করতে পারেন কিনা। কি হবে অবশেষে? তা বলবে সময়।

]]>
https://ebanglarmukh.com/sports/yashasvi-wins-hearts-of-everyone-on-day-1/feed/ 0 1284
অনুশীলনে গম্ভীর-যশস্বী ঝগড়া! সিরিজের আগে ফাটল? https://ebanglarmukh.com/sports/gambhir-yashasvi-argument-in-nets-cracks-before-series/ https://ebanglarmukh.com/sports/gambhir-yashasvi-argument-in-nets-cracks-before-series/#respond Sat, 14 Jun 2025 03:29:26 +0000 https://ebanglarmukh.com/?p=1220 নিউজ ডেস্ক: ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে বিপদের ছায়া ভারতীয় ক্রিকেট দলের উপর। কি এমন হলো? কোচের সঙ্গে ঝগড়া ক্রিকেটারের। শুধু ঝগড়া নয়, একেবারে গরম ভাষায় ঝগড়া দুই পক্ষের মধ্যে। কাদের মধ্যে লাগল অশান্তি? গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় আরআর তারকা যশস্বী জয়েসওয়ালের। যদিও পড়ে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তবে সিরিজের আগে এমন অশান্তি বহু ক্রিকেটপ্রেমী ভালো চোখে নেননি। বলা ভালো, এটিকে অনেকে ‘ব্যাড সাইন’ হিসেবে নিচ্ছেন।

চলতি মাসের ২০ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই দল পৌঁছে গেছে ইংল্যান্ড এবং শুরু করেছে জোরদার প্রস্তুতি। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই মন দিয়ে প্র্যাকটিস করছেন। শুধু দলের জয়ের জন্য নয়, জাতীয় দলের জায়গা পাকাপাকি করার জন্যও সবদিক দিয়ে নিজেদের প্রস্তুত করছেন তাঁরা। বলা ভালো, রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় সুযোগটিকে কাজে লাগাতে মরিয়া দলের সকল তরুণ ক্রিকেটার। খোদ ক্যাপ্টেন শুভমান গিলের কাছে এটি একটি বড় সুযোগ অধিনায়ক হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করার।

তবে সিরিজ শুরু হওয়ার আগে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা, যা জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার পর থেকেই গৌতম গম্ভীরকে বেশ ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে দেখা গিয়েছে। কোন কঠিন সিদ্ধান্ত নিতে তিনি দুই মিনিট ও ভাবেননি। বলা ভালো, কোন ক্রিকেটার যতই প্রতিভাশালী হোক না কেন, তিনি তাঁকে বাড়তি সুবিধা দেননি। গুরু গম্ভীর শুরু থেকেই গম্ভীরভাবে পরিস্থিতি হ্যান্ডেল করেছেন। বিশেষ করে কোচ হওয়ার পর প্রথম দুটি টেস্ট সিরিজ একেবারেই ভালো যায়নি তাঁর। সুতরাং এবার তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া। যতই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতুক না কেন, টেস্ট ক্রিকেটকে তিনি বেশ গুরুত্ব দিচ্ছেন।

কিন্তু এবার তিনি ঝগড়ায় জড়িয়ে পড়লেন দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়েসওয়ালের সঙ্গে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অনুশীলন চলাকালীন, টেস্টের পরিবর্তে, টি২০র ধাঁচে ব্যাটিং করছিলেন যশস্বী এবং সেভাবে তিনি আউট হন। তা দেখে ক্ষুব্ধ হন গম্ভীর এবং তাঁকে ডাকেন। সেই মুহূর্তে দুজনে ঝগড়ায় জড়ান। এখানেই শেষ নয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। যদিও শেষ পর্যন্ত, জল বেশি দূর গড়ায়নি। পরে নেটে টেস্ট ক্রিকেটারদের মতোই ব্যাটিং করেন যশস্বী। তবে তা সত্ত্বেও প্রশ্ন উঠছে যে গম্ভীরের সঙ্গে কি মানিয়ে চলতে পারছেন না তরুণ ক্রিকেটাররা? এমনটা চললে কি দলের উন্নতি হবে? এরম একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে। এবার দেখার বিষয় দল কেমন পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে।

]]>
https://ebanglarmukh.com/sports/gambhir-yashasvi-argument-in-nets-cracks-before-series/feed/ 0 1220
“জয়েসওয়াল আর সুদর্শন ওপেন করবে” ইংল্যান্ড সিরিজের আগে বড় পরামর্শ পন্টিংয়ের https://ebanglarmukh.com/sports/jaiswal-and-sudarshan-can-open-says-ricky-ponting/ https://ebanglarmukh.com/sports/jaiswal-and-sudarshan-can-open-says-ricky-ponting/#respond Sun, 08 Jun 2025 03:48:17 +0000 https://ebanglarmukh.com/?p=1154 নিউজ ডেস্ক: “যশস্বী জয়েসওয়াল আর সাই সুদর্শন ওপেন করবে মনে করি” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে টিম ইন্ডিয়াকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি মনে করেন এই দুই তারকার মাধ্যমে দল ওপেনার হিসেবে তরুণ ব্যাটার পাবে। এখানেই শেষ নয়, তিনি আরো মনে করেন যে অধিনায়ক শুভমান গিলের ব্যাট করতে নামা উচিত চার নম্বরে।

শীঘ্রই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলে কারা কারা থাকবেন, সেই নামগুলি ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচকদের তরফ থেকে। যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই এবার নেতৃত্বের দায়িত্ব গিয়েছে শুভমান গিলের কাঁধে। পাশাপাশি, সহ-অধিনায়কের কর্তব্য পালন করতে দেখা যাবে ঋষভ পান্থকে। তবে এই সবকিছুর মাঝে দলের মধ্যে বিশেষ চমক সাই সুদর্শনের সুযোগ পাওয়া এবং দীর্ঘদিন পর করুণ নায়ারের দলে জায়গা পাওয়া। বলতে গেলে, আসন্ন এই সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। 

তবে এই সিরিজের আগে ক্রিকেট মহলে এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। বিশেষ করে প্রথম চারে কাকে নামানো হবে, তা নিয়ে এখন থেকেই মাথা লাগাতে শুরু করে দিয়েছে দল। বহু প্রাক্তন তারকার মতে করুন নায়ারের চার নম্বরে নামা উচিত। আমার অনেকে মনে করছেন যে সেই জায়গায় শুভমান গিল বা কেএল রাহুলের মধ্যে কেউ নামলে ভালো হয়। শুধু তাই নয়, ওপেনিং কম্বিনেশন কেমন হওয়া উচিত, সেটা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে দলের অন্দরে। কাদের নামানো যেতে পারে সেই জায়গায়? এই প্রশ্ন ঘোরাফেরা করছে চারিদিকে।

এই প্রসঙ্গে এবার নিজের অবস্থান জানালেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি বলেন, “আমি মনে করি টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবে যশস্বী জয়েসওয়াল আর সাই সুদর্শন। আমার পরিণত ব্যাটার মনে হয় সুদর্শনকে। ও ভালো করবে টেস্টে। ওরা ওপেনিংয়ের ক্ষেত্রে দুজন তরুণ ব্যাটার পাবে। তিন নম্বরে কোন অভিজ্ঞ ক্রিকেটারকে চাইবে ওরা। কেএল রাহুল বা করুন নায়ারের মধ্যে সেটা হতে পারে। শুভমান চার নম্বরে নামতে পারে, যা ওর কাজকে সহজ করে দেবে। খুব একটা সহজ নয় তবুও অধিনায়ক হিসেবে ওপেন করা বা তিন নম্বরে নামা। চাপ কিছুটা কমে যাবে চার নম্বরে নামলে।”

]]>
https://ebanglarmukh.com/sports/jaiswal-and-sudarshan-can-open-says-ricky-ponting/feed/ 0 1154
চেন্নাইয়ের বিরুদ্ধে বৈভবের পরিণত ইনিংসে খুশি রাজস্থান https://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/ https://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/#respond Wed, 21 May 2025 04:48:32 +0000 https://ebanglarmukh.com/?p=953 দেবজিৎ মুখার্জি: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর দল রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাঁর ধৈর্যশীল ও বুদ্ধিদীপ্ত ইনিংসের প্রশংসা করলেন দলের দুই তারকা ব্যাটার সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়েসওয়াল। দুজনেই দাবি করেন যে বিহারের এই তরুণ তারকা বয়স অনুযায়ী পরিণত ইনিংস খেলেছেন। বিশেষ করে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন স্পষ্ট জানান যে যেভাবে মাঝের ওভারগুলিতে বৈভব গেম অ্যাওয়ারনেস দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য।

চলতি আইপিএলে, ব্যাট হাতে হোক কি বল হাতে, দুই বিভাগ থেকেই এসেছে একাধিক দুর্দান্ত পারফরম্যান্স। তবে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা, সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সর বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি রাতারাতি হয়ে ওঠেন সকলের নয়নের মনি। এখানেই শেষ নয়, সেই ম্যাচে বৈভবের ব্যাট থেকে সেঞ্চুরি আসার পর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ান রাহুল দ্রাবিড়। অনেকে এখন মনে করেন যে দ্রুতই তিনি জাতীয় দলে ডাক পেতে পারেন।

এরপরে পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ বলে ৪০ রানের একটি মারকুটে ইনিংস খেলেছেন বৈভব। তবে দলকে ফিনিশ লাইন পার করাতে পারেননি। কিন্তু গতকাল যেভাবে ঠান্ডা মাথায় বৈভব চেন্নাইয়ের বোলারদের মোকাবিলা করে দলকে ম্যাচ জিতিয়েছেন, তা আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই। ৩৩ বলে তিনি করেন ৫৭। যদিও ম্যাচের সেরা হননি তিনি। সেই পুরস্কার পান আকাশ মাধোয়াল নিজের দুর্দান্ত বোলিংয়ের জন্য। তবে তা সত্ত্বেও চারিদিকে জয়জয়কার চলছে বৈভবের। 

ম্যাচ শেষে এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানান রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং আরেক তারকা ব্যাটার যশস্বী জয়েসওয়াল। আরআর অধিনায়ক বলেন, “ওকে নিয়ে বলার মতো কোন ভাষা নেই আমার কাছে। আজকের ম্যাচে মাঝের ওভারগুলিতে, ও খুব বুদ্ধি দিয়ে খেলছিল। এটা একটা অসাধারণ কম্বিনেশন, সেই প্রতিভা ও গেম অ্যাওয়ারনেস।” অন্যদিকে যশস্বী জয়েসওয়াল বলেন, “আজ বৈভব সত্যিই খুব দারুণ খেলেছে। ছয় ওভার পর ও যেভাবে নিজের ইনিংস আগে এগিয়ে নিয়ে গেছে, তা অসাধারণ ছিল।” দুই তারকার বক্তব্য থেকে স্পষ্ট যে রাজস্থান রয়েলসে নিজের জায়গা মজবুত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। এবার দেখার বিষয় যে ভবিষ্যতে তিনি কেমন পারফর্ম করেন দলের হয়ে।

]]>
https://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/feed/ 0 953